প্রশ্নঃ 1587
আসসালামু আলাইকুম। লিচু গাছে মুকুল আসা অবস্থায় বাগান বিক্রি করে দেয়া হল এই শর্তে যে, যখন লিচু আহরণ করা হবে তখন বাগানের ক্রেতা ঐ বাগানের কিছু সংখ্যক লিচু ( যেমন ৫০০০ লিচু) বিক্রেতাকে প্রদান করবে তাহলে এইভাবে বাগান বিক্রি করে উপার্জন করা এবং বিক্রেতার পক্ষে ওই লিচু গ্রহণ করা জায়েয হবে কীনা?
07 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। গাছে মুকুল আসা অবস্থায় অর্থাৎ ফল উপযুক্ত হওয়ার আগে বাগান তথা ফল বিক্রি করা বৈধ নয়, সুতরাং ফল নেয়ার প্রশ্ন নেই। عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْمُخَابَرَةِ وَالْمُحَاقَلَةِ وَالْمُزَابَنَةِ وَعَنْ بَيْعِ الثَّمَرَةِ حَتَّى تُطْعِمَ وَلاَ تُبَاعُ إِلاَّ بِالدَّرَاهِمِ وَالدَّنَانِيرِ إِلاَّ الْعَرَايَا
প্রশ্নঃ 1330
Assalamualiqum. Share market-e invest kora jibika orjon halal hobay kina janalay upokrito hobo. Maasaalaam.
05 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। হালাল হবে না তা বলছি না তবে বর্তমানে শেয়ার বিজনেস থেকে বিরত থাকায় একজন মূমিনের জন্য ভাল বলে মনে হয়।
প্রশ্নঃ 1312
আমি যদি কোন দোকানে নগদ টাকা ইনভেস্ট করি এবং ঐ টাকা দিয়ে যা লাভ আসবে তার থেকে যদি আমাকে কিছু টাকা লাভ দেয় সেটা কি সুদ হবে?
05 Jan 2026
না, সুদ হবে না। তবে আপনি নির্দিষ্ট পরিমাণ টাকার শর্ত করতে পারবেন না। আপনারা চুক্তি এভাবে করবেন যে, উক্ত টাকা থেকে যা লাভ হবে তার এত শতাংশ আপনি আর এত শতাংশ আমি। যেমন, একশ টাকাতে ৪০ টাকা আপনি আর ৬০ টাকা আমি।
প্রশ্নঃ 1197
আসসালামু আলাইকুম। ধরুন আমি ১জন ব্যবসায়ী। ১টা পন্য আমার ১০টাকা কেনা আছে। সেটা আমি সরবোচ্চ কত টাকা লাভে বিক্রয় করতে পারব?
আমি যদি সেটা ২০টাকা বিক্রি করি সেটা কতটুকু শরিয়ত সম্মত হবে?
04 Jan 2026
ওয়াআলাইকুমুস সালাম। ইসলাম পন্যের লাভের অংকটা নির্ধারণ করে দেয় নি। এটি নির্ভর করে স্থান, কালের উপর। কারো উপর জুলুম না হয়ে যায় এর প্রতি খেয়াল রাখতে হবে।
প্রশ্নঃ 1048
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ! স্যার ই-কমার্স বা অনলাইন ব্যবসা করা কি ইসলামিক শরিয়াহ সম্মত? ইসলামিক শরিয়াহ ব্যবসা নিয়ম? ১ টা পণ্য ক্রয়ের কত লাভে বিক্রি করা যায়।
04 Jan 2026
ওয়া আলা্ইকুমুস সালাম। অনলাইনে ব্যবসা করা জায়েজ, না জায়েজের কিছু নেই। লাভের ক্ষেত্রে ইসলামম কোন % নির্ধারণ করেনি। স্থান কাল পাত্র অনুযায়ী মানুষের উপর কোন জুলুম যেন না হয় সেদিকে খেয়াল করতে হবে।
প্রশ্নঃ 1033
আচ্ছালামু আলাইকুম,আপনাদের কাছে একটা প্রশ্ন এসেছিল এরকম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ! স্যার বিকাশের ব্যবসা করা কি ইসলামিক শরিয়াহ সম্মত? আর আপনাদের উত্তর ছিল এরকম, ওয়া আলাইকুমুস সালাম। বিকাশের ব্যবসা শরীয়তসম্মত। জায়েজ, সমস্যা নেই। বিস্তারিত জানতে দেখুন, মাসিক আলকাউসার,অক্টোবর ২০১৩, যিলহজ্ব ১৪৩৪ থেকে মুফদত আবুল হাসান মুহাম্মাদ আব্দুল্লাহ হাফিজাহুল্লাহ এর লেখা এই প্রবন্ধটি মোবাইল ব্যাংকিং : পর্যালোচনা ও শরঈ দৃষ্টিকোণ। এরপর আমি মাসিক আল-কাউসারের ওই প্রবন্ধে গেলাম,সেখানে দেখলামঃ ********এখন পর্যন্ত যে সেবাসমূহ মোবাইল ব্যাংকিং কোম্পানিগুলো দিচ্ছে তা নিম্নরূপ :
১. এক স্থান থেকে অন্য স্থানে টাকা প্রেরণ। ২. মোবাইল ফোন রিচার্জ। ৩. মোবাইল ব্যাংকিং একাউন্টে জমা টাকা এজেন্ট থেকে উত্তোলন। ৪. মোবাইল ব্যাংকিং একাউন্টে জমা টাকা ব্যাংকের এটিএম থেকে উত্তোলন। ৫. মোবাইল ব্যাংকিং একাউন্টের টাকা ব্যাংক একাউন্টে এবং ব্যাংক একাউন্টের টাকা মোবাইল ব্যাংকিং একাউন্টে স্থানান্তর। ৬. নির্ধারিত দোকানপাট ও সেবাদাতা প্রতিষ্ঠানের পণ্য ও সেবার মূল্য পরিশোধ সুবিধা। ৭. দেশের বাইরে বসবাসরত আপনজন কর্তৃক প্রেরিত অর্থ (রেমিটেন্স) গ্রহণ। এছাড়া একাউন্টধারী কর্তৃক নিজ হিসাবের স্থিতি, মিনি স্টেটম্যান্ট দেখার সুবিধাও রয়েছে। ******(মাসিক আলকাউসার)
এখানে আমি এতো কিছু এজন্য উল্লেখ করলাম কারণ, বিকাশের একটা অন্যতম সুবিধা এখানে দেওয়া হয়নি এবং তা হলোঃ বিকাশ জমানো টাকার উপর নিদৃষ্ট পরিমাণ সুদ দেয় এই একটা সুবিধাই কি বিকাশ নাজায়েয হওয়ার জন্য যথেষ্ট নয়?
04 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। বিকাশে টাকা পাঠানো, নেয়া ইত্যাদি এগুলোকে জায়েজ বলা হয়েছে। যে সুদ দেয় তাকে জায়েজ বলা হয় নি। যেমন, সুদ ভিত্তিক ব্যাংকগুলোতে আপনি টাকা রাখতে পারেন, এতটুকু আপনার জন্য প্রয়োজনে জায়েজ। কিন্তু সেখান থেকে আপনি লোন নিতে পারবেন না, ব্যাংকে রাখা টাকার সুদ আপনি নিতে পারবেন না। বিকাশ সুদ দেয় তাই বিকাশে কোন ধরনের লেনদেন করা যাবে না এমন নয়। আপনি বিকাশ থেকে কোন সুদ পেলে কোন গরীব মানুষকে সওয়াবের নিয়তে দান করে দিবেন। বিকাশ ছাড়াই যদি লেনদেন করতে পারেন তাই করবেন।
প্রশ্নঃ 1019
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ! স্যার বিকাশের ব্যবসা করা কি ইসলামিক শরিয়াহ সম্মত?
03 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। বিকাশের ব্যবসা শরীয়তসম্মত। জায়েজ, সমস্যা নেই। বিস্তারিত জানতে দেখুন, মাসিক আলকাউসার,অক্টোবর ২০১৩, যিলহজ্ব ১৪৩৪ থেকে মুফদত আবুল হাসান মুহাম্মাদ আব্দুল্লাহ হাফিজাহুল্লাহ এর লেখা এই প্রবন্ধটি মোবাইল ব্যাংকিং : পর্যালোচনা ও শরঈ দৃষ্টিকোণ।
প্রশ্নঃ 1018
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ! স্যার শেয়ার এর ব্যবসা করা যাবে কি যদি আমি কোন প্রকার জুয়া বা সুদ ভিত্তিক কোন কোম্পানির শেয়ার না কিনে অন্য যেগুলোর প্রডাক্ট সাধারণত হালাল সেগুলায় কি ইনভেস্টমেন্ট করা যাবে?
আরেকটা প্রশ্ন আমি কি কাউকে ব্যবসা করার জন্য টাকা দিতে পারি কন্টাক্ট অনুযায়ী? যেমন কেউ আমাকে বলল তাকে ১০০০০ টাকা দিলে সে সেই ব্যবসা থেকে যদি লাভ হয় তাহলে সে লাভের এতো % পাবে। আর যদি লস হয় তাহলে তাকেও লস গুনতে হবে। সে খেত্রে কি ঐ লোক আসলে কি ব্যবসা করবে বা কোথায় আমার টাকা ইনভেস্টমেন্ট করবে সেটা যাচাই করা আমার জন্য জরুরী? আর মুদারাবা বা ইসলামিক শরিয়তে ব্যবসায় খুঁটিনাটি জানার জন্য আমাকে পারলে কারো লেকচার বা কোন সাইটের বা কোন ভালো বই থাকলে প্লিজ একটু হেল্প করলে অনেক খুসি হবো স্যার। জাযাকাল্লাহ খইর!
03 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। কোন প্রকার জুয়া বা সুদ ভিত্তিক কোন কোম্পানির শেয়ার না কিনে অন্য যেগুলোর প্রডাক্ট সাধারণত হালাল সেগুলায় ইনভেস্টমেন্ট করা যাবে। কাউকে ব্যবসা করার জন্য টাকা দিয়ে আপনি শতকারা হিসাবে তার থেকে লস/ লাভের ভাগী হলে এটা জায়েজ হবে। তবে এভাবে বললে জায়েজ হবে না যে, আমি ১০০০০টাকা দিলাম তুমি প্রতি মাসে আমাকে ২০০টাকা দিবে । আপনি যেভাবে বলেছেন সেভাবে আপনি কাউকে ব্যবসার জন্য টাকা দিতে পারেন। ব্যবসা সংক্রান্ত শায়খ ত্বকী উসমানী হাফিজাহুল্লাহর একটি বইয়ের বাংলা অনুবাদ বের হয়েছে। সম্ভবত বইটি ছয় খন্ডে সমাপ্ত । আপনি সেটি সংগ্রহ করতে পারেন। প্রতিটি খন্ডের নাম আলাদা। সবগুলো একসাথে ক্রয় করা যাবে।
প্রশ্নঃ 976
আস্সালামুআলাইকুম, ক্যামেরা ক্রয়-বিক্রয়, ভাড়া ও মেরামত ব্যবসা কি হালাল হবে? জানালে খুবই উপকৃত হব। আল্লাহ হাফেজ।
03 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। এক্ষেত্রে মূলনীতি হলো যে জিনিসের ব্যবহার হারাম ও হালাল উভয় কাজে সমান ভাবে কিংবা হালাল কাজে বেশী হয় সেই জিনিসের ব্যবসা এবং সেই জিনিসের প্রতিষ্ঠানে চাকুরী জায়েজ। ক্যামেরা যেহেতু ভাল ও খারাপ কাজে সমানভাবেই ব্যবহৃত হয় আর জিনিসটি বর্তমানে অনেক সময় প্রয়োজন হয় তাই ক্যমেরা বিক্রয় ও মেরামত জায়েজ বলেই মনে হয়। তবে এই ব্যবসা থেকে বেচেঁ থাকতে পারলেই ভাল।