আস-সুন্নাহ ট্রাস্ট এ আপনাকে স্বাগতম

প্রশ্নোত্তর

ক্যাটাগরি
সব প্রশ্ন অর্থনৈতিক আকিকা আকীদা নামায আখিরাত ব্যক্তিগত ও পারিবারিক আদব আখলাক ইতিহাস ঈদ-কুরবানী ঈমান তাওহীদ রিসালাত জানাযা-কবর যিয়ারত জান্নাত-জাহান্নাম জিহাদ তাফসীর ত্বহারাত পবিত্রতা সফর জুমআ তারাবীহ নফল সালাত বিতর পোশাক-পরিচ্ছেদ ফারায়েজ ফিতরা বিচার-আচার বিবাহ-তালাক মানত যাকাত যিকির/দুআ/আমল রোজা লেনদেন শিরক-বিদআত সাধারণ দান-সদকাহ সিরাত/সামায়েল সুন্নাত হজ্জ হাদীস ও উসূলুল হাদীস হালাল হারাম বিবিধ কুরআন হাদীস বাতিল ফিরকা দাওয়াত ও তাবলিগ জাদু-টোনা মসজিদ মুসাফির রমযান সুদ-ঘুষ হালাল ইতিকাফ কাজা/কাফফারা গুনাহ জায়েয তায়াম্মুম ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ বিদআত কসর তাওবা জিন-পরি ব্যবসা-বাণিজ্য বই অসিয়ত
প্রশ্নঃ 1919
আসসালামু আলাইকুম ১। আমার ভাই কুমিল্লাতে একটা চাকরী করে এবং সেখানে ভাই ফ্যামিলী নিয়ে থাকে আর আমি থাকি ঢাকা। এখন আমি যদি সেখানে বেড়াতে যাই (২ বা ৩ দিন) তাহলে কি আমাকে নামায কছর পড়ব? না পূর্ণ নামায পড়ব? আর যদি মসজিদে পড়ি সেক্ষেত্রে কি করব? ২। ঈদের দিন কি কোলাকুলি করা বিদাআত? আর কোলাকুলি কয়বার করা যায় একবার না তিন বার? হাদিসের আলোকে জানাবেন দয়া করে। ৩। জুমআ নামাযে কাবলাল জুমআ বলে আমরা যে ৪ রাকাআত সুন্নত নামায পড়ি এটা কি হাদিস সম্মত?
16 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। আপনাদের মূল বাড়ী যদি কুমিল্লাতে হয় তাহলে আপনি ওখানে পূর্ণ নামায পড়বেন আর যদি অন্য কোথাও মূল বাড়ী হয় তাহলে কসর করবেন। ইমামের পিছনে সর্বাবস্থায় পূর্ণ নামায পড়তে হয়। ২। ঈদের দিনে কুলাকুলি করার ব্যাপারে কোনা হাদীস পাওয়া যায় না। সুতরাং কুলাকুলি না করাই উত্তম। স্বাভাবিক অবস্থায় কোলাকুলি করার কোন কথা রাসূলুল্লাহ সা. বা সাহাবীদের থেকে পাওয়া যায় না বরং নিষেধাজ্ঞা পাওয়া যায় তবে দূরবর্তী সফর থেকে ফিরে এলে সাহাবীরা কুলাকুলি করতেন বলে হাদীসে পাওয়া যায়। নিচের হাদীসটি লক্ষ্য করুন: عن أنس قال كان أصحاب النبي : إذا تلاقوا تصافحوا وإذا قدموا من سفر تعانقوا হযরত আনাস রা. বলেন, রাসূলের সাহাবীরা যখন একে অপরের সাথে সাক্ষাৎ করতেন তখন মুসাফা করতেন আর যখন সফর থেকে ফিরতেন তখন কুলাকুলি করতেন। আল-মুজামুল আওসাত লিত-ত্ববারনী, হাদীস নং ৯৭। শায়খ আলবানী হাদীসটিকে হাসান বলেছেন।সিলসিলাতু সহীহা, হাদীস নং ২৬৪৭। সাধারণ অবস্থায় কোলাকুলি করতে রাসূল সা. নিষেধ করেছেন। নিচের হাদীসিটি দেখুন: عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : قُلْنَا يَا رَسُولَ اللهِ ، أَيَنْحَنِي بَعْضُنَا لِبَعْضٍ ؟ قَالَ : لاَ . قُلْنَا أَيُعَانِقُ بَعْضُنَا بَعْضًا ؟ قَالَ : لاَ ، وَلَكِنْ تَصَافَحُوا. হযরাত আনাস রা. বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ! একে অপরের দেখা সাক্ষাতের সময় কি ঝুকা যায়? তিনি বললেন, না। আমি বললাম, কোলাকুলি করা যায়? তিনি বললেন, না । তবে মুসাফাহ করবে। সুনানু ইবনে মাজাহ, হাদীস নং ৩৭০২। শায়খ আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। সুতরাং আমাদের উচিত সফর থেকে ফিরে কোলাকুলি করা অন্যান্য সময় মুসাফা করা। ৩। হ্যাঁ, জুমুআর ফরজ নামাযের আগে চার রাকআত সুন্নাতপড়া হাদীস সম্মত। নিচের হাদীসটি লক্ষ্য করুন: عبد الرزاق عن الثوري عن عطاء بن السائب عن أبي عبد الرحمن السلمي قال كان عبد الله يأمرنا أن نصلي قبل الجمعة أربعا وبعدها أربعا حتى جاءنا علي فأمرنا أن نصلي بعدها ركعتين ثم اربعا অর্থ: ( তাবেঈ) আবু আব্দুর রহমান আস-সুলামী বলেন, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. আমাদেরকে জুমুআর পূর্বে চার রাকআত এবং পরে চার রাকআত নামায পড়ার নির্দেশ দিয়েছেন। এরপর আলী রা. আমাদেরকে জুমুআর পর প্রথমে দুই রাকআত এরপর চার রাকআত পড়ার নির্দেশ দিয়েছেন। মুসান্নাফু আব্দুর রায্যাক, হাদীস নং ৫৫২৫। এই হাদীসটির বিষয়ে শায়খ আলবানী রহ. বলেছেন, وهذا سند صحيح لا علة فيه অর্থ: এটা সহীহ সনদ, তাতে কোন সমস্যা নেই। সিলসিলাতুয যয়ীফাহ, ১০১৬ নং হাদীসের আলোচনা। উক্ত সহীহ হাদীসটি দ্বারা আমারা জানতে পারলাম যে, প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. চার রাকআত ক্ববলাল জুমুয়া পড়ার আদেশ দিয়েছেন। তবে চার রাকআত নির্দিষ্ট নয়। কম বেশী করা যাবে। বিস্তারিত জানতে আমাদের দেয়া 354 নং প্রশ্নের উত্তর দেখুন।

প্রশ্নঃ 1615
আসসালামু আলাইকুম। আমি একটি প্রতিষ্ঠানে কর্মরত। বাসা থেকে আমার কর্মস্থল ২৭ কিলোমিটার বা ততোধিক দূরত্বে অবস্থিত। আমার ডিউটি টাইম মর্ণিং+ইভিনিং+নাইট শিফট মিলে একটানা ২৪ ঘন্টা । সহজ ভাবে বুঝিয়ে বলতে গেলে, ভোর বেলা কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়ে ২৭ বা ততোধিক কিলোমিটার সফর করে কর্মস্থলে পৌঁছে, সকাল ৯ টা থেকে ডিউটি শুরু করে পরদিন অন্তত সকাল ৯ টা পর্যন্ত (কখনো আরো বেশী সময় পর্যন্ত) নিরবিচ্ছিন্ন ডিউটি করে পূনরায় ২৭ বা ততোধিক কিলোমিটার সফর করে বাসায় ফেরা, এভাবে কোনো সপ্তাহে দু দিন, কোনো সপ্তাহে একদিন আমাকে ডিউটি করতে হয়। অর্থাৎ আসা এবং যাওয়া মিলে ৫৪ বা ততোধিক কিলোমিটার যাতায়াত করে আমি আমার ডিউটি সম্পন্নকরি। এক্ষেত্রে আমি ডিউটিতে থাকা অবস্থায় সাধারন নিয়মে পূর্ন রাকাত সালাত আদায় করে আসছিলাম। কিন্তু কেউ বলছেন এক্ষেত্রে কসর পড়তে হবে, আবার কেউ বলছেন পূর্ন রাকাত পড়তে হবে। কোরআন এবং সুন্নাহ এর আলোকে এ ব্যাপারে মাসালা কি, জানালে উপকৃত হবো।
07 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। ৭৮ কিলোমিটারের বেশী দূরে গেলে তখন কসর করতে হয়ে। যাওয়া -আসা মিলে নয়, শুধু যেতেই হবে ৭৮ কিলো। সুতরাং আপনি পূর্ণ নামায আদায় করবেন, কসর করবেন না।

প্রশ্নঃ 1567
আসসালামু আলাইকুম, আমার চাকরির কারণে আমাকে সারা বছর ঢাকায় থাকতে হয়, মানে হচ্ছে আমি আমার বাড়ি থেকে ১২০ কিলোমিটার দূরে বসবাস করি। ২-১ বছর পর পর বাড়ি আসি এবং বাড়িতে সরবচ্চ ৫-৭ দিন অবস্থান করি। এখানে আমার প্রস্ন হচ্ছে যে আমি যখন বারিতে অবস্থান করব তখন কি নামাজ কছর হিসাবে আদায় করা যাবে অথবা স্বাভাবিক নিওমে পরলে কন সমসা আছে কি?
07 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। নিজ বাড়িতে অল্পদিনের জন্য হলেও স্বাভাবিক নিয়মে নামায পড়তে হবে। কসর করা যাবে না।

প্রশ্নঃ 1453
আসসালামু আলাইকুম! শুনেছি মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ) কসর করেছেন ৩ মাইল ও ৪৮ মাইল এর দূরত্বে এটা কতটুকু সত্য? আর আমি শহরে বাড়ি থেকে ৩ মাইল দূরত্বে গেলে কি কসর করা যাবে?
06 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। তিন মাইল নয়, তিন দিনের দূরত্ব পরিমান গেলে সফর করতে হয়। যার পরিমান সর্বাক্যমতে ৪৮ মাইল বা ৭৮ কি,মি। আপনি তিনমাইল দূরে গেলে কসর করতে পারবেন না। তবে যদি ৭৮ কি.মি বা তার চেয়ে দূরে কোথাও যান তাহলে রাস্তায় কসর করতে পারবেন।

প্রশ্নঃ 1270
আমার বাড়ি নাগেশ্বরী, কাজের জন্য ঢাকায় থাকি,দুই ঈদে বাড়ি যাই, বাড়ী গেলে নামায কি কসর হবে নাকি পুরা নামায পড়তে হবে?
05 Jan 2026

বাড়ি গেলে নামায পুরো পড়বেন।কসর করবেন না।কসর করতে হয় যখন বাড়ি থেকে ৪৮ মাইল দূরে কোথাও ১৫ দিনের কম দিন থাকার নিয়তে যায় তখন।তবে আপনি বাড়িতে আসার পথে রাস্তায় কসর করবেন।

প্রশ্নঃ 1031
Travel koto din er hole Qasar salat porte hobe? 4 days or 15 days.
04 Jan 2026

১৫ দিনের কম থাকার নিয়তে ৭৮-৭৯ কিলোমিটার পথ দূরের কোথাও গেলে কসর করতে হবে। ১৫দিনের বেশী হলে কসর করবে না। তবে রাস্তায় উভয় অবস্থাতেই অর্থাৎ ১৫ দিনের কম থাকার নিয়ত হোক কিংবা বেশী হোক কসর করবে।

প্রশ্নঃ 1013
আমি ঢাকাই পড়ি। আমি ১০-১২ দিনের জন্য বাড়ী যাই। তখন কী কসর পড়তে হবে।
03 Jan 2026

না, বাড়িতে গিয়ে কসর করবেন না। পূর্ণ সালাত আদায় করবেন। বাড়ি থেকে অন্য কোথাও গেলে কসর করতে হয়, বাড়িতে গেলে কসর করা যায় না।

প্রশ্নঃ 963
আসসালামু আলাইকুম, ১. একটি হাদিস এমন শুনেছি, সফর এর সময় নিজের এরিয়া থাকা কালীন নামাজের সময় হলে নামাজ কসর না করে সম্পূর্ণ নামাজ আদায় করতে হয়। নিজের এরিয়া ছেড়ে গেলে এরপর নামাজ কসর করতে হয়। (হাদিসের রেফারেন্স টা আমার জানা নেই)। আমি ঢাকার মিরপুর এ বসবাস করি। আমি বাড়িতে যাওয়ার সময় মিরপুর থেকে সায়দাবাদ গিয়ে আমার ফেনী জেলার গাড়ীতে উঠি। আপনার কাছে প্রশ্ন হল আমি কসর কোথায় থেকে শুরু করব, সায়দাবাদ এর পর থেকে নাকি মিরপুর এরিয়া ছেড়ে যাওয়ার পর থেকে? তেমনি ভাবে আমার বাড়ী ফেনী জেলা থেকে আরো ১৫ কি.মি. পরে। তাহলে আমি ফেনীতে নেমে কসর করব নাকি ফেনীতে চলে গেলে আর কসর করা লাগবে না পূর্ণ নামাজ পরতে হবে। ২. আরেকটি প্রশ্ন হল এশার নামাজ আমার সফরের সময় কসর হয়েছিল। অর্থাৎ সফরের সময় পরলে কসর পরা লাগতো। কিন্তু তখন না পরে বাড়িতে চলে গেলে, বাড়িতে গিয়ে কি সেই এশার নামাজ কসর করব নাকি পূর্ণ নামাজ পড়ব? আশা করি আমার প্রশ্ন দুটি বুজতে পেরেছেন। আপনাদের কাছ থেকে এর সঠিক উত্তর আশা করতেছি। জাজাকাল্লাহু খাইর।
03 Jan 2026

ওয়া-আলাইকুমুস সালাম। সফরসম দূরত্বের উদ্দেশে নিজ এলাকার বসতি ত্যাগ করলে অর্থাৎ গ্রামের অধিবাসী নিজ গ্রাম ছাড়লে, শহরের অধিবাসী শহর ত্যাগ করলে এবং সিটি শহরে বসবাসকারী সিটি শহর থেকে বের হওয়ার পর থেকে মুসাফির গণ্য হবে। যে সীমানা থেকে মুসাফির বলে গণ্য হয়েছিল; সেই সীমাতে প্রবেশের পর থেকেই মুকীম হয়ে যাবে। সুতরাংআপনি কসর শুরু করবেন ঢাক শহর পর হওয়ার পর। আর ফেনীতে গিয়ে নিজ গ্রামে প্রবেশের আগ পর্যন্ত। কসর করবেন। দলীলসহ বিস্তারিত জানতে দেখুন আমাদের দেয়া ১১নং প্রশ্নের উত্তর; মাসিক আলকাউসার, ডিসেম্বর, ২০১৩, প্রশ্ন নং ২৯৮০। আপনি যদি ওয়াক্তের মধ্যেই বাড়ি চলে আসেন তাহলে পুরো নামায আদায় করবেন। আর যদি পরে বাড়ি আসেন তাহলে কসর করবেন। অর্থাৎ বাড়িতে দুই রাকআত পড়বেন। এক্ষেত্রে মূলনীতি হলো সফর কাজা হওয়া নামায কসর করতে হবে, আর মুকীম অবস্থায় কাজা হওয়া নামায পুরা পড়তে হবে, যে অবস্থাতেই থাকুন না কেন।

প্রশ্নঃ 886
শায়েখ, আমি যদি বরিশাল থেকে ঢাকাতে যাই (১৫ দিনের কম থাকার উদ্দেশ্যে), তবে কি আমার জন্য সালাত কসর করতে হবে? সেখানে তো মসজিদ রয়েছে, তাহলে আমি কিভাবে সলাত কসর করব? ( ঘরে বসে কসর করব নাকি মসজিদে কসর করব ) মসজিদে কসর করলে কিভাবে করব?
02 Jan 2026

বরিশাল থেকে ঢাকায় ১৫ দিনের কম থাকার উদ্দেশ্যে গেলে ঢাকায় কসর করতে হবে। তবে জেনে রাখা দরকার কসর করতে হয় যখন একা একা সালাত আদায় করা হয়। মসজিদে যদি জামাতের সাথে সালাত আদায় করেন তাহলে আপনি কসর করবেন না। আবার মসজিদে যদি জামাতের সাথে আদায় না করেন তাহলে কসর করতে হবে। সর্বাবস্থায় জামাতের সাথে সালাত আদায় করাই উচিৎ। কসর হলো চার রাকআত বিশিষ্ট সালাতগুলো দুই রাকআত পড়া। বিস্তারিত স্থানীয় কোন আলেমের কাছ থেকে জেনে নিন।

প্রশ্নঃ 796
সফরে থাকা অবস্থায় সালাত ছুটে গেছে, সফর শেষ এখন ক্বাযা করবো কিভাবে? কসর ক্বাযা করবো নাকি পূর্ণ সালাত ক্বাযা করবো?
01 Jan 2026

সফরে থাকা অবস্থায় সালাত ছুটে গেলে কাযা করতে হবে কসর হিসাবে। পূর্ণ সালাত আদায় করবেন না।


কপিরাইট স্বত্ব © ২০২৫ আস-সুন্নাহ ট্রাস্ট - সর্ব স্বত্ব সংরক্ষিত| Design & Developed By Biz IT BD