আস-সুন্নাহ ট্রাস্ট এ আপনাকে স্বাগতম

প্রশ্নোত্তর

ক্যাটাগরি
সব প্রশ্ন অর্থনৈতিক আকিকা আকীদা নামায আখিরাত ব্যক্তিগত ও পারিবারিক আদব আখলাক ইতিহাস ঈদ-কুরবানী ঈমান তাওহীদ রিসালাত জানাযা-কবর যিয়ারত জান্নাত-জাহান্নাম জিহাদ তাফসীর ত্বহারাত পবিত্রতা সফর জুমআ তারাবীহ নফল সালাত বিতর পোশাক-পরিচ্ছেদ ফারায়েজ ফিতরা বিচার-আচার বিবাহ-তালাক মানত যাকাত যিকির/দুআ/আমল রোজা লেনদেন শিরক-বিদআত সাধারণ দান-সদকাহ সিরাত/সামায়েল সুন্নাত হজ্জ হাদীস ও উসূলুল হাদীস হালাল হারাম বিবিধ কুরআন হাদীস বাতিল ফিরকা দাওয়াত ও তাবলিগ জাদু-টোনা মসজিদ মুসাফির রমযান সুদ-ঘুষ হালাল ইতিকাফ কাজা/কাফফারা গুনাহ জায়েয তায়াম্মুম ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ বিদআত কসর তাওবা জিন-পরি ব্যবসা-বাণিজ্য বই অসিয়ত
প্রশ্নঃ 2137
আসসালামু আলাইকুম। (১) আমার চাচা মারা গেছেন । চাচী ছোট একটি ছেলে নিয়ে গ্রামের বিভিন্ন বাড়ীতে ধান সেদ্দ এর কাজ করে কষ্টে দিন যাপন করছেন। উনি কারো কাছে সাহয্য চান না আত্তসম্মানের খাতিরে। আমি যখন যা পারি চাচাতো ভাই এর হাতে দিয়ে আসি, এক্ষেত্রে চাচি আমার ঐ টাকা নিয়ে থাকেন। এখন আমি যদি তাকে আমার যাকাত এর টাকা দিতে চাই উনি যাকাতে টাকা গ্রহণ করতে আপত্তি করতে পারেন। যদিও টাকা তাদের খুব প্রয়োজন। এক্ষেত্রে তাকে না জানিয়ে যাকাতের টাকা কি দেওয়া যাবে । (২) আমার চাচীকে কি সাদাকাতুল ফিতর দেওয়া যাবে।
20 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। আপনার চাচীই আপনার যাকাতের টাকার অধিক হকদার। তাকে দিলে সওয়াব বেশী পাবেন। যাকাতের টাকা উল্লেখ করার দরকার নেই। ফিতরাও দেয়া যাবে। আপনি নিজে দিবেন এবং আপনাদের পরিবারের অন্যদেরকেও দেয়ার জন্য বলবেন। আমরা দুআ করি আল্লাহ আপনার চাচীকে যেন নিরাপদে ভাল রাখেন।

প্রশ্নঃ 2090
রসুনের উপর যাকাত দেওয়া যাবে কি?
19 Jan 2026

ভাই, প্রশ্নটা এমন হলে ভাল হতো রসুনের উপর যাকাত দিতে হবে কি? উত্তর হলো ৫ ওসাক অর্থাৎ১৭ মন হলে যাকাত দিতে হবে।

প্রশ্নঃ 1978
আসসালামু আলাইকুম, আমার এক পরিচিত আপু বিয়ের গোল্ডে স্টোন, পুতি দেওয়া। তো আপু জুয়েলারি দোকানে দেখালে ওরা বলে এখানে ৩ভরি গোল্ড আছে। আপু সেই হিসেবে যাকাত দিয়েছে।(জমা টাকা সহ যাকাত ফরজ হয়ে গেসিলো) রিসেন্টলি আপু এক জুয়েলারি শপে দেখালে তারা বলে এখানে গোল্ড ৭ভরি আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে আপু আগে ৩ভরির যাকাত দিয়েছে। আপু যে এতো বছর না জেনে যাকাত কম দিছে সেটার কি হবে? আর সেগুলো যদি দিতে হয় তাহলে বর্তমান দামের উপর নাকি যখন বানিয়েছে তখনের দামের উপর দিবে? আমার আপুর বিয়ে হয়েছে ২০০৭'এ। এখনতো অনেক দাম গোল্ডের। কোন দামটার উপর আগের যাকাত গুলো দিবে সেটা প্লিজ বলবেন।আমাকে প্লিজ উত্তর দিয়ে সাহায্য করুন।
17 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। তাকে আরো কয়েকটি দোকানে দেখায়ি কতটুকু স্বর্ণ আছে তা নিশ্চিত হতে হবে। যতটুকু স্বর্ণ আছে বলে নিশ্চিত হবে এখন থেকে সে স্বর্ণের বর্তমান বাজার অনুযায়ী যাকাত দিবে। বিগত বছরগুলোর বাদ পড়া যাকাতও তাকে দিতে হবে। তৎকালীন দাম হিসাব করে দিবে।  https://www.aliftaa.jo/research-fatwas/3821/%D8%AA%D8%AC%D8%A8-%D8%A7%D9%84%D8%B2%D9%83%D8%A7%D8%A9-%D9%81%D9%8A-%D8%A7%D9%84%D8%A3%D9%85%D9%88%D8%A7%D9%84-%D9%88%D8%A5%D9%86-%D9%84%D9%85-%D9%8A%D8%B9%D9%84%D9%85-%D8%A8%D9%87%D8%A7-%D8%B5%D8%A7%D8%AD%D8%A8%D9%87%D8%A7

প্রশ্নঃ 1792
আসসালামু আলাইকুম। আমার মায়ের ১১ ভরি স্বর্ণ আছে যার জন্য তিনি যাকাত আদায় করেন। তিনি যদি আমাকে (অবিবাহিত মেয়ে) ৪ ভরি দিয়েন দেন যেটা তিনি আরও কখনও ব্যবহার করবেন না, তাহলে কি আমার মায়ের যাকাত দেওয়ার আর প্রয়োজন আছে?
13 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম।  যদি আপনার মা আপনাকে স্থায়ীভাবে দিয়ে দেয় তাহলে তার মালিক আপনি। এখন আপনার মায়ের স্বর্ণ থাকছে ৭ ভরি। শুধু ৭ ভরি স্বর্ণ থাকলে যাকাত ফরজ হয় না। যাকাত দেয়া লাগবে না। 

প্রশ্নঃ 1937
আসসালামুয়ালাইকুম, যাকাত এর টাকা দিয়ে কি বন্যার্তদেরকে সাহায্যে দেওয়া যাবে?
16 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, দেয়া যাবে। তবে তাদের মধ্যে কেউ যাকাতে হকদার না হলে সে নিবে না।

প্রশ্নঃ 1781
আমার একটি দোকান আসে প্রতি বছর ১৪৪০০ টাকা ভাড়া পাই,যাকাত কি ভাবে দিবো, আম বাগানের আমের যাকাত কি হিসাবে দিবো?
13 Jan 2026

অন্যান্য টাকার সাথে শতকারা আড়াই টাকা হারে দিবেন। আমের দশ ভাগের এক ভাগ দিয়ে দিবেন। বিস্তারিত জানতে দেখুন, ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. রচিত বাংলাদেশে উশর বা ফসলের যাকাত : গুরুত্ব ও প্রয়োগ বইটি। প্রয়োজনে ০১৭৩৪৭১৭২৯৯

প্রশ্নঃ 1779
আস্সালামু আলাইকুম। জাকাত প্রদানের ক্ষেত্রে একটি বিষয়ে আমি দুই রকম ফতোয়া পেয়েছি। জানি না কোনটা সঠিক। ১। নেসাবের স্থায়ীত্ব কাল এক বছর পূর্ণ হলে জাকাত ফরজ হবে । এক বছর না হলে আদায় করা ফরজ নয়। ২। অন্যটা হচ্ছে রমজান মাসে শেষে একটি নির্দিষ্ট সময় সমূদয় যে নেসাব হবে তার উপর ফরজ। এমনকি নির্ধারিত দিনটির একদিন আগে অর্জিত হলেও আদায় করতে হবে। দয়া করে দ্রুত সমাধান দিবেন। আস্সালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।
13 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। প্রথমটি সঠিক। মাস বিবেচ্য নয়। বরং নিসাবের মালিক হওয়ার এক বছর পর যাকাত ফরজ। যে মাসেই মালিক হবেন পরের বছর ঐমাসে যাকাত দিতে হবে। তবে যাকাত দেয়ার সময় যত সম্পদ আছে সবকিছু হিসাব করে যাকাত দিবেন। যাকাত দেয়ার সময় নেসাবের মালিক হওয়ার সময়কার সম্পদ বিবেচ্য নয় বরং যখন যাকাত দিবেন তখন কত টাকা আছে সেটা বিবেচ্য। প্রয়োজনে 01734717299

প্রশ্নঃ 1774
আসসালামু আলাইকুম। প্রশ্নঃ বাড়তে থাকা টাকা কি বছরন্তে যাকাতের হিসাব হবে? ধরুন, আমার কাছে ২ লক্ষ টাকা ব্যাংক এ ১ বছর যাবত জমা আছে। এখন প্রতি মাসে আমি ৫ হাজার টাকা করে জমিয়েছি এখন বছর শেষে ৬০ হাজার জমা হয়েছে। এখন কি আমাকে শুধু ২ লক্ষ টাকার যাকাত দিতে হবে নাকি ২ লক্ষ ৬০ হাজার টাকার যাকাত দিতে হবে? এবং আপনাদের মাদ্রাসা যদি যাকাত সংগ্রহ করে থাকে তবে দয়া করে আমাকে আপনাদের যাকাত পাঠানোর একাউন্ট নাম্বার গুলো দিবেন। জাযাকাল্লাহ, সাদিক
13 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। আপনাকে ২লক্ষ ৬০ হাজার টাকার যাকাত দিতে হবে। যাকাত দেয়ার সময় যত টাকা আছে তার হিসাব করে যাকাত দিতে হবে। হ্যাঁ, আমাদের প্রতিষ্ঠান যাকাত সংগ্রহ করে থাকে। আস-সুন্নাহ ট্রাস্টের কর্মকান্ড দাতাগণের সাহায্য ও অনুদানের মাধ্যমে পরিচালিত হয়। ব্যাংকের মা্ধমে অনুদান গ্রহণ করা হয়। ইসলামী ব্যাংক ব্যাংলাদেশ লিমিটেডের ঝিনাইদহ শাখায় আস-সুন্নাহ ট্রাস্টের তিনটি একাউন্ট রয়েছে:

1. AS SUNNAH TRUST MSA(Regular) Account No. 20501750201900314 Jhenaidah, Br. Jhenaidah, Banngladesh.

2. AS SUNNAH TRUST ZAKAT MSA(Regular) Account No. 20501750201937002 Jhenaidah, Br. Jhenaidah, Banngladesh.

3. As Sunnah Trust Publication MSA Account No. 20501750202520414 Jhenaidah, Br. Jhenaidah, Banngladesh. দুই নম্বরটি যাকাতের টাকা পাঠানোর একাউন্ট।

প্রশ্নঃ 1762
জনাব, আমি ২০১৬ এর ফেব্রূয়ারি থেকে চাকুরী তে আছি। যা পেতাম তাই খরচ হয়ে যেত। জুন মাসে বোনাস সহ আমি প্রায় ৬০ হাজার টাকা পাই। অক্টোবর মাসে আমি একটা ব্যবসা তে ৬০ হজার টাকা বিনিয়োগ করি। জানুয়ারী শেষে বিনিয়োগ ৯০ হাজার টাকা হয়। ২০১৭ এর জানুয়ারীতে আমার হাতে ৬ হাজার টাকা থাকে সর্বসাকুল্যে। মাসিক বেতন যা পাই তা জমতে জমতে এখন আমার কাছে প্রায় ৭০ হাজার টাকা আছে এবং ধার বাবত আরো ২০ হাজার টাকা পাই। আমি এর মাঝে কিছু এতিম খানা এবং গরীবকে ৭ থেকে ৮ হাজার টাকা দিয়েছি। কি আগে যেসব টাকা দিয়েছি সেগুলো কি যাকাত হিসেবে ধরতে পারবো? আপনার মতামত জানতে চাচ্ছি? আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে রাখুন। আমিন।
13 Jan 2026

আপনার প্রশ্নটা খুব জটিল ভাষায় হয়েছে। আমার মনে হচ্ছে এখন আপনার ব্যবসায় আছে ৯০ হাজার টাকা। নগদ আছে ৭০ হাজার আর ধার পাবেন ২০ হাজার টাকা। মোট ১লক্ষ ৮০ হাজার টাকা। যদি এমন হয় তাহলে আপনাকে মোট ১ লক্ষ ৮০ হাজার টাকার যাকাত দিতে হবে। পূর্বে যে টাকা দান করেছেন যাকাতের নিয়ত না থাকায় তা দ্বারা যাকাত আদায় হবে না। আপনাকে এখন যাকাত আদায় করতে হবে। প্রয়োজনে 01734717299

প্রশ্নঃ 1760
আমার ব্যাংকে ২৫০০০০ টাকা আছে.সাথে সোনা সাডে সাত ভরির কম আছে.আমি শুধু টাকার উপর যাকাত দিয়ে থাকি.তাহলে কি আমাকে সোনার উপরে যাকাত দিতে হবে? আর আমি যদি আগে কখনো ওই টাকার উপর যাকাত না দিয়ে থাকি তাহলে কি আমাকে বকেয়া হিসাবে দিয়ে দিতে হবে?
12 Jan 2026

প্রশ্নোক্তক্ষেত্রে আপনাকে সোনার মূল্য হিসাব করে যাকাত দিতে হবে। শুধু সোনা থাকলে যাকাত দিতে হতো না। সোনার সাথে টাকা থাকার কারণে আপনাকে সোনার মূল্য হিসাব করে যাকাত দিতে হবে। বিস্তারিত জানতে দেখুন, আমাদের দেয়া 759 নং প্রশ্নের উত্তর। আগে যাকাত দিয়ে না থাকলে বকেয়া যাকাত আপনার উপর দেয়া ফরজ।

প্রশ্নঃ 1745
আসসালামুআলাইকুম আমি এর আগে যাকাত নিয়ে question করে answer পেয়েছিলাম কিন্ত আমি সঠিক ভাবে বুঝতে পারিনি (১৮০৮) আমি আবারও question টা করছি:-সেটা হল আমার কাছে ২৫০০০০টাকা সাথে ৬ ভরি ৮আনার মত gold আছে.এক্ষেএ কি আমাকে দুটোর উপরই যাকাত দিতে হবে?নাকি শুধু টাকার উপর যাকাত দিতে হবে?.উওর টা আবার জানালে উপকৃত হব.ধন্যবাদ
08 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। আপনাকে দুটোর উপরই যাকাত দিতে হবে। টাকা না থাকলে শুধু স্বর্ণের যাকাত দিতে হতো না। প্রয়োজনে 01734717299

প্রশ্নঃ 1738
একজন মহিলার কত ভরি সোনা থাকলে যাকাত দিতে হবে?
08 Jan 2026

শুধু স্বর্ণ থাকলে সাড়ে সাত ভরি হলে যাকাত দিতে হবে। র্স্বর্ণের সাথে রোপা বা টাকা থাকলে সব কিছু মিলে  সাড়ে বায়ান্ন ভরি রোপার মূল্য পৌছালে যাকাত দিতে হবে। বিস্তারিত জানতে দেখুন, আমাদের দেয়া 507, 508, 510, 539  নং প্রশ্নের উত্তর।

প্রশ্নঃ 1737
ব্যাবসা করার জন্য আমার ৩৮০০০০/= টাকা অন্যেদের কাছে দেওয়া আছে। আমাকে কি জাকাত দিতে হবে?
08 Jan 2026

হ্যাঁ, উক্ত টাকার যাকাত দিতে হবে।

প্রশ্নঃ 1736
আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্রাহ। ১. আমার বাবার অনেক ঋণ আছে। শোধ করার পর ও আরও ২-৩ লাক টাকা ঋণ আছে । বাবসার কারনে আত্মীয়দের থেকে ১০ -১৫ বছর আগে ঋণ নিয়েছিলো। আমাদের ব্যবসায় লস হবার কারনে দেওয়া হয় নাই। ওরা এমেরিকাতে সেটেল । বর্তমানে প্রতিমাসে কিছু কিছু টাকা প্রদান করা হচ্ছে.। আমি একটা চাকুরী করি প্রায় ৪,০০,০০০/= জমিয়েছি। প্রতি বছর আমি জাকাত দেই.। আমি অবিবাহিতা । আমার প্রায় ২ বড়ি স্বনও আছে যা আমি ফুফু থেকে গিফ পেয়েছি। আমি টাকার উপর জাকাত দেই। স্বর্ণের সাথে টাকা যোগ করে জাকাত কখনও দেই নাই । দিতে হবে কি? ২. যেহেতু আমি বাবার সাথে আছি, আর বাবার ঋণ সবাই মিলে শোধ করছি তাহলে, কি আমার জাকাত ফরয। ৩. অতিরিক্ত কাপড় থাকতে জাকাত দিতে হয় শুনেছি। ৪.আমার আর মায়ের স্বর্ণ মিলেও সাড়ে ৭ বড়ি নাই। আমার মা বলল যেহেতু আমার বিয়ে হয় নাই সেহেতু স্বর্ণ যতই থাকুক আমার জাকাত আসবে না এ বিষয় এ জানাবেন। ৫.ব্যাংক হিসাব এ যা প্রতি মাসে বেতন হিসাবে জমা হয়ে ৪০০০০০/= আছে । এক বছর আগে ব্যাংক হিসাবে ছিল ৩৫০০০০ টাকা । কোন টাকার উপর যাকাত দিব।
08 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। ১ ও ৫ । যাকাতের নিসাব স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি এবং রোপার ক্ষেত্রে সাড়ে বায়ান্ন ভরি। অর্থাৎ কারো কাছে যদি শুধু স্বর্ণ থাকে তাহলে সাড়ে সাত ভরির কম হলে যাকাত ফরজ হবে না। তেমনি যদি কারো কাছে শুধু রোপা থাকে তাহলে সাড়ে বায়ান্ন ভরির কমে যাকাত ফরজ হবে ন। তবে যদি কারো কাছে স্বর্ণ ও রোপা উভয়টি থাকে তবে নিসাব পরিমান নয় কিন্তু টাকার হিসাবে সেগুলোর মোট মূল্য সাড়ে বায়ান্ন ভরি রোপার মূল্যের সমপরিমাণ হয় তাহলে অধিকাংশ আলেমের মতে তার উপর যাকাত ফরজ। এই বিষয়ে আল-ফিকহুল ইসলামিয়্যু ও আদিল্লাতুহু কিতাবের মধ্যে আছে:ويضم عند الجمهور (غير الشافعية ) أحد النقدين إلى الآخر في تكميل النصاب، فيضم الذهب إلى الفضة وبالعكس بالقيمة، অর্থ: শাফেয়ী মাজাহাবের আলেমগণ বাদে অধিকাংশ আলেমদের নিকটে যাকাতের নিসাব পূর্ণ করার ক্ষেত্রে একটি মুদ্রাকে আরেকটি মুদ্রার সাথে মিলাতে হবে। সুতরাং স্বর্ণকে রুপার সাথে মূল্যে হিসাবে মিলাতে হবে। আল-ফিকহুল ইসলামিয়্যু ও আদিল্লাতুহু ৩/১৮২। বিখ্যাত ফিকহী বিশ্বকোষ আলমাওসুয়াতুল ফিকহিয়্যাতুল কুয়েতিয়্যাহ এর আলেমগণ বলেছেন,ذَهَبَ الْجُمْهُورُ ( الْحَنَفِيَّةُ وَالْمَالِكِيَّةُ وَهُوَ رِوَايَةٌ عَنْ أَحْمَدَ وَقَوْل الثَّوْرِيِّ وَالأَْوْزَاعِيِّ ) إِلَى أَنَّ الذَّهَبَ وَالْفِضَّةَ يُضَمُّ أَحَدُهُمَا إِلَى الآْخَرِ فِي تَكْمِيل النِّصَابِ অধিকাংশ আলেমগণ এই মত পোষন করেছেন যে, যাকাতের নিসাব পূর্ণ করার ক্ষেত্রে স্বর্ণ-রোপ্যকে একে অপরের সাথে মিলাতে হবে। যারা এই মত পোষন করেছেন তাদের মধ্যে আছেন হানাফী ও মালেকী আলেমগন, সাওরী ও আওযায়ী রহ.। এবং ইমাম আহমাদ রহ. থেকেও এক বর্ণনায় তিনি এই মত পোষন করেছেন বলে জানা যায়। আলমাওসুয়াতুল ফিকহিয়্যাতুল কুয়েতিয়্যাহ ২৩/২৬৭। তদ্রুপ যদি কারো আছে নেসাবের চেয়ে কম স্বর্ণ কিংবা রোপা থাকে সাথে টাকা থাকে আর টাকার হিসাবে সেগুলোর মোট মূল্য যদি সাড়ে বায়ান্ন তোলার রোপার সমপরিমাণ হয় তাহলে তার উপরেও যাকাত ফরজ। উল্লেখ্য নিসাবের মালিক হওয়ার অর্থাৎ যাকত ফরজ হওয়া পরিমান সম্পদের মালিক হওয়ার এক বছর পর যাকাত আদায় করতে হবে। বছরের মাঝে সম্পদ কমে গেলেও যাকাত দিতে হবে এবং যাকাত দেয়ার সময় যত সম্পদ থাকবে সেটা হিসাব করে আড়াই পার্সেন্ট যাকাত দিতে হব।অর্থাৎ আপনার টাকা থাকার কারণে স্বর্ণকে টাকার মূল্যে হিসাব করে যাকাত দিতে হবে।আর ৪ লক্ষ টাকার যাকাত দিতে হবে। ২। ঐ টাকার মালিক কে? আপনি না আপনার বাবা? যদি মালিক আপনার বাবা হয় তাহলে হিসাব ভিন্ন হবে। ঋন হিসাব করতে হবে। আর যদি আপনি হন তাহলে আপনাকে যাকাত দিতে হবে। একসাথে থাকলেই যে পিতা মালিক হয় তা নয়। ৩। না, অতিরিক্ত কাপড়ের যাকাত দিতে হয় না। ৪। মায়ের সাথে আপনি হিসাব মেলাবেন না। যার যার হিসাব তার তার। বিয়ে না হলে যাকাত দিতে হয় না, এটা ভুল ও অবস্তাব কথা।

প্রশ্নঃ 1734
আমাদের জমিগুলা বর্গা দিয়ে দিই….ওরা আমাদের তিন ভাগের এক ভাগ ধান দেয়, আমরা প্রায় ৩০০ মণ ধান পাই যা দিয়ে আমাদের ১ বছর চলে, মাঝে মাঝে ধান বিক্রি করি টাকার প্রয়োজনে। এখন প্রশ্ন আমাদের কি জাকাত দিতে হবে? দিলে কিভাবে দিবো?
08 Jan 2026

ফসলের জাকাত হলো ফসল যদি বৃষ্টির পানিতে হয় তাহলে ১০ ভাগের একভাগ দিতে হয় আর যদি কৃত্রিম পানিতে হয় তাহলে ২০ ভাগের একভাগ দিতে হয়। অবশ্য যদি ২৫ মন পরিমান হয় তাহলে যাকাত দিতে হবে। বিস্তারিত জানতে দেখুন, শায়খ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহি. রচিত বাংলাদেশে উশর বা ফসলের যাকাত : গুরুত্ব ও প্রয়োগ বইটি।

প্রশ্নঃ 1729
আসসালামুয়ালাইকুম। একজন এতিম ছেলে মাদ্রাসায় পড়ছে। অভাবের কারনে আর পড়তে পারছেনা। এই তথ্যটি আমি ফেইসবুকে পাওয়ার পর আমি বলছি যে ঐ এতিম ছেলের দায়িত্ব আমি নিব এবং তারপর থেকে তার পড়াশুনার খরচ দিচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে, আমি আমার যাকাতের টাকা দিয়ে ঐ ছেলের পড়াশুনা করাতে পারবো কিনা?
08 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, আপনি জাকাতের টাকা দিয়ে তার পড়াশোনার খরচ চালাতে পারবেন।

প্রশ্নঃ 1711
আমাদের জমিগুলা বর্গা দিয়ে দিই….ওরা আমাদের তিন ভাগের এক ভাগ ধান দেয়, আমরা প্রায় ৩০০ মণ ধান পাই যা দিয়ে আমাদের ১ বছর চলে, মাঝে মাঝে ধান বিক্রি করি টাকার প্রয়োজনে। এখন প্রশ্ন আমাদের কি জাকাত দিতে হবে? দিলে কিভাবে দিবো?
08 Jan 2026

ফসলের জাকাত হলো ফসল যদি বৃষ্টির পানিতে হয় তাহলে ১০ ভাগের একভাগ দিতে হয় আর যদি কৃত্রিম পানিতে হয় তাহলে ২০ ভাগের একভাগ দিতে হয়। অবশ্য যদি ২৫ মন পরিমান হয় তাহলে যাকাত দিতে হবে। বিস্তারিত জানতে দেখুন, শায়খ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহি. রচিত "বাংলাদেশে উশর বা ফসলের যাকাত" বইটি।

প্রশ্নঃ 1709
আমি একটি অফিসে ১৫ লক্ষ টাকার বই সরবরাহ করি, কিন্তু দুর্ভাগ্য বশতঃ গত ৩/৪ বছর যাবত আমি আমার বিল পাইনি। তাতে আমার খুব আর্থিক কষ্ট হছে। আমি আমার টাকা কবে পাব, কত টাকা পাব, তার কোন নিশ্চয়তা পাচ্ছি না। এখন আমি জানতে চাইঃ আমার কি এই ১৫ লক্ষ টাকার যাকাত প্রতি বছর দিয়ে যেতে হবে? আমার হাতে ত আমার টাকা টা নাই / কবে পাব তারও কোন ঠিক নাই। এইভাবে কত দিন ঐ টাকার যাকাত দিব? আমি কিন্তু আমার এই টাকার মালিক। একদিন আমি পাবই। যখন পাব তখন থেকে টাকার যাকাত টা দিব নাকি যখন পাব তখন পূর্বের ৩/৪ বছরের বকেয়া হিসাব করে যাকাত দিতে হবে? আমি কি আমল করলে আমি আমার এই বিপদ থেকে উদ্দার হতে পারি। আমার জন্য দোয়া করবেন। নোট উত্তর টা ইমেইল করে ইউটিউব এর লিঙ্ক দেয়া হলে ভাল হবে।
08 Jan 2026

আপনি যদি নিশ্চিত হন যে, আপনি টাকা পাবেন তাহলে আপনাকে প্রতি বছরের যাকাত দিতে হবে। টাকা পাওয়ার পরে দিলেও চলবে। আর যদি এমন হয় যে, আপনি টাকা পেতে পারেন আবার নাও পেতে পারেন এক্ষেত্রে যাকত দিতে হবে কি না বা দিলেও কত দিনের দিতে হবে, এই নিয়ে আলেম ও ফকীহগণের মাঝে মতবিরোধ আছে। আল্লামা ইবনে কুদামা (প্রখ্যাত হাম্বলী ফকীহ) রহ. আল-মুগনী কিতাবের মধ্যে এই প্রশ্নের উত্তরে যা বলেছেন তার সার সংক্ষেপ হলো, এই ক্ষেত্রে দুটি মত। ১। দিতে হবে না। (অর্থাৎ এমন টাক যা পাওয়া যেতে পারে আবার নাও পাওয়া যেতে পারে সেই টাকার যাকাত দেয়া লাগবে না। তবে পাওয়া যাওয়ার পর এক বছর অতিবাহিত হলে সাধারণ নিয়মে যাকাত দিতে হবে। ) ক্বাতাদাহ, আবু ছাওর, ইসহাক রাহ. এবং আহলে ইরাক উক্ত মত পোষন করেন। ২। টাকা হাতে পাওয়ার পর বিগত প্রতিটি বছরের যাকাত দিতে হবে। (অর্থাৎ যদি ধার নেওয়া ব্যক্তির কাছে ৫ বছর টাকা থাকার পর ধার দেওয়া ব্যক্তিকেধারের টাকাপরিষোধ করে তাহলে ৫ বছরের যাকাতই ধার দেওয়া ব্যক্তিকে পরিষোধ করতে হবে। ) সুফিয়ান ছাওরী ও আবু উবাইদ উক্ত মত পোষন করেন। দ্বিতীয় মতটি উল্লেখ করার পর তিনি আরো একটি মতের কথা উল্লেখ করেছেন। সেটা হলো টাকা হাতে পাওয়ার পর এক বছরের যাকাত দিতে হবে। উমার ইবনে আব্দুল আযীয, ইমাম মালেক, হাসান বসরী, আওযায়ীসহ অনেক ফকীহ উক্ত মত পোষন করেছেন। আল-মুগনী, ইবেন কুদামা, ২/৬৩৭। আরবী পাঠ এই, الضرب الثاني : أن يكون على معسر أو جاحد أو مماطل به فهذا هل تجب فيه الزكاة ؟ على روايتين احداهما لا تجب وهو قول قتادة و اسحاق و أبي ثور وأهل العراق لأنه غير مقدور على الانتفاع به أشبه مال المكاتب والرواية الثانية يزكيه اذا قبضه لما مضى وهو قول الثوري و أبي عبيد لما روي عن علي رضي الله عنه في الدين المظنون قال إن كان صادقا فليزكه اذا قبضه لما مضى وروي نحوه عن ابن عباس رواهما أبو عبيد ولأنه مملوك يجوز التصرف فيه فوجبت زكاته لما مضى كالدين على المليء و للشافعي قولان كالروايتين وعن عمر بن عبد العزيز و الحسن و الليث و الأوزاعي و مالك يزكيه اذا قبضه لعام واحد শায়খ আব্দুল্লাহ বিন বায ওউক্ত মত পোষন করেছেন। ফাতওয়ায়ে ইবনে বায, ইন্টারনেটে দেখুন এবং শুনুনهل تجوز الزكاة في المال الدين الذي ليس عند صاحبه؟ এই প্রশ্নে জবাব। আরো জানতে দেখুন, ইসলাম ওয়েব, ফাতাওয়া নং ১১৯১৯৪। আমাদের দেশে সাধারণত প্রথম মতটি মানা হয়। তবে দ্বিতীয় মতটি মানার ভিতরেই সাবধানতা। তবে আমার পরামর্শ হলো আপনি তৃতীয় মতটি মানবেন। টাকা হাতে পাওয়ার পর এক বছরের যাকাত দিবেন। আল্লাহ ভাল জানেন।

প্রশ্নঃ 1700
আসসালামুয়ালাইকুম, আমি এর আগে দুই বার কিছু প্রশ্ন করেছিলাম উত্তর পাইনি, বুঝতে পারছি না আমার প্রশ্ন আপনারা পেয়েছেন কিনা? সেই সাথে আর একটা প্রশ্ন করছি – বেনামাযী গরিব এতিম কে জাকাত দেয়া যাবে কিনা?
08 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। আপনার প্রশ্ন আমরা পেয়েছি। অনেক সময় কিছুটা সময় লাগে। আশা করি ধর্য্যের সাথে আমাদের সাথে থাকবেন। এছাড়া আমার যতদূর মনে পড়ে আপনার অনেকগুলো প্রশ্নের উত্তর দেয়া হয়েছে। হ্যাঁ, বেনামাযী গরিব এতিমকে যাকাত দেয়া যাবে। তবে মুসলিম হতে হবে।

প্রশ্নঃ 1693
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ১. আমি প্রতিবার জাকাত আদায় করি ঈদ এর আগে এবার থেকে নিয়ত করছি রোজার শুরুর দিকেই আদায় করার চেষ্টা করবো ইন-শা-আল্লাহ। (রোজার শুরুতে দিলে মানুষ বেশি উপকৃত হয় বলে মনে হচ্ছে) সেক্ষেত্রে আমার করণীয় কি? জাকাত আদায় এর পর যদি বেতন,বোনাস পাই ওটার আবার জাকাত দিতে হবে নাকি এর পরের বছর গুলোতে রোজার শুরুতে হিসাব করে জাকাত আদায় করলেই হবে? ২. ওযুর সময় মাথা মাসেহ করার সঠিক নিয়ম কি?( বিশেষ করে মহিলা দের ক্ষেত্রে)
08 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। আপনার বেতন ও বোনাসের ডাকাত দিতে হবে। নিয়মটা হলো, ঈদের আগে যখন আপনার যাকাতবর্ষ পূর্ণ হবে তখন আপনি আপনার যাকাতের টাকার হিসাব করবেন। এরপর রোজার শুরুতে যত টাকা যাকাত বাবদ দিয়েছেন সেই টাকা মোট টাকা থেকে বাদ দিয়ে বাদ দিয়ে বাদ বাকী টাকা দিয়ে দিবেন। ২। মাথার চার ভাগের একভাগ যে কোন প্রান্ত থেকে মাসেহ করলই হবে।

প্রশ্নঃ 1687
আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন যাকাতের ক্ষেত্রে নিসাবের পরিমাণ হিসেবে কি স্বর্ণের মূল্য বিবেচ্য হবে না রুপার মূল্য? আমি বিভিন্ন আলেমদের আলচনায় এটা বুঝেছি যে নিসাব ধরতে হবে সর্বনিম্ন মুল্যের সম্পদের মূল্য হিসেবে। সে অর্থে রুপার মূল্য ধরতে হয়। আমি যখন আমার পরিবার পরিজনের নিকট এই কথা বলি তারা আমার সাথে একমত পোষণ করেন না। তাদের কথা স্বর্ণের হিসেব স্বর্ণের আরা রুপার হিসেব রুপার। আমার কাছে তাদের কে বলার মত কোন হাদিস বা ইজমা/কিয়াস বা অন্য কোন দলিল নেই। এ ব্যাপারে আপনাদের সাহায্য কামনা করছি। প্রশ্ন সঠিক ভাবে বুঝাতে আমি কয়েকটি উদাহরণ দিচ্রবেন। আমি আশা রাখছি আস সুন্নাহ ট্রাস্ট আমাকে এই উদাহরণের ভিত্তিতে উত্তর জানাবেন এবং উপযুক্ত দলিলাদি দিয়ে সাহায্য করবেন। উদাহরণ ১ঃ এক ব্যাক্তির নিকট ৫ ভরি স্বর্ণ ও ৫ ভরি রুপা আছে যা ১ বছর অতিবাহিত হয়েছে। তাহলে কি তার উপর যাকাত ফরয হবে? এখানে আমি বুঝেছি যাকাত দিতে হবে। যেহেতু ৫ ভরি স্বর্ণের মূল্য সাড়ে ৫২ ভরি রুপার দামের সমান বা তার বেশি। তাই স্বর্ণ ও রুপা মিলিয়ে যা দাম আসবে তার ২.৫% যাকাত দিতে হবে। আমি কি সঠিক বুঝেছি? উদাহরণ ২ঃ কারো নিকট ১০০০০০ (এক লক্ষ) আছে যা ১ বছর অতিবাহিত হয়েছে। তাহলে কি তার উপর যাকাত ফরয হবে? এক্ষেত্রে আমি বুঝেছি তাকে যাকাত দিতে হবে। কেননা ১ লক্ষ টাকা ৫২.৫ ভরি রুপার দামের চেয়ে বেশি। যদিও ১ লক্ষ টাকায় ৭.৫ ভরি স্বর্ণ পাওয়া যাবেনা কিন্তু নিসাবের সর্বনিন্ম দাম রুপার হিসেবে করলে যাকাত দেওয়া আবশ্যক। উদাহরণ ৩ঃ কারো নিকট শুধু ৩ ভরি স্বর্ণ আছে যা তিনি নিত্য ব্যাবহার করেন। তার কি যাকাত দিতে হবে? আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন।
08 Jan 2026

যাকাতের নিসাব স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি এবং রোপার ক্ষেত্রে সাড়ে বায়ান্ন ভরি। অর্থাৎ কারো কাছে যদি শুধু স্বর্ণ থাকে তাহলে সাড়ে সাত ভরির কম হলে যাকাত ফরজ হবে না। তেমনি যদি কারো কাছে শুধু রোপা থাকে তাহলে সাড়ে বায়ান্ন ভরির কমে যাকাত ফরজ হবে ন। তবে যদি কারো কাছে স্বর্ণ ও রোপা উভয়টি থাকে তবে নিসাব পরিমান নয় কিন্তু টাকার হিসাবে সেগুলোর মোট মূল্য সাড়ে বায়ান্ন ভরি রোপার মূল্যের সমপরিমাণ হয় তাহলে অধিকাংশ আলেমের মতে তার উপর যাকাত ফরজ।এই বিষয়ে আল-ফিকহুল ইসলামিয়্যু ও আদিল্লাতুহু কিতাবের মধ্যে আছে: ويضم عند الجمهور (غير الشافعية ) أحد النقدين إلى الآخر في تكميل النصاب، فيضم الذهب إلى الفضة وبالعكس بالقيمة، অর্থ: শাফেয়ী মাজাহাবের আলেমগণ বাদে অধিকাংশ আলেমদের নিকটে যাকাতের নিসাব পূর্ণ করার ক্ষেত্রে একটি মুদ্রাকে আরেকটি মুদ্রার সাথে মিলাতে হবে। সুতরাং স্বর্ণকে রুপার সাথে মূল্যে হিসাবে মিলাতে হবে। আল-ফিকহুল ইসলামিয়্যু ও আদিল্লাতুহু ৩/১৮২। বিখ্যাত ফিকহী বিশ্বকোষ আলমাওসুয়াতুল ফিকহিয়্যাতুল কুয়েতিয়্যাহ এর আলেমগণ বলেছেন, ذَهَبَ الْجُمْهُورُ ( الْحَنَفِيَّةُ وَالْمَالِكِيَّةُ وَهُوَ رِوَايَةٌ عَنْ أَحْمَدَ وَقَوْل الثَّوْرِيِّ وَالأَْوْزَاعِيِّ ) إِلَى أَنَّ الذَّهَبَ وَالْفِضَّةَ يُضَمُّ أَحَدُهُمَا إِلَى الآْخَرِ فِي تَكْمِيل النِّصَابِ অধিকাংশ আলেমগণ এই মত পোষন করেছেন যে, যাকাতের নিসাব পূর্ণ করার ক্ষেত্রে স্বর্ণ-রোপ্যকে একে অপরের সাথে মিলাতে হবে। যারা এই মত পোষন করেছেন তাদের মধ্যে আছেন হানাফী ও মালেকী আলেমগন, সাওরী ও আওযায়ী রহ.।এবং ইমাম আহমাদ রহ. থেকেও এক বর্ণনায় তিনি এই মত পোষন করেছেন বলে জানা যায়। আলমাওসুয়াতুল ফিকহিয়্যাতুল কুয়েতিয়্যাহ ২৩/২৬৭। তদ্রুপ যদি কারো আছে নেসাবের চেয়ে কম স্বর্ণ কিংবা রোপা থাকে সাথে টাকা থাকে আর টাকার হিসাবে সেগুলোর মোট মূল্য যদি সাড়ে বায়ান্ন তোলার রোপার সমপরিমাণ হয় তাহলে তার উপরেও যাকাত ফরজ। উল্লেখ্য নিসাবের মালিক হওয়ার অর্থাৎ যাকত ফরজ হওয়া পরিমান সম্পদের মালিক হওয়ার এক বছর পর যাকাত আদায় করতে হবে। বছরের মাঝে সম্পদ কমে গেলেও যাকাত দিতে হবে এবং যাকাত দেয়ার সময় যত সম্পদ থাকবে সেটা হিসাব করে আড়াই পার্সেন্ট যাকাত দিতে হব। আপনার উদাহরণগুলোর সিদ্ধান্ত ঠিক আছে। আর কারো কাছে শুধু তিন ভরি স্বর্ণ থাকলে তাকে যাকাত দিতে হবে না। সুতরাং আপনাদের যদি শুধু স্বর্ন থাকে সাতে সাত ভরির কম তাহলে যাকাত দিতে হবে না। তদ্রুপ রোপা যদি থাকে সাড়ে বায়ান্ন ভরির কম তাহলেও যাকাত দিতে হবে না। তবে দুটোই যদি থাকে তাহেল এক সাথে হিসাব করে দেখবেন যে, সাড়ে বায়ান্ন ভরি রোপার মূল্য যত টাকা হয় স্বর্ণ-রোপার মূল্য টাকার হিসাবে তত হয় কি না । যদি হয় তাহলে যাকাত দিতে হবে না হরে হবে না। আশা করি বুঝতে পেরেছেন।

প্রশ্নঃ 1682
আসসালামু আলাইকুম। (১) আমি ও আমার বাবা চাকুরি করি। আমি ও আমার বাবা গত রমজান মাসে সিদ্ধান্ত নেই যে আমরা আমদের বাড়ী পাকা করব। এজন্য আমরা আমাদের পারিবারিক খরচ বাদ দিয়ে টাকা সঞ্চয় করা শুরু করি। আমাদের দুইজনের বেতনের টাকা জমে বর্তমানে ২,০০,০০০ (দুই লক্ষ ) টাকা হয়েছে। আমাদের বেতন ছাড়া অন্য কোন আয়ও নেই। বর্তমানে এ টাকা আমার এক মামাকে ধার হিসাবে দেওয়া হয়েছে যা আমাদের বাড়ীর কাজ শুরু করলে ফেরত পাওয়া যাবে। এখন আমাদের এ টাকার যাকাত দিতে হবে কি না, জানালে উপকৃত হব। (২) আমি শুনেছি বিলাসসামগ্রী দ্রবের যাকাত দিতে হয়। এক্ষেত্রে আমার একটা কম্পিউটার আছে (তেমন কোন কাজে লাগে না শখেবসে কিনা) যার মূল্য ৪০,০০০ (চল্লিশ হজার) টাকা এবং (আমার প্রয়োজনীয় দুটি মোবাইলফোন ছাড়া) একটা মোবাইলফোন আছে যার মূল্য ১৫,০০০ (পনের হজার) টাকা। এগুলোর যাকাত দিতে হবে কি না, জানালে উপকৃত হব।
08 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। জাকাতের ক্ষেত্রে দুজনের টাকা একসাথে হিসাব করা যাবে না। কে কত টাকা রেখেছেন সেটা হিসাব করুন। যার টাকা যাকাতের নিসাব অতিক্রম করবে এবং এক বছর অতিক্রম করবে তাকে যাকাত দিতে হবে। যদিও সেই টাকা অন্য কারো কাছে ধার দেয়া থাকে। বাড়ি যতদিন না করবেন ততদিন প্রতিবছর উক্ত টাকার যাকাত দিতে হবে।

২। না, বিলাস-সামগ্রীর যাকাত দিতে হয় না। ফিতরার নিসাবে বিলাস-সামগ্রী ধর্তব্য হয়। সুতরাং জাকাত দেয়ার সময় উক্ত সামগ্রীগুলেঅর যাকাত দিতে হবে না।

প্রশ্নঃ 1600
আসসালামু আলাইকুম…আমার প্রশ্ন হল, আমার ভাই কিছু দেনা রেখে মৃত্যু বরন করেছেন। আমাকে যে টাকা যাকাত দিতে হবে, সেই যাকাতের টাকা দিয়ে তার দেনা পরিশোধ করা যাবে কিনা?
07 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। আপনি আপনার ভাইয়ের সম্পদের যারা ওয়ারিস হয় এমন কাউকে যেমন, তার ছেলে বা মেয়েকে আপনার যাকাতের টাকার মালিক বানিয়ে দিন। সে আপনার ভাইয়ের দেনা শোধ কর দেবে। যিনি যাকাতের টাকা নিবেন তাকে অবশ্যই যাকাতের টাকা নেয়ার মত গরীব হতে হবে। মৃতব্যক্তিকে যাকাত দেয়া যায় না।

প্রশ্নঃ 1572
আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন যাকাত সম্পর্কেঃ মনে করুন আমার ব্যাংকে ২ লক্ষ টাকা জমা আছে ১ বছর যাবৎ। আমি চাচ্ছি এই টাকার যাকাত দিতে। কিন্তু প্রতিমাসে আমি ৫ হাজার টাকা করে গত একবছরে ৬০ হাজার টাকা জমা করলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে আমাকে কি ২ লক্ষ ৬০ হাজার টাকার যাকাত দিতে হবে নাকি শুধু ১ বছর জমা থাকা ২ লক্ষ টাকার যাকাত দিতে হবে। আমি এই প্রশ্ন করছি কারণ আমার ৬০ হাজার টাকার বয়স ১ বছর হয় নাই। আশা করছি আমার প্রশ্ন বুঝাতে পেরেছি।
07 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। যাকাত ফরজ হওয়ার জন্য নিসাবের মালিক হওয়া শর্ত। নিসাবের মালিক হওয়ার পর একবছর পর আপনার কাছে এখন যে সম্পদ থাকবে তার সব টাকার উপর যাকাত আসবে। অর্থাৎ বছরের শুরুতে আপনার কাছে যদি ১লাখ টাকা থাকে আর বছরের শেষে যদি ৫ লাখ টাকা থাকে তাহলে আপনাকে ৫ লাখ টাকার যাকাত দিতে হবে। সুতরাং আপনাকে ২ লাখ ৬০ হাজার টাকার জাকাত দিতে হবে। এটা সর্বসম্মত মাসআলা।

প্রশ্নঃ 1561
গত বছর ২ মে,আমি যাকাত প্রদান করি। সেজন্য এবছর ২মে আমার যাকাত প্রদান করার সময় এক বছর পূর্ণ হয়। কিন্তু বর্তমানে আমার কিছু টাকা ব্যবসার কাজে লাগানো আছে। যা ফেরত পেতে অন্তত আরো দুই এক মাস লাগবে। এক্ষেত্রে ব্যবসার টাকা হাতে পেয়ে আমি যাকাত দিতে ইচ্ছুক । ইসলাম কি আমাকে সেই সুযোগ দিয়েছে? জানালে উপকৃত হব
07 Jan 2026

যাকাতে বছর হিসাব হয় আরবী বছর অনুযায়ী। যেমন, মহররম মাসের এক তারিখে যাকাত দিলে পরের বছর মহররমের এক তারিখে আবার যাকাত দিতে হবে। বিলম্বে যাকাত দেয়া জায়েজ আছে। তবে সঙ্গে সঙ্গে দেয়া উত্তম।

প্রশ্নঃ 1559
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ। আমার প্রশ্ন হলো: আমি আলেমদের কাছ থেকে যতটুকু জেনেছি যে, নিসাব পরিমাণ সম্পদ যদি এক বছর কারো অধীনে বা আয়ত্বে থাকে তাহলে এক বছর পূর্ণ হলে সে তার পুরো সম্পদ/অর্থের উপর যাকাত দিবেন। কিন্তু যদি এমন হয় যে, নিসাব পরিমাণ সম্পদ অর্জনের ১১ মাস অতিবাহিত হওয়ার পর, অর্থাৎ এক বছর হবার একমাস পূর্বে বা যে কোন সময় যদি কোন প্রয়োজনে অর্থ খরচ হয়ে যায় তাহলে তো আর নিসাব পরিমাণ সম্পদ থাকল না। সেক্ষেত্রে কি আবার যখন নিসাব পরিামাণ সম্পদের মালিক হবে তখন থেকে এক বছর হিসেব করতে হবে? দয়া করে জানাবেন। উত্তরের অপেক্ষায় রইলাম। জাযাকাল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ।
07 Jan 2026

সম্পদ নিসাব পূর্ণ হওয়ার এক বছর পর যাকাত আদায় করতে হয়। কোন কারণে এক বছর পূর্ণ হওয়ার আগে যদি নিসাবের চেয়ে কমে যায় তাহলে আর যাকাত দিতে হবে না। পরবর্তীতে নিসাবের মালিক হলে এক বছর পর যাকাত আদায় করতে হবে।

প্রশ্নঃ 1547
আসসালামু আলাইকুম, যে সকল পণ্যের বিক্রয় মূল্য অনির্ধারিত এবং অনিশ্চিত যেমন কাপড়ের দোকানে একটি শার্টের দাম কখনো 300 টাকা কখনো সেই শার্টটি 500 টাকায় বিক্রি হয়। আবার এই শার্টগুলো বাজারে একসাথে সব বিক্রি করতে গেলে 100 টাকা করে পাওয়া যাবে; উপরন্তু শার্ট এর ক্রয় মূল্য ছিল দেড়শ টাকা! এখন যাকাতের হিসেবে কোন টাকার অংকটি বিবেচনায় আনব! আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আমিন।
07 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। কাপড় ব্যবসায়ীরা কাপড়ের ক্রয়মূল্য ধরে যাকাত দিবেন। মনে করুন, দোকানে যে পরিমাণ কাপড় আছে তার ক্রয় মূল্য ১ লক্ষ টাকা তাহলে সে ২৫০০ টাকা যাকাত দিবে।

প্রশ্নঃ 1515
আসসালামু আলাইকুম । আমার পুকুরে 40 মন মাছ উৎপাদিত হয়েছে । এই মাছ থেকে যদি 4 মন উশর আদাই করি এবং বাকি 36মন এর বিক্রিত টাকা ব্যাংকে জমা রাখি তবে জমা কৃত টাকার বছর শেষে যাকাত দিতে হবে কী। আর যদি 40মন এর উশর না দিয়ে পুরো 40মন এর বিক্রিত টাকা থেকে যাকাত যদি দেই তাহলে এখন এর উশর আদায় করতে হবে কী। না এখন উশর আদায় করতে হবে আর বছর শেষ জমা টাকা থেকে যাকাত দিতে হবে।
06 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। উশর দিতে হয় গাছের ফসলের । মাছের উসর দিতে হয় না। পুকুরে যে মাছ চাষ করা হয় তা সাধারণত দু ধরনের। এক. ব্যবসার উদ্দেশ্যে। যেখানে মাছ চাষের লক্ষ্য হলো মাছ উৎপাদন করে বিক্রি করা। সেটা মাছের পোনা হতে পারে আবার বড় মাছও হতে পারে। দুই. ব্যবসার উদ্দেশ্যে নয়। বরং এখানে লক্ষ্য হচ্ছে পরিবারে খাওয়া। আর যদি কিছু বেশী থাকে তাহলে বিক্রী করবে। প্রথম প্রকারের হুকুম হলো মাছকে ব্যবসায়িক পণ্য হিসাবে গন্য করা হবে। এবং পুকুরে থাকা অবস্থাতেই একটা আনুমানিক হিসাব ধরে যাকাত দিতে হবে। অর্থাৎ আপনি যখন যাকাত দিবেন তখন অন্যান্য টাকা পয়সার সাথে মাছের মূল্য যোগ করে শতকারা আড়াই টাকা হারে যাকাত দিবেন। দ্বিতীয় প্রকারের হুকুম হলো মাছ বিক্র করার পর ঐ টাকা আপনার অন্যান্য টাকার সাথে যুক্ত হয়ে যাবে। অর্থাৎ যখন যাকাত দিবেন তখন শতকারা আড়াই টাকা যাকাত দিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনি এই অনুযায়ী চিন্তা করুন কী করবেন। মনে হচ্ছে আপনি ব্যবসার উদ্দেশ্যে মাছ চাষ করছেন। সুতরাং আগেই আপনার যাকাত দেয়া প্রয়োজন ছিল। তবে এখন যে টাকা আপনার মাছ বিক্রি করে হয়েছে তার যাকাত দিবেন আপনার অন্যান্য টাকা পয়সার সাথে হিসাব কর একসাথে। প্রয়োজনে 01734717299

প্রশ্নঃ 1492
ননইসলামিক রাষ্ট্রে কি যাকাত দিতে হবে? যদি যাকাত দিতে হয়, আমরা কোন পদ্ধতিতে দিব?
06 Jan 2026

হ্যাঁ, ননইসলামিক রাষ্ট্রেও জাকাত দিতে হবে। শতকারা আড়াই পার্সেন্ট হারে মুসলিম গরীবদেরকে যাকাত দিবেন। বিস্তারত জানতে দেখুন, ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ. রচিত বাংলাদেশে উশর বা ফসলের যাকাত : গুরুত্ব ও প্রয়োগ বইটি।

প্রশ্নঃ 1484
১। প্রতিষ্ঠিত সরকার দেশে অবস্থিত জনগনের কি যাকাত দিতে হবে, প্রেক্ষাপট (বাংলাদেশ) আমরা তো সরকার কে টাক্স দেই। টাক্স কি যাকাত হবে? ২। ফসলের যাকাত দেওয়া সঠিক বিধান কুরআন ও সুন্নার আলোকে জানতে চাই?
06 Jan 2026

ট্যাক্স যাকাত নয়। যাকাত প্রাপ্যদেরকে যাকাত দেয়া ফরজ। আর ট্যাক্স দেশ চালতে সহযোগিতা। দুটি বিষয়কে এক করা যাবে না। সরকার না চাইলে ট্যাক্স নাও নিতে পারেন। তবে যাকাত অবশ্যই দিতে হবে। ২। ফসলের যাকাতের ক্ষেত্রে সংক্ষেপ কথা হলো ১৭ মনের মতো ফসল হলে যাকাত দিতে হবে। কতটুকু দিতে হবে কিভাবে দিতে হবে বিস্তারিত জানতে পড়ুন শায়খ ড. আব্দুল্লহ জাহাঙ্গীর রহ.রচিত বাংলাদেশে উশর বা ফসলের যাকাত : গুরুত্ব ও প্রয়োগ বইটি।

প্রশ্নঃ 1405
১. সরকারী সঞ্চয় পত্র ক্রয় করলে কিছটা আয়কর ছাড় পাওয়া যায়, এক্ষেত্রে আমি সরকারী সঞ্চয় পত্র ক্রয় করতে পারব কিনা? আর সরকারী সঞ্চয় পত্র থেকে যে মুনাফা পাওয়া যায় তা দিয়ে আয়কর প্রদান করতে পারব কিনা? অনুরুপ ভাবে ডিপিএস খুলে আয়কর ছাড় নেওয়া যাবে কিনা? ইসলামের দৃষ্টিতে জানালে উপকৃত হবো । ২. মনে করেন ০১/০৭/২০১৬ তারিখে আমার কাছে এক লাখ টাকা আছে, ৩০/০৬/২০১৭ তারিখে আমার কাছে হলো তিন লাখ টাকা। এখন আমাকে কত টাকার যাকাত দিতে হবে? এক লাখ টাকার না তিন লাখ টাকার?
06 Jan 2026

সরকারী সঞ্চয় পত্র কয়েক প্রকারের বলে আমরা জানতে পেরেছি। আপনি কী ধরনের সঞ্চয় পত্র ক্রয় করবন তা বিস্তারিত জানালে উত্তর দেয়া সহজ হবে। ২। আপনাকে তিন লাখ টাকার যাকাত দিতে হবে। নিসাব পূর্ণ হলে আপনার উপর যাকাত ফরজ হবে। আর এক বছর পর যখন যাকাত দিবেন তখন আপনার কাছে যত টাকা আছে পুরো টাকার যাকাত দিবেন।

প্রশ্নঃ 1399
যাকাতের টাকা হিসাব করার সময় কি ডিপোজিটে যে টাকা জমা হচ্ছে তা ধরতে হবে? উদাহরণ স্বরুপ- প্রতিমাসে ৫০০০ টাকা ১০ বছর মেয়াদী ডিপোজিটে জমা রাখি যেটা শুরু করা হয়েছে জানুয়ারী ২০১৭ থেকে।
05 Jan 2026

হ্যাঁ, হিসাব করতে হবে। কেননা সে টাকার মালিক পুরোপুরিভাবে আপনি।

প্রশ্নঃ 1362
আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আশা করি পরম করুণাময় আল্লাহ্ সুবহানু তায়ালার অশেষ রহমতে ভালো আছেন। স্যার, আমার ২টা প্রশ্ন। ১। আমার এক বন্ধুর আর্থিক সমস্যা চলছে। ওর কিছু টাকার প্রয়োজন। আমি সাধারণত রমজানে যাকাত দিয়ে থাকি। আমার কাছে কিছু নেসাব পরিমান টাকা আছে এবং আশা করছি ইংশায়াল্লাহ আগামী বছর রমজান পর্যন্ত থাকবে। আমি চাচ্ছি ওর বর্তমান অসুবিধার কারনে একটা রাউন্ড ফিগার হিসাব করে যাকাতের নিয়াতে ওকে যাকাত দিতে পারব কিনা? পরবর্তিতে যদি এর চেয়ে বেশি হলে বাকিটা পুর্ন করে দেবো। এটা কি করা যাবে? ২। ইমাম সাহেব ছালাত পড়ানোর সময় সূরা ফাতেহার পর মিনিমাম কয়টা আয়াত পড়া আবশ্যক? যেমন একদা এশার ছলাতে উনি প্রথম রাকায়াতে সূরা বাকারার ২৮৪ ও ২৮৫ নং আয়াত পড়লেন তারপর দ্বিতীয় রাকায়াতে ২৮৬ নং আয়াত পড়লেন। এতে কোন সমস্যা আছে কিনা। ইমাম সাহেবকে এই প্রশ্নের উত্তরে বলল যে আয়াত যদি ছোট সূরার কয়েকটা আয়াতের মত হয় তাহলে এক সেই এক আয়াত দিয়েই পড়া যাবে কোন অসুবিধে হবে না। আল্লাহ্ সুবহানুতায়ালা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।
05 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম।


১। জ্বী, আপনি এখন যাকাত দিতে পারবেন। বছর পূর্ণ হওয়ার আগেও যাকাত দেয়া যায়। বছর শেষে আরো কিছু টাকা জমা হলো সে টাকার যাকাত দিয়ে দিবেন।

২। ইমাম সাহেবের বক্তব্য সঠিক। একটি বড় আয়াত পড়লেই হয়ে যাবে।

প্রশ্নঃ 1229
আমি বিগত ০৩ বৎসর যাবৎ যাকাত আদায়। ইতিপূর্বে আমার উপর যাকাত ফরয থাকলেও তা পরিশোধ করা হয় নি। সেজন্য আমি অনুতপ্ত। বিগত দিনের যাকাত আদায়ের ক্ষেত্রে আমি কী করতে পারি?
05 Jan 2026

আপনি একটা অনুমান করে বিগত দিনের যাকাত দিয়ে দিবেন। আল্লাহ আমাদের ক্ষমা করুন।

প্রশ্নঃ 1055
আসসালামু আলাইকুম। আমি একটি ইসলামী রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত। এই সংগঠনে যাকাতের টাকা সংগ্রহ করা হয় এবং বিভিন্ন কাজে ব্যয় করা হয়। তারা বলে এই টাকাটা জিহাদ ফি সাবিলিল্লাহ খাতে গ্রহন করা হয়। এভাবে টাকাটা গ্রহন করা কি প্রকৃত পক্ষে শরীয়াতসম্মত হচ্ছে?
04 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। কুরআনে কারীমের ফি সাবিল্লিাহ বলতে জিহাদকারীদেরকে বুঝানো হয়েছে। এটাই মুফাসসিরদে মত। পরবর্তী কোন কোন আলেম বলেছেন যে কোন দ্বীনি কাজই উদ্দেশ্যে। এটা ঠিক নয়। বিস্তারতি জানতে তাফসীরগ্রন্থগুলো দেখতে পারেন।

প্রশ্নঃ 979
আস সালামু আলাইকুম প্রশ্ন: আমি আমার ভাইকে ৪ লক্ষ টাকা ধার দিয়েছি। তিন/চার বছরের আগে সে তা পরিশোধ করতে পারবেনা। এমতাবস্থায় আগামী রমজানে আমার যাকাত হিসাবের সময় ধার দেয়া টাকা গণ্য করব কী?
03 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। যেটাকা পাবেন বলে আপনি নিশ্চিত সে টাকার যাকাত দেওয়া আবশ্যক। প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনি রমযানে যখন যাকাতের হিসাব করবেন, তখন ধার দেওয়া টাকাসহ হিসাব করেই যাকাত দিতে হবে।

প্রশ্নঃ 874
আসসলামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, মুহতরাম, আমি আমার ব্যক্তিগত ইনকাম ও সম্পদের একটি বিবরণ পেশকরছি এবং তার যাকাতের পরিমান সর্ম্পকে জানতে চাই- ১. আমার স্ত্রীর ব্যবহারের গহনা সর্ব মোট ২ভরী (র্স্বণ) ২. আমার এটি ৪০,০০০/= টাকার FDR (IBBL) ৩. ৪০০০ হাজার টাকার DPS (মাসিক জমা কারি) ৪. এছাড়া ব্যবহারের কিছূ আসবাস পত্র ছাড়া আর কিছু নেই। আমি একটি প্রইভেট কোঃ কাজ করি- মাসিক যা বেতন পাই তা বাসা ভাড় এবং সংসারের খরচ বহন ও DPS এর মধ্যে শেষ হয়ে যায়। এছাড়া আমার আর কোন ইনকাম র্সোস নেই। এং উপরোক্ত সবকিছু আমার হালাল ইনকাম দ্বারা র্অজিত। আমার এই সম্পদের কি ধরনের যাকাত দিতে হবে বা হবে না বিস্তারিত জানালে উপকৃত হব। জযাকাল্লাহ খাইর।
02 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। আপনার প্রশ্ন অস্পষ্ট। বিস্তারিত জানতে ফোন করুন: 01762629505

প্রশ্নঃ 784
কোন ইসলামিক টিভি চ্যানেলে যাকাত দেওয়া যাবে কি? পিস টিভি তো দাবি করেছে অনেক বিজ্ঞ মুফতি ফতোয়া দিয়েছেন যে দেওয়া যাবে। এটা যাকাতের আটটি খাতের কোন খাতের মধ্যে পড়বে? বিষয়টি কুরআন-সুন্নাহর দলীল এবং সমকালীন ইসলামিক স্কুলারদের মতামত সহ জানতে চাই।
01 Jan 2026

না, যাকাত কোন ইসলামিক টেলিভিশনে দেওয়া যাবে না। কোন প্রতিষ্ঠান যেমন, মসজিদ. মাদ্রাসা বা কোন ধরণের ইসলামী প্রতিষ্ঠানেও দেওয়া যাবে না। উল্রেখ্য মাদ্রাসাসমূহ যাকাতের টাক সংগ্রহ করে মাদ্রসার গরীব ছাত্রদেরকে দিয়ে থাকে।যাকাত পাবে ব্যক্তি, প্রতিষ্ঠান নয়। এটাই আলেম, ইমাম, মুহাদ্দিস এবং মুফাসসিরগণের অভিমত। তবে আটটি খাতের একটি খাত وفي سبيب لله দ্বারা পরবর্তী যগের দুয়েক জন আলেম বলেছেন, যে কোন কল্যানকর কাজে যাকাত দেয়া যাবে। তাদের এই কথা সম্পর্কে বিখ্যাত ফকহী ও মুফতী শায়খ আব্দুল্লাহ বিন বায রহ. বলেন,الصحيح أن المراد بقوله سبحانه: ﴿ وَفِي سَبِيلِ اللَّهِ ﴾ عند أهل العلم هم الغزاة والجهاد في سبيل الله، فلا تصرف في المساجد ولا المدارس عند جمهور أهل العلم. وذهب بعض المتأخرين إلى جواز صرفها في المشاريع الخيرية، ولكنه قول مرجوح؛ لأنه يخالف ما دلت عليه الأدلة، ويخالف ما مضى علمه أهل العلم. مجموع فتاوى ابن باز(14/297) সহীহ কথা হলো وفي سبيب لله দ্বারা আলেমদের নিকট উদ্দেশ্য হলো আল্লাহর রাস্তায় জিহাদকারী। মসজিদ-মাদরাসায় অধিকাংশ আলেমমের নিকট যকাত দেয় জায়েজ হবে না। পরববর্তী যুগের কতিপয় আলেম মনে করেন কল্যানকর যে কোন কাজে যাকাত দেয়া যায়। কিন্তু তাদের কথা অগ্রহনযোগ্য. দুর্বল। কেননা এই কথা (কুরআন ও হাদীসের) দলীল যা বলে তার বিপরীত। এবং আলেমগণ যে পথে চলেছেন তারও বিপরীত পথ। মাজমাউ ফাতাওয়া ইবনে বাজ, ১৪/২৯৭। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।

প্রশ্নঃ 782
আপন ভাইকে ধার দেওয়া টাকার যাকাত দিতে হবে কি? (যা পাওয়া যেতে পারে নাও পারে)
01 Jan 2026

ধার দেওয়া টাক যা পাওয়া যেতে পারে আবার নাও যেতে পারে এক্ষেত্রে যাকত দিতে হবে কি না বা দিলেও কত দিনের দিতে হবে, এই নিয়ে আলেম ও ফকীহগণের মাঝে মতবিরোধ আছে। আল্লামা ইবনে কুদামা (প্রখ্যাত হাম্বলী ফকীহ) রহ. আল-মুগনী কিতাবের মধ্যে এই প্রশ্নের উত্তরে যা বলেছেন তার সার সংক্ষেপ হলো, এই ক্ষেত্রে দুটি মত। ১। দিতে হবে না। (অর্থাৎ এমন টাক যা পাওয়া যেতে পারে আবার নাও পাওয়া যেতে পারে সেই টাকার যাকাত দেয়া লাগবে না। তবে পাওয়া যাওয়ার পর এক বছর অতিবাহিত হলে সাধারণ নিয়মে যাকাত দিতে হবে। ) ক্বাতাদাহ, আবু ছাওর, ইসহাক রাহ. এবং আহলে ইরাক উক্ত মত পোষন করেন। ২। টাকা হাতে পাওয়ার পর বিগত প্রতিটি বছরের যাকাত দিতে হবে। (অর্থাৎ যদি ধার নেওয়া ব্যক্তির কাছে ৫ বছর টাকা থাকার পর ধার দেওয়া ব্যক্তিকে ধারের টাকা পরিষোধ করে তাহলে ৫ বছরের যাকাতই ধার দেওয়া ব্যক্তিকে পরিষোধ করতে হবে। ) সুফিয়ান ছাওরী ও আবু উবাইদ উক্ত মত পোষন করেন। দ্বিতীয় মতটি উল্লেখ করার পর তিনি আরো একটি মতের কথা উল্লেখ করেছেন। সেটা হলো টাকা হাতে পাওয়ার পর এক বছরের যাকাত দিতে হবে। উমার ইবনে আব্দুল আযীয, ইমাম মালেক, হাসান বসরী, আওযায়ীসহ অনেক ফকীহ উক্ত মত পোষন করেছেন। আল-মুগনী, ইবেন কুদামা, ২/৬৩৭। আরবী পাঠ এই, الضرب الثاني : أن يكون على معسر أو جاحد أو مماطل به فهذا هل تجب فيه الزكاة ؟ على روايتين احداهما لا تجب وهو قول قتادة و اسحاق و أبي ثور وأهل العراق لأنه غير مقدور على الانتفاع به أشبه مال المكاتب والرواية الثانية يزكيه اذا قبضه لما مضى وهو قول الثوري و أبي عبيد لما روي عن علي رضي الله عنه في الدين المظنون قال إن كان صادقا فليزكه اذا قبضه لما مضى وروي نحوه عن ابن عباس رواهما أبو عبيد ولأنه مملوك يجوز التصرف فيه فوجبت زكاته لما مضى كالدين على المليء و للشافعي قولان كالروايتين وعن عمر بن عبد العزيز و الحسن و الليث و الأوزاعي و مالك يزكيه اذا قبضه لعام واحد শায়খ আব্দুল্লাহ বিন বায ওউক্ত মত পোষন করেছেন। ফাতওয়ায়ে ইবনে বায, ইন্টারনেটে দেখুন এবং শুনুন هل تجوز الزكاة في المال الدين الذي ليس عند صاحبه؟ এই প্রশ্নে জবাব। আরো জানতে দেখুন, ইসলাম ওয়েব, ফাতাওয়া নং ১১৯১৯৪। আমাদের দেশে সাধারণত প্রথম মতটি মানা হয়। তবে দ্বিতীয় মতটি মানার ভিতরেই সাবধানতা। তবে আমার পরামর্শ হলো আপনি তৃতীয় মতটি মানবেন। টাকা হাতে পাওয়ার পর এক বছরের যাকাত দিবেন। নিজের ভাই কিংবা অন্য কেউ যাকেই আপনি টাকা ধার দেন একই বিধান। আল্লাহ ভাল জানেন।

প্রশ্নঃ 776
Assalammualikum, 01. What I understand about Zakat : In the Islamic Shariah, if a person possesses 612.35 grams of silver or 87.479 grams of gold or any currency that equals the value of this amount of gold or silver, and this wealth remains in his possession for a complete Lunar year then it will be Waajib to pay Zakah on it. However there is a huge difference between the amount of 612 grams of gold 87 grams of silver, which should be taken into consideration for giving zakat? 02. I have read some of your answers about Fitra, I have a very quick question, and if I am;giving Fitra in amount of money it would be equivalent to 3 kg of dates, right? And finally do I need to pay my servants Fitra too? Zajakallah
01 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, ইসলামী শরীয়ত যাকাতের নিসাব নির্ধারন করেছে যে. যদি শুধূ স্বর্ণ থাকে তাহলে সাড়ে সাত ভরি আর যদি শুধু রোপা থাকে তাহলে সাড়ে বায়ান্ন ভরি। আর যদি মুদ্রা বা অন্য কিছু থাকে তাহলে এই সোনা-রোপার মধ্যে যেটার মূল্য দ্বারা নিসাব ধরলে গরীবের জন্য সহায়ক হবে সেটার মূল্য ধরে ম্রদার নিসাব নির্ধারণ করতে হবে। এটা ঠিক যে, সোনা ও রোপার মাঝে ব্যবধান বিরাট। কিন্তু শরীয়তপ্রণেতা তো আমাদের মাঝে নেই সুতরাং এখন বিষয়টি এমনই থাকবে। আর তখন হয়তো দুটি নিসাবই মূল্যের দিক দিয়ে কাছাকাছি ছিল। হ্যা, টাকা দিয়ে ফিতরা আদায় করলেও হবে। এই বিষয়েও একটি প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। আপনি ০৭৩৯ নং প্রশ্নের উত্তর দেখুন। আর নিজের কর্মচারীকে ফিৎরা দেয়া যাবে।

প্রশ্নঃ 759
আসসালামু আলাইকুম, আমার কাছে ১.৫ ভরি স্বর্ণ ও ১ ভরি রৌপ্য এবং ডিপিএস এ ৮৪ হাজার টাকা আছে সে ক্ষেত্রে কি আমি শুধু টাকার যাকাত দেব নাকি স্বর্ণ রৌপ্যর দাম যোগ করে তারপর যাকাত হিসাব করবো?
01 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। সোনা, রোপার মুল্য টাকায় হিসাব করবেন এরপর যে টাকা আছে তার সাথে যোগ করে একশত টাকায় আড়াই টাকা হিসাবে যাকাত দিবেন।

প্রশ্নঃ 758
Gold and Cash takar jakat ki alada? jodi gold 7.5 vorir niche hoy and bank e kichu cash taka thake tahole ki shudhu cash takar jakat dite hobe?
31 Dec 2025

সোনার বর্তমান বাজার মূল্য হিসাব করে টাকাগুলো তার সাথে যোগ করে একলক্ষে আড়াই হাজার তখা শতকার আড়াই টাকা হারে যাকাত দিতে হবে।

প্রশ্নঃ 718
কাপড়ের যাকাত সম্বন্ধে জানতে চাচ্ছিলাম
31 Dec 2025

আপনি যদি কাপড়ের ব্যবসা করেন তাহলে মোট কত টাকার কাপড় আছে হিসাব করে শতকারা আড়াই টাকা অর্থাৎ এক লাখে আড়াই হাজার টাকা যাকাত দিবেন। তবে তার আগে দেখতে হবে আপনি যাকাতের নিসাবের অধিকারী কিনা। আপনার কাপড়ের মূল্য যদি বর্তমান বাজারে সাড়ে বায়ান্ন তোলা রুপার মূল্যের সমপরিমাণ হয় আর তা যদি আপনার কাছে এক বছর থাকে তাহলে আপনি নিসাবের অধিকারী।

প্রশ্নঃ 695
কত দিনের মধ্যে যাকাতের টাকা পরিশোদ করতে হয়?
31 Dec 2025

যত তাড়াতাড়ি সম্ভব করবেন। মনে রাখবেন যাকাতের যে টাকা দিবেন তা তাদের হক।

প্রশ্নঃ 651
একজন ব্যক্তি, যে ব্যবসা করতে অক্ষম, সে যদি কিছু টাকা পোস্ট অফিসে রাখে এবং ওই টাকার যাকাত প্রদান করে, তাহলে কি ওই টাকা থেকে যে লভ্যাংশ পাওয়া যাবে তা গ্রহণ করা বৈধ হবে?
30 Dec 2025

না, ঐ টাকার লভ্যাংশ সুদ বলে গন্য। তাকে ঐটাকার যাকাত দিতে হবে তবে সুদ নিতে পারবে না।

প্রশ্নঃ 647
Dear Sir, As Salamu Walaikum. My company dedudct income tax every month from my salary. Should i need to give ZAKAT again? What is the rule? Can you please tell or where can i get the solution?
30 Dec 2025

ওয়া আলাইকুমুস সালম। হ্যাঁ, আপনার যাকাত দিতে হবে। শতকারা আড়াই টাকা হারে যাকাত দিতে হবে।

প্রশ্নঃ 649
জনাব, ধরুন আমার কাছে ১ বছর ধরে ব্যাংক কে গচ্ছিত ৪০০০০০/= টাকা আছে। তাছাড়া আরও ১৬৫০০০/= আমি মানুষকে ধার হিসেবে দিয়েছি যার সময়কাল ১ বছর হয়নি। তাহলে আমার কি ৪০০০০০ এর উপর যাকাত দিতে হবে নাকি (৪০০০০০+১৬৫০০০)= ৫৬৫০০০ টাকার উপর যাকাত দিতে হবে? দয়া করে উত্তরটি জানাবেন ।
30 Dec 2025

যাকাত নিসাব পূরণ হওয়ার পর যাকাত দেয়ার সময় যে সম্পদ থাকে তার যাকাত দিতে হয়ে। সুতরাং আপনি 565000 টাকার যাকাত দিবেন।

প্রশ্নঃ 539
আস-সালামু আলাইকুম। নারীর ব্যবহৃত অলংকারে যাকাতের নিসাব কতটুকু, কি পরিমান অলংকার থাকলে যাকাত দিতে হবে, কতটুকু দিতে হবে দলিল সহ বলবেন দয়াকরে.
29 Dec 2025

ওয়া আলাইকুমুস সালাম। নারীর ব্যবহৃত অলংকারে যাকাতের আলাদা কোন নিসাব নেই। বরং সাধারণভাবে সোনা-রুপার যে নিসাব সেই নিসাবই ধর্তব্য। আর যাকাতের নিসাব হলো সোনার ক্ষেত্রে সাড়ে সাত ভরি আর রুপার ক্ষেত্রে সাড়ে বায়ান্ন ভরি। নিসাব পরিমান সোনা-রুপার মালিক হওয়ার এক বছর পর আড়াই পার্সেন্ট হারে যাকাত দিতে হবে। দলীলসহ বিস্তারিত জানতে দেখুন, বাংলাদেশে উশর বা ফসলের যাকাত গুরুত্ব ও প্রয়োগ; ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) ২৯-৪৩ পৃষ্ঠা।

প্রশ্নঃ 521
Assalamualaikum. My quesition is as follows : Can I give zakat to a patient for his treatment in hospital because he/she is very poor and cannot bear the expenses?
29 Dec 2025

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, আপনি আপনার নিকট যে কোন আত্মীয়কে যাকাত দিতে পারেন। কোন সমস্যা নেই। তবে পিতা-মাতা, ছেলে-মেয়ে এবং স্ত্রীকে দিবেন না

প্রশ্নঃ 510
আমার কাছে সাড়ে ৬ ভরি স্বর্ণালঙ্কার এবং এক ভরি রোপার অলঙ্কার রয়েছে। এখন জাকাত ফরজ হবে কিনা? আর হলে সোনা নাকি রোপার দামের ভিত্তিতে যাকাত প্রদান করতে হবে? যাকাত কি অলঙ্কারের মালিক আদায় করবে নাকি তার পক্ষ থেকে স্বামী/পিতা আদায় করবে? জানালে কৃতজ্ঞ থাকব।
29 Dec 2025

স্বর্ণ এবং রূপার মূল্য টাকায় হিসাব করে শতকরা আড়াই % হারে যাকাত দিতে হবে। যাকাত সম্পদের মালিকের উপর আদায় করা ফরয। তার পক্ষ থেকে অন্য কেউ আদায় করলেও হয়ে যাবে।

প্রশ্নঃ 508
সারে সাত ভরি স্বর্ণের কম হলেও কি যাকাত দিতে হবে? আর আমরা তো জানি যে কারো কাছে যদিসারে সাত ভরি স্বর্ণ থাকে এবং এগুলো এক বছর অতিক্রম করে তখন তাঁর যাকাত দিতে হয়,,, প্লীজ একটু বুঝিয়ে বলবেন,, যাঝাকাল্লাহ খাইর
29 Dec 2025

যাকাতের ক্ষেত্রে স্বর্ণের নিসাব হলো স্বর্ণ সাড়ে সাত ভরি হতে হবে। এবং এক বছর থাকতে হবে। এর কম হলে স্বর্ণের যাকাত দিতে হবে না।

প্রশ্নঃ 507
স্যার আসসালামু আলাইকুম। অলংকার কত ভরি হলে যাকাত দিতে হবে। আমি আগে জেনেছিলাম সাড়ে সাত ভরি সোনা হতে হবে। কিন্তু এখন শুনলাম অলংকার থাকলেই যাকাত দিতে হবে।
29 Dec 2025

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। যাকাতের ক্ষেত্রে স্বর্ণের নিসাব হলো স্বর্ণ সাড়ে সাত ভরি হতে হবে। এবং এক বছর থাকতে হবে। এর কম হলে স্বর্ণের যাকাত দিতে হবে না।

প্রশ্নঃ 501
আমার সালাম নিবেন। হুজুর আমার প্রশ্ন। কোন ব্যাক্তি সরকারী চাকুরীর পর যে প্রভিডেন্ট ফান্ড এর টাকা পান, তা যদি পেনশন স্কেলে সরকারী বা বেসরকারী ব্যাংক এ রেখে প্রতি মাসে মুনাফা উঠান। ব্যাংক থেকে উত্তলিত মাসিক মুনাফার টাকাতে তার সংসার চলে। তিনি বছর শেষে ব্যাংক এ রক্ষিত টাকার উপর যাকাত ও দেন । আমার প্রশ্ন। সেই ব্যাক্তির এই টাকা কি হালাল হবে নাকি সুদ হবে? যেহেতু এটা পেনশন এর টাকা আর সরকারী পেনশন স্কেলেই ব্যাংক এ রাখা আছে। আমার দ্বিতীয় প্রশ্ন হলোঃ তার এই জমানো ব্যাংক এর টাকার উপর যদি যাকাত দেয় সেই যাকাত কি হবে? হুজুর এই ধারার উপর কিছু মতভেদ আমি পেয়েছি তাই আপনার কাছে সবিনয়ে জানতে চেয়েছি। আপনি একটু কোরআনের আর হাদিসের আলোকে বললে আমারা খুব উপকৃত হবো।
29 Dec 2025

ওয়া আলাইকুমুস সালাম। এভাবে টাকা রেখে তার থেকে প্রাপ্ত মুনাফা সুদ । সুতরাং এভাবে মুনাফা নেয়া যাবে না। আর মূল টাকার উপর অবশ্যই যাকাত দিতে হবে।

প্রশ্নঃ 432
যাকাত কিসে কিসে দিতে হবে? ডায়মন্ড এর জন্য কি জাকাত দিতে হবে? হলে কি হিসাবে বা কত ভাগ (%) দিতে হবে? বিস্তারিত জানাবেন।
28 Dec 2025
সংক্ষেপে বলা যায় স্বর্ন, রোপা, টাকা-পয়সা, ব্যবসার মাল, উৎপাদিত ফসল, পশু ইত্যাদির যাকাত দিতে হয়। ডায়মন্ডেরও যাকাত দিতে হবে। কারো কাছে থাকা ডায়মন্ডের মুল্য যদি প্রচলিত মুদ্রায় সাড়ে বায়ান্ন ভরি রোপার মূল্যের সমপরিমাণ হয় তাহলে শতকারা আড়াই পার্সেন্ট হারে যাকাত দিতে হবে। পশু বাদে অন্যান্য পণ্যের যাকাতও আড়েই পার্সেন্ট হারে দিতে হয়। পশুর ক্ষেত্রে হুকুম ভিন্ন। উল্লেখ্য নিসাবের মালিক হওয়ার অর্থাৎ যাকত ফরজ হওয়া পরিমান সম্পদের মালিক হওয়ার এক বছর পর যাকাত আদায় করতে হবে। বছরের মাঝে সম্পদ কমে গেলেও যাকাত দিতে হবে এবং যাকাত দেয়ার সময় যত সম্পদ থাকবে সেটা হিসাব করে আড়াই পার্সেন্ট যাকাত দিতে হব।
প্রশ্নঃ 430
We generally known that zakat for ornaments have to be given if someone have got 7 vori gold….I want to know about that… I m confused by watching the lecture of Dr Abdullah Jahangir sir….
28 Dec 2025
যাকাতের নিসাব স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি এবং রোপার ক্ষেত্রে সাড়ে বায়ান্ন ভরি। অর্থাৎ কারো কাছে যদি শুধু স্বর্ণ থাকে তাহলে সাড়ে সাত ভরির কম হলে যাকাত ফরজ হবে না। তেমনি যদি কারো কাছে শুধু রোপা থাকে তাহলে সাড়ে বায়ান্ন ভরির কমে যাকাত ফরজ হবে ন। তবে যদি কারো কাছে স্বর্ণ ও রোপা উভয়টি থাকে তবে নিসাব পরিমান নয় কিন্তু টাকার হিসাবে সেগুলোর মোট মূল্য সাড়ে বায়ান্ন ভরি রোপার মূল্যের সমপরিমাণ হয় তাহলে তার উপর যাকাত ফরজ। তদ্রুপ যদি কারো আছে নেসাবের চেয়ে কম স্বর্ণ কিংবা রোপা থাকে সাথে টাকা কিংবা অন্য কোন সম্পদ থাকে আর টাকার হিসাবে সেগুলোর মোট মূল্য যদি সাড়ে বায়ান্ন তোলার রোপার সমপরিমাণ হয় তাহলে তার উপরেও যাকাত ফরজ। উল্লেখ্য নিসাবের মালিক হওয়ার অর্থাৎ যাকত ফরজ হওয়া পরিমান সম্পদের মালিক হওয়ার এক বছর পর যাকাত আদায় করতে হবে। বছরের মাঝে সম্পদ কমে গেলেও যাকাত দিতে হবে এবং যাকাত দেয়ার সময় যত সম্পদ থাকবে সেটা হিসাব করে আড়াই পার্সেন্ট যাকাত দিতে হব।
প্রশ্নঃ 386
Hi, In my village, our Mosjid is re-constructing. During this Eid-ul-azha, My villagers wanted to announce a amount for building our Mosjid from me, thats why I had to declare 5000 taka to give them for this purpose. Although I had given some amount already for this purpose. Now they want 5000 taka more as a regular chada(Bengali). When I had to declare to give them 5000 taka, I didnt have wish(niot) that I will give it from my Zakat. Now my question – Can I give this total 10000/- taka from my Zakat money? If not total, then what amount? Please explain in detail. Thanks, Md. Ear Ali Molla
28 Dec 2025
যাকাতের টাকা বা সম্পদ মসজিদে দেয়া জায়েজ নেই। কোন ব্যাক্তিকে মালিক বানিয়ে দেয়া যাকাতের সম্পদের জন্য শর্ত। সুতরাং যাকাতের টাকা আপনি মসজিদে দিতে পারবেন না।
প্রশ্নঃ 245
আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ. ১. কোন বেক্তি তার আপন ভাবির চিকিতসার জন্য তাকে না জানিয়ে যাকাতের টাকা দিতে পারবে কি না? ২. জামাতে সালাত আদায়ের কোন মুকটাদি কোন কারনে ভুলে শেষ রাকাতে তাসাহুদ এর পর দুরুদ ও দুয়া মাসুরা পরতে ভুলে গেলে কি করবে? আবার সালাত আদায় করবে? না তার সালাত হয়ে গেছে? আল্লাহ আপনাকে উত্তম যাযা দান কারুন। আমিন
27 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম।
১। আপন ভাবি যদি যাকাত পাওয়ার যোগ্য হয় তাহলে তাকে যাকাতের সম্পদ দিতে কোন বাধা নেই। আপন ভাইকেও যাকাতের সম্পদ দেয়া যায় যদি তিনি যাকাতের সম্পদ নেয়ার হকদার হন।
২। এই অবস্থায় আপনার নতুন করে সালাত আদায় করা লাগবে না।
প্রশ্নঃ 100
আসসালামু আলাইকুম আমি একটি কোম্পানীতে চাকুরি করি। আমাদের কোম্পানীর মালিক প্রতিবছর রোজার ঈদের পূর্বে যাকাতের টাকা প্রদান করে (যারা নিতে ইচ্ছুক তাদের লিষ্ট জমা দিয়ে)। আমার প্রশ্ন হলোঃ আমার যাকাত নেয়ার মতো অবস্থা নেই। আল্লাহর রহমতে আমি যথেষ্ট পেয়েছি। আমি যদি যাকাতের টাকাটা গ্রহণ করে আমার এলাকার কোন গরীব লোককে প্রদান করি তাহলে কোন গুনাহ বা সওয়াব হবে কি?
22 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম।
না, প্রশ্নোক্ত পদ্ধতিতে আপনার জন্য যাকাতের টাকা গ্রহন করা জায়েজ হবে না। কারণ যাকাত প্রদানের সময় যাকাত গ্রহীতাকে সম্পদের মালিক বানাতে হয় আর আপনি নিলে সেটা হচ্ছে না। তবে যদি মালিক আপনাকে উকিল (মাধ্যম) বানিয়ে আপনার কাছে আপনার এলাকার গরীবদের জন্য যাকাতের টাকা প্রেরন করে তাহলে জায়েজ হবে। অথবা আপনি যদি বলেন, আমি এই টাকা নেব না, গ্রামে গরীব মানুষদেরকে দেব আর মালিক দেন তাহলে জায়েজ হবে।
প্রশ্নঃ 92
সাধারনত বাংলাদেশের জমীতে পুরা সময়ই পানি দিয়ে ফসল ফলাতে হয় । আমার জানার বিষয় হল, এই সমস্ত জমীতে ওশর না যাকাত আদায় করতে হবে? যদি ওশর আদায় করতে হয় তাহলে কোন পদ্ধতিতে আদায় করতে হবে? কোন জমীতে ওশর এবং কোন জমীতে যাকাত আদায় করতে হয় জানালে উপকৃত হব।
21 Dec 2025
প্রথমেই আপনাকে জানতে হবে যে, যাকাত ও উশর কোনো ভিন্ন বিষয় নয়। ফসলের যাকাতের নামই উশর। উৎপাদিত ফসলের যাকাতের নাম হল উশর। পার্থক্য হলো সাধারণত টাকা-পয়সা বা সোনারূপার যাকাত আড়াই পার্সেন্ট হারে আদায় করতে হয় আর ফসলের যাকাতের ক্ষেত্রে পানি দিয়ে ফলালে ৫% আর বৃষ্টির পানি দিয়ে ফলালে ১০% হারে আদায় করতে হয়। সুতরাং বাংলাদেশের যে সমস্ত জমিতে পুরো সময়ই পানি দিয়ে ফসল ফলাতে হয় সেখানে ফসলের ৫% যাকাত দিতে হবে। যেমন, ১০০ মন ধান হলে ৫ মন ধান অথবা ৫ মন ধানের মূল্য যাকাত বা উশর দিতে হবে। যখন ফসল হবে তখনই ফসলের যাকাত দিতে হয়। আব্দুল্লাহ ইবনে ইবনে উমার রা. বলেন রাসূলুল্লাহ সা. বলেছেন,
فِيمَا سَقَتِ السَّمَاءُ وَالْعُيُونُ ، أَوْ كَانَ عَثَرِيًّا الْعُشْرُ وَمَا سُقِيَ بِالنَّضْحِ نِصْفُ الْعُشْرِ
বৃষ্টির পানি, প্রবাহিত ঝর্ণার পানি বা মাটির স্বাভাবিক আদ্রতা থেকে (কোন সেচ ব্যবস্থা ছাড়া ) যে ফসল উৎপাদিত হয়, সে ফল ও ফসলের এক দশমাংস (১০%) যাকাত আদায় করতে হবে। আর সেচের মাধ্যমে যে ফল ফসল উৎপন্ন করা হয় তা থেকে এক দশমাংসের অর্ধেক (২০ ভাগের একভাগ বা ৫%) যাকাত প্রদান করতে হবে। সহীহ বুখারী, হাদীস নং ১৪৮৩। উশর বা ফসলের যাকাতের নিসাব নির্ধারণের ক্ষেত্রে তিনটি মত রয়েছে: ১। হানাফী মতানুসারে উশরের কোন নিসাব নেই। অল্প বা বেশী সকল পরিমাণ ফলমুল, শাকসবজী ও ফসলের জাকাত আদায় করতে হবে। ২। অন্য তিন ইমাম: মালিক, শাফেয়ী, আহমাদ ও হানাফী মাজহাবের ইমাম আবূ ইউসুফ ও অন্যান্য অনেক ফকীহের রা. মতে ভূমির উৎপাদন ৬৫৩ কিলোগ্রাম (প্রায় ১৭ মন) বা তার বেশী হলে যাকাত প্রদান করতে হবে। এর কম হলে যাকাত ফরজ হবে না। ৩। হানাফী মাজহাবের অন্য ইমাম, ইমাম মুহাম্মাদের র. এর মতে ভূমির উৎপাদন কমপক্ষে ৯৯০ কিলোগ্রাম (প্রায় ২৫ মন) হলে তাতে যাকাত ফরজ হবে। বিভিন্ন দলীল প্রমাণের দিক থেকে দ্বিতীয় মতটিই শক্তিশালী মনে হয়, তবে যেহেতু আমাদের দেশের সংখাগরিষ্ঠ মুসলিম হানাফী মত অনুস্বরণ করেন, সেহেতু আমরা প্রথম মতকেই উশরের ক্ষেত্রে মানদন্ড হিসাবে গ্রহণ করার পক্ষে। এই মতটি সাবধানতা মূলক এবং দরিদ্রদের জন্য উপকারী। মহান আল্লাহই ভাল জানেন। দলীল সহ বিস্তারিত জানতে পড়ন ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রচিত বাংলাদেশে ফসল বা উসরের যাকাত গুরুত্ব ও প্রয়োগ বইটি।
প্রশ্নঃ 73
আস-সালামু আলাইকুম। আমি একজন চাকুরিজিবি। আলহামদুলিল্লাহ, প্রতি বছর যাকাত প্রদান করি। আমার প্রশ্ন হল আমার স্ত্রির যে গহনা আছে (সারে ৭ ভরির কম, আনুমানিক ৫ ভরি) তার যাকাত আমাকে বা তাকে দিতে হবে কিনা? উল্লেখ যে, আমার স্ত্রির নিজের কোন আয় নেই, এবং তার নামে বেঙ্ক এ কোন টাকাও নেই।
20 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি করার জন্য আপনাকে ধন্যবাদ। না, আপনার স্ত্রীর উপর যাকাত ফরজ নয়। কারণ শুধু স্বর্ণ থাকলে সাড়ে ৭ ভরির কমে যাকাত ফরজ হয় না। আর সাড়ে ৭ ভরি স্বর্ণ থাকলে সেগুলো ব্যবহৃত গহনা হলেও যাকাত দিতে হবে। হাদীসে রাসূলুল্লাহ সা. গহনার যাকাত আদায় করার নির্দেশ দিয়েছেন। তবে গহনার যাকাত দিতে হবে কি না এই বিষয়ে আলেমদের মাঝে কিছুটা মতভেদ আছে আর সহীহ সুন্নাহর আলোকে গহনার যাকাত ওয়াজিব হওয়ার মতটিই শক্তিশালী । নিচে গহনার যাকাত ওয়াজিব হওয়ার দলীল উল্লেখ করা হলো:
১. عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ امْرَأَةً أَتَتْ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- وَمَعَهَا ابْنَةٌ لَهَا وَفِى يَدِ ابْنَتِهَا مَسَكَتَانِ غَلِيظَتَانِ مِنْ ذَهَبٍ فَقَالَ لَهَا ্র أَتُعْطِينَ زَكَاةَ هَذَا গ্ধ. قَالَتْ لاَ. قَالَ ্র أَيَسُرُّكِ أَنْ يُسَوِّرَكِ اللَّهُ بِهِمَا يَوْمَ الْقِيَامَةِ سِوَارَيْنِ مِنْ نَارٍ গ্ধ. قَالَ فَخَلَعَتْهُمَا فَأَلْقَتْهُمَا إِلَى النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَقَالَتْ هُمَا لِلَّهِ عَزَّ وَجَلَّ وَلِرَسُولِهِ
অর্থ: আমর ইবনে শুয়াইব তার পিতা থেকে তিনি তার দাদা থেকে বর্ণনা করেন যে, একজন মহিলা রাসূলুল্লাহ সা. এর নিকট আসলেন, তার সাথে তার মেয়ে ছিল আর মেয়েটির হাতে ছিল স্বর্ণের দুটি মোটা চুরি। রাসূলুল্লাহ সা. তাকে বললেন, তুমি কি এর জাকাত দাও? সে বলল, না। রাসূলুল্লাহ সা. বলেছেন, তোমাকে কি এটা আনন্দ দিবে যে, কিয়ামাতের দিন আল্লাহ তায়ালা তোমাকে (এর কারণে) আগুনের চুরি পরিয়ে দিবে। বর্ণনাকারী সাহাবী বলেন, তখন সে ঐচুরি দুটি নবী সা. এর কাছে দিল এবং বলল, এদুটি আল্লাহ ও তাঁর রাসূলের। সুনানে আবু দাউদ, হাদীস নং ১৫৬৫। সুনানে নাসায়ী, হাদীস নং ২৪৭৯। হাদীসটিকে কোন কোন মুহাদ্দিস হাসান বলেছেন আবার কোন কোন মুহাদ্দিস সহীহ বলেছেন। শাইখ আলবানী রহ . ও শাইখ শুয়াইব আরনাউত হাসান বলেছেন। দেখুন: সহীহ আবু দাউদ, হাদীস নং ১৩৯৬: সুনানে আবু দাউদ, তালীক শুয়াইব আর নাউত, হাদীস নং ১৫৬৩। মুহাম্মাদ ইবনে কাত্তান (৬২৮হি.) বলেছেন, সনদ সহীহ। বায়ানুল ওহমী ওয়াল ইহাম, ৫/৩৬৬ । আল্লামা ইবনে হাজার রহ. বলেছেন, সনদ শক্তিশালী। বুলুগুল মারম,১/২৫৫।
২. عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادِ بْنِ الْهَادِ أَنَّهُ قَالَ دَخَلْنَا عَلَى عَائِشَةَ زَوْجِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- فَقَالَتْ دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَرَأَى فِى يَدِى فَتَخَاتٍ مِنْ وَرِقٍ فَقَالَ ্র مَا هَذَا يَا عَائِشَةُ গ্ধ. فَقُلْتُ صَنَعْتُهُنَّ أَتَزَيَّنُ لَكَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ ্র أَتُؤَدِّينَ زَكَاتَهُنَّ গ্ধ. قُلْتُ لاَ أَوْ مَا شَاءَ اللَّهُ. قَالَ ্র هُوَ حَسْبُكِ مِنَ النَّارِ
অর্থ: আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ ইবনে হাদী থেকে বর্ণিত তিনি বলেন, আমরা আয়েশা রা. এর কাছে গেলাম। তখন তিনি বললেন, রাসূলুল্লাহ সা. আমার কাছে আসলেন। তখন তিনি আমার হাতে রুপার একটি আংটি দেখে বললেন, এটা কি? আয়েশা! আমি বললাম, আমি এটা বনিয়েছি আপনার সামনে সজ্জিত হওয়ার জন্য। তখন রাসূলুল্লাহ সা. বললেন, তুমি তার যাকাত দাও? আমি বললাম না। তখন তিনি বললেন, তোমার জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। সুনানে আবু দাউদ, হাদীস নং ১৫৬৭। হাদীসটি সহীহ। আল্লামা বদরুদ্দিন আইনি ও শাইখ আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। দেখুন, উমদাতুল কারী,১৩/৪৫৬; সহীহ আবু দাউদ,হাদীস নং ১৩৯৮। আল্লামা ইবনে হাজার আসকালানী ও হাকিম রহ. বলেছেন, হাদীসটির সনদ বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী। দেখুন,আত-তালখিসুল হাবীর, ২/৩৯০; আলমুসতাদরক লিল হাকিম, হাদীস নং ১৪৩৭। উপরের হাদীস দুটি থেকে স্পষ্ট যে, গহনার যাকাত দেয়া ওয়াজিব। সুতরাং আলেমদের মাঝে মতভেদ থাকলেও আমাদের জন্য উচিৎ ও অধিকতর নিরাপদ হলো অলংকারের যাকাত আদায় করা। নতুবা এটা আমাদের জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। সুতরাং আপনার স্ত্রীর জন্য আবশ্যক হল তার অলংকারের যাকাত দেয়া। আল্লাহ আমাদের দ্বীনের সঠিক বুঝ দান করুন।
প্রশ্নঃ 67
পণ্যের যাকাত দিতে গেলে কি মূলধন হিসাব করব নাকি ঐসময় দোকানে যত টাকার পণ্য আছে তার হিসাব করব?
20 Dec 2025
পণ্যের যাকাত আদায় করতে হবে মূলধন সহ। শুধু দোকানের পণ্যের যাকাত দিলেই যথেষ্ট হবে না বরং যাকাত আদায়যোগ্য সমস্ত সম্পদের যাকাত দিতে হবে।

কপিরাইট স্বত্ব © ২০২৫ আস-সুন্নাহ ট্রাস্ট - সর্ব স্বত্ব সংরক্ষিত| Design & Developed By Biz IT BD