প্রশ্নঃ 2167
আস-সালামু আলাইকুম,
১। কোন কম্পানিতে ইন্টারভিউ দিতে গেলে পূর্বের কোম্পানির বেতন কত ছিল যানতে চাই, আমি যদি মিথ্যা বলি আমার ওই কোম্পানির বেতন কি হারাম হবে, কারণ আমার পূর্বের কোম্পানির বেতন কম আর যদি সেটা বলি তারা ওর উপর নির্ভর করে বেতন ঠিক করে।
২। কোন বাবা জীবিত থাকাকালিন যদি তার সন্তান মারা যায় মৃতের বাবার সম্পদের অংশীদার কি মৃতের সন্তান পেতে পারে?
21 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম।
১। বেতন হারাম হবে না, তবে মিথ্যা বলা হারাম।
২। না, পাবে না। তবে দাদার নাতির জন্য ওসিয়ত করে যাওয়া উচিত যাতে অন্যরা তাকে বঞ্চিত না করে।
প্রশ্নঃ 2159
আসসালামু আলাইমকুম, বেয়াদবি মাফ করবেন কিছু মনে করবেন না, নিজের সন্তুষ্টির জন্য একটা প্রশ্ন করছি, আমি একেবারেই নতুন আপনাদের ওয়েব সাইট এ। আমাদের প্রশ্নগুলোর উত্তর যিনি দিচ্ছেন তাঁর সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম, তাঁর নাম এবং শিক্ষা সম্পর্কে, অর্থাৎ তিনি কোথাথেকে এবং কোন বিষয়ে কতটুকু পড়াশোনা করেছেন। জানি না প্রশ্ন টা করা ঠিক হচ্ছে কি না? আমি আবার ও বলছি কোন প্রকার বেয়াদবি নিবেন না। বেয়াদবি হলেও একজন মুসলমান হিসাবে মাফ করে দিবেন। ধন্যবাদ আল্লাহ্ আপনাদের সবাই কে কবুল করুন, আমীন।
21 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম।প্রশ্নগুলোর উত্তর লেখার জন্য একজনকে দায়িত্ব দেয়া আছে। তবে প্রয়োজন হলে তিনি অন্যদের সাহায্য নিয়ে থাকেন। এর চেয়ে বেশী এখানে লিখতে চাচ্ছি না। প্রয়োজনে 01734717299
প্রশ্নঃ 2150
আসসালামু আলাইকুম, আমার যেকোনো বিষয়ে সন্দেহ হয়, আমার জন্য কোনটা কল্যাণকর হবে আমি বুঝতে পারি না, সিদ্ধান্তও নিতে পারি না। কারন, আমার সব সময়ই ভয় হয় যে,আমার সাথে সব বিষয়েই খারাপ হবে। অনেকে আমাকে এস্তেখারা পড়তে বলছিল, আমি এস্তেখারা নামাজ পড়েছি কিন্তু তা ও আমি বুঝতে পারি না। এখন আমার কি করা উচিৎ?
21 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। আপনাকে চিন্তা বাদ দিতে হবে। স্বাভাবিকভাবে চলবেন। কোন বিষয় সামনে আসলে বড়দের সাথে পরামর্শ করবেন। প্রয়োজনে ইস্তেখারা করবেন, ইস্তেখারা অর্থ কিছু বুঝা নয়, কাজটি আপনার জন্য কল্যানকর না হলে আল্লাহ আপনাকে ঐ কাজ থেকে বিরত রাখবেন। সর্বাবস্থায় আল্লাহর কাছে দুআ করবেন।
প্রশ্নঃ 2147
গোপনাঙ্গ স্পর্শ করলে উযু কী ভেঙে যায়? এ ব্যাপারে প্রসিদ্ধতর মত কোনটি? জাযাকাল্লাহ।
21 Jan 2026
ভাঙবে না, এটাই শক্তিশালী বলে মনে হয়।
প্রশ্নঃ 2144
আচ্ছলামু আলাইকুম ওৱা রহমাতুল্লাহি ওৱ বারাক্বাতুহু আস সুন্নাহ ট্রাস্টকে অনেক অনেক ধন্যবাদ। Dr. Khandaker Abdullah Jahangir Sir কে আমি আমার অন্তরের অন্তস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। Sir আমি ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে ইচ্ছা হয়, তাই একটা প্রশ্ন করছি একটি ইসলামিক পত্রিকায় পেয়েছি আল্লহ তাআলা কোন জাতির অবস্থা ততক্ষণ পরিবর্তন করেননা যতক্ষণ না নিজেতদের অবস্থা পরিবর্তন না করেন। আল্লা্হর এই কথাটা পবিত্র আলক্বোরাণের কোথায় আছে?
21 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। সূরা রাদ এর ১১ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন, إِنَّ اللَّهَ لاَ يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُواْ مَا بِأَنْفُسِهِمْ আল্লহ তাআলা কোন জাতির অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না নিজেতদের অবস্থা পরিবর্তন না করেন । আশা করি আপনার উত্তর পেয়েছেন। আরেকটা কথা বলি আপনি মনে হয় জানেন স্যা রা. গত বছর মারা গিয়েছেন।
প্রশ্নঃ 2140
আসসালামুআলাইকুম শায়েখ (রহ:) এর বয়ান সংকোলন বই আকারে পাওয়া যাবে কি?
20 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। শায়েখ (রহ:)এর বয়ান সংকোলন বই আকারে প্রকাশ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে তবে কাজ শেষ করতে অনেক সময় লাগবে। বই প্রকাশিত হলে আমাদের ওয়েবসাইট, ফেসবুক ও অন্যান্য মাধ্যমে প্রচার করা হবে।
প্রশ্নঃ 2130
আসসালামু আলাইকুম, হঠাৎ করেই কোরবানি ঈদ এর পর থেকে আমার খুব চুল পড়ছে (খুব অস্বাভাবিক ভাবে ) সাথে খুব কাশি,ওষুধ + তুলসী আদা+++ এসব খেয়েও কিছু হচ্ছে না,শরীর খুব ভারী লাগে, শরীর ম্যাজম্যাজ করে জ্বর জ্বর লাগে কিন্তু জ্বর বোঝা যায় না,শরীর ব্যাথা থাকে, মেজাজ খুব খিটমিটে লাগে। দেখে মনের হয় সুস্থ কিন্তু আমি ভিতরে ভিতরে সিক ফীল করি। আর এবাদত-এ মনোযোগ রাখতেই পারি না,খুব কষ্ট করে হয়তো মনোযোগ আনি আবার কি সব অদ্ভত খারাপ কথা যে মনে আসে, আমি রাতে ঘুমানোর আগে সূরা মূলক,আয়তাল কুরসী,সূরা বাকারা ২৮৫,২৮৬,৩ কুল,হেফাজত এর দুআ,সূরা কাফিরুন এগুলা আলহামদুলিল্লাহ পরেই ঘুমাই। তবু প্রতি রাতে স্বপ্ন দেখি,মাঝে মাঝে স্বাভাবিক স্বপ্ন,মাঝে মাঝে ভয়ঙ্কর স্বপ্ন দেখি,সব মনেও থাকে না। অবশ্য ম্যাক্সিমাম স্বপ্ন দেখি ফজর নামাজ পরে সকালে যখন ঘুমাই। ঈদ-এ শশুর বাড়ি থেকে আসার সপ্তাহ খানেক পর আমার স্বামী আমার সায়াও সহ্য করতে পারতো না, এখন আলহামদুলিল্লাহ কিছুটা সহনীয়। তবে সে ইদানিং আলাদা রুম-এ ঘুমায়, বিয়ের ৬ বছর-এ সে এটা কখনো করে নি, অবশ্য সে একদিন বলছিলো তার ঠান্ডা লাগছে,বাবুর যেন ভাইরাস না লাগে তাই। ছেলেটাও খুব খিটমিটে হয়ে গেছে। এসব সমস্যার কি কারণ হতে পারে, আর তার সমাধান কি?
প্লিজ আমাদের জন্যে দুআ করবেন আল্লাহ যেন এই সব বিপদ থেকে উদ্ধার করেন এবং গুনাহ মাফ করে দেন। আমার পরিবার-এ ডাক্তার আছে কিন্তু কোনো আলেম নেই,এই সব সম্যসায় পড়লে কাওকে বোঝানোও যায় না, নিজেও ঠিক বুঝে উঠতে পারি না কি করা উচিত। নাম প্রকাশে অনিচ্ছুক, জাজাকাল্লাহু
20 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে ফজরের পর আর ঘুমাবেন না, তাহলে স্বপ্ন সমস্যার সমাধান হবে। কারণ ফজরের পর কাজের সময়, ঘুমের সময় নয়। তাই এই সময় ঘুমালে অনেকেরই এমন সমস্যা হয়। ফজরের না ঘুমালে আরো একটি সমস্যার সমাধান হবে, সেটা হলো আপনার প্রতি স্বামীর মনোভাব। স্বামী কাজ করবে আর স্ত্রী ফজরের পর ঘুমাবে সেটা অধিকাংশ রক্তে-মাংসে গড়া স্বামীর পক্ষে সহ্য করা অসম্ভব। সুতরাং ফজরের পর বাড়ির কাজ শুরু করুন দেখবেন স্বামী আপনাকে আরো ভাল চোখে দেখবে। ছোট বাচ্চার খিটমিটে হওয়ার কিছু নেই। ওরা এমনই হয়। শেষে বলি স্বামী হৃদয়ের ভিতরে প্রবেশের চেষ্টা করুন, তার ভাল লাগা কাজগুলো করুন, যে কাজে বিরক্ত হয় তা এড়িয়ে চলুন। আল্লাহ আপনাদের ভাল রাখুন।
প্রশ্নঃ 2129
আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ১। আমার ছেলে কে কুরআন-এ হাফেজ এবং আলেম বানাতে চাই ইন-শা-আল্লাহ । ঢাকায় (উত্তরা) কোন প্রতিষ্ঠান-এ দিলে ভালো হয় এবং কত বছর বয়সে দেওয়া ভালো পরামর্শ চাই। স্যার এর এই https://www.youtube.com/watch?v=g883DJiVgbcfeature=youtu.be
বক্তব্য থেকে অনুপ্রাণিত হয়ে আপনাদের কাছে পরামর্শ চাইছি,স্যার বলছিলেন প্রয়োজনে আপনাদের সাথে যোগাযোগ করার কথা। আমার খুব ভালো লেগেছে আসলে আমরা অনেক কিছুই করতে চাই কিন্তু প্রপার জ্ঞান না থাকার জন্যে অথবা ভালো গাইড লাইন না পেয়ে অনেক সময় তা আমাদের জন্যে কঠিন হয়ে যায় অথবা করা হয় না। আশা করছি ইন-শা-আল্লাহ আপনাদের থেকে গাইড লাইন পাবো। ২। দান/সাদকার উদ্দেশে রাখা টাকা অথবা অন্য ব্যবহার্য জিনিসপত্র (হতে পারে সেটা পরে দিবো এই নিয়তে রাখা অথবা কারো মাধ্যমে পাঠানো হয়েছিল সে পৌঁছায়ে দিতে পারে নাই ফেরত দিয়েছে ) সেগুলা কি প্রয়োজনে পুনরায় ব্যবহার করা যাবে? জাজাকাল্লাহু
20 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ ১। হিফজ রিফিশনের পরে আপনি খোঁজ খবর নিয়ে একটি ভাল মাদ্রাসায় ভর্তি করে দিবেন। উত্তরায় কোন মাদ্রাসা ভাল সেটা আমাদরে ঠিক জানা নেই। ২। ব্যবহার করা যাবে না, এমন নয় তবে সেগুলো অন্যত্র দান করে দেয়া উত্তম।
প্রশ্নঃ 2126
আল্লাহ যার কল্লান চান তার বাহ্যিক সুখ ছিনিয়ে নেন। কিন্তু আমার মনে হই আলহামদুলিল্লাহ্ আমি খুব সুখি। এটার বেপারে একটু যদি বলতেন।
20 Jan 2026
আল্লাহ যার কল্যাণ চান তার বাহ্যিক সুখ ছিনিয়ে নেন-এমন কথা আমি শুনিনি। তবে আল্লাহ তায়ালা বান্দাকে পরীক্ষা করার উদ্দেশ্যে অনেক সময় বিপদ-আপদ দেন এটা কুরআন শরীফের বিভিন্ন স্থানে উল্লেখ আছে। বিপদে ধৈর্য্য ধরে আল্লাহর কাছে দুআ করতে হবে। আল্লাহ আমাদের তাওফীক দান করুন।
প্রশ্নঃ 2118
আসসালামুয়ালাইকুম, স্যার কেমন আসেন। আমার প্রশ্ন: অল্প বয়সে যদি দাড়ি পাকে তাহলে কি আমি দাড়ি কালো করার জন্য রঙ বা কলব ব্যবহার কর্তে পারব? Jjakallahkhair।
20 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। রোগের কারণে অল্প বয়সে চুল পাকলে অনেকেই বলেন জায়েজ আছে।
প্রশ্নঃ 2111
আসসালামু আলাইকুম, আমার ৩০ বৎসর। আমি কুরআন পড়তে পারি। আমার মনের প্রবল ইচ্ছা দ্বীনের দায়ী হব। আপনাদের আস-সুন্নাহ কি কোনো আবরি ভাষা শিখার ব্যবস্থা আছে?
19 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। প্রাতিষ্ঠানিকভাবে সুযোগ নেই। তবে আপনি এই নাম্বারে যোগাযোগ করলে একটা সমাধান পাবেন ইনশাল্লাহ। 01734717299
প্রশ্নঃ 2108
আসসালামু আলাইকুম, স্যার, নাভীর নিচের পশম কতখানি মুন্ডন করা কি এবং কতখানি করতে হবে? নাভীর নিচ থেকে শুরু করে দুইপায়ের রানের সাইড থেকে লজ্জাস্থান পর্যন্ত। নাকি কেবল মাত্র লজ্জাস্থান থেকে ডানে / বামে এবং এক/দুই ইঞ্চি উপর পর্যন্ত? সুন্নাহ মোতাবকে দলিল সহ জানালো উপকৃত হব।
19 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। হাদীসে শুধু আছে। পরিস্কার করতে হবে। বিস্তারিত নেই। তবে লজ্জাস্থান থেকে ডানে / বামে এবং এক/দুই ইঞ্চি উপর পর্যন্ত করলেই যথেষ্ট হবে বলে মনে হয়।
প্রশ্নঃ 2085
Ami Amar akjon friend er free fire game id lukaia Nia nisi akhon chaiteo ferot dite parchi NH o onek koshto paise akhon Ami ki korbo kisher maddhome Allahr khoma Pete pari
19 Jan 2026
প্রথম কথা হলো এই ধরণের কোন গেম খেলা যাবে না। এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। এগুলো মানুষকে অস্বাভাবিক বানিয়ে অসামাজিকে রুপান্তিত করো। দ্বিতীয়ত যা করছেন সে জন্য তার কাছে ক্ষমা চাইবেন।
প্রশ্নঃ 2087
আসসালামু আলাইকুম। আমার বয়স ২৮ বছর। আমি সরকারি চাকরি করি। ২ বছর আগে বিয়ে করেছি। বর্তমানে আমি আমার বাবা মা, স্ত্রী, ভাই এক সাথে থাকি। আমার মামারা আমাদের পাশের বাসায় থাকে। আমার মা বিভিন্ন বিষয় এ মামা দের কথা কে প্রাধান্য দেয়। আমি কিংবা আমার বাবা একটা কথা মা কে বললে সে শুনবে না। অনেক ঝগড়া করেন। কিন্তু মামা রা সেই কথা বললে মা তাদের কথা মেনে নেই। মামারা আমাদের অনেক ভাবে ক্ষতি করেছে। এই ক্ষতির কথা নিয়ে মা কে আমরা সাবধান করতে গেলে সে ঝগড়া করেন। মামা রা আমাদের সাথে কোন খারাপ করলে সেটা মা কে আমরা জানাই। সেটা তেও উনি খেপে জান। আমাকে আর আমার বাবা কে অনেক গালি দেন। আমার এখন কি করা উচিত?
19 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। আপনার মা কেন এমন করছে সেটা বোধগম্য নয়। যদি ভাড়া বাসায় থাকেন তাহলে এই বাসা পাল্টে দূরে চলে যান, সমস্যা কিছুটা হলেও কমবে। আর আপনি আপনার মাকে একান্তে নরম করে এগুলো বুঝাবেন, আল্লাহর কাছে দুআ করবেন, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে।
প্রশ্নঃ 2082
১. গত বছর আমার বাবা মারা গেছেন, বাবার জন্য আমরা কি আমল করবো? যেন আমার বাবা বেশি বেশি সওয়াব পায়?
২. আমার বাবার নামে কি কোন Trust খুলতে পারব?
18 Jan 2026
আপনি আপনার পিতার জন্য সর্বাবস্থায় দুআ করবেন। দ্বিতীয়ত তার জন্য দান-সদকা করবেন। আপনি তার উদ্দেশ্যে ট্রাস্ট বানাতে পারেন। তবে সেটা যেন হয় জনকল্যানমূলক এবং ইসলামবিরোধী কাজ সেখানে না হয়।
প্রশ্নঃ 2081
আসসালামু আলাইকুম, আমি একজন শারীরিক প্রতিবন্ধী। আমি চলাফেরা করতে পারিনা। স্পাইনাল কর্ড সমস্যা। আর আমার পায়খানা কন্ট্রোল এ নেই। প্রসাবে ক্যাথেটার লাগানো আছে। এই অবস্থায় আমি কিভাবে নামাজ আদায় করব? আমি বসতে পারি কিন্ত নামাজের অবস্থায় বসতে পারিনা। তবে পায়ের রানের নিচে পা রেখে বসতে পারি। আর পায়খানা যেহেতু কন্ট্রোল এ নেই তাই একটু পর পর বায়ু বের হয়। আমার এই অবস্থায় নামাজ পরার সহজ মাসলা জানতে চাই।
18 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ যেন আপনাকে পূর্ণ সুস্থ করে দিন। আপনার জন্য মাসআলা হলো আপনি নামাযের পূর্বে ওযু করে নিবেন তারপর যেভাবে আপনার জন্য সুবিধা হয় সেভাবে নামায পড়বেন। রুকু সাজদা বসে দিবেন যেভাবে সম্ভব হয়। প্রয়োজনে েইশারাতে দিবেন। মোট কথা আপনার সুবিধা অনুযায়ী আপনি নামায পড়বেন।
প্রশ্নঃ 2080
আসসালামুয়ালাইকুম। আমার একজন ভাগিনা আছে তাকে আলেম বানাতে চাঁই, এখন এই ভাগিনাকে কোন মাদরাসাতে ভরতি করাবো?
18 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। পড়াশোনা ভাল হয় এমন প্রতিষ্ঠিত কোন মাদ্রাসায় ভর্তি করে দিন। আমাদের এখানেও (ঝিনাইদহে) ভর্তি করতে পারেন।
প্রশ্নঃ 2067
মহিলারা ঋতুস্রাব অবস্থায় কুরআনের মর্মবানী অর্থাৎ তরজমা, যেখানে আরবীতে কোন কালাম নেই তা স্পর্শ ও পড়তে পারবে কিনা এবং হাদীসও কিনা? আর কুরআন পড়ার এ অবস্থায় কী বিধান?
18 Jan 2026
ঋতুস্রাব অবস্থায় কুরআন তেলাওয়াতের বিষয়ে অধিকাংশ আলেমের মত হলো এই অবস্থায় কুরআন পড়তে পারবে না। তবে তরজামা পড়তে এবং হাদীস পড়তে বা ধরতে কোন সমস্যা নেই। এই বিষয়ে ইমাম তিরমিযী রহ. বলেন, وهو قول أكثر أهل العلم من أصحاب النبي صلى الله عليه و سلم والتابعين ومن بعدهم مثل سفيان [ الثوري ] و ابن المبارك و الشافعي و أحمد و إسحق قالوا لا تقرأ الحائض [ ولا ] الجنب من القرآن شيئا وإلا طرف الآية والحرف ونحو ذلك ورخصوا للجنب والحائض في التسبيح والتهليل অধিকাংশ সাহাবী, তাবেই এবং পরবর্তী অধিকাংশ আলেম যাদের মধ্যে রয়েছেন সুফিয়ান সাউরী, ইবনুল মুবারক, শাফেয়ী, আহমাদ,ইসহাক রা., তাদের মত হলো ঋতুস্রাবী মহিলা এবং গোসল ফরজ এমন ব্যক্তি কুরআন পড়তে পারবে না তবে আয়াতের কোন অংশ বা হরফ পড়তে পারবে। তবে তাসীবহ তাহলীল এর উদ্দেশ্যে কুরআনের কোন আয়াত পড়তে পারবে।সুনানু তিরমিযী হাদীস নং ১৩১ এর আলোচনা। কোন কোন আলেম বলেছেন, ঋতুস্রাব চলাকালীন কুরআন পড়তে পারবে। আর বিষয়ে বর্ণিত একমাত্র হাদীসটি সনদগতভাব দূর্বল।
প্রশ্নঃ 2063
আসসালামু আলাইকুম। কেমন আছেন। একটি বিষয়ে জানতে চাচ্ছি। 15 বছর বয়সে একটি মেয়ের বিয়ের পর বাচ্চা নিতে চাইলে এইটা কি ঠীক হবে। এবয়সে তার বাচ্চা নেওয়া কি যুকিপূর্ণ? যদি যুকিপূর্ণ হয় তাহলে কি কোন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করতে পারবে ইসলাম কি অনুমতি দেয়। যেহেতু জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি হারাম
18 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। আলহামদুল্লিাহ। ভাই, ঝুকিপূর্ণ কিনা সেটা বুঝতে পারবে তার নিকট আত্নীয়গণ কিংবা কোন অভিজ্ঞ চিকিৎসক। তবে আমাদের দেশে বর্তমানে এই বয়সে গর্ভবর্তী হওয়া অনেক সময় ঝুঁকির কারণ হয়। ঝুঁকিপূর্ণ হলে অস্থায়ী যে কোন জন্ম নিয়ন্ত্রন পদ্ধতি গ্রহন করতে পারবে, সমস্যা নেই।
প্রশ্নঃ 2060
আসসালামু আলাইকুম স্যার,
আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনার একটি ভিডিও ক্লিপ থেকে জানতে পারলাম জনৈক এক লোক ডেভেলপারকে জমির দলিল দিয়ে পেরশানিতে ছিল পরবর্তিতে সে আপনার দেয়া কিছু সহিহ আমল করার কিছুদিনের মধ্যেই দলিল ফেরত পায়। আমিও এরকম একটি সমস্যার মধ্যে আছি। আমার চাচা তার সমস্ত সম্পত্তি বিক্রি করেও সে দখলদারিত্ব ছাড়েনি। উপরন্তু সে আমাদের সম্পত্তি জোড়পূর্বক দখল করে উল্টো আমাদেরকেই বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমরা এখনও মামলা করিনি। মামলা না করে যদি কোন আমলের দ্বারা ফল পাওয়া যায় সেজন্য আপনার কাছে এ ব্যাপারে দিকনির্দেশনা চাই। দয়া করে এমন আমল থাকলে আমাকে দিয়ে উপকৃত করবেন। আপনার শুভাকাঙ্খি। মোহাম্মদ মুজিবুল হক।
18 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। ভাই, আপিনি সম্ভবত এখনো জানেন না যে, ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার মারা গেছেন। তাই এই ভাষায় প্রশ্ন করেছেন। আমরা নিশ্চিত জানি না যে, তিনি কোন দুআগুলো লিখে দিয়েছিলেন, তবে মনে করি যে, রাহে বেলায়াত গ্রন্থে বিপদাপদ থেকে উদ্ধারের যে দুআগুলো আছে সেগুলো তিনি লিখে দিয়েছিলেন। আপনি রাহে বেলায়াত থেকে ঐ দুআগুলো পড়ুন। সূচিপত্র দেখলেই বুঝতে পারবেন।
প্রশ্নঃ 2046
আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহঃ) সাহেবের রাহে বেলায়েত কিতাবে বিতর সালাতের জন্য ৪টি দোয়া কুনুত দেখলাম। এখন যদি আমি এই ৪টি কুনুত একসাথে পরপর পড়ি, তাহলে কি নামাজের কোন ক্ষতি হবে? আমি চাইছি দীর্ঘ সময় ধরে দোয়া করতে। দয়া করে জানাবেন।
18 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। দুআগুলোর অর্থ অনেকটা একই। তাই একটি পড়াই যথেষ্ট। তবে আপনি একাধিক দুআ একসাথে পড়তে পারেন।
প্রশ্নঃ 2044
আসসালামুয়ালাইকুম। কেউ একজন সপ্নে তার দাদীকে দেখে যে সে তাকে ডাকছে, বলছে চল আমি তোকে নিতে আসছি। দাদী অনেক আগে মারা গেছেন। এর কোন ব্যাখ্যা থাকলে জানালে খুব খুশি হবে।
18 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। স্বপ্ন নিয়ে চিন্তা করার দরকার নেই।স্বপ্নকে ঘুমের মধ্যে রেখে আপনি বাস্তব জীবনে কুরআন-সুন্নাহ অনুযায়ী চলুন। স্বপ্নের কোন ব্যাখ্যাও আমাদের কাছে নেই।
প্রশ্নঃ 2030
আমার বয়স ৩২, বিবাহিত, আমার একটি পুত্রসন্তান আছে। বর্তমানে আমার বাবা অসুস্থ এই অবস্থায় আমি চাই ফ্যামিলি পরিচালনা করতে, (আমরা ৩ বোন ১ ভাই, সবাই বিবাহিত) আমরা বোনেরা তাদের স্বামীর সাথে আলাদা থাকে । আমি স্ত্রী পুত্র নিয়া বাবা মার সাথে থাকি। আমার বোন, দুলাভাই ও আমার মা চায় যে, মা ফ্যামিলি পরিচালনা করুক এবং আমি আমার বেতনের টাকা মার হাতে তুলে দেই, কিন্তু আমি চাই আমি নিজে ফ্যামিলি পরিচালনা করব। এই পরিস্থিতিতে কোনটা সঠিক?
18 Jan 2026
আপনি আপনার বাবা-মার সাথে পরামর্শ করে পরিবার পরিচালনা করবেন এটাই ভাল।
প্রশ্নঃ 2020
আসসালামু আলাইকুম, আমার আমার প্রশ্ন আমার একটা বন্ধু সম্প্রতি আহলে হাদিস হয়েছে। সে আগে হানাফী মাযহাবে ছিল। এখন আহলে হাদীসদের মত ইবাদত করে। আখেরাতে তার কি কোন সমস্যা হবে?
18 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। ইবাদতের মূল উৎস হলো কুরআন ও হাদীস। কুরআন ও হাদীস অনুযায়ী আমল করলে আখেরাতে কারো সমস্যা হবে না। আপনার বন্ধুরও কোন সমস্যা হবে না। সকল মাজহাবই সুন্নাহ সম্মত সুতরাং আখেরাতে কারো সমস্যা হবে না।
প্রশ্নঃ 2018
আস-সালামু আলাইকুম। আমার মুখে ৫ টা আঁচিল (Black mole) আছে এই গুলি কি আপরেশন করা যাবে?
18 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। অবশ্যই যাবে। এগুলো অপারেশন করা যাবে না এমন কোন কথা ইসলামে নেই।
প্রশ্নঃ 2017
আমার আলাদা থাকার কোন ইচ্ছাই নেই, কিন্তু আমার মা ও আমার স্ত্রীর মধ্যে সমঝতা করার অনেক চেষ্টা করে আমি কোন সমাধান করতে পারি নি। অতি সামান্য জিনিস নিয়া দুই জনের মধ্যে ঝগড়া হয়, আমি এখন কি করব?
আমি আমার মা কে বলেছি যে, আমার স্ত্রীর কাজ যদি আপনার পছন্দ না হয় তবে (ঘরের কাজের জন্য বুয়া আছে, তারপরেও) আমি ঘরের সব কাজ করব, তাও আমার মা মেনেনিতে পারছেন না। অন্যদিকে আমার স্ত্রী এইসব ঘটনার পর আর একসাথে থাকতে চাচ্ছেনা। উল্লেখ্য আমার মা বলেছে আমার শ্বশুর-শাশুড়ি কে এসে তাদের মেয়ের বিচার করতে, কিন্তু আমার শ্বশুর-শাশুড়ি অপমান হওার আশংকায় আমাদের বাড়িতে আসতে চাচ্ছেন না। আমার ৯মাসের একটি পুত্র সন্তান আছে
এই পরিস্থিতিতে স্ত্রীকে নিয়ে বাবা-মার থেকে আলাদা থাকা জায়েজ কি?
আমি কি করব, খুব মানসিক যন্ত্রণায় আছি, এই চিন্তায় আমার কর্ম জীবন প্রায় ধ্বংসের পথে, একটু তারাতারি জানাবেন প্লিজ?
18 Jan 2026
আপনার প্রশ্ন থেকে বুঝা যাচ্চে আপনার মা একটু বেশী করছে। এ অবস্থায় আপনি তাদের প্রতি পূর্ণ সম্মান ও মর্যাদা বজায় রেখে তাদের প্রতি আপনার সকল দায়িত্ব পালন করে স্ত্রীকে নিয়ে আলাদা থাকতে পারেন। এটা আপনার স্ত্রীর অধিকার। প্রয়োজনে 01734717299
প্রশ্নঃ 2013
আসসালামু আলাইকুম, আমার স্ত্রী গতরাতে স্বপ্ন দেখে যে, তার আবার বিবাহ হচ্ছে। একবার বিবাহ হয়েছে আবার কেন বিবাহ? একথা ভেবে সে স্বপ্নের মাঝে অনেক কান্না করেছে। এই স্বপ্নের ব্যাখ্যা কী হতে পারে? উল্লেখ্য ৩ বছর আগে বাবা মারা যান। তার বাবা মারা যাওয়ার আগে সে এবং তার মা এরকম অদ্ভুত স্বপ্ন দেখতো। তার মতে সামনে কোন বড় বিপদ আছে এবং সেটা আমাকে নিয়ে। এমতাবস্থায় স্বপ্নের ব্যাখ্যা ও আমাদের করণীয় কী জানতে চাই।
18 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। স্বপ্ন নিয়ে ভাবা বোকার কাজ। নবীদের স্বপ্ন ওহী। আমাদরে স্বপ্ন কিছুই না। অনেক সময় মানুষ যা ভাবে স্বপ্নে তা দেখে আবার অনেক সময় শয়তান খারাপ কিছু দেখায়। সুতরাং স্বপ্ন কিছু না। তাদের বিপদের কোন শঙ্কা নেই। আপনাদের করণীয় শরয়ীতের বিধান অনুযায়ী চলা এবং আল্লাহর কাছে ভাল রাখার দুআ করা।
প্রশ্নঃ 2012
আসসালামুআলাইকুম, আমার একটা প্রশ্ন ছিলো। আমার নামের আগে মোঃ হওয়াতে আমি অনেক জায়গায় প্রশ্নবিদ্ধ হই। নামের আগে মোঃ থাকলে বা না থাকলে কারো ঈমান আমলের বিশেষ কিছু আসে যায় কি? আমার কি এখন উচিত এই নামটি সংশোধন/এফিডেভিট করা? জানালে ভালো হতো। ধন্যবাদ।
18 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। নামের আগে মুহাম্মাদ থাকা বা না থাকা ঈমান-আমলেরে কোন বিষয় নয়। তবে অনেক জায়গায় প্রশ্নবিদ্ধ হওয়ার বিষয়টি বুঝলাম না। প্রশ্নবিদ্ধ কী হিসাবে তা তো লিখলেন না। সংশোধন করা উচিত তো প্রশ্ন হতে পারে না। সংশোধন করলে সমস্যা হবে কিনা প্রশ্ন সেটা।উত্তর হলো বিশেষ প্রয়োজনে সংশোধন করা যাবে।
প্রশ্নঃ 2011
একজন স্ত্রী তার স্বামীকে কী বলে ডাকতে পারে? স্ত্রী কি স্বামীকে তুমি বা তুই বলকে পারবে?
18 Jan 2026
তুমি বা আপনি বলে ডাকতে পারবে। তবে তুই বলা মূর্খতা এবং অভদ্রতার পরিচয়।
প্রশ্নঃ 2003
আসসালামু আলাইকুম, জ্বী, আমাদের হানাফী মাযহাবের অনেক আলেম বলেন যে আহলে হাদীস রা ইংরেজ আমলে তৈরী হয়েছে, এই কথাটির কি কোনো ভিত্তি আছে? আর কেউ যদি হানাফী থেকে আহলে হাদিস হয়, তাহলে সে পথ ভ্রষ্ট বলে গণ্য হবে? দয়া করে এই প্রশ্নগুলির উত্তর দেবেন। জাযাকাল্লাহু খাইর।
18 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। কে কখন তৈরী হলো এটা অযথা তর্ক। দেখতে হবে কুরআন-সুন্নাহ অনুযায়ী কথা হচ্ছে কি না। তবে আহলে হাদীস বর্তমানে যে ফিকহী মাজহাবে রুপ নিয়েছে তার শুরু খুব বেশী দিন নয়। কিন্তু প্রাচীন কাল থেকে অধিকাংশ আলেম প্রসিদ্ধ চার মাজহারেব কোন একটির অন্তভূক্ত থাকার পরও একদল আলেম প্রসিদ্ধ চারমাজহাবের কোনটির ভিতর ছিলেন না।কোন একটি ফিকহী মাজহাব বাদ দিয়ে অন্য একটি গ্রহণ করলে কেও ভ্রান্ত হয় না।
প্রশ্নঃ 1984
আসসালামুয়ালাইকুম, কাউকে জন্বামদিনের শুভেচ্ছা জানালে বা happy birthday বললে কি গুনাহ হবে?
17 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। এটা বিধর্মীদের কালচার। সুতরাং পরিত্যাগ করা একান্ত কর্তব্য। গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। বিস্তারিত জানতে দেখুন
প্রশ্নঃ 1981
আসসালামু আলাইকুম জী, আমার প্রশ্ন হল ১- নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজুর পাক বা নবী পাক বলা যাবে কি? ২- কোন মানুষকে হুজুর বা হযরত বলা যাবে কি?
17 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম।নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজুর পাক বা নবী পাক সাহাবীগণ রা. বলেন নি। সুতরাং এমনটি না বলাই ভাল। ২। জ্বি, বলা যাবে। এটা সম্মানার্থে বলা হয়।
প্রশ্নঃ 1907
আমার এক ভাই জানতে চাইছে যে, সে আয় করে এবং তার স্ত্রীর সম্পূর্ণ ভরণ পোষণ দেয়। তার স্ত্রীও আয় করে। কিন্তু তার স্ত্রী তার স্বামীকে এক টাকাও দেয় না, সে যখন বিপদে পড়ে স্ত্রীর কাছে টাকা চায় ,তখন স্ত্রী তাকে টাকা দেয় না। সে বলে কি আমার টাকা তোমাকে দেবো কেন? তোমার দায়িত্ব আমাকে ভরণ পোষণ করা।তাই তুমি আমাকে ভরণপোষণ করবে। সে স্বামীকে টাকা না দিয়ে আজেবাজে জায়গায় টাকা নষ্ট করে।স্ত্রী যে কাজটা করছে এটা কি সঠিক? কোরআন ও হাদিসের আলোকে বুঝিয়ে বলবেন।
15 Jan 2026
জ্বী, স্ত্রী যে স্বামীকে টাকা দেয় না, এটা আইনের দৃষ্টিতে সঠিক। তবে আজে বাজে শরীয়াহ বিরোধী কাজে স্ত্রীর জন্য টাকা খরচ করা সঠিক নয়। স্বামীর দায়িত্ব স্ত্রীর অর্থনৈতিক দিক পূরণ করা, স্বামীর অর্থনৈতিক দায়িত্ব স্ত্রীর নয়। আর কোন স্ত্রীর অধিকার নেই স্বামীর অনুমতি ছাড়া চাকুরী করা। স্ত্রী যদি চাকুরী করতে চায় তাহলে স্বামীর অনুমতি নিতে হবে। স্ত্রী চাকুরী করলে এতটুকু সমস্য হওয়া স্বাভাবিক, সুতরাং সহ্য করার ক্ষমতা অর্জন করতে হবে।
প্রশ্নঃ 1961
আমার এক জনকে ভাল লাগে, কিন্তু সে আমাকে ভালবাসে না, আমি কুন ভাবেই মেনে নিতে পারছি না এই কথাটি, হতাশায় কাটছে দিন, আত্মহত্তা প্রবন হয়ে যাচ্ছি দিন দিন, সবাই বলে আল্লাহ যা করেন ভালর জন্নই করেন, আমি কিছু তেই বুঝাতে পারছি না কথাটা নিজেকে, আমি তাকে ভাল লাগার পর থেকে নিয়মিত নামাজ পরি আগে পরতাম না, অনেক পরিবরতন এসেছে আমার মাঝে, কিছুতেই ভুলতে পারছি না, পিরা দিচ্ছে, আমি অবশ্যই তাকে বিয়ে করতে চাই, হারাম কিছু করার ইচ্ছা নাই, কিভাবে তাকে বুঝাতে পারি কিছুই বুঝতে পারছি না, আমার তাকেই চাই, কি করতে পারি?
17 Jan 2026
আমি কিছুতেই বুঝতে পারছি না, যে আপনাকে চাই না আপনি কেন তার জন্য পাগল হবেন। এটা তো পৃথিবীর স্বাভাবিক নিয়মের বাইরে। যে আপনাকে কাছে নিতে রাজি নয় আপনি তার কাছে যাওয়ার চিন্তা করাটাও তো চরম পর্যায়ের বোকামী।দ্বিতীয়ত, এই ধরলে ভাল লাগা- ভালবাসাকে ইসলাম সমর্থন করে না। বিয়ের আগে এই ধরণের কাজ-কর্ম অবৈধ। আপনি আল্লাহর কাছে দুআ করুন, তিনি যেন আপনার জন্য এমন একজন ছেলের ব্যবস্থা করে যে আপনাকে ভাল বাসবে। আমরাও সেই দুআ করি। যে আপনাকে ভালবাসে না তাকে কাছে টানার চেষ্টা না করে যে ভালবাসে তাকে খোঁজ করুন।
প্রশ্নঃ 1960
আসসালামু আলাইকুম।
১। জন্মদিন পালন এইটা বিধর্মীদের কাছ থেকে এসেছে। এই কারনে আমি কখনও জন্মদিন পালন করি না। তবে সামাজিকতা রক্ষার জন্য কখনও কখনও কারো জন্মদিনের দাওয়াতে যেতে হয়। এই ক্ষেত্রে কি আমি গুনাহগার হচ্ছি?.২। ভোট দিলে কি গুনাহ হবে? কারণ গণতান্ত্রিক নির্বাচন বিধর্মীদের তৈরি করা। উত্তর জানালে উপকৃত হব।
17 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। সামাজিকতা রক্ষার জন্যও এখানে যাবেন না। অন্যে কোনভাবে ম্যানেজ করবেন। ২। ভোট দিলে গোনাহ হয় না। অপেক্ষাকৃত ভাল জনকে সমর্থন করবেন ।
প্রশ্নঃ 1953
মাসিক এর সময় যৌন মিলন করার কোণ উপায় আসে কি?
16 Jan 2026
মাসিকের সময় যৌন মিলন নিষিদ্ধ। কোন উপায় নেই।
প্রশ্নঃ 1911
আসসালামু আলাইকুম, আমি একটা NGO তে Audit officer হিসাবে আছি, কিন্তু শাখা অফিসগুলোতে প্রায়ই যে সব অনিয়ম হয় সেগুলো আমাকে খুজে বের করতে হয় কিন্তু কি কারনে তারা এই সব অনিয়ম করে তা বের করা খুবই কঠিন, তাই আমি এমন দুআ শিখতে চাই, যা আমাকে এইসব অপরাধ খুজে বের করতে সাহায্য করবে। আমার প্রশ্ন কোন দুআ পড়লে আল্লাহ আমার কাজে সাহায্য করবেন?
16 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। আপনি শায়খ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. লিখিত রাহে বেলায়াত বইটি সংগ্রহ করে সেখানে থেকে আপনার প্রয়োজনীও দুআগুলো শিখে নিবেন।
প্রশ্নঃ 1867
আসসালামুয়ালাইকুম, দয়া করে পুরো পড়বেন, কাওকে বলতে পারসছিনা তাই, আমার বয়স এখন ৩০ বছর। আমি ngo তে হিসাব বিভাগে আছি। ৪ বছর আগে আমার এক কলিগ আমার সাথে খুব দুস্তামি করত। আমাকে তার মটর সাইকেল এ নিয়া বাসায় পোঁছে দিতে চাইতো । আমি আল্লাহর ভয় এ খুব ছোট বেলা থেকে এ সব থেকে দূরে থাকতাম। আমার অন্যান্য কলিগরা বলত আমি যেন ওই ছেলের সাথে মিশি । তিনি ১ বছর পর সরকারী জব পায় । সিভিল ইঞ্জিনিয়ার ছিল । ঢাকা চলে যায় । ঈদ এ সব কলিগ এর মত অনাকে ও মেসেজ পাঠাতাম । তেমন যোগাযোগ ছিল না । একদিন ফন করে বলে সে লাইফ পাটনার হিসেবে আমাকে দেখতে চায় । সে তার প্রবলেম এর কথা আমাকে বলবে । আমি খুব চিন্তায় পড়ে যায় । আমি সেদিন তাহাজ্জুত নামাজে দাড়ায় এবং আল্লাহ কে বলি, হে আল্লাহ যদি সে কাওকে পসন্দ করে থাকে আর এখন আমাকে চায় তাহলে মিলিয়ে দিও আর যদি বিবাহিত হয়ে থাকে আমাকে এত বড় শাস্তি দিও না । অনেক কোটী পোটি ছেলে আমার দরকার নাই। এমন ছেলে আমার সঙ্গী দাও আমার জন্য যার কাছে কিছু থাকবে। পরে সে জানায় ১ বছর আগে তার বিয়ে হয়। দু জন দু জন কে বিশ্বাস করে না, তাই তালাক হয়ে যায়। আমি প্রথমে না বলি। তার কিছুদিন পর আমার এক বান্ধবী বলি, সে আমাকে অনেক বুঝায়, যে ছেলেটা তার ভুল বুজতে পেড়েছে। যে হে তু আমার বিয়ার জন্য চেষ্টা করার পর ও হচ্ছে না তাই তার সাথে কথা বলতে। সে ভাই ফোন দিলে আমি কয়েক দিন কথা বলে জানতে পারি যে অনেক মেয়ের সাথে কথা বলে, যে মেয়ে কে পসন্দ করে তারই বিয়ে হয়ে যায় । তার কাজিন দের সাথে অনেক দুস্তা মি করত কিন্তু ৬ মাসের মধ্যে সে মেয়েগুলার বিয়ে হয়ে যায় । সে বলে তাকে প্রায় সময় বিভিন্ন মেয়ের সাথে দেখা করতে, খেতে হয়, কোন মেয়ে কে তার পসন্দ হয় না । ১ বার সে আমার সাথে দেখা করার জন্য অফিসে আসে, আমার সাথে কথা বলার জন্য, আমার মন বলছিল সে আমাকে নিয়া ও ঘুরতে চাবে, খেতে চাবে তাই, আমি অফিস থেকে সে আসার আগেই বেরিয়ে যাই। ২ বার সে দেখা করতে চাইলে আমি বলি, হোটেল রেস্টুরেন্ট এ কোন ছেলেকে নিয়া ঘুরাঘুরি করার অভ্যাস আমার নাই তাই আমি অফিস থেকে আগেই বেরিয়ে গেছি। যদি আসতে চান তাহলে কলিগ হিসেবে বাসায় বেড়াতে আসিয়েন। আমার ছবি চাইলে তাকে জিজ্ঞাসা করি কি করবেন, তিনি বললেন, ছবি কম্পিউটার এ রেখে দিব। কত মেয়ের ছবি রেখেছেন? অনেক মেয়ের ছবি আমার কম্পিউটারে আছে। আমি এসব ছবি দেখি না, আমি শুধু আমার আগের বউ এর ছবি দেখি । আমার খুব রাগ লাগল। আমি যখন বুজতে পারি যে, সে ছেলের প্রতি আমি দুর্বল হয়ে পড়ছি, তখন আমী বলি, ভাই আপনের অভ্যাস আছে তাই আপনার কোণ সমস্যা হবে না, আমার তো অভ্যাস নাই তাই আমার ক্ষতি হবে। আমী ভূল করে ফেলেছী, আমী চাই না আপনার সাথে কোথা বলে আর গুনাহ করতে। আমী তাকে অনেক বুজায় । শেষে বলি, আমী আপনার জন্য মন থেকে দোয়া করি আল্লাহ আপণাকে চোখের শীতল কারী সঙ্গী মিলিয়ে দেক। আপণাকে যেন এতো মেয়ের পিছনে ঘুরতে না হয়। আপনি যেন সত্য, সুন্দর কথা বলতে পারেন। ৩য় বার আবার চট্টগ্রাম আসে । কিন্তু আমি সে দিন গ্রামের বাড়ি ছিলাম । দেখা হয় নাই। পরশু আমি ২টা বাজে ঘুমের মধ্যে দেখি যে সে দোয়াটা আমি তাকে বলছি। কাল জানতে পারলাম সে বিয়ে করেছে। তার সাথে আমার কোণ যোগাযোগ নাই। আমার অন্য কোলীগদের সাথে তার FACE BOOK friend আছে। আমার সাথে আগে ছিল, আমি ব্লক করি দেই, নিজে safe থাকার জন্য। তিনি নেট এ থাকলে সবার কম্পিউটারে তার ছবি দেখা যায়। সবাই আমাকে বলে, আমি নাকি ভূল করি ছি। আমি নাকি ছেলেদের মন বুঝি না। দোষ নাকি আমার। বিয়ে তো আল্লাহর হাতে। যার সাথে জোড়া আছে তার সাথেই তো হয়। আমি খূব কষ্ট পাচ্ছি। সে ভাই এড় সাথে কেন যে কথা বলতে গেলাম। জা আমাকে সব সময় কষ্ট দিচ্ছে। দোয়া করবেন।
14 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। শয়তান মানুষের চিরশত্রু। সে বিভিন্ন উপায়ে আমাদেরকে গুনাহে লিপ্ত করতে চাই। তার সাথে আপনার কথাবার্তাও শয়তানের একটি কুচক্র। আপনি এই নিয়ে কোন চিন্তা করবেন না। এবং দ্রুত বিয়ে করে ফেলুন। আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ যেন আপনাকে ভাল রাখেন।
প্রশ্নঃ 1849
আস-সালামু আলাইকুম। আরও একটি প্রশ্ন, আমার সহপাঠী এক ছেলেকে আমার পছন্দ, আমাদের পরাশুনা শেষ হইছে বেশ কয় বছর আগে, গত এক বছর আগে তাকে আমি আমার পছন্দের কথা জানাই কিন্তু সে আমাকে পজিটিভ কিছু বলে নাই,, কিন্তু অবশ্যই আমি তার অযোগ্য না, আগে আমি নামাজ পরতাম না, এর পর থেকে নামাজ পড়া শুরু করসি, যখন যেখানে শুন্সি এই আমল করলে মনের আশা পুরন হয় সেই ভাবে আমল করে চেয়েছি তার সাথে যেন আমার বিয়ে হয় কিন্তু কুন লাভ হয় নি, গত এক মাস ধরে এর জন্য তাহাজ্জুদ এর নামাজ পড়তেসি, শুন্সি তাহাজ্জুদ এর নামাজ পরে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তা দিয়ে দেয়, এই ধরনের আশা কি পুরন হবে, আমিতো হারাম কিছু চাই নি, তার উপর বাসায় পাত্র দেখা হলে আর কাউকেই আমার পছন্দ হয় না, অনেক সমস্যাতে আছি, বয়স ও অনেক হয়ে যাচ্ছে, মানশিক ভাবে অশান্তিতে আছি, এর জন্য প্রায় সময় খারাপ বেবহার করি অনেকের সাথে
13 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। পড়াশোন শেষ হওয়ার অর্থ কিন্তেু অনেক ক্ষেত্রে বিয়ের বয়স শেষ অথবা শেষ হওয়ার উপক্রম । আপনি আপনার পরিবারের মাধ্যমে ঐ ছেলের পরিবারকে প্রস্তাব দিন, যদি তারা গ্রহন করে তাহলে ভাল নতুবা আপনি আপনার পরিবারকে অন্য কোথাও বিয়ের ব্যবস্থা করতে বলেুন। সময় নিবেন না, তাহলে কিন্তু আরো বড় সমস্যাতে পড়বেন। আল্লাহর কাছে দুআ করুন একটি যোগ্য পাত্রের জন্য। মনে রাখবেন সব মানুষ সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ হয় না, আপনিও নন, অন্যরাও নয়। সুতরাং সবগুণ কোন ছেলের ভিতর থাকবে এমন না ভেবে দ্রুত বিয়েতে যান। সময় খুবই কম। আল্লাহ আপনাকে ভাল রাখুন।
প্রশ্নঃ 1845
আসসালামুআলাইকুম, একটা প্রশ্ন ছিল…… কেউ কারো বিয়ে আটকিয়ে রাখসে, এই ধরনের কথা কতটা বিশ্বাস যোগ্য, এই গুলা কি আসলেই আছে? আমাদের পরিবারে বিয়ে নিয়ে অনেক ঝামেলা হচ্ছে, কেউ কেউ বলছে বিয়ে আটকে রাখসে কেউ, যদি এমন হয় তাইলে করনিয় কি জানতে চাই, আসলে খুব খারাপ অবস্থায় আছি, সমাধান বলে দিলে উপক্রিত হব
13 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। এই সব কথাবার্তা ধান্দাবাজদের টাকা-পয়সা কামায়ের কৌশল। এগুলোতে কান দিবেন না। যে কোন সমস্যার কথা আল্লাহর কাছে বলুন। আল্লাহ অবশ্যই বিপদে সাহায্য করবেন। আর বিয়ে না হওয়ার বিভিন্ন সামাজিক কারণ থাকে, সেগুলো সমাধান না হওয়ার কারণে বিয়েতে সমস্যা হতে পারে। যেমন মেয়ের বয়স ৩০ এর বেশী হয়ে গেলে আমাদের সমাজে সমস্যা হয়।
প্রশ্নঃ 1842
আস-সালামু আলাইকুম। একটা প্রশ্ন ছিল যেমন কোন একটা ইচ্ছা পুরনের আশায় আমি তাহাজ্জুদের নামাজ পরি তাইলে কি দুয়া চাওয়ার সময় কি শুধু ওই ইচ্ছার কথাই বলব নাকি সব দুয়াই করব?
13 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। আপনার ইচ্ছা। তবে সব দুআ এবং সকল মানুষের জন্য দুআ করা উত্তম।
প্রশ্নঃ 1836
আল্লাহর ছোট ছোট নাম দিয়ে জিকির পরলে কি ইচ্ছা পুরন হয়? একটু উপায় বলবেন প্লিজ স্যার
13 Jan 2026
ইসলামের বিধি-বিধানগুলো পালন করুন। প্রয়োজন পূরণের জন্য আল্লাহর কাছে দুআ করুন। আল্লাহ আপনার প্রয়োজন পূরণ করে দিবেন ইনশাআল্লাহ।
প্রশ্নঃ 1835
আমার দাড়ি রাখার পূর্ন ইচ্ছে আছে। জানি যে, দাড়ি রাখা ওয়াজিব। কিন্তু আমার পরিবার নানা অজুহাতে আমাকে দাড়ি রাখতে নিষেধ করে। তাই বাধ্য হয়ে দাড়ি রাখতে পারছিনা । আমার এতে খুবই ভয় হয় কারন রসুল স. এর আদেশ অমান্য করছি। তাই, আমার ইচ্ছে হলো, কিছুদিন পরে (বর্তমানে একটু চাপের মুখে আছি) সময়টা ভালো হলে, তাদেরকে বুঝিয়ে বলে তারপর দাড়ি রাখবো। আমার প্রশ্ন হলো, শরীয়াতের বিধানের বিপরীতে আপাতত আমার পরিবারের কথা মানার কারনে কী আমার শিরক হোচ্ছে? আমি কি মুশরিক হয়ে যাবো? উল্লখ্য, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আল্লাহর বিধান সত্য ও আমার পরিবারের আদেশ নিতান্তই অজ্ঞতার ফল ও ভ্রান্তি।
13 Jan 2026
শিরক হচ্ছে না তবে রাসূলুল্লাহ সা. এর নির্দেশ অমান্য হওয়া তো ছোট কিছু না।
প্রশ্নঃ 1834
আমাদের মত তরুণদের জন্য স্যার এর উপদেশ কি ছিল? আমরা কোথা থেকে শুরু করবো? কিভাবে শুরু করবো? আমাদের লক্ষ্য—উদ্দেশ্য কি হওয়া উচিৎ?
13 Jan 2026
স্যর রহ. এর প্রতিটি লেখায়, বক্তৃতায় আপনার প্রশ্নের উত্তর পাবেন। সুতরাং সেগুলো সংগ্রহ করে দেখতে থাকুন পড়তে খাকুন।
প্রশ্নঃ 1833
আসসালামু আলাইকুম ছেলেদের গুপ্তাঙ্গ পরিষ্কারের সুন্নতি বিধান কি? বর্তমান বাজারে প্রচলিত লোম দূরীকরণ ক্রিম (যেমনঃ Veet for Men) ব্যবহার করে ছেলেদের গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা কি ইসলাম সম্মত? বিশেষকরে যাদের শরীরে লোমের পরিমাণ বেশি। আর পায়ুপথের আশেপাশের লোমগুলো ব্লেড দিয়ে কাঁটাও অনেক কষ্টকর। উত্তর জানালে উপকৃত হব। যাজাকাল্লাহ খাইরান
13 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। যে কোন পরিস্কার করলেই হবে। ব্লেড বা ক্রিম কোনটিতে সমস্যা নেই।
প্রশ্নঃ 1831
আসসালামুয়ালাইকুম। আমার মেয়ের বয়স ৬ মাস, বুকের দুধ এর পাশাপাশি অন্যান্ন হাল্কা খাবার খায়, সে কিছুক্ষণ পর পর প্রসাব বা পায়খানা করে আমার জামা কাপড় নষ্ট করে দেয় ….. নামাজের জন্য কি কাপড় পরিবর্তন কর্তে হবে নাকি পরিষ্কার করে নিলেই হবে?
13 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। সঠিক নিয়মে নাপাকী পরিষ্কার করে নিলে নামাযের কোন অসুবিধা হবে না। তবে সতর্কতা হিসেবে নামাযের সময় নতুন একটা পোশাক পরে নামায পড়া ভাল।
প্রশ্নঃ 1829
আসসালামু আলাইকুম, আমি একজন ইন্ডিয়ান। আমি online এর মাধ্যমে আপনাদের আস-সুন্নাহ ট্রাস্টে আরবী বিষয়ে পড়াশুনা করতে চাই। আমি একজন honours graduate (ইংলিশ)
13 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। ভাই, দূরের কাউকে একাডেমিক শিক্ষা দেওয়ার মত সুযোগ আমাদের নেই। আপনি ইসলামের মৌলিক বিষয়গুলো জানতে আস-সুন্নাহ ট্রাস্ট থেকে প্রকাশিত বইগুলো পড়তে পারেন। ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহি. এর বক্তৃতাগুলো শুনতে পারেন। এতে করে আপনার ইসলামী জ্ঞান বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি।
প্রশ্নঃ 1827
আমি কিভাবে আরবী ভাষা শিখতে পারি? আমি কুরআন পড়তে পারি, পরামর্শ দিবেন।
13 Jan 2026
আরবী ভাষার শেখার জন্য শায়খ মাওলানা আবু তাহের মেসবাহ রচিত এসো আরবী শিখি বইটি খুবই কার্যকর। একজন ভাল শিক্ষকের কাছে পড়লে আপনি উপকার পাবেন ইনশাআল্লাহ। প্রয়োজনে 01734717299
প্রশ্নঃ 1821
স্যার আল্লাহর কাছে কেঁদে কেটে কোন জিনিস চাইতে বললেন আপনি,, কিন্তু আমার কোন সময় ই কান্না আসে না, এই ক্ষেত্রে আমি কি করতে পারি?
13 Jan 2026
কান্না না আসলেও আপনি বিনয়ের সাথে আল্লাহর কাছে চাইতে থাকুন। ইনশাআল্লাহ আপনি সফল হবেন।
প্রশ্নঃ 1820
সন্তানসম্ভবা মা এবং দুগ্ধপ্রদানকারী মা তার রোজা কাযা কখন ও কিভাবে আদায় করবে?
13 Jan 2026
রমজান মাসের বাইরে নিষিদ্ধ দিনগুলো ছাড়া যে কোন সময় তারা রমজানের সিয়ামের কাজা করতে পারবেন। সূরা বাকারা, আয়াত নং ১৮৫।
প্রশ্নঃ 1806
আসসালামুআলাইকুম,, স্যর আমার বাচ্চার বয়ষ দুই বছর আট মাস, ও প্রাই ভয় পাই এবং নিজে নিজে কিছু দেখতে পাই, এমন অবস্থাই হুজুর দেখিয়েছি,, তেল, পানি পড়া দিয়েছে সাথে আল্লাহর কালাম কাগজে লিখে তাবিজ দিয়েছে, সে বিষয়ে আপনি কি বলবেন?
13 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। এমন তাবিজকে অনেক আলেম জায়েজ বলেছেন। তবে আমরা মনে করি ঝাড়-ফুঁক দেয়ায় যথেষ্ট তাবিজের দরকার নেই। প্রয়োজনে যা লিখে দিয়েছে তা সকাল সন্ধ্যা পড়ে ফু দেওয়া যেতে পারে।
প্রশ্নঃ 1804
আস্সালামু আলাইকুম, শেইখ আমরা যে মুসলিম দাবি করে থাকি নিজেদেরকে কিন্তু মুসলিমের সংজ্ঞা জানি না প্রায় অনেকেই তারমধ্যে আমিও একজন এখন আমার খুব জানার ইচ্ছা মুসলিমের সংজ্ঞা কি? মুসলিমের করণীয় কি? আমি ভালো মুসলিম কি ভাবে হবো? একটু কষ্ট করে বিস্তারিত জানাবেন।
13 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। মুসলিমের সংজ্ঞা সম্পর্কে রাসূলুল্লাাহ সা. কে একজন জিজ্ঞাসা করেছিলেন। তার প্রশ্ন ছিল ইসলাম কি? অর্থাৎ মুসলিম কিভাবে হওয়া যায়? হাদীসের অংশটি দেখুন: قَالَ يَا رَسُولَ اللَّهِ مَا الإِسْلاَمُ قَالَ الإِسْلاَمُ أَنْ تَعْبُدَ اللَّهَ وَلاَ تُشْرِكَ بِهِ شَيْئًا وَتُقِيمَ الصَّلاَةَ الْمَكْتُوبَةَ وَتُؤَدِّىَ الزَّكَاةَ الْمَفْرُوضَةَ وَتَصُومَ رَمَضَانَ লোকটি বলল, ইয়া রাসূলাল্লাহ, ইসলাম কী? রাসূলুল্লাহ সা. বললেন, ইসলাম হলো যে, তুমি আল্লাহ তায়ালার ইবাদাত করবে এবং তার সাথে কোন কিছুকে শরীক করবে না, ফরজ সালাত আদায় করবে, যাকাত দিবে, হজ্জ করবে এবং রমাজানে রোজা রাখবে। সহীহ বুখারী, হাদীস নং ৫০। এটা হলো মুসলিমের স্বাভাবিক সংজ্ঞা। এর বাইরে প্রকৃত মুসলিম হতে হলে করণীয় যা আমরা কুরআন ও হাদীস থেকে পাই তা হলো পিতা-মাতার সাথে ভাল ব্যবহার করা, সকল হারাম থেকে বেঁচে থাকা, দান-সদকাহ এবং নফল ইবাদাত বেশী বেশী করা, পাড়া-প্রতিবেশী ও আত্নীয়দের সাতে সু-সম্পর্ক রাখা, মানুষকে সালাম দেয়া, খাবার খাওয়ানো, প্রয়োজনে জিহাদে অংশ দেয়া, স্ত্রী-পুত্রদের দায়িত্ব যথাযথ পালন করা, কর্তব্যে অবহেলা না করা, ভাল কাজে সহযোগিতা করা, খারাপ কাজে থেকে নিজে বিরত থাকা এবং অন্যকে বিরত রাখার চেষ্টা করা ইত্যাদি।আল্লাহ আমাদের সকলকে ভাল মুসলিম হওয়ার তাওফীক দান করুন।
প্রশ্নঃ 1790
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। *আমার মন শক্ত হয়ে গেছে। নিজের বিপদেও আমার কান্না আসেনা। আমি কিভাবে আল্লাহর ভয় নিয়ে কাঁদতে পারি?
*কিভাবে ইখলাসের সাথে ইবাদত করতে পারি? *কিভাবে রিয়া থেকে মুক্ত থাকতে পারি? *কিভাবে অহংকার থেকে বেঁচে থাকতে পারি?
13 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। আপনি রাসূলুল্লাহ সা. এবং সাহাবীদের জীবনী পাঠ করুন। আখেরাতের কথা, জাহান্নামের কথা বেশী বেশী স্মরন করুন। নিজেকে অন্যদের চেয়ে তুচ্ছ ভেবে আল্লাহর কাছে দুআ করতে থাকুন ইনশাআল্লাহ আপনার সমস্যা দূর হয়ে যাবে। অনেক সময় শয়তান মনে এই ধরণের ওয়াসওসা দেয় যে, তোমার ইবাদত রিয়া হচ্ছে, ইখলাসের সাথে হচ্ছে না তাই বেশী কিছু চিন্তা না করে আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করতে থাকুন।
প্রশ্নঃ 1788
আসসালামু আলাইকুম… পবিত্র ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা… আমার নাম লিটু আনাম বচন… আমি এবার হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,দিনাজপুর এ কম্পিউটার সায়েন্স বিভাগে ভর্তি হয়েছি… আমাকে দিনাজপুরে প্রায় বছর থেকে পড়াশুনা করতে হবে… আর একাডেমীক পড়াশুনার পাশাপাশি আমি আরবি ভাষা শিখতে চাই… এখানে আমার পরিচিত কেউই/কিছুই নেই… তাই আমার করণীয় কি বা কি কি পড়তে হবে শিখার জন্য বা কাদের দ্বারা সাহায্য পাবো যদি পরামর্শ দিতেন তাহলে উপকৃত হবো…
13 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। আপনি স্থানীয় কোন কওমী মাদ্রাসার সাথে যোগাযোগ করুন। সেখান থেকে আশা করি আপনি একটি পথের সন্ধান পাবেন।
প্রশ্নঃ 680
আসসালামুআলাইকুম। আমি একজন জেনারেল লাইনের ছাত্র। গত বছর অনার্স শেষ করেছি। আগামী মাস ইন শা আল্লাহ মাস্টার্স করতে বিদেশে যাব। আমি শায়খ ড. খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গির (রহ:) স্যারের ভিডিও দেখি এবং আলহামদুলিল্লাহ এখন দ্বীনের পথে আসার চেষ্টা করছি। আমি চাচ্ছি ইলম অর্জন করতে। কুরআন বিশুদ্ধভাবে কুরআন তেলাওয়াত শিখতে, ফিকহ, সঠিক এবং বেদাতমুক্ত আকিদা এবং মানহাজ শিখতে। যেহেতু খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গির (রহ:) স্যারের লেকচার দেখি তাই আমি চাচ্ছিলাম স্যারের মানহাজ এবং আকিদাহ ফলো করে এমন কোন আলেম অনলাইনে আমার ক্লাস নিবে ডাইরেক্ট one to one. এই বিষয় আপনারা আমাকে কোন সাহায্য করতে পারবেন?
30 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম। আপনি শায়খ ড. খোন্দকার আবদুল্লাহ রহি. এর লিখিত বইগুলো সংগ্রহ করবেন এবং পুরোপুরি পড়বেন। এর মাধ্যমে আপনার একটা যোগ্যতা হয়ে যাবে যে, কোন আলেম থেকে আপনার ইলম অর্জন করা দরকার।
প্রশ্নঃ 1744
আসসালামু আলাইকুম, আমি ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর (র.) এর সব বই পড়েছি। আমি বিশ্বাস করি তিনি পুরাপুরি সুন্নতের উপর আমল করতেন। তাই আমি উনাকে অনুস্মরণ করি যেন পুরাপুরি সুন্নতের উপর চলতে পারি। তাই আমি জানতে চাই উনি কিভাবে নামায পড়তেন? ঊনি কি রাফউল ইয়াদায়ন করতেন? জোরে আমিন বলতেন?
08 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। তিনি সাধারণত হানাফী মাজহাব মেনে চলতেন। এগুলোে করতেন না। এমন প্রশ্ন করবেন না। প্রয়োজনে 01734717299
প্রশ্নঃ 1743
আসসালামুলাইকুম, কেউ আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে ভুল বুঝে। আমিও খুব কষ্ট পাইছি। কিন্তু আমি আল্লাহকে বলছিঃ হে আল্লাহ আমি তাকে ক্ষমা করে দিলাম। কিন্তু তার খারাপ ব্যবহারের কথা আমার প্রায় মনে পড়ে কষ্ট পাই। যদিও তার ঐ ব্যবহারের প্রতি আমার কোন অভিযোগ নাই। তার মানে কি আমি তাকে ক্ষমা করতে পারিনি?
08 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। আপনি ক্ষমা করতে পেরেছেন। মন খারপ হতেই পারে। আল্লাহ আপনাকে ভাল রাখুন।
প্রশ্নঃ 1705
assalamualikum, amr akta question silo. chakrir porikkay written pass kore viva te jodi jogagok, suparis dia job neya jabe? viva te j jogajok, korbe tar e niyog hobe.
08 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। এগুলো সর্বাবস্থায় নিষিদ্ধ। তবে আপনার যদি যোগ্যতা থাকে আর এছাড়া উপায় না থাকে তাহলে আপনার ওযর হয়তো আল্লাহ তায়ালা গ্রহণ করতে পারেন। অর্থাৎ সেটা আপনার এবং আল্লাহ তায়ালার মাঝের বিষয়।
প্রশ্নঃ 1704
assalamualikum, amr akta question silo. chakrir porikkay written pass kore viva te jodi jogagok, suparis dia job neya jabe? viva te j jogajok, korbe tar e niyog hobe.
08 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। এগুলো সর্বাবস্থায় নিষিদ্ধ। তবে আপনার যদি যোগ্যতা থাকে আর এছাড়া উপায় না থাকে তাহলে আপনার ওযর হয়তো আল্লাহ তায়ালা গ্রহণ করতে পারেন। অর্থাৎ সেটা আপনার্ এবং আল্লাহ তায়ালার মাঝের বিষয়।
প্রশ্নঃ 1698
Nam ba imail address na dike ki ans. den na. Amer 2 ta qus. er Ans pai nai.
08 Jan 2026
ইমেইল না থাকলে অনেক সময় উত্তর দেয়া হয় না। নাম না থাকলে সমস্যা নেয়। আপনি পুণরায় প্রশ্ন করুন। ইনশাআল্লাহ উত্তর পাবেন।
প্রশ্নঃ 1694
আমার প্রশ্ন হইলো বিয়ে ছাড়া হস্তমৈথুন থেকে বেচে থাকার উপায় কি?
08 Jan 2026
যে কোন গুনাহ থেকে বেঁচে থাকার প্রধান মাধ্যম হলো তাকওয়া, আল্লাহভীতি। আল্লাহভীতির মাধ্যমে, আল্লাহ তায়ালার আজাবের ভয়ে মানুষ গুনাহ থেকে বিরত থাকে। সুতরাং আল্লাহভীতি হৃদয়ে বাড়াতে হবে। দ্বিতীয়ত এক্ষেত্রে হাদীসে বেশী বেশী রোজা রাখতে বলা হয়েছে। আপনি আল্লাহকে ভয় করে চলুন, বেশী বেশী দুআ করুন। আমরা দুআ করি আল্লাহ যেন এই সমস্যা থেকে সবাই রক্ষা করেন।
প্রশ্নঃ 1681
আসসালামুআলাইকুম আমার একটা প্রশ্ন: আযানের সময় উচ্চ স্বরে বা মাইকে জিকির, কোরআন তেলাওয়াত ও তাফসির মাহফিল করা জায়েজ আছে কি বা এর হুকুম কি? আর আযানের জাওয়াব দেওয়া কি?
08 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। আযানের সময় উচ্চস্বরে এগুলো না করা ভাল। তবে করলে গুনাহ হবে, এমন পাওয়া যায় না। আযানের জওয়াব দেওয়া সুন্নাত।
প্রশ্নঃ 1678
ইসলাম বিবাহ বহির্ভূত প্রেম সমর্থন করে না। এটা সম্পর্কে বিস্তারিত জানতে চাই?
08 Jan 2026
প্রেম হলো ব্যাভিচারে লিপ্ত হওয়র সূচনা। আর আল্লাহ তায়ালা কুরআনে ব্যাভিচারের নিকটবর্তী হতে নিষেধ করেছেন। হাদীসে রাসূলুল্লাহ সা. তাকানোকে চোখের জিনা, ধরাকে হাতের জিনা বলেছেন। প্রেমের কারণে মানুষ ব্যাভিচারে লিপ্ত হয়ে অনেক সময় হারাম বাচ্চা জন্ম দিয়ে সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্চে। অনেক সময় সেই ছোট শিশুকে নর্দামা, ডাস্টবিনে ফেলে দিয়ে অমানবিক কাজের পাশাপাশি সমাজের স্বাভাবিক অবস্থাকে বিনষ্ট করছে। অনেক সময় প্রেম করে বিয়ে হয় আর এই সংসার অধিকাংশ ক্ষেত্রেই অশান্তির হয়। অনেক সময় তো বিচ্ছেদো হয়ে যায়। তাই প্রত্যেকের উচিত বিবাহ-বহির্ভূত এই নিকৃষ্ট কাজ থেকে বিরত থাকা।
প্রশ্নঃ 1668
হুযুর সাহেব, সালাম নিবেন। আপনার নিকট আমার জিজ্ঞাস্য এই যে, আমি এবং আমার স্ত্রী দুজন ই চাকুরীজীবি। চাকুরির সুবাদে আমরা দুইজন দুই বিভাগে থাকি। আমি একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকি যাহাতে তিনি যখন ছুটি পান তখন আমার সাথে থাকতে পারেন। এবং তিনি নিজ পিত্রালয়ে থেকে তার কর্মস্থলে যাতায়াত করেন। আমি প্রতি সপ্তাহান্তে শশুর বাড়ি যাই এবং পরবর্তী দিন প্রত্যাবর্তন করি। আমরা দুজন ই দুজনকে চালানোর মত যথেষ্ট ভাল উপার্জন করি। কাজেইঃ
১) আমার স্ত্রী এর প্রতি আমার ভরণপোষণের দায়িত্ব কি রূপ? ২) আমার স্ত্রী এর উপার্জনের উপর আমার কোন হক আছে কি না? ৩) আমি যদি আমার পিতা মাতাকে আমার নিকট কখনো আনতে চাই তাতে আমার স্ত্রী কি কোন মত প্রকাশ করতে পারে কি না ( যেমনঃ আলাদা বাসা নেওয়া, কিংবা না আনা যাবে না। ) এটি বর্তমানে এবং আমি যদি কখনও আমার স্ত্রী এর সাথে একত্রে থাকি তখন মসায়ালা কি হবে? ৪) আমার পিতা মাতার প্রতি তাঁর দায়িত্য ও কর্তব্য কি এবং কি রূপ (আমি আমার পরিবারের প্রথম সন্তান এবং আমার আরও দুই বোন আছে। আমার বাবা নিজের পরিবার চলানোর মত অবস্থাসম্পন্ন)? ৫) তাঁর পিতামাতার প্রতি আমার দায়িত্য ও কর্তব্য কি এবং কি রূপ ( আমার স্ত্রী তাঁর পরিবারের দ্বিতীয় মেয়ে এবং তাহাদের কোন পুত্র সন্তান নাই। তাঁর পিতা গত হয়েছেন এবং তাঁর মাতা নিজের পরিবার চলানোর মত অবস্থাসম্পন্ন। )? দয়া করে হুযুর সাহেব, যতটুকু সম্ভব রেফারেন্স সহকারে উত্তর জানাবেন। নিবেদক, নিয়াজ মোরশেদ।
08 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। স্ত্রী ধনী হোক গরবী হোক তার ভরন-পোষনের দায়িত্ব স্বামীর। বিদায় হজ্জের ভাষনে রাসূলুল্লাহ সা. বলেছেন, وَاسْتَحْلَلْتُمْ فُرُوجَهُنَّ بِكَلِمَةِ اللَّهِ وَلَكُمْ عَلَيْهِنَّ أَنْ لاَ يُوطِئْنَ فُرُشَكُمْ أَحَدًا تَكْرَهُونَهُ. فَإِنْ فَعَلْنَ ذَلِكَ فَاضْرِبُوهُنَّ ضَرْبًا غَيْرَ مُبَرِّحٍ وَلَهُنَّ عَلَيْكُمْ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ আর তোমরা তাদের লজ্জাস্থানকে হালাল করেছো আল্লাহর কালিমা দ্বারা… তাদের খাবার-দাবার ও পোশাকের দায়িত্ব তোমাদের ওপর। সহীহ মুসলিম হাদীস নং ৩০০৯, সুনানু আবু দাউদ, হাদীস নং ১৯০৭। আলেমদের এ ব্যাপারে ঐক্যমত পোষন করেছেন যে, স্ত্রীর ভরন-পোষনের দায়িত্ব স্বামীর। আলমাউসুয়াতুল ফিকহিয়্যাতুল কুয়েতিয়্যাহ, ৪১/৩৫। ২। স্ত্রীর উপাজর্নের উপর আপনার কোন কর্তৃৃত্ব নেই। তবে যদি তারা খুশিমনে দেয় তাহলে নিতে পারবেন। ৩। স্ত্রী আলাদা বাসায় থাকতে চাইলে তাকে আলাদা বাসায় রাখতে হবে। ৪। আপনার পিতা-মাতার যাবতীয় দায়িত্ব আপনার। অর্থাৎ তাদের দেখাশোনা, সেবা-যত্ন, অর্থনৈতিক সমস্যা থাকলে সেই দায়িত্ব সবই আপনার। তবে যদি আপনার স্ত্রী স্বেচ্ছায় তাদের সেবা-যত্ন দেখাশোনা করে তাহলে সেটা খুবই ভাল কাজ। আল্লাহ অবশ্যই তাকে এজন্য অনেক সওয়াব দান করবেন। ৫। তার পিতা-মাতার দায়িত্ব তার। আপনার নয়। আপনি তাদের সাথে ভাল ব্যবহার করবেন। আত্নীয়তার সম্পর্ক বজায় রেখে চলবেন। আশা করি বুঝতে পেরেছেন। শেষে একটা কথা বলি, আপনার স্ত্রী যদি আপনার থেকে ৭৮ কি. মি. দূরে থাকে তাহলে তার জন্য একা একা আপনার কাছে আসা জায়েজ হবে না। আল্লাহ আপনাদের ভাল রাখুন।
প্রশ্নঃ 1656
আছছালামু আলাইকুম. আল্লাহ পাক আপনাদের এই মহত কাজের উওম প্রতিদান দান করুন। আমার স্বামী স্ত্রীর মধুর মিলন এই বইটিতে স্বামী ও স্ত্রী কোন কোন সময়, কোন কোন দিন সহবাস করতে পারবে না সেটা দেওয়া আছে, কিন্তু সেগুলো আমার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে না। আমার প্রশ্ন হল প্রকৃত পক্ষে কোন কোন দিন ও কোন কোন সময় স্বামী স্ত্রীর মিলন নিষিদ্ধ? উত্তর দিলে উপকৃত হব। জাঝাকাল্লা খয়ের।
07 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। শুধুমাত্র রোজা ও মাসিকের সময় সহবাস নিষিদ্ধ। এছাড়া সকল সময় বৈধ। এই ধরণের বইতে যা থাকে তার বেশীরভাগই ভুয়া।
প্রশ্নঃ 1652
আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার কিছু প্রশ্ন আছে ১. হিন্দু ধর্মের কিছু মানুষ সন্যাস নিয়ে আমাদের বাড়িতে ভিখা নিতে আসে দেওয়া যাবে কি? ও তাদের বাড়িতে দাওয়াত খওয়া যাবে কি? ২. দাঁড়ি বিহিন লোকের পিছনে নামাজ হয়না, কিন্তুু দাঁড়ি ওয়ালা যদি কেরত ঠিক ঠাক পড়তে না পারে তবে দাঁড়ি বিহিন পিছনে নামাজ হবে কি? ৩. বড়িতে একের পর এক রোগ বা মসিবত আসে তাহলে এমন কিছু আমল বলে দিবেন যতে মুক্তি পায়? ৪. শুবহাত বিভিন্ন ধরনের সংশয় ও সন্দেহ সৃষ্টি করে, এটা দূর করার উপায় বলবেন?
07 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। ভিক্ষা দেয় যাবে। হিন্দুদের তথা মুশরিকদের জবেহ করা কোন প্রাণীর গোশত খাওয়া যাবে না তবে তাদের দেয়া শুকনা খাবার খাওয়া যায়। আর দাওয়াত খেতে গেলে তাদের জবেহ করা প্রাণীর গোশত খাওয়ার একটা ঝুকি থাকে তাই না যাওয়ায় ভাল। তবে যদি নিশ্চিত হন যে, এরকম কিছু ঘটবে না তাহলে যেতে পারেন। ২। দাঁড়ি বিহীন লোকের পিছনে নামায হয় না এই কথা ঠিক নয়। তবে দাাঁড়ি নি:সন্দেহ গুরুত্বপূর্ন সুন্নাত। দাঁড়িওয়ালা লোক সহিহ করে কুরআন পড়তে না পারলে দাঁড়িবিহীন যে লোক সহিহ কুরআন পড়তে পারবে সেই নামাযে ইমামতি করবে। ৩। আপনি এই দুআটি সকাল-সন্ধ্যা তিনবার করে পড়বেন بِسْمِ اللَّهِ الَّذِى لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَىْءٌ فِى الأَرْضِ وَلاَ فِى السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ। সুনানু আবু দাউদ, হাদীস নং ৫০৯০; তিরমিযী, হাদীস নং ৩৩৮৮। হাদিসটিকে ইমাম তিরমিযীসহ মুহাদ্দিসগণ সহীহ বলেছেন। ৪। বেশী বেশী করে আউযুবিল্লাহি মিনাশ শায়ত নিররযিম পড়বেন। এবং অন্য কাজে বা চিন্তায় মগ্ন হবেন।
প্রশ্নঃ 1647
sontal hobar por por koronio bisoy gulo jantay chai
07 Jan 2026
সন্তান হওয়ার পর প্রথম দায়িত্ব হলো তাকে আজান শুনানো এরপর মুখে মিষ্টি জাতীয় কিছু দেয়া, ভাল নাম রাখা এবং আকীকা দেয়। عَنْ أَبِي مُوسَى ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ وُلِدَ لِي غُلاَمٌ فَأَتَيْتُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَسَمَّاهُ إِبْرَاهِيمَ فَحَنَّكَهُ بِتَمْرَةٍ وَدَعَا لَهُ بِالْبَرَكَةِ وَدَفَعَهُ إِلَيَّ ، আবু মুসা আশআরী রা. বলেন আমার একটি পুত্র সন্তান জন্ম নিলে আমি তাকে রাসূলুল্লাহ সা. এর কাছে নিয়ে গেলাম তখন তিনি তার নাম রাখলেন ইবরাহীম এরপর তাকে একটি খেজুর দ্বারা তাহনিক করালেন এবং তার জন্য দুআ করলেন। সহীহ বুখারী হাদীস নং ৫৪৬৭।
প্রশ্নঃ 1645
আসসালামুলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ, আমার মা বয়স্ক মানুষ । তার মধ্যে এখনো কিছু অন্ধ বিশ্বাস কাজ করে। তাকে ভাল ভাবে কোরয়ান হাদিসের আলোকে বুঝাতে চাইলে সে ভুল বুঝে কষ্ট পায় বা রাগ করে। বাবা মা কে কষ্ট দেয়া অন্যায় ইসলামে তাই আমার খুব ভয় লাগে। আমি চেষ্টা করি সুন্দর উপায়ে বুঝানো । এর পরেও যদি সে ভুলবুঝে রাগ করে বা কষ্ট পায় তাতে কি আমার পাপ হবে?
07 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। বয়স্ক মানুষদের বোঝানো অপেক্ষাকৃত কঠিন। আপনি সুন্দর ভাষায় চেষ্টা করুন। যদি কোন ত্রুটি হয় আমরা দুআ করি আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেন।
প্রশ্নঃ 1638
যখন কোনো কিছুই ভালো লাগে না, তখন একজন মুসলমানের কি করা উচিত?
-কোরআন শুনা, ইসলামিক লেকচার, etc. এসব করা হয়। এসব ছাড়া আর কি করা যেতে পারে? যখন মনটা একদমই মানতে চায় না?
07 Jan 2026
উপরের কাজগুলো ছাড়াও কোরআন পড়া যেতে পারে, ভালো বন্ধুদের সাথে কোথাও বেড়িয়ে আসতে পারেন। নামায আদায়, যিকির করতে পারেন।
প্রশ্নঃ 1637
আসসালামু আলাইকুম। মুহতারাম, আমাদের এলাকায় সামনে মেম্বার পদ প্রার্থী ভোট হবে। আমাদের বাড়ির পাশে এক বড় ভাইও মেম্বার পদে দাড়িয়েছেন। কিছুদিন আগে হঠাৎ আমাকে রাস্তায় দেখে আমার সাথে বিভিন্ন ইমোশনাল কথা-বার্তা বলে আমার কাছ থেকে তাকে ভোট দেয়ার ওয়াদা নিয়েছেন। আমিও লজ্জায় পড়ে ভোট দিব বলেছি। কিন্তু আমার তাকে ভোট দেবার কোনো ইচ্ছা ছিলোনা এবং নেই। এখন ওয়াদা ভংগ করাতো মুনাফিকির বৈশিষ্ট্য। আমি কি করবো বুঝতে পারছিনা। সে যখন বলেছিল ‘ওয়াদা’ আমিও বলেছিলাম ‘হ্যা ওয়াদা’। কসম করিনি। আমি কি অন্যজনকে ভোট দিতে পারবো? [উনার থেকে আরেকজনকে ভোট দিলে এলাকার উন্নয়ন বেশি হবে বলে মনে করি তাই।] তাকে ওয়াদা দেয়ার পর আমার খুব খারাপ লাগছে যে, তাকে ভোট দিতে হবে; যেহেতু লজ্জায় তাকে না করতে পারিনি। দয়া করে সমস্যার সমাধান দিলে উপকৃত হবো। জাযাকাল্লাহ
07 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। ওয়াদা ভঙ্গ করার কোন সুযোগ নেই। আপনি কৌশেলে এড়িয়ে যেতে পারতেন।
প্রশ্নঃ 1630
আসসালামুআলাইকুম, আমাদের বাসায় শশুড় বাড়ির পারিবারিক ছবি টাংগানো রয়েছে। আমার রুমের ছবি আমি সরিয়ে রাখি, আর বলি যে ঘরে ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা আসে না। ছবি সরিয়ে রাখায় আমার শাশুড়ি আমার উপর রেগে আছে আর বলছে আমি ওনাকে অপমান করেছি। এ নিয়ে অনেক সমস্যা হচ্ছে। সেষে আমি আমার স্বামী কে বলেছি, আবার আমার রুমে ছবি লাগানোর জন্য, তাতে শাশুুড়ির মাথা ঠান্ডা হবে । এ বিষয়ে কোরআন হাদীসের সুস্পষ্ট রেফারেনস্ আমার প্রয়োজন। অন লাইন এ এ বিষয়ে রেফান্সে স এ হাদীস নং বা কোরআনের কোন আয়াত আছে, আয়াত নং ্রআমি পাই নাই। রেফারেন্সস দিলে ভালো হত।
07 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। এই বিষয়ে অনেকগুলো হাদীস বর্ণিত আছে। কয়েটি উল্লেখ করা হলো। عن أبي طلحة رضي الله عنهم : عن النبي صلى الله عليه و سلم قال ( لا تدخل الملائكة بيتا فيه كلب ولا صورة ) আবু তালহা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ، وَلَا صُورَةٌ “ফেরেশতাগণ ঐ ঘরে প্রবেশ করে না, যে ঘরে কুকুর অথবা ছবি থাকে। সহীহ বুখারী, হাদীস নং ৩১৪৪ وَعَن ابنِ عبَّاسٍ عَنْ مَيْمُونَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أصبحَ يَوْمًا واجماً وَقَالَ: «إِنَّ جِبْرِيلَ كَانَ وَعَدَنِي أَنْ يَلْقَانِيَ اللَّيْلَةَ فَلَمْ يَلْقَنِي أَمَ وَاللَّهِ مَا أَخْلَفَنِي» . ثُمَّ وَقَعَ فِي نَفْسِهِ جِرْوُ كَلْبٍ تَحْتَ فُسْطَاطٍ لَهُ فَأَمَرَ بِهِ فَأُخْرِجَ ثُمَّ أَخَذَ بيدِه مَاء فنضحَ مَكَانَهُ فَلَمَّا أَمْسَى لقِيه جِبْرِيلَ فَقَالَ: «لَقَدْ كُنْتَ وَعَدْتَنِي أَنْ تَلْقَانِي الْبَارِحَةَ» . قَالَ: أَجَلْ وَلَكِنَّا لَا نَدْخُلُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلَا صُورَةٌ فَأَصْبَحَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَئِذٍ فَأَمَرَ بِقَتْلِ الْكلاب حَتَّى إِنه يَأْمر بقتل الْكَلْب الْحَائِطِ الصَّغِيرِ وَيَتْرُكُ كَلْبَ الْحَائِطِ الْكَبِيرِ. ’আবদুল্লাহ ইবনু ’আব্বাস (রাঃ) মায়মূনাহ্ (রাঃ) হতে বর্ণনা করেন। একদিন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত অবস্থায় ভোর করলেন এবং বললেনঃ জিবরীল (আ.) এ রাত্রে আমার সাথে সাক্ষাৎ করবেন বলে ওয়া’দা করেছিলেন, কিন্তু সাক্ষাৎ করেননি। আল্লাহর কসম! তিনি তো কখনো আমার সাথে কথা দিয়ে খেলাফ করেননি। অতঃপর তাঁর মনে পড়ল ঐ কুকুর ছানাটির কথা, যা তাঁর তাঁবুর নিচে ছিল। তখনই তিনি তাকে ঐখান থেকে বের করে দেয়ার নির্দেশ দিলেন। এরপর তাকে বের করে দেয়া হলো। অতঃপর কুকুরটি যে জায়গায় বসা ছিল, তিনি সে জায়গায় কিছু পানি নিজ হাতে নিয়ে ছিটিয়ে দিলেন। পরে যখন বিকাল হলো জিবরীল (আ.) তার সাথে সাক্ষাৎ করলেন। তখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ গত রাত্রে আপনি আমার সাথে সাক্ষাৎ করার ওয়া’দা করেছিলেন। তিনি বললেনঃ হ্যাঁ, কিন্তু আমরা এমন ঘরে প্রবেশ করি না যে ঘরে কুকুর বা ছবি থাকে। পরের দিন সকালে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কুকুর মেরে ফেলার জন্য নির্দেশ দিলেন। এমনকি ছোট ছোট বাগানের কুকুরগুলোকেও মারার হুকুম দিলেন তবে বড় বড় বাগানের কুকুরগুলোকে ছেড়ে দেন। সহীহ মুসলিম হাদীস নং ২১০৫। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন: قدم رسول الله – صلى الله عليه وسلم – من سفر، وقد سترت سهوة لي بقرام فيه تماثيل، فلما رآه رسول الله – صلى الله عليه وسلم – هتكه وتلون وجهه وقال: «يا عائشة: أشد الناس عذابًا عند الله يوم القيامة الذين يضاهون بخلق الله». একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সফর থেকে ফিরে আসলেন, আর আমি আমার ঘরে ছবি যুক্ত কাপড় দ্বারা পর্দা লটকিয়ে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে তাঁর মুখ মণ্ডল বিবর্ণ হয়ে যায় এবং তা নষ্ট করে বলেন: হে আয়েশা! যারা কোন জীবের ছবি আঁকাবে কিয়ামতের দিন আল্লাহর কাছে তাদের কঠিন আযাব হবে। সহীহ বুখারী, হাদীস নং ৫৬১০
প্রশ্নঃ 1621
আস্সালামু আলাইকুম আমার কাছে এক ছেলে আসছে আমার বি,এ পাসের সার্টিফিকেট নিতে, চাকরি নিবে, আসলে সে এস এস সি পাস করছে। আমি ধোঁকা বা পরিচয় গোপন করার বিষয় ইসলামি দৃষ্টি কোন থেকে তাকে দেইনি। বিষয় গুলো সম্পর্কে জানতে চাই
07 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, আপনি ঠিকই করেছেন। এভাবে মিথ্যার আশ্রয় নিয়ে চাকুরী করতে কাউকে সহায়তা করা যাবে না।
প্রশ্নঃ 1614
ক্লাস ফাইভে থাকার সময়ে (তখন বয়স ৯-১০ বছর) এক আত্নীয়ের বাসায় গিয়ে পড়াশোনা করতাম। সেখানে এক গৃহকর্মী ছিলেন, তখন তার আনুমানিক বয়স ১৩-১৪ হবে। একদিন কোনো এক কথার মাঝে ঠাট্টাবশত আমি ফট করে বলি, “তোমার গায়ের রঙ কালো, তাই তোমার বাচ্চাও কালো হবে!” জবাবে তিনি বলেন, “আপনার কোনো ছেলেমেয়েই হবে না!” আজ ২-৩ বছর যাবত অভিশাপের বিষয়টি মাথায় ঘুরছে। বাসায় এ ব্যাপারে আলাপ করার পরও ছোট ছিলাম এ জাতীয় কথা বলে উড়িয়ে দেয়া হয়। এমতাবস্থায় কি করণীয়?
07 Jan 2026
আল্লাহর কাছে বিপদআপদ থেকে রক্ষা পাওয়ার জন্য দুআ করবেন। অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে আপনার কোন গুনাহ হবে না। আর সেই গৃহকর্মীর এমনটা বলা একেবারই উচিত হয় নি। কোন বস্ত বা ব্যক্তিকে লা’নত বা অভিসম্পাত করা কবীরা গুনাহ্। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে লা’নত করা তাকে হত্যা করার সমতুল্য বলে আখ্যায়িত করেছেন। সাবিত বিন্ যাহ্হাক (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: وَمَنْ لَعَنَ مُؤْمِنًا فَهُوَ كَقَتْلِهِ. ‘‘কোন ঈমানদার ব্যক্তিকে লা’নত করা তাকে হত্যা করার সমতুল্য’’। (বুখারী ৬০৪৭) লা’নত করা তো কোনভাবেই মু’মিনের চরিত্র হতে পারে না। কাউকে লা’নত করা কোন সিদ্দীক তথা বিনা দ্বিধায় নবী আদর্শের সত্যিকার অনুসারী এমনকি সাধারণ কোন মু’মিনেরও বৈশিষ্ট্য হতে পারে না। আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: لَا يَنْبَغِيْ لِصِدِّيْقٍ أَنْ يَّكُوْنَ لَعَّانًا. ‘‘কোন সিদ্দীকের জন্য উচিৎ নয় যে, সে লা’নতকারী হবে’’। (মুসলিম ২৫৯৭) আব্দুল্লাহ্ বিন্ ’উমর (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: لَا يَكُوْنُ الْـمُؤْمِنُ لَعَّانًا. ‘‘মু’মিন তো কখনো লা’নতকারী হতে পারে না’’। (তিরমিযী ২০১৯) কাউকে লা’নত করলে সে ব্যক্তি লা’নতের উপযুক্ত না হলে উক্ত লা’নত লা’নতকারীর উপরই প্রত্যাবর্তন করবে। উম্মুদ্দারদা’ (রাযিয়াল্লাহু আন্হা) থেকে বর্ণিত তিনি বলেন: আমি আবুদ্দারদা’ (রাঃ) কে বলতে শুনেছি তিনি বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: إِنَّ الْعَبْدَ إِذَا لَعَنَ شَيْئًا صَعِدَتِ اللَّعْنَةُ إِلَى السَّمَاءِ، فَتُغْلَقُ أَبْوَابُ السَّمَاءِ دُوْنَهَا، ثُمَّ تَهْبِطُ إِلَى الْأَرْضِ، فَتُغْلَقُ أَبْوَابُهَا دُوْنَهَا، ثُمَّ تَأْخُذُ يَمِيْنًا وَشِمَالًا، فَإِذَا لَمْ تَجِدْ مَسَاغًا رَجَعَتْ إِلَى الَّذِيْ لُعِنَ، فَإِنْ كَانَ لِذَلِكَ أَهْلًا، وَإِلاَّ رَجَعَتْ إِلَى قَائِلِهَا. ‘‘নিশ্চয়ই কোন বান্দাহ্ কোন বস্ত্তকে লা’নত করলে উক্ত লা’নত আকাশের দিকে উঠে যায়। ইতিমধ্যেই আকাশের দরোজাগুলো বন্ধ করে দেয়া হয়। তখন তা আকাশে উঠতে না পেরে জমিনের দিকে নেমে আসে। ইতিমধ্যেই জমিনের দরোজাগুলো বন্ধ করে দেয়া হয়। তখন তা ডানে-বাঁয়ে পথ খোঁজাখুঁজি করে। পরিশেষে কোন ক্ষেত্র না পেয়ে তা লা’নতকৃত ব্যক্তির নিকটই ফিরে আসে। যদি সে উক্ত লা’নতের উপযুক্তই হয়ে থাকে তা হলে তো ভালোই নতুবা তা লা’নতকারীর দিকেই প্রত্যাবর্তন করবে’’। (আবূ দাউদ ৪৯০৫) লা’নতকারী শহীদ ও সুপারিশকারী হতে পারবে না। আবুদ্দারদা’ (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: لَا يَكُوْنُ اللَّعَّانُوْنَ شُفَعَاءَ وَلَا شُهَدَاءَ يَوْمَ الْقِيَامَةِ. ‘‘লা’নতকারীরা কিয়ামতের দিন কখনো শহীদ ও সুপারিশকারী হতে পারবে না’’। (মুসলিম ২৫৯৮; আবূ দাউদ ৪৯০৭) কেউ কোন বস্ত্ত বা ব্যক্তিকে লা’নত করলে তিনি অন্যের কাছে তাঁর নিজ সম্মান হারিয়ে ফেলেন। ’ইমরান বিন্ ’হুস্বাইন (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন: بَيْنَمَا رَسُوْلُ اللهِ فِيْ بَعْـضِ أَسْفَارِهِ، وَامْرَأَةٌ مِنَ الْأَنْصَارِ عَلَى نَاقَةٍ، فَضَجِرَتْ فَلَعَنَتْهَا، فَسَمِعَ ذَلِكَ رَسُوْلُ اللهِ فَقَالَ: خُذُوْا مَا عَلَيْهَا وَدَعُوْهَا، فَإِنَّهَا مَلْعُوْنَةٌ. ‘‘একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করছিলেন এমতাবস্থায় জনৈকা আন্সারী মহিলা নিজ উটের উপর বিরক্ত হয়ে তাকে লা’নত করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনে সাহাবাদেরকে বললেন: তোমরা তার সকল আসবাবপত্র নামিয়ে লও।
প্রশ্নঃ 1597
আমরা এখন বিবাহিত আমাদের বিয়ে ছিল লাভম্যারেজ, বিয়ে আগে আমাদের মাঝে আবেগের বসে বা যৌবনের তাড়না শারীরিক সম্পর্ক হয়ে যায়, এখন বুঝতে পেরেছি ইসলামের দৃষ্টিতে অনেক বড় পাপ করে ফেলেছি। এখন শরিয়াহ অনুযাই আমাদের করনীয় কি? দয়া করে জানাবেন।
07 Jan 2026
আপনারা এখন আল্লাহর কাছে ভাল করে তওবা করুন। আ্ল্লাহ অবশ্যই আপনাদেরকে ক্ষমা করে দিবেন। এই নিয়ে বেশী টেনশন করবেন না তবে বেশী বেশী কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ।
প্রশ্নঃ 1596
আসসালামু আলাইকুম, আমার মা আর ছোট বোন এবং পরিচিত আরও ৩জন আমার বিয়েতে উপস্থিত ছিলেন। আমার বাবা এই বিয়েতে ছিলেন না এবং তিনি এই বিয়ে মেনে নিবেন না তাই জানানো হয় নি এখন আমার বিয়েটা কি বাতিল? দয়া করে জানাবেন।
07 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। সহীহ হাদীসের ভিত্তিতে অধিকাংশ আলেম ও ফকীহর মতে অভিভাবক ছাড়া মেয়েদের বিবাহ বাতিল। আর আপনার অভিভাবক হলেন আপনার পিতা। তবে হানাফী আলেমগণের মতে প্রাপ্তবয়স্ক মেয়ে অভিভাবক ছাড়াও বিয়ে করতে পারবে। আপনি এই বিষয়ে দলীলসহ বিস্তারিত জানতে আমাদের দেয়া 51 নং প্রশ্নের উত্তর দেখুন।
প্রশ্নঃ 1594
ছেলেরা মা এর মত হলে, ভাগ্য ভালো হয়। আর মেয়েরা বাবার মত হলে ভাগ্য ভালো হয়। মানুসের মুখের কথা ফল ঠিক দেখা যায়. আসলে কি?
07 Jan 2026
এসব কথা ঠিক নয়। ফল ঠিক দেখা যায় এটাও ঠিক নয়।
প্রশ্নঃ 1593
আসসালামুলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পারিবারিক সমস্যা অনেক বড় লেখা কষ্ট হলেও পড়বেন দয়া করেঃ আগেই বলে রাখি আমার বোনের পরিবার বা ভাইয়ের পরিবার এমন যে, ইসলামের যে অংশ তাদের সাথে মিলে তা মানবে আর যা মিলবে না তা এড়িয়ে চলতে চেষ্টা করে। আমার ভাই ঢাকার বাহিরে থাকে কিছুদিন আগে ঢাকায় বদলি হয়েছে। আমার বোন ঢাকায় থাকে, সে নিঃসন্তান ছিলো । তাই সে চাইতো সে আমাকে মানুষ করবে যেন সন্তানের মত তাকে পরবর্তিতে দেখি । সবার সম্মতিতে গ্রাম থেকে এস এস সি পাসেরর পর তারা ঢাকায় এনে ভর্তি করে দেয় । এর কয়েক মাস পড়েই আমার বাবা মারা যায়। এর পর সবাইকে বলি আমি মার সাথে গিয়ে গ্রামে থাকব আমি এখানে থাকব না। আমার মা আর আন্য সবাই আমাকে বুঝিয়ে রাখে। এর পর আমার বোন একটা বাচ্চা পালতে আনে। বাচ্চা আনার ১ বা দেড় বছর পর আমার বোনের মানসিক সমস্যা দেখা দেয় । ততদিনে আমি ইনভার্সিটিতে পড়ি । সে ১০-১৫ দিনের মধ্যেই আবার সুস্থ হয়ে যায় । তার বাসায় যখন আমি ছিলাম তার বাচ্চার কেয়ার তারা অসুস্থ হলে তাদের কেয়ার সংসারে তাকে কাযে হেল্প করা সবই করতাম। তবে আমি ইসলামিক নিয়মগুলো মেনে চলতে চাইলে তারা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করত। ইনভার্সিটিতে পড়াকালীন অবস্থায় নিয়মিত বোরকা পড়া এবং ইসলামের নিয়ম গুলো মানার আরো বেশি চেষ্টা করি। যার কারনে আমার আত্মীয়রা আমাকে নিয়ে অনেক বিষয়ে মিথ্যা কথাও বলত। এক সময় আমার বিয়ে হয়ে যায়। আমার স্বামী সেও কোরয়ান সুন্নাহ মেনে চলার চেষ্টা করে আলহামদুলিল্লাহ। বিয়ের পর আমার পরিবারের সব লোক চায় আমি তাদের কথা মত চলি । চকরি করি। অনেক বিলাসী হই । কিন্তু আমার স্বামী বা আমার কারোই পছন্দ না । সাধারণ জীবনযাপনই আমাদের ভাল লাগে। আমি আমার স্বামির কথা মত চলি বলে তারা আমাকে অবাধ্য থেকে শুরু করে অনেক কিছুই বলে । আমার ভাই তার মধ্যে আছে ভয়ংকর অহংকার । সে চায় বাহিরের লোক আমার বাসায় এনে তাদের দেখাতে যা আমার বোন কেমন রাজকীয় ভাবে থাকে । তারা চায় আমি তাদের কথা মত সংসার চালাই। সামর্থ্য থাকা সত্যেও কিছুই করিনি । শুধু মাত্র দুনিয়ার মোহ থেকে বেচে থাকতে। আমার বোনের মানসিক সমস্যা ১ বা দেড় বছর পর পরই দেখা দেয়। তাদের কাছে থাকাকালীন অবস্থায় ৩ বার এই সমস্যা হইছিলো। তখন আমি আমার মা কেয়ার নিছি । এখন আমার বিয়ে হয়ে গেছে এখনো তারা চায় আমি তাদের ওখানে থেকে তার যন্ত করি। কিন্তু আমার স্বামী সে চায় না আমি ওখানে থাকি কারন তাদের ওখানে ইসলামিক পরিবেশের বড়ই অভাব । বিয়ের পর কোন দিন সে বাসা ছাড়া অন্য কারো বাসায় আমাকে রাখেনি । আবারো আমার বোন অসুস্থ হইছে আমার স্বামী সে আমাকে দেখতে যেতে বলছে আমি গিয়ে দেখে আসছি । কিন্তু তারা চায় আমি ওখানে থেকে তার যত্ন করি । আমার ভায়ের বাসা আমার বোনের বাসার কাছাকাছি । আমার ভগ্নি সে এক কম্পানিতে চাকরি করে । তাকে সহজে ছুটি দেয় না। আমার ভগ্নি পতি যদি ডাঃ কাছে নিতে টাইম না পায় আমার ভাই কে নিতে বলে । আগে আমি আমার মা নিতাম। কিন্তু আমার ভায়ের যথেষ্ট সময় থাকা সত্যেও সে তার বোন কে ডাঃ কাছে নিতে চায় না । কারন তার মান সম্মান নষ্ট হবে ভেবে। তার বোন মানসিক রোগী এটা তার লজ্জার বিষয়। আমি সবসমই আমার বোন কৃতজ্ঞতা স্বীকার করি । আমার স্বামিও জানে । তারা আমাকে ফোন করে বলে তোমার এখানে থেকে তোমার বোনের যত্ন নেয়া উচিত কারণ তুমি এখানে থেকে পড়ালেখা করছ । বিয়ের পর থেকে আমার বাবার বাড়ি অন্য আত্মীয় দের বাড়ী খুবই কম গেছি । তারা অসুস্থ হলে দেখতে যাই তাছাড়া তেমন যাওয়াই হয়না। তাদের ঐ পরিবেশ কখনো আমার ভাল লাগে না । আমার বোন এখন আবার অসুস্থ হইছে। আমাকে থাকতে যেতে বলে । কিন্তু আমার স্বামী যেতে দেবে না । আমিও স্বামীর অবাধ্য হয়ে যেতে চাই না। আমার কি করা উচিত?
07 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। দেখুন, এখানে দুটো দিক। ১. আইনগত। আর ২। মানবিক। আইনগতভাবে আপনার স্বামীর অধিকার আছে আপনাকে অন্য কোথাও যেতে না দেয়ার।সুতরাং তিনি যদি নিষেধ করেন তাহলে আপনি যেতে পারবেন না। আর মানবিক দিক হলো যে কোন ভাবেই হোক আপনি বোনের দেখাশোনা করবেন। প্রয়োজনে স্বামীকে মানবসেবার ইসলামী দিকটি বুঝাবেন। আর সেখানে পর্দার সমস্যা হলে আপনার বাসায় যদি সম্ভব হয় তাকে কিছুদিন রাখতে পারেন। অথবা আপনার আম্মা যেখানে থাকে সেখানে বোনকে নিয়ে গিয়ে সেখানে আপনি সেবা-যত্ন করতে পারেন। আপনার ভাই যা করছে তা সামাজিক এবং ধর্মীয় উভয় দিক থেকেই চরম ভুল।তারা বর্তমান কথিত আধুনিক সমাজের সাথে গা মিলিয়েছে বলেই আপন বোনের অসুস্থাতই তার পাশে দাঁড়াতে পারছে না। আপনিও যেন পর্দার নাম করে আপনজনের সেবা-যত্ন থেকে দূরে না থাকেন। তাহলে কিন্তু ফলাফল একই হবে। আপনার পরিবার যে কথাটি আপনাকে বলছে যে, আপনি অবাধ্য। কথাটি ঠিক নয়। বরং স্বামীর কথা না মেনে তাদের অযৌক্তিক কথা মানলে সেটাই হতো অবাধ্যতা। আর তারা আপনার কাছে ইসলাম বিরোধী যেসব আনুষ্ঠাকিতা রক্ষার দাবী করে তা থেকে বিরত থাকবেন। তাদের এসব কথায় কোন কান দিবেন না। সর্বোপরি আপনি আপনার স্বামীকে বুঝিয়ে যতটুকু সম্ভব বোনের পাশে থাকার চেষ্টা করুন।
প্রশ্নঃ 1589
আস সালামু আলাইকুম। আমার মা ইদানীং পর পুরুষের সাথে রাত কাটায়। আমার বাবা 2 বছর আগে মারা গেছে। এ অবস্থায় আমি কী আমার মায়ের সাথে বেয়াদবি করব? ঐ লোকটিকে আমি শাসন বা বেয়াদবি করতে পারব?
07 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। আমরা দুআ করি আল্লাহ আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করুন। এই অবস্থা থেকে উদ্ধার পেতে সম্ভব্য যা যা দরকার আপনি তাই করবেন। প্রয়োজনে সমাজ ও প্রশাসনের সহযোগিতাও নিতে পারেন।
প্রশ্নঃ 1579
আসসালামু আলাইকুম, আমি একজন জেনারেল লাইনের বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার্থী। পড়ালেখার অনেক চাপ থাকায় রাত জেগে পড়তে হয়। কিন্তু সুন্নাহ হলো ইশার পর পর ঘুমানো। এক্ষেত্রে আমি ইসলামী জীবনব্যাবস্থা ও সুন্নাহ ঠিক রেখে কিভাবে পড়ালখা চালিয়ে যেতে পারি, দয়া করে উত্তর এর দিবেন।
07 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। হযরত আবু বারযা রা. হতে বর্ণিত তিনি বলেন- أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَكْرَهُ النَّوْمَ قَبْل العِشَاءِ وَالحَدِيثَ بَعْدَهَا. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার পূর্বে নিদ্রা যাওয়া এবং ইশার পর আলাপচারিতায় লিপ্ত হওয়া অপছন্দ করতেন। -সহীহ বুখারী, হাদীস ৫৪১। তবে প্রয়োজনে এশার পর কথাবার্তা বলার বা পড়াশোন করার অনুমতি আছে। عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ قَالَ صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- ذَاتَ لَيْلَةٍ صَلاَةَ الْعِشَاءِ فِى آخِرِ حَيَاتِهِ فَلَمَّا سَلَّمَ قَامَ فَقَالَ « أَرَأَيْتَكُمْ لَيْلَتَكُمْ هَذِهِ فَإِنَّ عَلَى رَأْسِ مِائَةِ سَنَةٍ مِنْهَا لاَ يَبْقَى مِمَّنْ هُوَ عَلَى ظَهْرِ الأَرْضِ أَحَدٌ আবদুল্লাহ্
প্রশ্নঃ 1576
ভুল করে আড্ডা দেওয়ার সময় একটা জেলার লোকেদের সম্পর্কে বাজে মন্তব্য করে ফেলছি। এখন এই পাপ কিভাবে মুক্ত করতে পারি। সাহায্য করেন।
07 Jan 2026
আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আর ভবিষ্যতে এইসব অযথা কাজ থেকে বিরত থাকবেন।
প্রশ্নঃ 1575
Bank a tk rakhle jodi sudh naoa hoy tahole tk kothay rakhbo?
07 Jan 2026
আপনার প্রশ্ন অস্পষ্ট। তবে মনে হচ্ছে আপনি এটা বলতে চেয়েছেন, ব্যাংকে টাকা রাখা যদি ঠিক না হয় তাহলে কোথায় রাখবো? এই প্রশ্নের উত্তর হলো কোন নিরাপদ ব্যবস্থা না থাকলে আপনি ব্যাংকেই রাখবেন তবে সুদের টাকা গরীব-মিসকিনদের দিয়ে দিবেন।
প্রশ্নঃ 1574
I heard that is some one baby is death theyre father and mother will be jannath?
07 Jan 2026
হ্যাঁ, ছোট বাচ্চা মারা গেলে পিতা-মাতা তাদের কারণে জান্নাতে যাবে। হাদীসে আছে, রাসুলুল্লাহ সা. বলেছেন, صِغَارُهُمْ دَعَامِيصُ الْجَنَّةِ يَتَلَقَّى أَحَدُهُمْ أَبَاهُ – أَوْ قَالَ أَبَوَيْهِ – فَيَأْخُذُ بِثَوْبِهِ – أَوْ قَالَ بِيَدِهِ – كَمَا آخُذُ أَنَا بِصَنِفَةِ ثَوْبِكَ هَذَا فَلاَ يَتَنَاهَى – أَوْ قَالَ فَلاَ يَنْتَهِى – حَتَّى يُدْخِلَهُ اللَّهُ وَأَبَاهُ الْجَنَّةَ মুসলিমদের ছোট সন্তানেরা জান্নাতের পাখি হবে, সে তার পিতার সাথে সাক্ষাত করবে এবং তার পিতার কাপড় বা হাত ধরে টানতে থাকবে এভাবে আল্লাহ তাকে এবং তার পিতাকে জান্নাতে প্রবেশ করাবেন। সহীহ মুসলিম হাদীস নং ৬৮৭০। এই বিষয়ে আরো বহু হাদীস বর্ণিত আছে।
প্রশ্নঃ 1563
আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে – আমার বাবা ২টা বিয়ে করেছে আমার বাবার দ্বিতীয় স্ত্রী মানে আমার সৎ মা তিনি কি আমার জন্য মাহরাম নাকি গায়রে মাহরাম
07 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। আপনার সৎ মা আপনার জন্য মাহরাম।
প্রশ্নঃ 1557
আসসালামু আলাইকুম, আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাঃ) স্যার এর বঙ্গানুবাদ ইমাম আবু হানিফার রচিত আল-ফিকহুল আকবার বইটি পড়েছি কিন্তু আমাকে কিছু আলেম বলছেন এই বইটি ইমাম আবু হানিফা (রাঃ) কিতাব এটা প্রমাণিত নয়, আসলে এর কোনটা সত্য তা জানতে চাচ্ছিলাম।
07 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। এই কিতাবটি যে আবু হানীফা রাহ. লিখিত তাতে কোন সন্দেহ নেই। তবে এই কিতাবটির নাম মূলত কী তা নিয়ে মতভেদ আছে। এই বিষয়ে ভূমিকার মধ্যে স্যার রহ. আলোচনা করেছেন, আপনি অনুগ্রহ করে সেটা দেখে নিন। আশা করি আপনার প্রশ্ন দূর হয়ে যাবে।
প্রশ্নঃ 1556
নিজে নিজে কি কেউ মুসলিম হতে পারে।
07 Jan 2026
জ্বী, নিজে নিজে মুসলিম হতে পারে। কারো কাছে গিয়ে কালিমা পড়া মুসলিম হওয়ার জন্য আবশ্যক নয়।
প্রশ্নঃ 1540
আমার বোন লেখাপড়া করে নি। ছোটকাল থেকে একরোখা ছিলো বুঝতেও পারে নি। এখন আমি ট্রাই করতেছি পড়ানোর বাসায় নিজে নিজে, কিন্তু তারপরও বুঝে না। এই অবস্থায় খারাপ ব্যবহার বা নেগেটিভ কথাবার্তা বললে কি গোনাহ হবে?
আর লেখাপড়া করে নাই এই জন্য বিয়ে হবে না বা সমস্যা হবে এইসব চিন্তা করা কি ঠিক?
অনেক চিন্তায় আছি তাকে নিয়ে, এই অবস্থায় ভাই হিসাবে আমার কি করা উচিত। উল্লেখ্য আমার বাবা মারা গেছেন
07 Jan 2026
যদি সকল শ্রমিকের মাঝে বিলি করা সম্ভব হয় তাহলে সেটাই করতে হবে। আর যদি সম্ভব না হয় তাহলে কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে আপনারা খেতে পারবেন।
প্রশ্নঃ 1542
আসসালামু আলাইকুম হুজুর, ইউটিউব দেখার সময় ছোট ছোট ভিডিও গুলাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে সিম্পল বাজনা ইউজ করা হয়, ভিডিওর টপিক যদিও ভালো তবুও ঐ ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে ভিডিওটি দেখা যাবে কিনা?
07 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। এই ধরণের ভিডিও দেখবেন না। যেখানে কোন সমস্যা নেই তেমন ভিডিও দেখবেন।
প্রশ্নঃ 1525
Benamaji husbend er sathe songsar kora jayej kina.ai obosthai amar ki kora uchit?
07 Jan 2026
সংসার তো করতেই হবে। তাছাড়া এখন যাবেন কোথায়। তবে স্ত্রী যদি স্বামীকে নামাযের গুরুত্ব বোঝাতে পারে তাহলে সামান্য বিবেক আছে এমন স্বামীর পক্ষে নামায ত্যাগ করার কথা নয়। স্ত্রী নিজে এবং কৌশলে অন্যান্যদের দ্বারা নামাযের শরয়ী গুরুত্বের বিষয়টি স্বামীকে ভালভাবে বুঝানো দরকার। আল্লাহ তাওফীক দিন।
প্রশ্নঃ 1516
যারা বিবাহিত তাদের সম্পর্কে বিদেশে জীবন যাপন স্ত্রী ছাড়া ইসলামী আইন কি বলে, পরিবারের সদস্য সবসময় দেশে আসতে না করে এবং আমরা বাড়িতে ফেরার পর কী করবো দেশে আসতে নিরূত্সাহ করে, আমি কি দেশে ফিরে আসতে পারবো বাবা এবং পরিবার অনুমতি ছাড়া।
06 Jan 2026
স্ত্রীর অনুমতি থাকলে বিদেশে মাসের পর মাস, বছরের পর বছর থাকতে পারবেন। অনুমতি না থাকলে পারবেন না। আপনি দেশে আসার ক্ষেত্রে বাবা-মায়ের সাথে পরামর্শ করতে পারেন। স্ত্রী চলে আসতে বললে চলে আসবেন। বিষয়টি বাবা-মাকে বুঝানোর চেষ্টা করবেন।
প্রশ্নঃ 1511
ইস্তিখারার পর আমি অনেক সপ্নই দেখলাম জেগুলা নরমাল ছিল। কিন্তু কালকে একটা সপ্ন দেখলাম যে আমি একটা লিফ্ট এ উঠার পর লিফ্টা একটা অন্ধকার জায়গা দিয়ে জায় কিন্তু আবার অখান থেকে বের হএ আলোতে চলে আসে। এর মানে কি?
06 Jan 2026
গুরুত্বপূর্ণ কোন বিষয় সামনে আসলে রাসূলুল্লাহ সা. দুরাকাত নামায পড়ে একটি দুয়া পড়তে বলেছেন। এটাই ইস্তেখারার নামায। এখানে তো স্বপ্ন দেখা বা অন্য কোনভাবে ফলাফল জানতে পারবেন তা বলা হয় নি।এই বিষয়ে বর্ণিত হাদীসটি দেখলে বিষয়টি আপনার সামনে পরিস্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। হাদীসটি হলো عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ : كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يُعَلِّمُنَا الاِسْتِخَارَةَ فِي الأُمُورِ كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ مِنَ الْقُرْآنِ يَقُولُ إِذَا هَمَّ أَحَدُكُمْ بِالأَمْرِ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ مِنْ غَيْرِ الْفَرِيضَةِ ثُمَّ لِيَقُلِ اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ فَإِنَّكَ تَقْدِرُ ، وَلاَ أَقْدِرُ وَتَعْلَمُ ، وَلاَ أَعْلَمُ وَأَنْتَ عَلاَّمُ الْغُيُوبِ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي ، أَوْ قَالَ عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ – فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي ، أَوْ قَالَ فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ – فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ وَاقْدُرْ لِي الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِي قَالَ : وَيُسَمِّي حَاجَتَهُ অর্থ: হযরত জাবের রা. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সা. (গুরুত্বপূর্ণ) কাজ সমূহের ক্ষেত্রে আমাদের ইস্তিখারা শিক্ষা দিতেন যেমন আমাদেরকে কুরআন শিক্ষা দিতেন। তিনি বলতেন, যখন তোমাদের কেউ কোন (গুরুত্বপূর্ণ) কাজের ইচ্ছা করে সে যেন ফরজ ব্যতিত দুরাকাত নামায পড়ে অতঃপর এই দুআটি পাঠ করে اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ فَإِنَّكَ تَقْدِرُ ، وَلاَ أَقْدِرُ وَتَعْلَمُ ، وَلاَ أَعْلَمُ وَأَنْتَ عَلاَّمُ الْغُيُوبِ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي ، أَوْ قَالَ عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ – فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي ، أَوْ قَالَ فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ – فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ وَاقْدُرْ لِي الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِي قَالَ : وَيُسَمِّي حَاجَتَهُ সহীহ বুখারী, হাদীস নং ১১৬৬ উক্ত হাদীস থেকে আমরা জানতে পারি যে, গুরুত্বপূর্ণ কাজের পূর্বে দুই রাকআত নফল নামায পড়ে উক্ত দুআটি পড়তে হবে। আশা করা যায় আল্লাহ তায়ালা এর মাধ্যমে উত্তম ও ভাল কাজটি আমাদের ভাগ্যে নির্ধারণ করবেন। স্বপ্ন দেখা কিছু না। আশা করি বুঝতে পেরেছেন।আরো বিস্তারিত জানতে দেখুন, রাহে বেলায়াত বইটির ৪৩১-৪৩২ পৃষ্ঠা।
প্রশ্নঃ 1510
১/ একজন মুসলমান যা কিছু করে তা সবকিছু কি ইবাদত যেমন- হালাল রিয়িক অনুসন্দান করা বা চাকরির জন্য পড়াশুনা করা, দুনিয়াবি যে কোন কাজ করা,অব্যশই খারাপ কাজ নয়।
06 Jan 2026
হ্যাঁ, একজন মুসলিম সহীহ নিয়তে রাসূলুল্লাহ সা. সুন্নাত অনুযায়ী যা কিছু করেন সব কিছেই এক ধরনের ইবাদত। হাদীসে বিভিন্ন সময় ভাল কাজগুলোকে সদকাহ বলা হয়েছে।
প্রশ্নঃ 1498
ইস্তিখারা সম্পর্কে জানতে চাচ্ছি?
06 Jan 2026
কোন গুরুত্বপূর্ণ কাজ বা বিষয় সামনে আসলে দু রাকআত নফল সালাত আদায় করে নিম্নের দুআটি পড়তে রাসূলুল্লাহ সা. সাহবী রা. দেরকে শিক্ষা দিয়েছেন। সহীহ বুখারী হাদীস নং ১১৬৬। نِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ فَإِنَّكَ تَقْدِرُ، وَلاَ أَقْدِرُ وَتَعْلَمُ ، وَلاَ أَعْلَمُ وَأَنْتَ عَلاَّمُ الْغُيُوبِ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي ، فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي ، – فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ وَاقْدُرْ لِي الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِي
প্রশ্নঃ 1489
দাড়িতে কোর মেরে সমান করে রাখা যাবে কিনা?
06 Jan 2026
আপনার প্রশ্নটি অস্পষ্ট । শুদ্ধ বানানে স্পষ্ট করে আবার লিখুন।
প্রশ্নঃ 1483
আসসালামুলাইকুম ওয়া রহমাতুল্লাহ, কেউ আমাকে তার ১টা বই পড়তে দিয়েছিলো। বইটা পরবর্তীতে ফেরত দিতে ভুলে গেছিলাম। তার সাথে আমার সম্পর্ক খাপার হওয়ার কারণে কোনভাবেই বইটা আর ফেরত দেয়া সম্ভাব না। বড় ফিতনার সম্ভাবনা আছে। বইটা যদি আর নাই দেই তাহলে কি আমি ঋণি থাকব? বইটা আমি নিজ থেকে কখনোই চাইনি সে নিজ থেকে ইচ্ছাকৃতভাবেই পড়তে দিয়েছিলো।
06 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। তিনি আপনাকে বইটা পড়তে দিয়েছিলেন, উপহার দেন নি। তাই আপনাকে অবশ্যই বইটি ফিরিয়ে দিতে হবে। অন্য কারো মাধ্যমে আপনি বইটি ফিরিয়ে দিন।
প্রশ্নঃ 1475
আসসালামু আলাইকুম,আমি আগের উত্তরগুলো পেয়ে খুব খুশি হয়েছি কারণ আপনারা খুব দ্রুত উত্তরগুলো দিচ্ছেন। আল্লাহ্ আপনাদের উত্তম প্রতিদান দিন এবং আল্লাহ্ আপনাদের এই মহৎ কাজটি চালিয়ে যাওয়ার জন্য তোৈফিক দিন (আমিন)। ১/ এমন কি কোন পাপ আছে যেটা করলে আগের সমস্ত আমল নষ্ট হয়ে যায়?
২/ যিনি উত্তরগুলো দিচ্ছেন উনার শিক্ষাগত যোগ্যতা দয়া করে বলবেন? আর পারসোনাল ইমেইল-এ তো উত্তরগুলো পাচ্ছি না এই সাইটে এসেই তো দেখতে হচ্ছে কেন দয়া করে বলবেন?
06 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। আগের সমস্ত আমল কিভাবে নষ্ট হয় এই বিষয়ে বেশ কিছু আয়াত আছে। সেগুলোর মূল বক্তব্য হলো মুসলিম থেকে মুরতাদ হলে গেলে বা আল্লাহর কুরআনকে অস্বীকার করলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়। আমি দুটি আয়াত এখানে দিয়ে দিচ্ছি: وَمَن يَرْتَدِدْ مِنكُمْ عَن دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُوْلَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالآخِرَةِ وَأُوْلَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ (217) যারা তাদের ধর্মত্যাগ করে (ইসলম ধর্ম) কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের দুনিয়ার ও আখেরাতে সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, তারা হবে জাহান্নামের অধিবাসী। এবং সেখানে তারা চিরকাল থাকবে। সূরা বাকারাহ, আয়তা ২১৭। إِنَّ الَّذِينَ يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْرِ حَقٍّ وَيَقْتُلُونَ الِّذِينَ يَأْمُرُونَ بِالْقِسْطِ مِنَ النَّاسِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ (21) أُولَئِكَ الَّذِينَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالآخِرَةِ وَمَا لَهُم مِّن نَّاصِرِينَ (22) নিশ্চয় যারা আমার নিদর্শণসমূহকে অস্বীকার করবে, নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করবে এবং মানুষদের মধ্য থেকে যারা ন্যায়নীতির কথা বলে তাদেরকে হত্যা করবে তাদেকে আপনি যন্ত্রনাদায়ক আযাবের সুসংবাদ দিন। তারাই হলো ঐ সমস্ত লোক দুনিয়াতে এবং আখেরাত যাদের আমল নষ্ট হয়ে যাবে এবং তাদের কোন সাহায্যকারী নেই। সূরা আল-ইমরান, আয়াত ২১-২২। ২। প্রশ্নগুলোর উত্তর লেখার জন্য একজনকে দায়িত্ব দেয়া আছে। তবে প্রয়োজন হলে তিনি অন্যদের সাহায্য নিয়ে থাকেন। এর চেয়ে বেশী এখানে লিখতে চাচ্ছি না। প্রয়োজনে 01734717299
প্রশ্নঃ 1474
আসসালামুয়ালাইকুম, হুজুর আমি একটা মারাত্নক সমস্যার ভিতড় আছি। আমার বয়স ২৭, আমি অবিবাহিত এবং বেকারত্তের জন্য আপাদত বিয়ে করা সম্ভব না (পারিবারিক অবস্থানুযায়ী বেকারত্ব ঘুচলেও আমার মনে হয় আগামী ২/৩ বছরেও সম্ভব হবে না) এবং আমি আল্লাহর রহমতে কোন দিন কোন হারাম সম্পর্কেও জড়াইনি। কিন্তু মাঝে মাঝে যৌন-উত্তেজনার প্রকোপ এত বেশি হয় যে মাথা কাজ করে না, সেই সময় ইসলামি কঠিন আইন কানুনের জন্য বিশেষ করে জেনার কঠিন শাস্তির বিধানের জন্য আল্লাহকে পর্যন্ত দোষারোপ করি। আইন কানুন সব ভেঙ্গে বেরিয়ে আসতে ইচ্ছা করে, মনের ভিতড় নামাজ নিয়েও বিদ্রোহ জাগে মনে হয় নামাজ পড়ে কি হবে নামাজ আর পড়ব না এই ভাবে জিদ করে বসে থাকি। শেষে আবার মনে হয় এখন যদি মারা যাই তবে বেনামাজি হিসেবে মরতে হবে তখন আবার নামাজ পড়ি। মনে হয় আল্লাহ ধর্মীয় আইন দিয়ে আমাদেরকে শুধু কষ্ট দিচ্ছে অথচ দিব্যি যারা ইসলামি আইন মানে না তারা সারাজীবন জেনাসহ বিভিন্ন অপকর্ম করে আবার ঠিকই অল্পবয়সে বিয়েও করে। মনের ভিতড় এই অবস্থা চলতে থাকে ঘুমানোর আগপর্যন্ত, ঘুম থেকে জাগার পর আবার আমি স্বাভাবিক তখন আর সেই বিশ্রী চিন্তা মাথায় থাকে না। কি ভাবে এই অবস্থা থেকে মুক্তি পেতে পারি।
06 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। ভাই, সমস্যা আমরা তৈরী করি আর দোষ দেই আল্লাহকে। আল্লাহ তায়ালাতো আমাদেরকে বলেন নি যে, কথিত এই পড়াশোনা শেষ না করে বিয়ে করা যাবে না। যদি বলেন, কর্মের সংস্থান নেই তাহলে বলবো সাতাশ বছর বয়সে চাকরী ছাড়া কি আর কোন কর্মের সংস্থান করা যায় না? আল্লাহ কি বলেছেন যে, বাংলাদেশের ৪০ বছর ধরে পড়াশোনার পর যে চাকুরী হবে তারপর বিয়ে করতে হবে? আবার আপনি লিখেছেন, কর্মসংস্থান হলেও পারিবারিক কারণে বিয়ে করা সম্ভব নয়? এর জন্যও কি আল্লাহ দায়ী? দায়ী তো পরিবার। ভাল করে বুঝুন, আল্লাহ তায়ালা বিয়ের কোন বয়স নির্ধারণ করে দেন নি। এবং নির্দিষ্ট কোন কর্ম করতে হবে তাও বলেন নি। আপনার বয়স ২৭ বছর আপনি যে কোন হালাল কাজ করে বিয়ে করতে পারেন। যদি পিতা-মাতা বিয়ে দিতে না চায় তবুও আপনি বিয়ে করতে পারবেন। তবে আপনার এখন করণীও হলো পিতা-মাতাকে বিষয়টি যে কোনভাবে বুঝানো। যদি তার বোঝে ভাল না বুঝলে কোন কর্মের ব্যবস্থা করে আপনি বিয়ে করে নেবেন। কথিত চাকুরী নামক কর্মসংস্থান আল্লাহ তায়ালা বাধ্য করেন নি। যাদের কথা আপনি বলছেন যে, তারা অল্প বয়েসে বিয়ে করে তারা কিন্তু চাকুরী নামক কর্মের পিছনে ঘুরছে না। আশা করি বুছতে পেরেছেন।
প্রশ্নঃ 1471
Assalamualikum.Ques: wife husband k nam dhore dakte parbe?
06 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। শরয়ী দৃষ্টিতে কোন সমস্যা নেই। এই বিষয়ে জানতে ইউটিউবে সার্চ করুন এই শিরোনামে স্বামী কি বলে ডাকা যাবে কিনা, নাম ধরা যাবে কিনা? ডঃ আবদুল্লাহ জাহাঙ্গীর
প্রশ্নঃ 1443
Asalamualikum. do you have any islamic education centre in sylhet?
06 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। না, আমাাদের কোন শিক্ষা প্রতিষ্ঠান সিলেটে নেই।
প্রশ্নঃ 1442
ফটো তুলা যায়েজ কিনা?
06 Jan 2026
বিনা কারণে ছবি তুলে প্রিন্ট করা জায়েজ নেই। সহীহ বুখারী, হাদীস নং ৫৯৬৩ ।অযথা ছবি তোলাও উচিৎ নয়।
প্রশ্নঃ 1426
আসসালামু আলাইকুম, আমি ঢাকায় একটি বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৩য় বর্ষে পড়ি । প্রায় ১ মাস হলো আমি দাড়ি রাখছি এবং নিয়ত করেছি যেকোনো অবস্থাতেই দাড়ি আর কাটবনা। কিন্তু দেশের সার্বিক পরিস্তিতির কারণে আমার বাবা-মা ভীষণ ভাবে আমাকে নির্দেশ দিয়েছে যে, আমাকে দাড়ি কাটতেই হবে। এবং এরজন্য তারা আমার সাথে কর্কশ ব্যবহার ও করছে। প্রথম অবস্থায় আমার বড় আপা রাজি ছিল, এমন পরিস্তিতির কারণে সেও এখন আমাকে দাড়ি কাটার জন্য বলছে। এককথায়, আমার পরিবারের বাবা-মা, ভাই-বোন কেউ আমার সাথে একমত না। আমি এখন ঢাকাতেই আছি। কিছু দিনের মধ্যে বাড়িতে যাবো। তখন হয়তো তারা আমাকে একপ্রকার বাধ্য করে ফেলবে দাড়ি কাটার জন্য। এখন আমি কি করতে পারি? নিজের সিদ্ধান্তে অটল থাকবো নাকি বাবা-মা এর সিদ্ধান্ত মেনে নেবো?
এ বিষয়ে শরীয়তের সিদ্ধান্ত কি? দয়া করে একটু দ্রুত জানাবেন…
06 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ তায়ালা কুরআনে বিভিন্ন জায়গায় বলেছেন, তিনি মূমিনদের পরীক্ষা নিবেন। সূরা বাকারা, আয়াত। দাড়ি রাখলে অনেক সময় ভোগান্তিতে পড়তে হয় এটা ঠিক। এটাকে পরীক্ষার অংশ হিসেবেই মনে করা উচিৎ। আর মূমিনকে নিজের ঈমানের পরিচয় দিতে হলে এসব পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। হাদীসে রাসূলুল্লাহ সা. বলেছেন,لاَ طَاعَةَ فِي مَعْصِيَةٍ إِنَّمَا الطَّاعَةُ فِي الْمَعْرُوفِ. গুনাহের কাজে কারো আনুগত্য করা যাবে না, আনুগত্য হবে ভাল কাজের ক্ষেত্রে। সহীহ বুখারী, হাদীস নং ৭২৫৭। িদাড়ি কাটা একটি গুনাহের কাজ সুতরাং কারো খুশি করার জন্য দাড়ি কাটা যাবে না, মা-বাবাকে খুশি করার জন্যও না। কুরআনেও আল্লাহ তায়লা এই বিষয়টির প্রতি ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন, وَإِن جَاهَدَاكَ عَلى أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا যদি তারা (পিতা-মাতা) তোমাকে আমার সাথে কাওকে শরীক করার ব্যাপারে চাপাচাপি করে তাহলে তাদের আনুগত্য করবে না, তবে দুনিয়ায় তাদের সাথে ভাল ব্যবহার করবে। সূরা লুকমান, আয়াত ১৫। আপনি আপনার পিতা-মাতাকে বিষয়টি বুঝান যে, প্রকৃত মুমিন হতে হলে এতটুকু ত্যগ স্বীকার করতেই হবে। দেশের আরো লক্ষ লক্ষ মানুষ দাড়ি রেখেছে। বিপদ-আপদ দূর করার মালিক আল্লাহ তায়ালা। দুআ করতে থাকুন। আমরাও আপনার জন্য দুআ করি আল্লাহ যেন আপনার এই সমস্যা দূর করে দেন।
প্রশ্নঃ 1423
আসসালামুয়ালাইকুম,প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি বড় প্রশ্ন করার জন্য। আমি এস্তেখারার ফলাফল নিয়ে সংশয়ে আছি। আমি রাহে বেলায়েত বই থেকে চাকরির ব্যাপারে এস্তেখারা করেছিলাম। আমি পড়াশুনা শেষ করে গভঃ চাকরির জন্য পড়াশুনা করছি আর বেসরকারি চাকরির চেষ্টা করছি। প্রথমে এক জায়গায় চাকরির জন্য চেষ্টা করলাম এবং সেখানে অনেক সিনিয়র পোষ্টের এক জনের রেফারেন্স ছিল এবং উনিও আমার ব্যাপারে যথেষ্ট আগ্রহী ছিলেন। মনে হচ্ছিল চাকরিটা হওয়া নিশ্চিত, তারপর আমি এস্তেখারা করলাম তার পর থেকে উনি হঠাৎ করে ওনার মোবাইল বন্ধ করে দিলেন প্রায় ২ সপ্তাহ। এর পর থেকে উনি ফোন দিলে ব্যস্ত আছি বলে এড়িয়ে যেতেন। আবার আরেকটা চাকরির ব্যাপারে এস্তেখারা করলাম তারপর সেই চাকরির জন্য এমন সব কন্ডিশন দিল যে নিজেই আর অগ্রসর হয়নি। এভাবে গত ৮ মাসে যে কয়টা চাকরির জন্য চেষ্ট করেছি সব কয়টার ক্ষেত্রেই এস্তেখারা করেছি এবং সবকয়টাই কোন না কোন ভাবে আমার হাত ছাড়া হয়েছে। এমনও হয়েছে যার রেফারেন্সে যাব সে নিজেই ওই কোম্পানি ছেড়ে অন্য কোম্পনিতে চলে গেছে। এখন আমার এস্তেখারার প্রতি ভীতি জন্মেছে, মনে হয় এস্তেখারা করলেই আমি আর চাকরি পাব না। দয়া করে আমাকে এর সমাধান দেন। আমি কি কোন ভূল করছি নাকি আদৌ ঐ চাকরিগুলো আমার জন্য ভালো ছিল না। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুক। আমীন
06 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। ভাই, আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ যেন আপনাকে একটি উত্তম কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আমার মনে হয় উক্ত চাকুরীগুলো আপনার জন্য কল্যানকর ছিল না,তাই ইস্তেখারা করার কারণে উক্ত চাকুরীগুলো আপনার হয় নি। যাই হোক ভয় পাওয়ার কারণ নেই। দুআ করতে থাকুন এবং চেষ্টা করতে থাকুন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন।
প্রশ্নঃ 1420
আসসালামু ওয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার প্রশ্নটা হলঃ- আমি বিবাহের সময় রসূল (সঃ) এর কথা মত করার চেষ্টা করেছিলাম। তিনি বলেছেন প্রায় কাছাকাছি যে, সুন্দরী হতে হবে, সম্পদশালী হতে হবে, নতুবা দ্বীনদার হতে হবে, িএর মধ্যে আমি দ্বীনদার বেছে নিয়েছিলাম। এবং তাকে বিবাহ করেছিলাম। কিন্তু বিয়ের মাত্র দুই তিন মাসের মধ্যে আমার অবাধ্য হওয়া, পর্দা করতে আদেশ দিলে পর্দা তেমন করে না, আমার পিতা-মাতার খেদমত করতে চায় না। অতঃপর আমি তার বাপের বাড়ীতে খবর দিলে তারা আসতে চায় না। তারা বলে তোমরা মিলেমিশে থাক, আর না পারলে আমার মেয়েকে ঘাড় ধরে রাস্তায় বের করে দাও। আমি যদি আমার স্ত্রীকে তার বাপের বাড়ীতে রেখে আসতে চায় তবুও সে যেতে চায় না। তার বাপের বাড়ী থেকে তার মা, বাবা, ভাই, বোন ও দুলাভাই এসে বুঝিয়েছে যে তুমি তোমার স্বামীর কথা শোন। সে যেভাবে বলে তুমি তাই কর কিন্তু সে তাদের কথাও ব্রুখেপ করে না। পরবর্তীতে আমি আমার পৌরসভাতে বিচার দেই সমস্যা সমাধানের জন্য কিন্তু তার বাবা, মা কেউই এই বিচারে আসেনি। তাছাড়া আমি বারংবার চেষ্টা করেও তাকে ভাল করতে পারিনি। পরবর্তীতে আমি তাকে এক তালাক, দুই তালাক পর্যন্ত দেয়। তাকে দুই তালাক দেওয়ার পর আমি দ্বিতীয় বিবাহ করি। পরবর্তীতে সে যখন মামলা মোকদ্দমা করবে বলে হুমদি দেয় তখন আমি আমার বন্ধুর সাহায্যে নকল কোর্টথেকে তালাকের একটা ফটোকপি তাকে দিলে সে আমাকে বলে তুমি আমাকে একে বারে ছেড়ে দিও না, তুমি দ্বিতীয় বিবাহ করেছ তাকে নিয়ে থাক, মন চাইলে আমার এখানে আসবা ও মন চাইলে ভরণ পোষণ দিও না চাইলে দিতে হবে। ইত্যাদি। এখন প্রশ্ন হল ইসলামী শরীয়াহ মোতাবেক আমি কি কি করব, আর কি করব না? সে বিষয়ে জানালে খুবই উপকৃত হব।
06 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। ভাই, আপনার প্রশ্নের একটি বিষয় অস্পষ্ট। সেটা হলো নকল কোর্ট থেকে তালাকের একটা ফটোকপি দ্বারা আপনি কী বুঝিয়েছেন? তালাক পতিত হতে হলে কোর্টের প্রয়োজন নেই। আপনি যদি উক্ত কাগজে তালাক দিয়েছেন মর্মে স্বাক্ষর করেন তাহলে তো তালাক হয়ে যাওয়ার কথা। তখন তো আপনার রাখার কোন সুযোগ থাকবে না। আর যদি তালাক না হয়ে থাকে তাহেল বিগত দিনের ভুলের জন্য তাকে ক্ষমা করে দিয়ে রেখে দেয়ায় আপনার জন্য কল্যানকর হবে বলে আমাদের মনে হয়। আল্লাহ আপনাকে এর উত্তম ্প্রতিদান দিবেন। আপনি বিষয়টি বিস্তারিত জানতে আমাদের আস-সুন্নাহ ট্রাস্টের হাদীস বিভাগের প্রধান মুফতী জাকারিয়া বিন আব্দুল ওয়াহহাব হাফিজাহুল্লাহর সাথে কথা বলতে পারেন। তাঁর ফোন নং 01818529415
প্রশ্নঃ 1416
আসসালামু আলাইকুম। আমি একটি মেয়েকে বিয়ে করতে চেয়েছিলাম। কিন্তু পরবর্তিতে তার পরিবার আমাকে আমার পরিবারকে রাজি করানোর শর্ত দিয়েছে। আমার পরিবার রাজি হয়নি। ফলে বিয়ে করা সম্ভব হয়নি। আমার আব্বা আম্মা অন্য কয়েকটি দেখলেও বিভিন্ন কারণে বিয়ে সম্ভব হয়নি। এ অবস্থায় আমার হজ্জ্ব পালন করার মত পর্যাপ্ত টাকা আছে। ২০১৭ সালের হজ্জ্ব কার্যক্রম ডিসেম্বর/ জানুয়ারীতে শুরু হবে ইনশা আল্লাহ। বিয়ে করলে হজ্জ্ব করার টাকা নাও থাকতে পারে বা আমি আমার পরিবার থেকে প্রচণ্ড বাধা পাওয়ার আশঙ্কা করছি। এ অবস্থায় হজ্জ্ব কার্যকম শুরু হলে আমি কি আমার বাবা মা কে না জানিয়ে হজ্জ্বে যাওয়ার জন্য আবেদন করব যদি এ সময়ের মধ্যে আমার বিয়ে না হয়? আমার জিম্মায় কি হজ্জ্ব ফরজ হয়ে গেছে?
06 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। আপনি যাই করবেন পিতা-মাতার সাথে আলোচনা করেই করবেন। হজ্জে যেতে চাইলে বাবা-মার সাথে আলোচনা করেই যান। আপনার যদি হজ্জে যাওয়ার মত পর্যাপ্ত অর্থ ও অন্যান্য বিষয়াদি থাকে তাহলে আপনার উপর হজ্জ ফরজ।
প্রশ্নঃ 1415
আমার একটা সমস্যা, আমি প্রায় ১ বছর যাবত একটি সমস্যা নিয়ে আছি, দরেন কোনো মানুষের শরীরে এমন এক রোগ হল যা দেখাতে অনেক ভয় লাগে আমার, তখন আমার মনে খালি একটাই চিন্তা আসে যদি এই রোগটি আমার হয় এইসব চিন্তা ভাবনা আসে, এর কারণে আমি ঠিক মতে লেখা পরা করতে পারি না, নামাজ পরতে পারি এবং সকল কাজে অমনোজুগিতা, আর আমার এমন একটা ভয় আসে সারাখন যদি আমার হয়, এর একটা সমাধান দেন এতে আমার অনেক উপকার হবে, আমি কি সয়তানের দুকায় পরছি নাকি? আর এছারা আমার মনে এমন চিন্তা ভাবনা আসে যা আমার অনেক খারাপ লাগে যা ইমান চলার পথে? এটা কতটুক সত্যা আমাকে বলেন? যাতে মহান আল্লাহ আমাকে ক্ষমা করেন আমিন।
06 Jan 2026
ভাই, এগুলো শয়তানের ওয়াসওসা। আপনি এসব নিয়ে কোন চিন্তা করবেন না। নিচের দুআটি প্রতিদিন সকাল সন্ধায় ও অন্যান্য সময় পড়বেন। اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ. সহীহ বুখারীতে (হাদীস নং ২৮৯৩ ও ৬৩৬৯) উল্লেখ আছে রাসূলুল্লাহ সা. এই দুআটি খুব বেশী পড়তেন।
প্রশ্নঃ 1406
১. সরকারী সঞ্চয় পত্র থেকে যে মুনাফা পাওয়া যায় ঐ টাকা দিয়ে কি আয়কর দেওয়া যাবে?
২. আমি আমার ব্যাংক একাউন্ট থেকে ১৬৮২ টাকা সুদ পেয়েছি এবং ব্যাংক আমার একাউন্ট থেকে ৭৪৭ টাকা কেটে নিয়েছে বিভিন্ন খরচ বাবদ। আমার এখন করণীয় কি?
06 Jan 2026
সরকারী সঞ্চয় পত্র কয়েক প্রকারের বলে আমরা জানতে পেরেছি। আপনি কী ধরনের সঞ্চয় পত্র ক্রয় করবন তা বিস্তারিত জানালে উত্তর দেয়া সহজ হবে। ২। আপনি ১৬৮২ টাকা গরীব মানুষকে সওয়াবের নিয়ত ছাড়া দিয়ে দিবেন। আর বিভিন্ন খরচ বাবদ যা কেটে নিয়েছে তা আপনার মূল টাকা থেকে দিতে হবে।
প্রশ্নঃ 1394
আসসালামু আলাইকুম। আমার এক হিন্দু বন্ধু তার বিয়েতে আমাকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত রক্ষা করা না করা নিয়ে আমি সিদ্ধান্তহীনতায় ভুগছি। একজন মুসলিম কি একজন বিধর্মীর সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন? শরীয়ত কি বিধান জানায়? আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করুন দয়া করে। বিয়ের অনুষ্ঠান আগামী রবিবার। তাই আপনাদের দ্রুত সাহায্য কামনা করছি। আল্লাহ্ আপনাদের মঙ্গল করুন।
05 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। অনেক সময় আমাদরে দেশে হিন্দুদের বিয়েতে মুসলিমদের জন্য আলাদা খাবার-দাবারের ব্যবস্থা করা হয়, এমন হলে কোন অসুবিধা নেই। এর বাইরে হিন্দুদের হাতে জবাই করা কোন পশুর গোশত খাওয়া মুসলিমের জন্য হালাল নয়। আলাদা ব্যবস্থা না থাকলে এই সম্ভাবনা থেকে যায়। তাই এখানে যাওয়া যাবে না। তবে শুকনা খাবার খেতে কোন অসুবিধা নেই। সামাজিকতা রক্ষার জন্য হিন্দুদের বিয়েতে যেতে সমস্যা নেই। তবে খাবার যেন হালাল হয়।
প্রশ্নঃ 1374
আসসালামুআলাইকুম। আমার কিছু আত্মীয় সুদী কারবারে জড়িত। তারা যখন বাসায় কোনো খাবার নিয়ে আসেন, আমি এবং আমার বোন সেই খাবার না খাওয়ার চেষ্টা করি। কিন্তু সমস্যা হচ্ছে তারা জানে না আমরা এসব খাবার খাই না। তারা প্রায়ই আমাদের জন্য প্রচুর খাবার নিয়ে আসেন। অবস্থা এমন যে তাদেরকে আমাদের পক্ষে নিষেধ করা সম্ভব না। এই খাবারগুলো পরবর্তীতে নষ্ট হয়। আমার প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে কোনটা উত্তম তাদের আনা খাবার খাওয়া নাকি খাবার নষ্ট করা?
05 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। এক্ষেত্রে আপনার প্রথম করণীয় কৌশলে তাদেরকে সুদ থেকে বিরত থাকতে বলা। সুদের গুনাহের ভয়াবহতা তাদেরকে বোঝানো। সরাসরি সম্ভব না হলে যেভাবে সম্ভব সেভাবে। আর তাদের খাবার আপনি গরীব মানুষদেরকে তাদের অগোচরে দিয়ে দিবেন। আপনারা খাবেন না আবার নষ্টও করবেন না। আশা করি সমাধান পেয়েছেন।
প্রশ্নঃ 1372
ইসলামে কি এমন কোন নিয়ম আছে? পুর্ব, পশ্চিম, উত্তর বা দক্ষিন যে কোন এক মুখি করে ঘড় তুলতে হবে? বা কোন মুখি ঘড়ে বরকত বেশি? হাদিস বা কুরআনে কি এমন কোন দিকের কথা উল্লেখ আছে? থাকলে জানাবেন এবং না থাকলে ও জানাবেন? আমিন
05 Jan 2026
আমার জানা মতে এমন কোন নির্দেশনা নেই।
প্রশ্নঃ 1366
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আমার প্রশ্ন হচ্ছে, আমি আমার ছোট ভাই টিকে নামাজ পড়ার জন্য আমার সাথে মসজিদে নিয়ে যাওয়ার চেষ্টা করি কিন্তু আমার বাবা মা এতে অনেকটা বাধা প্রদান করে … এর ফলে ছোট ভাইটি যেতে আর ইচ্ছুক হয়না … ভাইটার বয়স হচ্ছে ১০ বছর ….. … বাবা মা ও কিছু বলে না …. আমি আর তাকে বলিনা… এমতবস্তায় কি আমার কাজটি কি গুনাহের পর্যায়ে পড়বে …
05 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। আপনি আপনার পিতা-মাতাকে বুঝাতে চেষ্টা করুন যে, ১০ বছর বয়সেই শিশুদের নামাযের জন্য চাপ দিতে রাসূলুল্লাহ সা. আদেশ দিয়েছেন। আপনার ছোট ভাইকেও নামাযের গুরুত্ব বুঝাতে চেষ্টা করুন। ছেড়ে দেবেন কেন, চেষ্টা করতে থাকুন।
প্রশ্নঃ 1364
আসসালামুলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, আমার এক পরিচিত লোক ৬ মাস বয়সী ১ টা মেয়ে বাচ্চা কিনে এনেছে । মেয়েটার বাবা জন্মের আগে বা জন্মের কয়েক দিনের মধ্যেই মারা গেছে । মেয়েটার মা এখনো জীবিত আছে কিনা আল্লাহ জানে। কোন যোগাযোগ নাই। এখন আমার প্রশ্ন হচ্ছেঃ
১) পিতৃহিন কোন শিশুকে যখন কোন ধনীলোক লালন পালন করতে আনে তখনো কি সে এয়াতিম থাকে?
২) বড় হলে এই শিশুকে কি বলে দিতে হবে তাকে পালতে আনা হয়েছিলো? নাকি গোপন রাখলে সমস্যা নেই। ৩) পালতে আনা বাবা মার কারণে যদি এই সন্তান উতশৃঙ্খল বা খারাপ হয় এর জন্য শুধু এই পালতে আনা বাবা মা ই দায়ী থাকবে নাকি জন্ম দাতা পিতা মাতাও দায়ী থাকবে?
05 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, সে এতিম থাকে। পালক পিতা থেকে সে ওয়ারিস হবে না। তবে পালক পিতা চাইলে তার জন্য ওসিয়ত করে যেতে পারে। ২। গোঁপন রাখাই ভাল, এতে বাচ্চাটির মনোবল চাঙ্গা থাকে। ৩। যার জন্য উচ্ছৃঙ্খল হবে সে দায়ী থাকবে।
প্রশ্নঃ 1344
আসসালামুয়ালাইকুম, অসংখ্য ধন্যবাদ 1284 নাম্বার প্রশ্নের উত্তর দেয়ার জন্য। আল্লাহ উত্তম প্রতিদান দান করুন, আমীন। এখন আমল করার আগে কিছু ব্যপার নিয়ে দ্বিধায় পরেছি তাই 1309 প্রশ্নোত্তর থেকেই আবার প্রশ্ন করছি। কম্পানির জব, আমার ফিল্ডের সরকারি জব, ও বি,সি,এস এই তিনটা সেক্টরের ভিতড় আমার কোন দিকে চেষ্টা করা উচিত এটা জনার জন্য কিভাবে এস্তেখারা করব- ১) তিনটা উদ্দ্যেশ্য এর জন্য কি একে একে তিনবার এস্তেখারা করব? তিনবারে করলে কত দিন পর পর করব? ফলাফল কি ভাবে বুঝব। ২) নাকি তিনটা উদ্দ্যেশ্যকে টার্গেট করে একবারেই করব? এ ক্ষেত্রেও ফলাফল কি ভাবে বুঝব। ৩) রাহেবেলায়েত সহ বিভিন্ন হাদিস বই এ এস্তেখারার দোয়া বিভিন্ন রকম। যদিও সবগুলোর বাংলা অর্থ কাছাকাছি। সহি দোয়া কোনটা? উল্ল্যেখ্য যে এর আগে বেশ কয়েকটা কম্পানির জবের জন্য চেষ্টা করেছি এবং প্রত্যেকবার এস্তেখারা করেছি, দেখা গেছে ২/৩টা চাকরি হওয়ার খুব বেশি সম্ভাবনা ছিল কিন্তু যেই এস্তেখারা করেছি সেই চাকরি হঠাৎ করেই হাত ছাড়া হয়ে গেছে এবং আমি এখনো বেকার আছি। তাই ধিরে ধিরে আমার মনে বিশ্বাস জন্মেছে আল্লাহ বোধহয় আমার জন্য অন্য কিছু নির্ধারন করেছেন, সেক্ষেত্রে আমি সেই দিকে অগ্রসর না হলে আমার শুধু শুধু সময় নষ্ট হবে। এজন্যই এভাবে সবগুলো সেক্টর নিয়ে যাচাই করার চেষ্টা করছি।
05 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। আপনি সবগুলোকে টার্গেট করে কয়েকবার ইস্তেখারা করুন। রাহে বেলায়াতের দুআটি পড়বেন। আমরা একটি ভুল বুঝের ভিতরে আছি। তা হলো আমরা মনে করি ফলাফল যে কোন ভাবে বুঝতে হবে। আসলে মূল বিষয় হলো এর মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া হয় যে, ভাল হলে ব্যবস্থা করবেন আর খারাপ হলে সরিয়ে নিবেন। এখানে নিজে ফলাফল বুঝবে বিষয়টি এরকম নয়। আবার অনেকে ঘুমের সময় ইস্তেখারা করাকে বাধ্যতামূলক মনে করে, এটাও ঠিক নয়। বরং যে কোন সময় দুরাকআত নামায পড়ে উক্ত দুআটি পড়বেন। কয়েক দিন পড়বেন। বুঝতে সমস্যা হলে ফোন করুন 01762629405
প্রশ্নঃ 1335
আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহ, আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে অনেক প্রশ্ন করি এবং সব প্রশ্নের উত্তর আপনারা খুব সুন্দর করে বিনয়ের সাথে দিয়ে থাকেন। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন।
আমি দুইটা খুব পার্সোনাল ব্যাপারে হাদিস এর আলোকে আপনাদের পরামর্শ নিতে চাই, যদি দয়া করে আপনাদের কোনো মেইল id দিতেন যেখানে আমি সমস্যার কথা বলতে পারতাম। আমি দুঃখিত এটা চাওয়া হয়তো ঠিক হচ্ছে না কিন্তু এখানে তো সবার জন্যে ওপেন তাই এখানে লিখতে চাইছি না।
05 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। আমরা আপনাদের উপকার করতে পারছি জেনে আল্লাহ তায়ালার শুকরি আদায় করছি। দুআ করবেন যেন, আমরা আপনার খেদমত করতে পারি। নিচে আমি আমার ই-মেইল ঠিকানা নিয়ে দিলাম। titumirahmad@gmail.com
প্রশ্নঃ 1334
আমার শাইখ শোয়াইব আহম্মদ সারের মোবাইল নাম্বর লাগবে। আমি সিংগাপুর থেকে আব্দুল্লাহ জাগাঙ্গীর সারের অনলাইন ভক্ত
05 Jan 2026
প্রশ্নঃ 1329
assalamuallikum. ami honos 3rd year pori.ami koran, hadis, sahi koran nia porasona korta chi.ami chittagong thaki. kotai ai sub porta parbo.
05 Jan 2026
ওয়া আলাইকুমুস সালম। আপনি স্থানীয় কোন মহিলা (কওমী) মাদ্রাসায় যোগাযোগ করুন। আশা করি পড়াশোনার সুযোগ পাাবেন।
প্রশ্নঃ 1328
Assalamualaikum. Jonab mohila der hair cut k Islam shomorthon kore? Kunu mohila jodi degine kore hair cut kore but tahole ki gunah hobe?
05 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। মহিলারা যদি স্বামীকে আনন্দ দেয়ার উদ্দেশ্যে সামান্য চুল কাটে তাহলে জায়েজ আছে। এই বিষয়ে নিচের হাদীসটি দেখুন: عَنْ أَبِى سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ قَالَ دَخَلْتُ عَلَى عَائِشَةَ أَنَا وَأَخُوهَا مِنَ الرَّضَاعَةِ فَسَأَلَهَا عَنْ غُسْلِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- مِنَ الْجَنَابَةِ فَدَعَتْ بِإِنَاءٍ قَدْرِ الصَّاعِ فَاغْتَسَلَتْ وَبَيْنَنَا وَبَيْنَهَا سِتْرٌ وَأَفْرَغَتْ عَلَى رَأْسِهَا ثَلاَثًا. قَالَ وَكَانَ أَزْوَاجُ النَّبِىِّ -صلى الله عليه وسلم- يَأْخُذْنَ مِنْ رُءُوسِهِنَّ حَتَّى تَكُونَ كَالْوَفْرَةِ. অর্থ: আবী সালামা ইবনে আব্দুর রহমান বলেন, আমি এবং আমার দু্ধ ভাই আয়েশা রা. এর কাছে আসলাম। … তিনি (আবু সালামা) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর স্ত্রীগণ চুল কাটতেন এমনকি তা ওফরার মত হয়ে যেত। (ওফরা বলঅ হয় এমন চুলকে যা কানের লতি বরাবর হয়)। সহীহ মুসলিম, হাদীস নং ৭৫৪ সুতরাং কোন মহিলা যদি স্বামীর উদ্দেশ্যে সামান্য চুল কাটে তাহলে না জায়েজ হবে না। তবে যদি অন্য কাউকে দেখানোর উদ্দেশ্যে বা অন্য কোন ধর্মের মানুষদের বা পুরুষের অনুকরণে করে তাহলে তা হারাম হবে। কেননা রাসূলুল্লাহ সা. বলেছেন, عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ . যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভূক্ত। সুনানু আবু দাউদ, হাদীস নং ৪০৩৩। হাদীসটি সহীহ। অন্য হাদীসে আছে, ليس منا من تشبه بالرجال من النساء ولا من تشبه بالنساء من الرجال অর্থ: যেসব মহিলা পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করবে এবং যেসব পুরুষ মহিলার সাদৃশ্যতা অবলম্বন করে তারা আমাদের দলভূক্ত না। মুসনাদে আহমাদ, হাদীস নং ৬৮৭৫। শায়খ শুয়াইব আর নাউত বলেছেন, হাদীসটি সহীহ। আশা করে আপনি আপনার উত্তর পেয়েছেন।
প্রশ্নঃ 1323
assalamu alaikum, kono bekti amake salam dear por ami salam ar jobab dilam. tarpor shathe sathe ami ki oi bektike abar salam dite parbo? aktu bujhie bolben
05 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। সালাম হলো একে অপরের জন্য আল্লাহর কাছে দুআ করা। যখন একজন সালাম দিবেন আর অপরজন সালামের উত্তর দিবেন তখনতো উভয়েই একেঅপরের জন্য দুআ করলেনই তখন আবার সালাম দেয়ার কী দরকার। অনেকে না বুঝে এমন করেন, এটা করার কোন অর্থ নেই, এটা একটি অহেতুক কাজ। তবে দিলে গুনাহ হবে বিষয়টি কিন্তু এমন নয়।
প্রশ্নঃ 1321
gorvabosthay sustho savabik nekkar sontan pawar jjonno ki ki amol kora uchit? r 1st mase ek sura 2nd mase ek sura avabe ki 10 maser jonno alada alada sura porar kono niyom ache ki?
05 Jan 2026
না, প্রতি মাসে এক এক সূরা করে পড়ার কোন নিয়ম নেই। তবে আপনি বেশী বেশী কুরআন পাঠ করবেন।
প্রশ্নঃ 1301
আসসালামুলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সারাদিন আমাকে ভাল মন্দ যে যা বলে সব আমি আমার স্বামীকে বলে দেই। এবং কথাগুলো আমার আর আমার স্বামীর মধ্যেই সীমাবদ্ধ থাকে। অন্যের কথাগুলো আমি আমার স্বামীকে বলি এটা কি আমার জন্য কোন পাপ হয়?
05 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। দেখুন কথা অনেক ধরনের হয়। কিছু কথা হয় গীবত। কিছু হয় অন্যের প্রসংশা আবার কিছু কথা হয় এসবের কিছু না। অহেতুক কথা। গীবত হলে না জায়েজ,হারাম। প্রসংশা হলে সমস্যা নেই। আপনি বাকীগুলো এভাবে বিশ্লেষন করুন।
প্রশ্নঃ 1298
আসসালামু আলাইকুম। আংকেল আমার প্রশ্ন হল, انت ومالك لابيك এর প্রকৃত ব্যাখা কী? আমার সব সম্পদ যদি আমার পিতা নিয়ে নেন তবে কি তিনি গুনাহগার হবেন না? আমার ভাই যদি আমাকে কিছু পাঠায় আর আমার পিতা যদি তা থেকে আমার বোনকে কিছু দিতে বলে তবে কি আমি সেটা দিতে বাধ্য থাকব?
05 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। না, আপনার সম্পদ আপনার পিতা নিতে পারবেনা, এই হাদীসে সেই অনুমতি দেয়া হয়নি। এই হাদীসে ব্যাখ্যায় আল্লামা বদরুদ্দীন আইনি বলেছেন, أنت ومالك لأبيك أي في البر لا في القضاء واللزوم এই হাদীসটি ভাল ব্যবহারের ক্ষেত্রে প্রযোয্য, বিচারের ক্ষেত্রে, আবশ্যক করার ক্ষেত্রে প্রযোয্য নয়। উমদাতুল কারী,১৪/৭২২। একই ধরনের কথা বলেছেন আল্লামা আব্দুল মালেক ইবনে বাত্তল, তিনি বলেছেন, أنت ومالك لأبيك يريد فى البر والمطاوعة لا فى اللازم ولا فى القضاء .অর্থাৎ তুমি ও তোমারা সম্পদ পিতার এই হাদীস হাদীসটি ভাল ব্যবহার এ্বং আনুগত্যের ক্ষেত্রে প্রযোয্য, বিচারের ক্ষেত্রে নয়। শরহু সহীহীল বুখারী লি ইবনে বাত্তল ৩/৫৪৪। মোটকথা হাদীস দ্বারা উদ্দেশ্যে আপনি সর্বদা পিতা-মাতার সাথে ভাল ব্যবহার করবেন। তাদের আনুগত্য করে চলবেন। অর্থনৈতিক প্রয়োজনে তাদের পাশে দাঁড়াবেন। আল্লহ তায়লা ভাল জানেন।
প্রশ্নঃ 1290
আসসালামু আলাইকুম, আমি পদার্থ বিজ্ঞানের একজন ছাত্র। আমার অনেক আগে থেকেই ইচ্ছা ছিল, বিশ্ববিদ্যালয় এর শিক্ষক হওয়া। কিন্তু আমি কিছুদিন আগে এক মুরব্বির কাছে শুনলাম যে, যে প্রতিষ্ঠানে ছেলে মেয়ে একসাথে পড়ে পর্দা ছাড়া সে প্রতিষ্ঠানে চাকরি করা না জায়েজ। এর পর আমি ইন্টারনেট এ একটি ইসলামিক আস্কিং সাইটের মাধ্যমে জানলাম, তারা ও মোটামোটি একই কথা বলছেন। শুধু চাকরি করা না, পড়াশুনা ও নিষিদ্ধ। আমি এই বিষয়ে একটু জানতে চাই? আমি স্যার কে অনেক সম্মান করতাম। আল্লাহ তাকে বেহেশত দান করুন। আমাকে এই বিষয়ে একটু জানাবেন। আমি কি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসাবে চাকরি করতে পারবো?
বিঃ দ্রঃ- কলেজ বা বিশ্ববিদ্যালয় ছেলে মেয়ে একসাথে বা শুধু মহিলা কলেজ হতে পারে। আমাকে এই বিষয়ে একটু জানাবেন। আলহামদুলিল্লাহ।
05 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। এমন কোন প্রতিষ্ঠানে আপনি যাবেন না যেখানে ছেলে-মেয়ে একসাথে পড়াশোনা করে অর্থাৎ সহশিক্ষা প্রতিষ্ঠানে। এটাই কুরআন-সুন্নাহর অভিমত। ছেলে এবং মেয়েরা নিজ নিজ ক্ষেত্রে কাজ করবেন না। ছেলেরা মেয়েদের সাথে কাজ করবে না তেমনি মেয়েরাও ছেলেদের সাথে কাজ করবে না। অল্লাহ ভাল জানেন।
প্রশ্নঃ 1278
হুযুর যদি একটু বলতেন? যে অহংকারমুক্ত থাকা যায় কিভাবে?
05 Jan 2026
ইসলামী বিধি বিধান মেনে চলুন। নিজেকে সব সময় ছোট মনে করবেন। মনে মনে এমন ভাববেন আমি জানি না কে আল্লাহর কাছে প্রিয়। যাকে আমি ঘৃনা করছি সেও আল্লাহ কাছে প্রিয় হতে পারে।
প্রশ্নঃ 1266
আসসালামুয়ালাইকুম, হুজুর আমি একটা মারাত্নক সমস্যার ভিতড় আছি। আমার বয়স ২৭, আমি অবিবাহিত এবং বেকারত্তের জন্য আপাদত বিয়ে করা সম্ভব না (পারিবারিক অবস্থানুযায়ী বেকারত্ব ঘুচলেও আমার মনে হয় আগামী ২/৩ বছরেও সম্ভব হবে না) এবং আমি আল্লাহর রহমতে কোন দিন কোন হারাম সম্পর্কেও জড়াইনি। কিন্তু মাঝে মাঝে যৌন-উত্তেজনার প্রকোপ এত বেশি হয় যে মাথা কাজ করে না, সেই সময় ইসলামি কঠিন আইন কানুনের জন্য বিশেষ করে জেনার কঠিন শাস্তির বিধানের জন্য আল্লাহকে পর্যন্ত দোষারোপ করি। আইন কানুন সব ভেঙ্গে বেরিয়ে আসতে ইচ্ছা করে, মনের ভিতড় নামাজ নিয়েও বিদ্রোহ জাগে মনে হয় নামাজ পড়ে কি হবে নামাজ আর পড়ব না এই ভাবে জিদ করে বসে থাকি। শেষে আবার মনে হয় এখন যদি মারা যাই তবে বেনামাজি হিসেবে মরতে হবে তখন আবার নামাজ পড়ি। মনে হয় আল্লাহ ধর্মীয় আইন দিয়ে আমাদেরকে শুধু কষ্ট দিচ্ছে অথচ দিব্যি যারা ইসলামি আইন মানে না তারা সারাজীবন জেনাসহ বিভিন্ন অপকর্ম করে আবার ঠিকই অল্পবয়সে বিয়েও করে। মনের ভিতড় এই অবস্থা চলতে থাকে ঘুমানোর আগপর্যন্ত, ঘুম থেকে জাগার পর আবার আমি স্বাভাবিক তখন আর সেই বিশ্রী চিন্তা মাথায় থাকে না। কি ভাবে এই অবস্থা থেকে মুক্তি পেতে পারি।
05 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। ভাই, সমস্যা আমরা তৈরী করি আর দোষ দেই আল্লাহকে। আল্লাহ তায়ালাতো আমাদেরকে বলেন নি যে, কথিত এই পড়াশোনা শেষ না করে বিয়ে করা যাবে না। যদি বলেন, কর্মের সংস্থান নেই তাহলে বলবো সাতাশ বছর বয়সে চাকরী ছাড়া কি আর কোন কর্মের সংস্থান করা যায় না? আল্লাহ কি বলেছেন যে, বাংলাদেশের ৪০ বছর ধরে পড়াশোনার পর যে চাকুরী হবে তারপর বিয়ে করতে হবে? আবার আপনি লিখেছেন, কর্মসংস্থান হলেও পারিবারিক কারণে বিয়ে করা সম্ভব নয়? এর জন্যও কি আল্লাহ দায়ী? দায়ী তো পরিবার। ভাল করে বুঝুন, আল্লাহ তায়ালা বিয়ের কোন বয়স নির্ধারণ করে দেন নি। এবং নির্দিষ্ট কোন কর্ম করতে হবে তাও বলেন নি। আপনার বয়স ২৭ বছর আপনি যে কোন হালাল কাজ করে বিয়ে করতে পারেন। যদি পিতা-মাতা বিয়ে দিতে না চায় তবুও আপনি বিয়ে করতে পারবেন। তবে আপনার এখন করণীও হলো পিতা-মাতাকে বিষয়টি যে কোনভাবে বুঝানো। যদি তার বোঝে ভাল না বুঝলে কোন কর্মের ব্যবস্থা করে আপনি বিয়ে করে নেবেন। কথিত চাকুরী নামক কর্মসংস্থান আল্লাহ তায়ালা বাধ্য করেন নি। যাদের কথা আপনি বলছেন যে, তারা অল্প বয়েসে বিয়ে করে তারা কিন্তু চাকুরী নামক কর্মের পিছনে ঘুরছে না। আশা করি বুছতে পেরেছেন।
প্রশ্নঃ 1251
আসসালামুয়ালাইকুম। আমার ছোট ভাই মাদ্রাসায় পড়ে। এখন সমাপনী পরিক্ষা দিচ্ছে। চট্টগ্রামে ভাল সহিহ আকিদার কোন মাদ্রাসা আছে কি? যেখানে ও সহিহ দীনের জ্ঞান অর্জন করতে পারবে। আস সুন্নাহর কোন মাদ্রাসা আছে কি? জাজাকাল্লাহু খাইর। আশা করি উত্তর দিবেন।
05 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। আমাদের একটাই প্রতিষ্ঠান স্থান: আস-সুন্নাহ ট্রাস্ট, কেন্দ্রীয় বাস টার্মিনাল, ঝিনাইদহ। আমাদের কোন শাখা চট্টগ্রামে নেই। বিস্তারিত জানতে www.assunnahtrust.org
প্রশ্নঃ 1245
আসসালামুয়ালাইকুম শায়খ আমি একটি পারিবারিক ব্যাপারে দিদ্ধায় আছি। আমি বি,এস,সি ইঞ্জিনিয়ারিং পাশ করেছি এবং আপাদত চাকরি খুজছি। আমি উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে (আমেরিকা) যেতে চাই, কিন্তু আমার মা বাবা (বিশেষ করে মা) চান উচ্চ শিক্ষার চিন্তা বাদ দিয়ে দেশেই চাকরি ব্যাবস্থা করে দ্রুত বিয়ে করি। এর পরেও যদি পড়াশুনা করতে চাই তবে সেটা যেন বিয়ের পরে করি। কিন্তু বিয়ের পরে স্ত্রীকে রেখে দেশের বাইরে যেয়ে ৪/৫ বছর থাকা এটা চরম অমানবিক ও অন্যায় হবে, আর এরকম আমি কখনোই করব না। এখন ব্যাপারট এমন হয়েছে বিয়ে করলে উচ্চ শিক্ষা হবে না, আর উচ্চ শিক্ষা করতে চাইলে আপাদত বিয়ে হবে না (যা আমার বাবা মা চান না)। এদিকে আমার বর্তমান বয়স ২৭ (আসল)। এখন আমার কি করা উচিত? আমি যদি আমার ইচ্ছাকেই প্রাধান্য দেই তবে কি পাপ হবে? নাকি বাবা মা র ইচ্ছাকেই প্রাধান্য দিয়ে বিয়ে করে নেয়া উচিত?
05 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। রাসূলুল্লাহ সা. পিতা-মাতার কথা উপেক্ষা করে জিহাদের যেতেও নিষেধ করেছেন। তাহলে আপনি উচ্চশিক্ষার জন্য কেন তাদের কথা উপেক্ষা করে বিদেশে যাবেন? আপনার উচিৎ হলো দেশে থেকেই কাজ করা।
প্রশ্নঃ 1234
আসসালামু আলাইকুম, আপানদের ওয়েব সাইটে প্রশ্নোত্তরগুলা সার্চ করার অপশন নাই। সার্চ অপশন এবং ক্যাটাগরি অনুসারে ব্রাউজ করার অপশন থাকলে ভালো হত। আমি নিজেও একজন ডেভেলপার। আপনারা চাইলে আমি বিনা পারিশ্রমিকে করে দিতে রাজি আছি। আরেকটা বিষয় জানাবেন। আমি যদি প্রশ্নোত্তর গুলো কপি করি তাহলে আপত্তি আছে কিনা?
05 Jan 2026
ওয়া আলােইকুমুস সালাম। সার্চ করার অপশন একেবারে নেই তা নয়। তবে বেশ সমস্যা আছে। আমরা সমাধানের চেষ্টা করছি। আপনি যদি এই নাম্বারে যোগাযোগ করেন তাহলে আমরা আপনার সহযোগিতা গ্রহণ করতে পারবো। 01762629410 কপি করতে চাইলে সমস্যা নেই। তবে এখান থেকে নিয়েছেন সেটা বলবেন।
প্রশ্নঃ 1223
আমরা যে ডাক্তার, ইঙ্গিনিয়ারিং, পড়ি এতে কি সোয়াব আছে? আর কুরান হাদিসে কি এর সম্পর্কে কিছু বলা আছে? জানেলা খুবি উপকার হবে.
05 Jan 2026
সহীহ হাদীসে আছে কাজের সওয়াব নিয়তের উপর নির্ভরশীল। সুতরাং আপনি যদি মানবসেবার উদ্দেশ্যে এই সব বিদ্যা অর্জন করেন তাহলে অবশ্যই সওয়াব হবে। আবার কুরআন হাদীস যদি দুনিয়া অর্জনের জন্য কেউ শিক্ষা করে তাহলে অবশ্যই সে ক্ষতিগ্রস্ত হবে।
প্রশ্নঃ 1218
আসসালামু আলাইকুম …আমার প্রশ্ন হচ্ছে … আমার বাবা মা দুইজনই লোকজনের সামনে অনেক ইনসাল্ট করে…যা আমার কাছে খুবই খারাপ লাগে…কিছু বললেই অনেক বকা খেতে হয়..আমি বেশির ভাগ ক্ষেত্রে নীরবতা পালন করি …মাঝে মধ্যে অনেক উচ্চ কন্ঠে কথা বলি … আর খোঁটা দেয় …যেমন খাবার নিয়ে, টাকা নিয়ে ইত্যাদি …. পরিবারের কাছ থেকে র্সাপোট জিনিস টা পাইনা… আমি জানি মা বাবা সর্ম্পকে খারাপ মন্তব্য করা উচিত না….তাই আমি রহমানের কাছে মাফ চাই… জানার কারণে আমি প্রশ্ন করলাম… ইসলাম এই ব্যাপারে কি বলে?…আসসালামু আলাইকুম
05 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম।
বাবা-মা থেকে কোন খারাপ কাজ প্রকাশ পেলে আল্লাহ তায়ালার কাছে দুআ করতে হবে এবং এমন কোন কৌশল অবলম্বন করে তাদেরকে সংশোধন করতে হবে যাতে তারা কোন কষ্ট না পায়। আপনি হতাশ হবেন না, ইনশাআল্লাহ একদিন সব ঠিক হয়ে যাবে। হতাশ হওয়া শয়তানের কাজ। এবং কোন অবস্থাতেই বাবা-মার সাথে খারাপ আচরণ করবেন না। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, فَلاَ تَقُل لَّهُمَآ أُفٍّ وَلاَ تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلاً كَرِيمًا তোমরা পিতা-মাতাদেরকে উফ শব্দ পর্যন্ত বলো না এবং তাদের সাথে কোমল ভাষা কথা বলো।সূরা বনীইসরাইল, আয়াত ২৩।
প্রশ্নঃ 1179
Sir, Could you please add me (FB) to get upload continue from this page and share my friends and family for getting spiritual knowledge. May Allah bless us to get valuable benefits from this page. Ameen. Thanks.
Mujib
04 Jan 2026
আপনি এই LINK ওপেন করে লাইক দিন। আপনি আমাদের সকল পোস্ট পাবেন ইনশাআল্লাহ।
প্রশ্নঃ 1169
ভূমিকাঃ আমাদের সমাজে অনেক ভদ্রলোক অন্যকে গালি দেন অথবা গালি না দিলেও অভিশাপ দেন, তাদের বুঝিয়ে বলতে গেলে তারা বলেন আল্লাহ গালি দিয়েছেন সাথে অভিশাপ ও দিয়েছেন, রাসুলুল্লাহ (সাঁঃ) গালি দিয়েছেন, অভিশাপ দিয়েছেন, অন্যের নাম বিকৃত করেছেন, আমিও করবো, বাংলাদেশের যে আলেম রা করে তারাও ঠিক করে এসব কাজ
ঘটনা ১; আমাদের মহল্লায় মসজিদের ইমাম বক্তব্যের ভেতর কুরান ও হাদিস থেকে উল্লেখ করে বলেন – কাউকে গালি দেয়া, নাম বিকৃত করা ঠিক না, সে যতই পাপী হোক, মৃত্যুর পর সমালোচনা বা খারাপ নাম করা ঠিক নয়, কারণ তাদের সাজা তারা পেয়ে গেছে। ইত্যাদি। যারা জাহানারা ইমাম কে জাহান্নামের ইমাম যাদি। কুদ্রতে খুদা কে গজবে খুদা বলেন এটা তাদের ভুল। ঘটনা ২ঃ এখন ভূমিকায় উল্লেখিত ভদ্র রা অই ইমামের সমালোচনা ও গীবত করেন, তারা বলেন
——- যেহেতু আরব রা এক লোকের নাম আবুল হাকাম রেখেছিলো, কিন্তু রাসুল (সাঁঃ ) তার নাম আবু জেহেল করে দিয়েছিলন সেহেতু ঘটনা ১ এর আলেম দের উক্ত সমালোচনা নাম বিকৃতি ঠিক আছে। —— যেহেতু বদর যুদ্ধের পর রাসুল (সাঁঃ) আবু জেহেলের বাড়ি পায়খানা ঘোষণা করেছিলেন সাহেতু মৃত ব্যক্তিদের নামে সমালোচনা ঠিক আছে, মসজিদের ইমামের কথা ভুল । ইত্যাদি। (1067) * প্রশ্ন ** এই ২ যেহেতু কতটুকু সত্য, বা এর ব্যাখ্যা কি? আর সুরাহ হুজুরাতের ১১ নং আয়াত থেকে শুরু হওয়া নিয়ম গুলোর সাথে এর মিল অমিল কি? দয়া করে বিস্তারিত বলবেন। উল্লেখ্য যে, উপরক্ত ভুমিক্যায় উল্লেখিত সমস্যা এক ভদ্রের নয়, সারা সমাজে ফিতনা বেড়ে যাচ্ছে, দল তো আছেই, যেমন ইমাম তাবলীগই দলে ছিলেন তাই সব অন্যরা তার সমালোচনা বেশি করছে। এসব ভালো লাগছেনা। প্রশ্ন উত্তরটা পেলে যদি কিছু করতে পারি । আর হা সম্ভব হইলে সরাসরি দাওয়াতে শযতেদিতে পারেন বা এই রিকোয়েস্ট মাথায় রাখতে পারেন ভবিষ্যতে,। স্থান মনিরাম্-পুর যশোর। জাঝাকাল্লাহ।
04 Jan 2026
আপনার প্রশ্নে কয়েকটি বিষয় আছে।
১. গালি দেয়া, ২. লানাত দেয়া, ৩. নাম বিক্রিত করা।
প্রথমে আমরা গালি দেয়ার বিষয়ে আলোচনা করবো। তবে শুরুতেই আপনাকে বলে রাখ প্রতিটি ক্ষেত্রেই মুসলিম এবং অমুসলিমের ক্ষেত্রে ভাগ আছে। মুসলিমকে গালি দেয়া গুনাহের কাজ। রাসূলুল্লাহ সা. বলেন, ، عَنْ زُبَيْدٍ ، قَالَ : سَأَلْتُ أَبَا وَائِلٍ ، عَنِ الْمُرْجِئَةِ فَقَالَ : حَدَّثَنِي عَبْدُ اللهِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ : سِبَابُ الْمُسْلِمِ فُسُوقٌ وَقِتَالُهُ كُفْرٌ অর্থ: মুসলিমকে গালি দেয়া ফাসেকী (গুনাহের কাজ) এবং তাকে হত্যা করা কুফুরী কাজ। এই হাদীস থেকে স্পষ্ট যে, কোন মুসলিমকে গালি দেয়া জায়েজ নেই। সহীহ বুখারী, হাদীস নং ৪৮।
আর অমুসলিম হলেও তাকে গালি দেয়া যাবে না। নিচের হাদীসটি লক্ষ্য করুন: حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنِ الأَعْمَشِ عَنْ مُسْلِمٍ عَنْ مَسْرُوقٍ عَنْ عَائِشَةَ قَالَتْ أَتَى النَّبِىَّ -صلى الله عليه وسلم- أُنَاسٌ مِنَ الْيَهُودِ فَقَالُوا السَّامُ عَلَيْكَ يَا أَبَا الْقَاسِمِ. قَالَوَعَلَيْكُمْ قَالَتْ عَائِشَةُ قُلْتُ بَلْ عَلَيْكُمُ السَّامُ وَالذَّامُ. فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يَا عَائِشَةُ لاَ تَكُونِى فَاحِشَةً অথ: আয়েশা রা. থেকে বর্ণিত তিনি বলেন, কিছু ইহুদী নবী সা. কাছে এসে বলল, السَّامُ عَلَيْكَ يَا أَبَا الْقَاسِمِ (তোমাদের উপর মৃত্যু আসুক, সালামের পরিবর্তে এই কথা তারা বলেছিল। ) তখন রাসূলুল্লাহ সা. বলেন, তোমাদের উপরও। আয়েশা রা. বলেন, তখন আমি বললাম, বরং তোমাদের উপর মৃত্যু এবং বেইজ্জতি আসুক। তখন রাসূলুল্লাহ সা. বলেন, হে আয়েশা! তুমি (তাদের মত) অশ্লীল কাজকারী হয়ো না। সহীহ মুসলিম হাদীস নং ৫৭৮৬।
তবে কোন অমুসলিম যদি মুসলমানদের সাথে যুদ্ধ লিপ্ত থাকে বা শত্রুতায় লিপ্ত থাকে তাহলে তাকে গালি দেয়া জায়েজ। এই বিষয়ে ইমাম সানয়ানী বলেন, وفي مفهوم قوله المسلم دليل على جواز سب الكافر فإن كان معاهدا فهو أذية له وقد نهى عن أذيته فلا يعمل بالمفهوم في حقه وإن كان حربيا جاز سبه إذ لا حرمة له وأما الفاسق فقد اختلف العلماء في جواز سبه بما هو مرتكب له من المعاصي فذهب الأكثر إلى جوازه لأن المراد بالمسلم في الحديث الكامل الإسلام والفاسق ليس كذلك এই হাদীসে (মুসলিমকে গালি দেয়া ফাসেকী) মুসলিম উল্লেখ থাকার কারণে এই কথা বুঝে আসে যে, কাফেরকে গালি দেয়া জায়েজ। তবে যদি কাফের ইসলামী রাষ্ট্রে ট্যাক্সের বিনিময়ে থাকে তাহলে গালি দেয়া হবে তাকে কষ্ট দেয়া আর কষ্ট দেয়া ইসলামে নিষিদ্ধ। সুতরাং তার ক্ষেত্রে গলি দেয়া জায়েজ কথাটি প্রযোজ্য নয়।
তবে যদি কোন কাফের মুসলিমদের সাথে যুদ্ধে লিপ্ত থাকে তাহলে তাকে গালি দেয়া জায়েজ।আর সর্বদা পাপাচারে লিপ্ত থাকা ফাসেককে গালি দেয়া জায়েজ কিনা সে বিষয়ে মতভেদ আছে। তবে অধিকাংশ আলেম জায়েজ বলেছেন। কেননা হাদীসে মুসলিম দ্বারা উদ্দেশ্য হলো পরিপূর্ণ মুসলিম। আর ফাসেক পরিপূর্ণ মুসলিম নয়। সুবুলুস সালাম ৪/১৮৮। এখান থেকে বুঝে আসে মুসলিম ও ট্যাক্স দিয়ে থাকা কাফের এবং যুদ্ধ বা শত্রুতারত কাফেরের হুকুম এক নয়। অর্থাৎ আবু জাহেল এবং মুসলিমের হুকুম এক নয়।
এবার লানাত বিষয়ে আলোচনা করা যাক: মুসলিমকে লানাত করা নিষিদ্ধ। রাসূলুল্লাহ সা. বলেছেন, ومن لعن مؤمنا فهو كقتله অর্থ: যে ব্যক্তি কোন মুমিনকে লানাত করলো তাহলে সে যেন তাকে হত্যা করলো। সহীহ বুখারী হাদীস নং ৬০৪৭। কাদেরকে লানত করা যাবে এই বিষয়ে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ. বলেন, وَاللُّغَةُ تُجَوِّزُ مُطْلَقًا لِمَنْ لَعَنَهُ اللَّهُ وَرَسُولُهُ ؛ وَأَمَّا لَعْنَةُ الْمُعَيَّنِ فَإِنْ عُلِمَ أَنَّهُ مَاتَ كَافِرًا جَازَتْ لَعْنَتُهُ . وَأَمَّا الْفَاسِقُ الْمُعَيَّنُ فَلَا تَنْبَغِي لَعْنَتُهُ ؛ { لِنَهْيِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُلْعَنَ عَبْدُ اللَّهِ بْنُ حِمَارٍ الَّذِي كَانَ يَشْرَبُ الْخَمْرَ } مَعَ أَنَّهُ قَدْ لَعَنَ شَارِبَ الْخَمْرِ عُمُومًا مَعَ أَنَّ فِي لَعْنَةِ الْمُعَيَّنِ – إذَا كَانَ فَاسِقًا أَوْ دَاعِيًا إلَى بِدْعَةٍ – نِزَاعٌ যাদেরকে আল্লাহ আর তাঁর রাসূল লানাত দিয়েছেন তাদেরকে লানাত করা নি:শর্তভবে জায়েজ। এবং নির্দিষ্ট কোন ব্যক্তি যদি কাফের হয়ে মারা যায় তাকেও লানাত করা জায়েজ।
আর কোন ফাসেককে নির্দিষ্ট করে লানাত করা উচিত নয়, কারণ নবী সা. আব্দুল্লাহ ইবনে হিমার, যিনি মদ পান করেছিলেন, তাকে লানাত করতে নিষেধ করেছিলেন। (সহীহ বুখারী, হাদীস নং ৬৭৮০। )তবে ব্যাপকভাবে মদপানকারীর উপর তিনি লানাত করেছিলেন। (ব্যাপকভাবে অর্থাৎ এমন বলা মদপানকারীদের উপর আল্লাহর লানাত হোক। ) এর সাথে যখন কোন ফাসেক ব্যক্তি নিজের কাজকে সমর্থন করবে এবং কোন বিদআতি নিজের বিদআতের দিকে অন্যদের আহ্ববান করবে তখন তাকে লানাত করা জায়েজ কিনা এই বিষয়ে বিতর্ক আছে। (অর্থাৎ একদল জায়েজ বলেন আরেক দল না-জায়েজ বলেন। )মাজমাউল ফাতওয়া ৬/৫১১।
তাহলে আমরা বলতে পারি মুসলিমকে লানাত দেয়া নিষিদ্ধ তবে বিদআতের দিকে আহ্বান কারী বিদআতী এবং পাপকাজের সমর্থনকারী ও অন্যেকে পাপকাজের দিকে আহ্বানকারী ব্যক্তিকে লানাত দেয়া অনেক আলেমের মতে জায়েজ। আর কাফিরকে মারা যাওয়ার পরও লানাত করা জায়েজ। সুতরাং এক্ষেত্রে কাফের আর মুসলিমকে এক করলে চলবে না। নাম বিকৃত করা যাবে ইসলামে নিষিদ্ধ।
আল্লাহ কুরআনে বলেছেন, وَلا تَنَابَزُوا بِالأَلْقَابِ بِئْسَ الاِسْمُ الْفُسُوقُ بَعْدَ الإِيمَانِ وَمَن لَّمْ يَتُبْ فَأُوْلَئِكَ هُمُ الظَّالِمُونَ তোমরা কারো নামকে বিকৃত করো না, ইমান গ্রহনের পর তা খুবই নিকৃষ্ট কাজ। যে তাওবা করবে না সে জালিম। সূরা হুজুরত, আয়াত নং ১১। উপরের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম কোন মূমিন মুসলিমকে গালি দেয়া যাবে না, লানাত করা যাবে না এবং তাদের নাম বিকৃত করা যাবে না।
তবে কাফিরদেকে ক্ষেত্রে সকল ক্ষেত্রে হুকুম এক নয়। সুতরাং রাসূলুল্লাহ সা. কাউকে (অবশ্যই শত্রতারত কাফেরকে) লানাত করেছেন বা নাম বদলে দিয়েছেন সেই জন্য আমাদের জন্য (কোন মূমিনের ক্ষেত্রে) জায়েজ বিষয়টি এমন ভাবা ঠিক নয়্। তবে কোন পাপাচারী যদি মানুষকে পাপের দিকে আহ্বান করে,মানুষকে খারাপ পথে নিয়ে যায় তাহলে সেটা জনগনে সামনে তুলে ধরা প্রয়োজন, এতে কোন গোনাহ নেই বরং সওয়াবের কাজ।
এই বিষয়ে ইমাম নববী বলেন, باب ما يباح من الغيبة اعلم أن الغيبة تباح لغرض صحيح شرعي لا يمكن الوصول إليه بها وهو ستة أسباب: – ৃ الرابع: تحذير المسلمين من الشر ونصيحتهم، وذلك من وجوه: منها جرح المجروحين من الرواة والشهود، وذلك جائز بإجماع المسلمين، بل واجب للحاجة …জেনে রাখা উচিত যে, শরয়ী প্রয়োজনে গিবত বৈধ, যখন গিবত ছাড়া সেই প্রয়োজন সম্ভব নয়। এই প্রয়োজন মোট ছয় প্রকার। ….৪। মুসলিমদেরকে অকল্যান থেকে সতর্ক করা এবং নসীহত করার উেেদ্দশ্যে। রিয়াদুস সালেহীন, বা-বু মা ইউবাহু মিনাল গিবাত, ১৫৩০ নং হাদীসের পূর্বে।
আবু জাহেল, জাহান্নামের ইমাম এবং গজবে খুদাকে এভাবে ব্যখ্যা করতে হবে।অর্থাৎ এভাবে নাম বলে তাদের অনিষ্ট থেকে বেঁচে থাকার জন্য জাতিকে সতর্ক করা হয়েছে। নাম বিকৃত করা উদ্দেশ্য নয়। এছাড়া আমরা দেখেছি যে, সাধারণ মূমিন এবং কাফের বা চরম পর্যায়ের ফাসেকের হুকুম এক নয়, চরম পর্যায়ের ফাসেককে গালি দেয়াও অধিকাংশ আলেম জায়েজ বলেছেন। আর মারা যাওয়ার পর মুমিনের দোষত্রুটি নিয়ে আলোচনা করা উচিৎ নয়।
তবে এখানেও মনে রাখতে হবে কাফের বা চরম পর্যায়ের ফাসেক এই হুকুমের অন্তভূক্ত নয়। আপনার প্রশ্ন থেকে যা মনে হয়েছে সেখানে মানুষ নিষিদ্ধ দলাদলীতে লিপ্ত, মুসলিমদের ঐক্যের সার্থে এর থেকে বিরত থাকা দরকার। আল্লাহ সবচেয়ে ভাল জানেন।
প্রশ্নঃ 1174
আসসালামু আলাইকু। আমার একটি প্রশ্নের উত্তর দয়া করে জানাবেন কী? প্রশ্নটি হল কোন যুবক যুবতী নিজেদের কে দাম্পত্য জীবনে আবদ্ধ করতে চাইলে এতে উভয় পরিবারের মধ্যে বনাবনী না বলে উক্ত যুবক যুবতী আল্লাহ্ র কাছে সাহায্য চাওয়া কি জায়েজ?
04 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। যে কোন হালাল কাজে আল্লাহর সাহায্য চাওয়া যায়। বিবাহের ক্ষেত্রে নারী-পুরুষ সকলের উচিৎ অভিভাবকের মতামতকে গুরুত্ব দেয়া। উঠতি বয়সী ছেলে-মেয়েরা আবেগের কারণে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে যা ভবিষ্যৎ জীবনে তাদের জন্য ক্ষতিকর হতে পারে। পক্ষান্তরে বয়সে প্রবীণ ব্যক্তিরা দীর্ঘ অভিজ্ঞতার কারণে ভুল করেন। সুতরাং বিবাহে অভিভাবকের রাজী থাকা না থাকা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পাত্র-পাত্রীর পরিবারের মাঝে যদি বনাবনি না হয় তাহলে তো অশান্তি প্রথম থেকেই শুরু হলো। এমন সংসারে কি শান্তির আশা করা যায়? আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
প্রশ্নঃ 1155
Assalamualaiqum. Muhtaram. Ami khubi bektigoto ekti somosya niye aj prosno korchi. Somosyati etotatai tibro akar dharon korechay jay ersomadhan ashu proyojon. Somosyati nimnorup:
Ami biye korechi aj prai 12 bochorer uporay. Kintu ekhono ami amar strir proti etotibro sharirik akorshon onuvob kori jay prai proti ratei amar strir sarhay amar ontorongo hotay hoi. Opordikay amar stri tar thik ultu. O khub olos prokrihir o ghum katuray. Tai amar sathay sharirik melameshai o prai onagrohi thakay ebong majhay majhay khubi birokto hoi. Shei ratgulutay amar khubi osthirota o chotfotanitay nirghum onosthai katay. Ami ekti private firm e chakri kori bidhai etay amar khubi oshubidha hocchay. Amar dhorjo barar jonyo ami Allahar kachay prie doa kori. Eniye amar strir satheo onekbar kotha hoechay. O bolay or diabetes achay bolay or erokom hoi. Kintu ami jani eta or oloshota thekay. Kenona sharirik somporko korlay voray uthay gusol kora, onekhhon jegay thaka ur kachay jhamela monay hoi. Emonki ami Officay jaor somoyo okay ami jagroto paina- ghumiye thakay. Eobosthai ami ki kortay pari?
04 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। ভাই, আপনারা দুজনই কোন যৌনরোগ ও মনোরোগ বিশেষজ্ঞকে দেখান। আপনি যেটা করছেন সেটাও স্বাভাবিক নয়। আবার সে যেটাকে ঝামিলা মনে করছে সেটাও তার জন্য উচিৎ নয়। আর আল্লাহর কাছে বেশী বেশী সাহায্য চান। আমরা আপনাদের জন্য দুআ করি আল্লাহ যেন আপনাদের এই সমস্যা দূর করে দেন।
প্রশ্নঃ 1149
Sir, Assalamu alaikum, Ami apnader web site (assunnahtrust) theke kono boi PDF file download korte partecina, Ami a bepare apnader kass theke help chasci,
04 Jan 2026
ওয়া আলাইকুমুস সালমা। আপনি এই নাম্বারে যোগাযোগ করুন: 01730 74 70 01, 01791 66 66 63, 01791 66 66 6৪, 01791 66 66 65
প্রশ্নঃ 1153
হুজুরের সারাজীবনের লেকচারগুলো একটা বই আকারে বের করবেন বলেছিলেন মনেহয়। ওটা কি করা হচ্ছে?
04 Jan 2026
দুআ করেন। এখনো কাজ শুরু করা যায় নি। ইনশাআল্লাহ হবে।
প্রশ্নঃ 1143
আস-সালামু আ লাইকুম ক্ষমা করবেন আমি একসাথে ৩ টা প্রশ্ন করছি
১. স্বামী কে দ্বীন এর পথে আনার জন্যে বিশেষ কোনো আমল এবং দুআ আছে কি? দয়া করে জানালে উপকৃত হবো ইন-শাহ -আল্লাহ।
২. স্বামীর ভাই/বোন এর ছেলের সামনে কেমন পর্দা করা উচিত?
৩. স্বামীর নাম ধরে ডাকার ব্যাপারে ইসলাম কি বলে? আমি কোথায় যেন পড়েছিলাম নাম ধরে ডাকা বেয়াদবি এটা কি সত্য? আমি এটাই মেনে চলি কিন্তু অনেকে বলে এমন কিছু বলা নেই।
04 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। স্বামীকে দ্বীনের পথে আনার বিশেষ কোন আমল আছে বলে আমার জানা নেই। তবে আপনি আপনার দু:খ কষ্টের কথা আল্লাহকে বলে মন থেকে দুআ করতে থাকুন। আমরা দুআ করি আল্লাহ আপনার এই সমস্যা দূর করেন। ২। তাদের সামনে শরয়ী পর্দা করতে হবে। মাহরাম ছাড়া সকলের পর্দার একই হুকুম। ৩। স্বামীর নাম ধরে ডাকা ইসলামী বিধান অনুযায়ী সমস্যা নয়। তবে সমাজ যদি এটাকে খারাপ মনে করে তাহলে বিরত থাকাই উচিৎ।
প্রশ্নঃ 1130
ভরণ পোষণ এর সামর্থ্য না থাকলে ইসলামিক উপায় কি পরিবার পরিকল্পনা করা যাবে?ভরণ পোষণ এর সামর্থ্য না থাকলে ইসলামিক উপায় কি পরিবার পরিকল্পনা করা যাবে?
04 Jan 2026
ভরন-পোষন করতে পারবে না এই ভয়ে কারো জন্য পরিবার পরিকল্পনা তথা জন্ম নিয়ন্ত্রন জায়েজ নেই। আল্লাহ কুরআনে বলেছেন,وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ خَشْيَةَ إِمْلَاقٍ نَحْنُ نَرْزُقُهُمْ وَإِيَّاكُمْ إِنَّ قَتْلَهُمْ كَانَ خِطْئًا كَبِيرًا তোমরা তোমাদের সন্তানদেরকে অভাবের ভয়ে হত্যা করো না, আমি তাদের এবং তোমাদের রিযিক দান করি। নিশ্চয় তাদের হত্যা করাটা হবে বড় গোনাহ। সূরা বনী-ইসরাইল, আয়ত,৩১। সূরা আনয়ামের ১৫১ নং আয়াতেও আল্লাহ তায়ালা এমনটি বলেছেন।
প্রশ্নঃ 1125
ইসলাম ধর্মে কি সন্তান ত্যায্য করে দেবার উপায়/বিধান/নিয়ম রয়েছে?
04 Jan 2026
সন্তানকে ত্যাজ্য করার অনুমতি ইসলামে নেই। পিতা-মাতার দায়িত্ব হলো সন্তানকে ছোটবেলা থেকে ইসলাম ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলা। ৭ বছর বয়স থেকেই সালাতে অভ্যস্ত করে তোলা। সবার সাথে ভাল ব্যবহারের অভ্যাস গড়ে তোলার জন্য চেষ্টা করা। পিতা-মাতা যদি তাদের এসব দায়িত্ব পালন করেন আশা করা যায় সন্তান ভুল পথে যাবে না। এরপরও যদি সন্তন বিপথগামী হয় তার দায়-দায়িত্ব সন্তানের, পিতা-মাতার নয়। তবে কোন অবস্থাতেই সন্তানকে ত্যাজ্য করার অনুমতি ইসলাম দেয় নি।
প্রশ্নঃ 1109
আসসালামু আলাইকুম । আমার প্রিয় হুজুর তো আর দুনিয়াতে নেই তাই আপনি কে আমি জানি না তবে আশা করছি আপনিও আল্লাহর খাচ বান্দা । দয়া করে আমাকে কিছু আমল শিখায়া দিন । আমার প্রশ্ন:কিছুদিন যাবৎ শয়তান আমাকে একটি ওয়াচ ওয়াচা দিচ্ছে সেটা হলো আল্লাহ্কে গালি দিতে মনে চাচ্ছে কিন্তু আমি অন্তরে আল্লাহকে গালি দিচ্ছি না শুধু অন্তরে গালি ওয়াচ ওয়াচা দিচ্ছে,আমি সাথে সাথেই অনেক তাওবা পাঠ করছি তবুও শয়তানের ঐই ধোকা থেকে আমি রক্ষা পাচ্ছি না এখন আমাকে এমন আমল শিখিয়ে দিন যাতে ঐই ওয়াচ ওয়াচা থেকে বাঁচতে পারি!
ধন্যবাদ!
04 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। ভাই, এটা শয়তানে কাজ। আপনি
أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
নিয়মিত বারবার পাঠ করতে থাকুন, ইনশাআল্লাহ আপনি এই সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। শয়তান ধোকা দিলে রাসূলুল্লাহ সা. উপরুক্ত দুআটি পড়তে বলেছেন। সহীহ বুখারী, হাদীস নং ৬১১৫।
প্রশ্নঃ 1070
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
১. বাচ্চা দের অনেকেই নগদ টাকা,অলংকার,জামা কাপড় উপহার দেয়। এই টাকা বাবা মা তাদের প্রয়োজনে/সংসার এর প্রয়োজনে/বাচ্চার জন্যে খরচ করতে পারবে কি?
২. উপহার পাওয়া জামাকাপড় অন্য কাউকে দান বা উপহার দিতে পারবে কি?
৩. উপহার পাওয়া অলংকার বাবা মা ব্যবহার করতে বা অন্য কাউকে উপহার দিতে পারবে কিনা?
04 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। বাচ্চাদের উপহার দেয়া টাকা পয়সা বাব-মা নিজেদের সাংসারিক প্রয়োজনে খরচ করতে পারবে না তবে বাচ্চার জন্য খরচ করতে পারবে। তেমনি উপহার দেয়া জামা কা্পড় অলংকারের মালিকও বাচ্চা, বাবা-মা তাতে হস্তক্ষেপ করতে পারবে না।
প্রশ্নঃ 1068
আসসালামু আলাইকুম!
১। শ্বশুর শ্বাশুড়ীকে সেবা করা কি বউয়ের উপর ফরয, নাকি নফল?
২। স্বামী কি তাকে স্বামীর মায়ের বাবা মায়ের সেবা করতে বাধ্য করতে পারবে?
৩। স্ত্রী যদি শ্বশুর শ্বাশুড়ীর সাথে না থেকে স্বামীর সাথে আলাদা বাড়ি বা বাসায় থাকতে পারবে? এক্ষেত্রে যদি থাকে তাহলে স্বামীর কি গুণাহ হবে?
৪। একজন স্ত্রীর হ্বক কি কি?
উত্তরগুলো জানা খুবই জরুরী। ইসলামের আলোকে জানালে উপকৃত হবো।
04 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। ভাই, প্রথমেই আপনাকে বলি আইন আর কর্তব্যের মাঝে আপনাকে ভাগ করতে হবে। শান্তিতে বসবাস করতে হলে আপনাকে কর্তব্য পালন করতে হবে শুধু আইন মানলে শান্তি আসবে ন। আপনার স্ত্রী আইনত তার শ্বশুর-শ্বাশুড়ীর খেদমত করতে বাধ্য নন কিন্তু তার কর্তব্য হলো তাদের খেদমত করা। আপনার ভাষায় ফরজ নয় নফল। সুতরাং স্বামী বাধ্য করতে পারবে না তবে উৎসাহিত করবে, বিষয়টির গুরুত্ব স্ত্রীকে বুঝাবে। স্ত্রীর হক সমূহের অন্যতম একটি হলো স্ত্রী যদি পৃথম বাড়িতে থাকতে চাই তাহলে তার সেই দাবী স্বামীকে মানতে হবে। তবে এক্ষেত্রে পিতা-মাত যেন অসন্তুষ্ট না হয় সে দিকে খেয়াল রাখতে হবে অর্থাৎ পিতা-মাতকে বিষয়টি ভালভাবে যে কোন উপায়ে বুঝাতে হবে। স্ত্রীর কয়েকটি হক হলো তার খাদ্য, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা স্বামীকে করতে হবে। তার সাথে যৌন-কার্যকালাপ করতে হবে ইত্যাদি।
প্রশ্নঃ 1045
আমি যতদূর জানি বিয়ে করা সবার জন্য ফরয না। আমার প্রশ্ন হলো বিয়ে না করলে ইসলামের আলোকে বা বিধানে কোনো সমস্যা আছে কী? দয়া করে আল কুরআন ও হাদীসের আলোকে জানাবেন।
04 Jan 2026
আপনার যদি সামর্থ থাকে তাহলে অবশ্যই আপনি বিয়ে করবেন। মুমিনে উচিৎ রাসূলুল্লাহ সা. এর সুন্নাতের অনুসরণ করা, জায়েজ খুঁজে বোড়ানো নয়। এক ব্যক্তি যিনি বিয়ে না করে বেশী বেশী ইবাদত করতে চাইলেন, এই কথা শুনে রাসূলুল্লাহ সা. বললেন, وَأَتَزَوَّجُ النِّسَاءَ فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنِّي. অর্থ: আমি মহিলাদেরকে বিয়ে করেছি,সুতরাং যে ব্যক্তি আমার সুন্নাতকে উপক্ষা করবে সে আমার দলভূক্ত নয়। সহীহ বুখারী, হাদীস নং ৫০৬৩। অন্য হাদীসে রাসূলুল্লাহ সা. বলেন,: النِّكَاحُ مِنْ سُنَّتِي ، فَمَنْ لَمْ يَعْمَلْ بِسُنَّتِي, فَلَيْسَ مِنِّي ، وَتَزَوَّجُوا ، فَإِنِّي مُكَاثِرٌ بِكُمُ الأُمَمَ ، وَمَنْ كَانَ ذَا طَوْلٍ فَلْيَنْكِحْ ، وَمَنْ لَمْ يَجِدْ فَعَلَيْهِ بِالصِّيَامِ ، فَإِنَّ الصَّوْمَ لَهُ وِجَاءٌ. বিয়ে আমার সুন্নাত, যে আমার সুন্নাত অনুযায়ী আমল করে না সে আমার দলভূক্ত নয়। তোমরা বিয়ে করো, কেননা আমি বেশী সংখক উম্মতের কারণে গর্ব করবো। যার সামর্থসু থাকে সে যেন বিয়ে করে, আর যার সামর্থ নেই সে যেন রোজা রাখে। সুনানু তিরমিযী, হাদীস নং ১৮৪৬। হাদসটিকে শায়খ আলবানী হাসান বলেছেন। সুতরাং সবার জন্য ফরজ নয় এই অজুহাতে বিয়ে থেকে দূরে থাকা ঠিক হবে না।
প্রশ্নঃ 1040
আস-সালামু আলাইকুম মুহতারাম, আমি একটি বিষয়ে আপনার কাছে জানতে চাই, প্রশ্ন : স্বামী ও স্ত্রী র রক্তের গ্রুপ একি হয় তাহলে সন্তান নেয়ার পর সন্তানের কোন সমস্যা হতে পারে কিনা? ইসলাম কি বলে, আমার স্ত্রী স্কুলে পড়ে ওখানের এক শিক্ষক নাকি বলেছে ব্লাড গ্রুপ একি হলে মারাত্মক সমস্যা হতে পারে, আমি নিজে এসব বিশ্বাস করিনা, জানালে উপকৃত হব।
04 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। স্বামী ও স্ত্রীর রক্ত একই গ্রুপ এক হলে কোন ইসলামের দৃষ্টিতে কোন সমস্যা আছে বলে আমাদের জানা নেই।
প্রশ্নঃ 1039
Assalamualaikum Wa rahmatullah… ভাই, আশা করি ভালো আছেন। আপনাদের এই প্রশ্ন উত্তর বিভাগটা খুবই উপকার হচ্ছে। আমি একজন সাধারণ মুসলিম। তাই অনেক কিছুই আপনাদের থেকে জানতে পারছি।আলহামদুলিল্লাহ্! আল্লাহ্ পাক আপনাদের জাযাখায়ের দান করুন।আমিন। ভাই আমি বিবাহিত! আমি সাধারণত সহবাস করার পর আমার লজ্জাস্থান একটা কাপরের টুকরো দিয়ে ভালো করর মুছে তারপর ঘুমিয়ে পড়ি। আলসেমির কারনে অজু করা হয় না। এতে কি আমার কোন গুনাহ হচ্ছে? দয়া করে জানাবেন।
04 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। না, ভাই, গুনাহ হচ্ছে না। তবে ধুয়ে নিয়ে ঘুমানো ভাল। রাসূলুল্লাহ সা. ধুয়ে ঘুমানোর পরামর্শ দিয়েছেন। অনেক সময় না ধোয়ার কারণে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। রাসূলুল্লাহ সা. বলেন, إِذَا أَرَادَ أَنْ يَنَامَ وَهْوَ جُنُبٌ غَسَلَ فَرْجَهُ وَتَوَضَّأَ لِلصَّلاَةِ. অর্থ: জুনুবী ব্যক্তি (সহবাসের কারলে অপবিত্র ব্যক্তি) যখন ঘুমাতে চাইবে তখন সে যেন তার লজ্জাস্থান ধয়ে নেয় এবং নামাযের ওযুর মত ওযু করে নেয়। সহীহ বুখারী, হাদীস নং ২৮৮। সুতরাং আমাদের উচিত হাদীস অনুযায়ী ধুয়ে নেয়া। তবে না ধুলে গুনাহ হবে না।
প্রশ্নঃ 1021
ভাই, আমি বিবাহিত। আমার পুর্বে হস্তমৈথুন করার অভ্যাসটা ছিলো। এটা অবশ্য এখন নেই। কিন্তু আমার স্ত্রী যখন তার বাবার বাড়ি বেড়াতে যায় তখন আমি একলা হয়ে যাই। যদিও হস্তমৈথুন করি না। কিন্তু যখন ফেসবুকে ভালো লেকচারের ভিডিওগুলা দেখার সময় মাঝে মাঝে কিছু খারাপ ভিডিও এসে পড়ে।এমতাবস্থায় আমার সেই ভিডিওগুলা দেখতে মন চায়। কিন্তু পরবর্তীতে খুব খারাপ লাগে এই ভেবে যে এটা ঠিক হয়নি। আমিতো গুনাহের কাজ করলাম। তখন তওবা করে থাকি। কিন্তু শরীর খুব খারাপ লাগে ইচ্ছে করে হস্তমৈথুন করি। আমার স্ত্রী আমার বাড়িতে থাকলে এই সমস্যা হয় না। আমি কি করতে পারি বা এমন কোন আমল আছে যা আমাকে আমার এমন জৈবিক চাহিদাকে দমন করে রাখবে? আর ইসলামিক দৃস্টিতে হস্তমৈথুন করা বৈধ নাকি টোটালি অবৈধ? প্লিজ জানাবেন।
03 Jan 2026
ভাই, আপনার জন্য আমল হলো যখন আপনার স্ত্রী আপনার কাছে থাকবে না তখন আপনি ফেসবুক-ইন্টারনেট ব্যবহার একদম করবেন না। আপনার লেকচার শুনতে ইচ্ছা করলে আগে থেকে ডাউনলোড করে রেখে শুনবেন। এটা্ই আপনার জৈবিক চাহিদা দমনের আমল। অর হস্তমৈথুন কারা টোটালী হারাম। কোন কোন আলেম বলেছেন, ব্যভিচারের আশংকা থাকলে হস্তমৈথুন ব্যভিচারের চেয়ে কম গুনাহ। আমরা আপনার জন্য দুআ করি তিনি যেন আপনাকে এই সমস্যা থেকে পরিত্রান করেন।
প্রশ্নঃ 1015
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ! আমি একজন হাই প্রেশারের রোগি। আমি একটা ঔষধ সেবন করি ডাক্তারের পরামর্শ অনুযায়ী। কিন্তু আমার সমস্যা হলো আমি যে ঔষধ টা সেবন করি এমন একটা ঔষধ যেটা আমার অনেক প্রব্লেম করে, যেমন আমার আচরণগত সমস্যা ও সলাতে আমার খুসুখুজু নস্ট হয়। লোকদের সাথে আমার আচরণ খারাপ হয়। আবার যদি সেটা সেবন না করি তাতেও প্রেশার বেড়ে যায়। এমন দ্বিমুখী সমস্যায় ভুগতেছি। এমতাবস্থায় আসলে আমার করনীয় কি বিশেষ করে ইসলামিক দৃস্টিতে? আর অন্যান্য ঔষধ ও সাধারণত আমার জন্য কার্যকরী না। প্লিজ জানিয়ে বাধিত করবেন। জাযাকাল্লাহ খইর!
03 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখেন। আপনি ঐ ওষুধটা সেবন করুন। যেহেতু আপনি বুঝতে পারছেন এই ওষুধ সেবন করার কারণে আপনার আচরণ খারাপ হয়ে যাচ্ছে সুতরাং আপনি নিজেকে নিয়ন্ত্রন করার চেষ্টা করুন। সালাতে মনোনিবেশ করার চেষ্টা করুন। সুন্নত সালাতের সাজদাতে এবং অন্যান্য সময় আল্লাহর কাছে বেশী করে দুআ করুন। আশা করি আপনার সমস্যা দূর হয়ে যাবে।
প্রশ্নঃ 960
আচ্ছালামু আলাইকুম, আমার প্রশ্ন হলো, আমি দাড়ি সুন্দর করার জন্য মুখের সাইডের দুই পাশে একটু সাইজ করতে পারবো কি?
03 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। দাঁড়ি সাইজ করতে তো নিষেধ করা হয়নি। নিষেধ হলো একমুষ্টির নিচে কাটা। আপনি একমুষ্টি পরিমান রেখে সাইজ করতে পারেন। দাঁড়ি সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. রচিত কুরআন-সুন্নাহর আলোকে পোশাক, পর্দা ও দেহ-সজ্জা বই টি।
প্রশ্নঃ 944
আসসালামু আলাইকুম, তাযকিয়া ই নফস্, আত্মার পরিশুদ্ধি কিভাবে অর্জন করা যাবে জানিয়ে উপকৃত করবেন।
03 Jan 2026
ওয়া আলাইকুমস সালাম। আল্লাহ কুরআনে বলেছেন, তিনি রাসূলুল্লাহ সা. কে পাঠিয়েছেন মানুষকে তাযকিয়া করার জন্য। সুতরাং তাযকিয়া ই নফস অর্জন করতে হলে কুরআন ও সহীহ সুন্নাহ অনুসারে জীবন পরিচালনা করতে হবে। এক্ষেত্রে আপনি একজন সহীহ আকীদার আলেমের পরামর্শ নিয়ে চললে ভাল হবে। তিনি কুরআন ওসহীহ সুন্নাহর ভিত্তিতে আপনাকে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো ঠিক করে দিবেন। তবে বর্তমোনে তাযকিয়া নফস এর নামে অনেক ইসলাম বিরোধী কাজকর্ম শুরু হয়েছে, এগুলো থেকে সাবধান থাকবেন।
প্রশ্নঃ 894
Could you please talk about sons responsibility to parents and responsibility of parents as well? @ Dr. Khandaker Abdullah Jahangir
02 Jan 2026
পিতা-মাতার প্রতি সন্তানের অধিকার ও সন্তানের প্রতি পিতা-মাতার অধিকার সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন, শায়খ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. রচিত খুতবাতুল ইসলাম বইটির ২০৭ -২১২ এবং ২১৫-২২০পৃষ্ঠা। সংক্ষেপে এতটুকু বলা যায় পিতা-মাতাকে সম্মান করা, প্রয়োজনে সবধরনের সহযোগিতা করা সন্তানের দায়িত্ব আর সন্তানকে সু-সন্তানরুপে গড়ে তোলা, সাধ্যমত তাদের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করা পিতা-মাতার দায়িত্ব।
প্রশ্নঃ 891
আমি আপনাদের ০১৭৬২৬২৯৪১০ নাম্বার টিতে কল করছি কিন্তু আমার ফোন কেটা দিয়া হই। । যাহোক আমি ডাক্তার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার এর সব গুলা বই কিনতে চাই। কোথাই পাবো সে ব্যাপারে দয়া করে সাহায্য করেন একটু। আমি ঢাকাতে থাকি আজিমপুরে, বাড়ি যশোর,ঝিকরগাছা । আর একটা প্রশ্ন আমি আপনাদের আসসুন্নাহ trust এ আসলে কি আপনারা আমাকে প্রতিষ্ঠান টি দেখতে অন্যান্য বই কিনতে দিবেন? অনুমতি পেলে আমি ১৭ সেপ্টেম্বর এর দিকে আসতে চাই যশোর নাভারন থেকে । আমাকে দয়া করে এই ২টা ব্যাপারেই সাহায্য করবেন বলে আশা রাখছি আপনাদের কাছে …।
02 Jan 2026
ভাই, আমরা আপনার কল্যান কামনা করছি। আমাদের প্রতিষ্ঠান যে কোন লোক দেখতে আসতে পারেন, আপনিও পারেন। তবে ১৭ সেপেটম্বর ২০১৬ আমাদের প্রতিষ্ঠানের কিছু বিভাগ ঈদুল আযহার ছুটির কারনে বন্ধ থাকবে। তবে আপনি ঐদিন আপনি বই কিনতে পারবেন এবং খোলা থাকা বিভাগসমূহ দেখতে পারবেন। বাইরে থেকে বই কিনতে হলে যোগাযোগ করুন এই নাম্বারে 01730 74 70 01, 01791 66 66 63, 01791 66 66 64, 01791 66 66 65
প্রশ্নঃ 879
আসসালামু আলাইকুম, দয়া করে প্রশ্নের উত্তরটা দিয়ে উপকৃত করবেন। প্রশ্নটি হলো: কোনো বয়স্ক লোক পেনশনের টাকা ফিক্সড করে রেখে যদি ঐ টাকার লভ্যাংশ দিয়ে সংসার পরিচালনা করেন তা কতটা বৈধ হবে? কারণ ঐ লোকের কাজ করার মতো ক্ষমতা নাই এবং উপার্জনক্ষম কোন সন্তানও নাই। এক্ষেত্রে তাদের করনীয় কি। একটু কষ্ট করে জানাবেন
02 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। আপনার প্রশ্ন দেখে মনে হচ্ছে ব্যাংকে টাকা রেখে সেই টাকার সুদ দিয়ে সংসার চালানো যাবে কি না তা জানতে চেয়েছেন। ভাল করে মনে রাখবেন এটা লভ্যাংশ নয়। এটা সুদের অংশ। ব্যবসাতে লাভ হয়, এটা হালাল। সুদের টাকা লাভ নয়, এটা হারাম। অন্য কোন হালাল ব্যবসা করতে হবে। অবিলম্বে এই কাজ ছাড়তে হবে।কুরআনে আছে, (অর্থ যে) আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে রাস্তা বের করে দেন। সূরা ত্বলাক, আয়ত নং ২।
প্রশ্নঃ 872
সন্তানের উপর মা-বাবা অন্যায় ভাবে মনে কষ্ট নিলে সে ক্ষেত্রে সন্তানের পাপ হবে কি? আর নিজের স্ত্রীর উপর কার অধিকার বেশী তার স্বামীর বাবা- মায়ের নাকি তার স্বামীর?
02 Jan 2026
না, সন্তানের উপর মা-বাবা অন্যায়ভাবে মনে কষ্ট নিলে সে ক্ষেত্রে সন্তানের কোন গুনাহ হবে না। নিজের স্ত্রীর উপর স্বামীর অধিকার বেশী। স্ত্রী স্বামীর পিতা-মাতাকে যে খেদমত করেন তা তার উপরে ফরজ নয় বরং অনুগ্রহ। তবে স্ত্রীর উচিত হলো স্বামীর পিতা-মাতাকে মুরুব্বী মনে করে যতটা সম্ভব খেদমত করা। এতেই সংসারে শান্তি থাকে এবং বরকত হয়।
প্রশ্নঃ 862
মেহেদী দুই ধরনের।
১। শুকিয়ে উঠে যায়।
২। শুকিয়ে উঠে যায় না বরং স্থায়ীভাবে লেগে থাকে। এখানে গাছের মেহেদি কোনটা আর বাজারের মেহেদি কোনটা? পুরুষরা যদি গাছে মেহেদি নেয় তাহলে কি কোনো সমস্যা অনেকে বলে মেহেদি নেওয়া সুন্নাত এই কথাটি কি সত্য?
02 Jan 2026
গাছের মহেদেী কখনো শুকিয়ে উঠে যায় না। বাজারের মহেদীর মধ্যে কয়েক ধরনের থাকতে পারে । আমরা মূলনীতিটি বলছে। গাছের মেহেদী পুরুষেরা দাঁড়িতে নিতে পারবে। শায়খ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. তাঁর পোশাক পর্দা ও দেহ-সজ্জা বইয়ে বলছেনে, তিনি (রাসূলুল্লাহ সা.) দাঁড়িতে খেযাব ব্যবহার করেন নি বলেই অধিকাংশ বর্ণনার আলোকে বুঝা যায়। কারণ তাঁর দাঁড়ি প্রায় সবই কাল ছিল। মাথায় গোটা বিশেক চুল এবং নিচের ঠোটের নিচের দাঁড়িগুচ্ছের (বাচ্চা দাঁড়ির) মধ্যে গোটা দশেক দাঁড়ি মাত্র সাদা হয়েছিল। এছাড়া দু কানের পাশে কলির কিছু চুল পাকতে শুরু করেছিল। ইবনু হাজার আসকালানী, ফাতহুল বারী ৬/৫৭-৫৭২।
প্রশ্নঃ 851
আস-সালামুআলাইকুম, আমার আম্মু স্বপ্নে প্রায়ই মৃত আত্তিয়দেরকে দেখেন। স্বপ্নে মৃতদেরকে দেখার বিষয়ে কোন দলিল আসে কি? এটি কি অর্থ বহন করে? আর এ ক্ষেত্রে আমাদের করণীয় কি?
02 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। স্বপ্ন নিয়ে চিন্তা করার দরকার নেই। এক্ষেত্রে কোন করনীও নেই। ভাল স্বপ্ন দেখলে আলহামদুলিল্লাহ ভাল। খারাপ স্বপ্ন শয়তান দেখায় বলে হাদীসে বর্ণিত আছে।
প্রশ্নঃ 839
হাতে মেহেদি নিলে কি নামাযের কোন ক্ষতি হয়? অনেকে বলে যে হাতে মেহেদি নিলে যত দিন মেহেদির রং থাকে তত দিন নামায হয় না এইটা কি সত্য?আমি না জেনে মেহেদি নিয়ে ফেলেছি এখন কি আমার নামাযের কোন ক্ষতি হবে?
02 Jan 2026
মেহেদী দুই ধরনের। ১। শুকিয়ে উঠে যায়। ২। শুকিয়ে উঠে যায় না বরং স্থায়ীভাবে লেগে থাকে। প্রথম প্রকারের মেহেদীর নেয়ার পর শুকিয়ে উঠে না যাওয়া পর্যন্ত ওযু হবে না সুতরাং নামাযও হবে না। আর দ্বিতীয় প্রকারের মেহেদীতে কোন সমস্যা নেই। তবে মেহেদী নিবে মেয়ে মানুষ, পুরুষ নয়। পুরুষ দাড়িতে মেহেদী নিতে পারে। আল্লাহ ভাল জানেন।
প্রশ্নঃ 838
আসসালামু আলাইকুম, আমার মোবাইলে পবিত্র আল কুরআনের সফটওয়্যার ও আল হাদিসের সফটওয়্যার ইন্সটল করা আছে। মোবাইল সাথে থাকা অবস্থায় টয়লেটে গমন করা যাবে কি? মোবাইল সাথে থাকা অবস্থায় বিভিন্ন বাজে কথা/মোবাইলে বাজে কথা বললে পবিত্র কুরআন অবমাননার বা অন্য কোন গুনাহ হবে কি? বিস্তারিত জানালে উপকৃত হবো।
02 Jan 2026
ওয়াআলাইকুমুস সালাম। মোবাইলের স্কীনে কুরআন বা হাদীস রাখা অবস্থায় টয়লেটে যাওয়া যাবে না। স্কীনে না থাকলে সমস্যা নেই। আজে বাজে তথা কুরআন-সুন্নাহতে নিষিদ্ধ কোন ধরনের কথা মোবাইলে বলুন আর বাইরে বলুন গোনাহ হবে।
প্রশ্নঃ 829
আস সালামু আলাইকুম, আমার একটু উসামা খোন্দকার ভাইয়ের সাথে যোগাযোগ করা দরকার।
02 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। ফোন করুন: ০১৭৬২৬২৯৪০০
প্রশ্নঃ 824
আমাদের ধারণা আমার ছোট বোনের উপর আমাদের এক আত্মীয় জাদু করছে । তার বিয়ার বয়স হইসে কিন্তু বিয়ে হচ্ছে নাহ । সে একাকী থাকতে পসন্দ করে, চুপ চাপ থাকতে চায়, কারো সাথে কথা বলতে চায় নাহ, মেজাজ খিটখিটে থাকে, সব সময় মাথা বেথা থাকে, বিয়ের কথা বললে রেগে যায়। এখন আমরা কি করতে পারি?
01 Jan 2026
আমরা তার জন্য দুআ করি আল্লাহ যেন যাবতীয় বিপদ থেকে তাবে হেফাজত করেন। । আপনারা নিম্নের দুআ গুলো তাকে পড়তে বলবেন অথবা আপনারা পড়ে ফুঁক দিবেন। ইনশাআল্লাহ কোন কিছু তাকে কোন ক্ষতি করতে পারবে না। ১। بِسْمِ اللهِ الَّذِيْ لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِيْ الأرْضِ وَلاَ فِيْ السَّمَاءِ وَهُوَ السَّمِيْعُ العَلِيْمُ উচ্চারণ : বিসমিল্লা-হিল লাযী লা- ইয়ার্দুরু মাআ ইসমিহী শাইউন ফিল আরদি ওয়া লা- ফিস সামা-ই, ওয়া হুআস সামীউল আলীম। অর্থ : আল্লাহর নামে (আরম্ভ করছি), যাঁর নামের সাথে জমিনে বা আসমানে কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না। উসমান (রা) বলেন, রাসূলুল্লাহ সা. বলেছেন, যদি কোনো বান্দা সকালে ও সন্ধ্যায় তিন বার করে এই দুআটি পাঠ করে তবে সে দিনে ও ঐ রাতে কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। হাদীসটি সহীহ। তিরমিযী (৪৯-কিতাবুদ্দাআওয়াত, ১৩-বাব..ফিদ্দুআ ইযা আসবাহা..) ২/১৭৬; মুসতাদরাক হাকিম ১/৬৯৫, হাইসামী, মাওয়ারিদুয যামআন ৭/৩৭২-৩৭৭। ২। أُعِيْذُكُمْ [أَعُوْذُ] بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لامَّةٍ উচ্চারণ : উঈযুকুম {নিজের জন্য পড়লে: আঊযু} বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মাতি মিন কুল্লি শাইতানিওঁ ওয়া হা-ম্মাহ, ওয়া মিন কুল্লি আইনিল লা-ম্মাহ। অর্থ: আমি তোমাদেরকে আশ্রয়ে রাখছি (অথবা, আমি আশ্রয় গ্রহণ করছি) আল্লাহর পরিপূর্ণ কথাসমূহের, সকল শয়তান থেকে, সকল ক্ষতিকারক পোকামাকড় ও প্রাণি থেকে এবং সকল ক্ষতিকারক দৃষ্টি থেকে। রাসূলুল্লাহ সা.এ বাক্যগুলো দ্বারা হাসান (রা) ও হুসাইন (রা)- কে হেফাজত করাতেন। তিনি বলতেন, ইবরাহীম (আ) এ বাক্যদ্বারা তার দু সন্তান ইসমাঈল ও ইসহাককে (আ) হেফাজত করাতেন। বুখারী (৬৪-কিতাবুল আম্বিয়া, ১২-বাব ইয়াযিফ্ফুন)। সকল মুমিন পিতা ও মাতার উচিত সকাল ও সন্ধ্যায় এ বাক্যগুলো পাঠ করে সন্তানদের ফুঁক দেওয়া ও দুআ করা। এছাড়া প্রত্যেকে নিজের হিফাযতের জন্য সকাল সন্ধ্যায় দুআটি পাঠ করবেন। ৩। সূরা ফালাক ও সূরা নাস পাঠ। আবূ সাঈদ খুদরী (রা) বলেন: রাসুলুল্লাহ সা. মানুষের এবং জিনের নযর থেকে হিফাযতের বিভিন্ন দুআ পাঠ করতেন। যখন সূরা ফালাক ও সূরা নাস নাযিল হলো তখন তিনি অন্যান্য সকল দুআ বাদ দিলেন। হাদীসটি সহীহ। ইবন মাজাহ (৩১-কিতাবুত তিব্ব, ৩২-বাবুল আইন) ২/১১৬১ (ভারতীয় ২/২৫১)। আরো বিস্তারিত জানতে পড়ুন, ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. রচিত, রাহে বেলায়াত গ্রন্থের ৬ষ্ঠ অধ্যায়।
প্রশ্নঃ 808
Assalamu Alaikum, Dear Huzur, In Recent days some criticism arises against Dr. Zakir Naik. But I like him very much and I honor him as a very intellectual person in recent Islamic world, according to my knowledge his total activities are very nice for spreading Islam. Even our honorable Sir Abdullah Jahangir worked with him too. Please give us your valuable comments about Dr. Zakir Naik and his Peace TV. Salam again. Abdur Rahim/Natore/01712669027
01 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। এই সম্পর্কে স্যার রহ. এর একটি বক্তব্য দেখার জন্য অনুরোধ করছি। এই শিরোনামে ইউটিউবে সার্স করবেন ডা. জাকির নায়েক নাকি ইহুদীদের দালাল?
প্রশ্নঃ 788
Can my wife lives with her parents with my permission?
01 Jan 2026
হ্যা, আপনার স্ত্রী আপনার অনুমতিতে তার পিতামাতার সাথে বসবাস করতে পারবেন।
প্রশ্নঃ 786
নারীদের কপালে টিপ পড়া কি বৈধ? টিপ কি হিন্দুদের সিঁদুর বা ধর্মীয় বিশ্বাসের সাথে সম্পৃক্ত? টিপ নাকি ইব্রাহীম (আ) এর সময়ে কিছু ভ্রষ্টা নারী থেকে এসেছে? বর্তমানে দুই ধরনের টিপ রয়েছে। ১.বড় আকৃতির যা কপালের মাঝখানে পড়া হয়। ২.ছোট আকৃতির যা দুই ভ্রুর মাঝখানে পড়া হয়। কোনটা বৈধ বা অবৈধ? দলীলসহ বিস্তারিত জানতে চাই।
01 Jan 2026
এই ধরনের একটি প্রশ্ন সম্পর্কে স্যার বেচেঁ থাক কালীন আমি স্যারের সাথে আলোচনা করেছিলাম। তিনি যা বলেছেন তা আমি একজনকে লিখে জানিয়ে ছিলাম। সেই লেখাটি এখন আমি আপনার জন্য দিয়ে দিলাম। তিনি বলেছিলেন, সিদুর হিন্দুদের ধর্মের অংশ। টিপা তেমন নয়। তবে এটা ইসলামী সাজ-সজ্জার অন্তর্ভূক্ত নয়। যেহেতু টিপ সিদুরের মত মনে হয় তাই অনেক আলেম এটাকে হারাম বলেছেন। তবে এটা হারাম নয় বলেই মনে হয়। তারপরও মুসলিম মেয়েদের টিপ না পরাই ভাল । তিনি আরো বলেছিলেন, এটা ভারতীয় সংস্কৃতির অংশ। মুসলিম সংস্কৃতির অংশ নয়। আমি মনে করি, মুসলিম মেয়েদের টিপ পরিহার করা একান্ত আবশ্যক। কোন দীনদার মহিলাকে আমি টিপ পরতে শুনিনি । টিপ ইব্রাহীম আ. এর সময়ে কিছু ভ্রষ্ট নারী থেকে এসেছে এই সম্পর্কে স্যার রহ. বলেছিলেন, এটা বানোয়াট কথা। সব ধরনের টিপ সম্পর্কে একই কথা।
প্রশ্নঃ 766
আসালামুআলাইকুম, ভাই, আমি প্রবাসে আছি। এই জানুয়ারি মাসে বিয়ে করেছি। আমার স্ত্রী দেশে আছে এখন। হঠাৎ করেই কিছুদিন যাবত আমার স্ত্রী অসাভাবিক আচরন করছে। খুবই রাগারাগী বা খুবই চুপচাপ কারো সাথে কথা বলতে চায় না এমন। আমার শাশুড়ি ভাবছে জ্বিন বা কেও তাবিজ করেছে কিনা! আমার স্ত্রী ছোট থাকতে খেলার সময় কি যেন একটা দেখতে পেয়েছিল তাকে দেখে হাসছে। পরে আমার শশুড় কে বললে শশুড় কিছুই দেখতে পায় না। পরে শশুর আমার স্ত্রী কে সেখানে নিয়ে গেলে শশুড় কিছু দেখতে পায় না। কিন্তু আমার স্ত্রী কি যেন একটা ভঙ্কর কিছু দেখে ভিশন ভয় পায়। এখন নাকি বার বার সেই কথা মনে করে খুব জেদ করছে। আর আমার কথা শুনলেই রেগে যাচ্ছে । আমার শাশুড়ি পরেজগার মহিলা তবে তিনি কবিরাজের আশ্রয় নিতে চাচ্ছে। এই অবস্থায় ইসলামিক ভাবে আমি কি করতে পারি। জাযাকুমুল্লাহু খাইরান।
01 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। ভাই, আমার মনে হচ্ছে এই সব জ্বীন বা এ জাতীয় কিছু না। আপনি জানুয়ারীতে বিয়ে করে বাইরে চলে গিয়েছেন এটাই মূল কারণ। আপনি দেশে চলে আসেন সব ঠিক হয়ে যাবে। এমন ঘটনা বহু ঘটে। আপনার কাছে নতুন হতে পারে আমাদের কাছে নতুন নয়। বিয়ে করে কয়েক মাস পরে বিদেশ চলে যাবেন এটা খুব অন্যায়। যদি বিদেশ চলে যাবেন তাহলে বিয়ে করলেন কেন? বিদেশ গিয়ে থাকলে বিয়ে করে কি লাভ? বিদেশ থেকে এসেই করতে পারতেন। আপনার স্ত্রীর রাগ মূলত আপনার উপর। সে মুখে বলে পারছে না তাই অভিনয় করে দেখাচ্ছে। যেটা আপনিও বলেছেন, আপনার কথা শুনলে রেগে যাচ্ছে।
প্রশ্নঃ 756
আসসালামু আলাইকুম। স্বামী ও বউ কারন বসত কত দিন আলাদা থাকতে পারবে। যদি তারা পাপাচারে লিপ্ত না হয়। যেমন স্বামী বিদেশে থাকে। এই পরযায়ে শরীয়তের মাসআলা কী? কুরআন ও সুন্নাহর আলোকে জানিয়ে বাধিত করবেন।
31 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম। স্বামী ওযরের কারনে বা নিজের, অথবা পরিবারের ফরজ (জিবিকা উপার্জন) আদায়ের জন্য স্ত্রী থেকে দীর্ঘ সময় দূরে থাকলে পাপী বা শাস্তির যোগ্য অপরাধী বলে গণ্য হবেনা। আর ওযর বা কোন ফরজ আদায়ের জন্য যদি না হয় তাহলে স্ত্রীর থেকে অনুমতি নিতে হবে, অনুমতি দিলে দীর্ঘ সময় দুরে থাকা যাবে। অন্যথায় দীর্ঘ সময় দুরে থাকার কারনে স্ত্রীর হক্ব নষ্টকারী হিসাবে পাপী ও শাস্তিযোগ্য অপরাধী বলে গণ্য হবে। আর স্ত্রীর অনুমতি ছাড়া ৪/৬ মাস দুরে থাকা যাবে। ওমর (রা:) তার মেয়ে হাফসাকে (রা:) জিজ্ঞাসা করলেন মেয়েরা সর্বোচ্ছ কতদিন স্বামী থেকে দুরে থাকতে পারে? তখন হাফসা (রা:) বললেন ৪/৬ মাস, উমর (রা:) বললেন, আমি কাউকে ৪/৬ মাসের বেশী সেনাবাহিনীতে আটকিয়ে রাখবনা। (বায়হাক্বী, সুনান ১৭৬২৮) তবে সর্বাবস্থা স্ত্রীকে বুঝিয়ে অনুমতি নিয়ে যাওয়াই ভালো।
প্রশ্নঃ 750
আসসালামু আলাইকুম স্যার যেনা থেকে বাচার কোন দুয়া আছে। আমি এক হাদিস শুনেছিলাম। এক তরুন মহানবী সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম এর কাছে এসে বলেছিলেন উনি যেন যেনার অনুমতি দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম তাকে যেনার ফলাফল বুঝিয়ে দেন এবং একটি দুয়া শিখিয়ে দেন। আমি অই দুয়াটা জানতে চাচ্ছিলাম। আপনি বাংলা কিংবা আরবিতে বলে আমি মুখস্ত করে নিতাম। ধন্যবাদ।
31 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। রাসুলুল্লাহ সা.এর নিকট যে যুবক এসেছিল,রাসুল সা. তাকে যেনার ফলাফল বলার পাশাপাশি তার জন্য দোয়া করছিলেন। দোয়াটি ছিল: اللهم اغفر ذنبه وطهر قلبه وحصن فرجه মুসনাদ আহমাদ, হাদীস নং ২২২৬৫। শায়খ শুয়াইব আরনাউত বলেছেন, হাদীসটির সনদস সহীহ।এই দোয়াটি যদি আপনি নিজের জন্য করতে চান তাহলে এই ভাষায় করবেনঃ ا للهم اغفر لي ذنبي وطهر قلبي وحصن فرجي আল্লাহুম্মাগফির লি যানবী ওয়া তহহির কালবী ওয়া হাছছিন ফারজী। অর্থঃ হে আল্লাহ!তুমি আমার গুনাহ ক্ষমা কর,আমার অন্তরকে পবিত্র কর এবং আমার গোপন অংগকে হেফাজত কর।
প্রশ্নঃ 725
কোন সুদী ব্যাংক এ চাকুরী করা কোন ব্যাক্তির মেয়েকে, কোন দ্বীন পালন করা ব্যাক্তির বিবাহ করলে শরীয়তের দিক থেকে কোন বিধিনিষেধ আছে কি? এখানে উল্লেখ্য মেয়ের বাবা মেয়ের জামাইকে দাওয়াত দিয়ে খাওয়াবে, উনার সামর্থ্য আছে ইনি হয়তো উনার মেয়ের জামাইকে কোন কিছু উপহার দিলেন। এগুলা বিবেচনা করে উত্তর দিবেন আশা করি।
31 Dec 2025
দ্বীন পালনকারী ব্যক্তির জন্য এমন বিবাহ বর্জন করা উচিত। কারণ যিনি ব্যাংকে চাকুরী করেন তার সব কিছুর ভিতরই সুদ ঢুকে যায়। তবে যদি শ্বশুরের সাথে কোন অর্থনৈতিক যোগাযোগ না থাকে সেক্ষেত্রে অসুবিধা নেই। তবে এটা কঠিন।
প্রশ্নঃ 723
একজন পুরুষ কেন 4টার বেশি বিবাহ করতে পারবে না। কারন আমাদের সময় থেকে আরো আগে মানুষ ৪টার বেশি বিবাহ করত এবং এতে তাদের কোন সমস্যা হত না।
31 Dec 2025
কুরআনে বিবাহের সংখা চারটিতে সীমাবদ্ধ করা হয়েছে তাই পারবে না।
প্রশ্নঃ 714
আসসালামু আলাইকুম। আমার প্রশ্নঃ রুগী দেখতে গিয়ে যে দুয়া পড়ি (আস আলুল্লাহাল আজিম…আইয়াস্ফিয়াক), তা কি রুগীকে ধরে বা touch করে পরতে হয়? বা পড়ে রুগীর উপর কি দম করতে হয়? যদি আমি দুরের রুগীর শেফার জন্যে দূর থেকে পড়ি তবে কি ঠিক হবে? যাযাকুমুল্লাহ।
31 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম। হাদীসে শুধু সাত বার পড়ার কথা আছে। টাচ করা বা দম করার কথা নেই। তাই আমাদের শুধু পড়াই উচিৎ।
প্রশ্নঃ 686
আসসালামু আলাইকুম আমি আপনার লেখা বইগুলির pdf ডাউনলোড করেছি, কিন্তু বইগুলিতে রেফারেন্স নাই…. রেফারেন্সের নম্বর আছে কিন্তু নিচে কোন refference নেই…. এরকম কেন?
31 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। স্যার রহ. পিডিএফ ফাইলে রেফারেন্স দিতে নিষেধ করেছিলেন। তাই দেয়া হয়নি।
প্রশ্নঃ 685
আসলামুঅলাইকুম। সন্তান ভূমিষ্ট হওয়ার আযান ও আকামত দেওয়ার বিধান কি? এবং শরিয়তে আর কি বিধান কি? জরুরী ভিত্তিতে জানালে উপকৃত হব
31 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম। হাদীসে আছে, আবু রফা বলেন, رَأَيْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- أَذَّنَ فِى أُذُنِ الْحَسَنِ بْنِ عَلِىٍّ – حِينَ وَلَدَتْهُ فَاطِمَةُ – بِالصَّلاَةِ. অর্থ: আমি রাসূলুল্লাহ সা. কে দেখলাম হুসাইনের কানে আযান দিচ্ছে, যখন ফাতেমা রা. তাকে জন্মদেন। সুনানু আবু দাউদ, হাদীসনং৫১০৭ ; সুনানু তিরমিযী, হাদীস নং১৫১৪। ইমাম তিরমিযী বলেছেন, হাদীসটি হাসান সহীহ। শায়খ আলবানী বলেছেন হাসান। সুতরাং আযান দেয়া সুন্নাত। তবে ইকামতের কথা সহীহ হাদীসে উ্ল্লেখ নেই।
প্রশ্নঃ 666
আসসালামু আলাইকুম। আমি জানতে চাই যে আমার নাম (মো: রকিবুল ইসলাম রকিব) ইসলামী শরীআ অনুযায়ী জায়েজ কি না? রকিব নামে কেউ আমাকে ডাকলে সেটা শিরক হবে কিনা? দয়া করে একটু কারণ ও ব্যাখ্যা সহ বলবেন।
30 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম। না, এতে কোন সমস্যা হবে না। শিরক হবে না।
প্রশ্নঃ 665
শাহাদত আঙ্গুল দ্বারা সালাতের সময় ইশারা করা: আচ্ছালামু ওয়া আলাইকুম ! স্যারের বই এবং অন্যান্য আলেমদের বই পড়ে এটা বুঝতে পেরেছি, স্বয়ং নবী করিম (দ:) এটা করতেন। আমার প্রশ্ন হলো কতক্ষণ? কোন জায়গা দেখছি পুরা বৈঠক পর্যন্ত। কেউ বলছে লা-ইলাহা ইল্লালাহু পর্যন্ত। আবার কেউ বলছে দোআ মাসুরা পর্যন্ত। স্যারের বইতে দেখলাম নবী করিম (দ:) ঐ সময় আঙ্গুলের দিতে তাকিয়ে থাকতেন। কিন্তু কতক্ষন? আমি দ্বিধা-দ্বন্দের মধ্যে আছি। অনুগ্রহ করে স্বত্বর জানাবেন। আল্লাহ হাফেজ। [ইসলামে পথ থেকে একটি নক্ষত্র ঝরে গেল। আল্লাহপাক উনাকে বেহেস্ত নসীব করুন]
30 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম। স্যার রহ. ইন্তেকালের পূর্বে এই প্রশ্নের একটি উত্তর আমরা তার তত্বাবাধানে দিয়েছি। যেটা আমাদের দেয়া ০২৪৯ নং প্রশ্নের উত্তর। আমি সেটা আপনার এখানে দিয়ে দিলাম। সাহাবী ওয়াইল ইবনে হুযর বলেন, عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ ، قَالَ : رَأَيْتُ النَّبِيَّ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ قَدْ حَلَّقَ الإِبْهَامَ وَالْوُسْطَى ، وَرَفَعَ الَّتِي تَلِيهِمَا ، يَدْعُو بِهَا فِي التَّشَهُّدِ আমি রাসূলূল্লাহ সা. কে দেখেছি, তিনি বৃদ্ধাঙ্গুলি ও মধ্যমা আঙ্গুলি এক সাথে করে গোলাকার করলেন এবং ঐ দুই আঙ্গুলির সাথে যুক্ত আঙ্গুলিটি (শাহাদাৎ আঙ্গুলি) উচুঁ করলেন এবং তা দ্বারা তাশাহুদের মধ্যে দোয়া করলেন। সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৯১২। হাদীসটি সহীহ। সহীহ মুসলিমসহ বিভিন্ন কিতাবে এমন অর্থের অনেক হাদীস বহু সাহাবী থেকে বর্ণিত আছে। কোন কোন হাদীসে আঙ্গুল নাড়ানো বা নাড়ানোর কথা আছে। এর মধ্যে না নাড়ানোর হাদীসটি সহীহ বলে মনে হয়। হাদীসটি আছে সুনানে আবু দাউদ হাদীস নং ৯৮৯, সুনানু নাসায়ী,হাদীস নং ১২৭০্ । মোট কথা ইশারা করার কথা সহীহ হাদীস দ্বারা প্রমানিত, তবে কখন থেকে ইশারা শুরু করবে, কিভাবে করবে সে ব্যাপারে সর্বাক্যমতে সহীহ কোন দলীল পাওয়া যায় না, এ কারণে ইশারার ধরন নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। সুতরাং যেভাবেই করুন আপনার ইশারার সুন্নাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। ইশারার একটি সুন্নাত পদ্ধতি পুরো বৈঠকে শাহাদাৎ আঙ্গুলি উচুঁ করে রেখে আঙ্গুল না নাড়িয়ে ইশারা করা।
প্রশ্নঃ 664
আসসালামু আলাইকুম, আমার স্ত্রী বর্তমানে সন্তানসম্ভবা, আমি মালেশিয়াতে আছি, আমি যে ডাক্তারের কাছে আছি উনি একজন খ্রিস্টান। আমি যতটুকু জানি ডেলিভারির সময় ঐখানে পুরুষ থাকবে। এ ক্ষেত্রে ইসলামের কি বিধান— আমি কি জানতে পারি?
30 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসলে অটিজম এমন একটি মানসিক রোগ উনবিংশ শতাব্দির পূর্বে যার নাম শুনা যায় নি। বর্তমানে এর কিছু চিকিৎসা বের হলেও তেমন উন্নত চিকিৎসা আমাদের জানা মতে এখনো বের হয়নি।আপনি রাহে বেলায়েত গ্রন্থের ১৯, ২০, ২১, ২২, ২৪, ২৫, ১৫৭, ১৮৮, ১৯২ নং দুআগুলো নফল সালাতের সাজদাতে এবং অন্যান্য সময় বেশী বেশী পাঠ করুন। এছাড়া কুরআনের এই দআটিও সালাতে এবং অন্যান্য সময় বারবার পড়বেন, رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ যেন আপনার সব সংকট দূর করে দেন।
প্রশ্নঃ 661
আসসালামুয়ালাইকুম, স্যারের কতগুলো বই আছে? সব বইয়ের দাম সহ নাম কি একটুু দয়া করে পাওয়া যাবে …আর বই গুলো কোথায় পাওয়া যাবে … স্যারের বইগুলো কেনার ইচ্ছা হচ্ছে ।
30 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম। বইয়ের নাম, দাম এবং কিভাবে সংগ্রহ করবেন জানতে ফোন করুন: আস-সুন্নাহ পাবলিকেশন্স, ঢাকা অফিস: 01788 99 99 68, 01791 66 66 65 ঝিনাইদহ অফিস: 01791 66 66 63, 01791 66 66 64
প্রশ্নঃ 637
আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন…
আমার একটি প্রশ্ন হলো–ইন্টারনেটে এখন অনেক সময় দেখা যায় যে অনেকে শবে বরাত, শবে মেরাজ, শবে কদর কে বিদাআত বলে.. এ ব্যাপারে কি বলেন? আপনি কুরান হাদিস এর আলোকে বিবরণ দিন?
30 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম।শবে বরাত, কদর, মেরাস সবগুলোর হুকুম এক নয়। নিচে সংক্ষেপে আলোচনা কর হলো: ১। শবে বরাত। হাদীসে লায়লাতুন নিসফি মিন শাবান বলে উল্লেখ করা হয়েছে। এই রাতের বিশেষ মর্যাদা আছে বলে সহীহ হাদীসে উল্লেখ আছে। কোন ইবাদতের কথা সহীহ হাদীছে উল্লেখ নেই তবে যয়ীফ হাদীসে উল্লেখ আছে। ২। শবে কদর। কুরআনে ও সহীহ হাদীসে লায়লাতুল কদর বলে উল্লেখ আছে। এই রাতে জেগে থেকে ইবাদত করা সওয়াবের কাজ। ৩। শবে মেরাজ। রাসূলুল্লাহ সা. এর মেরাজ হয়েছে। তবে কবে হয়েছে তা অজানা। সুতরাং এই দিনের কোন ভিত্তি নেই। সবগুলো বিষয়ে দলীলসহ বিস্তারিত জানতে দেখুন ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. রচিত খুতবাতুল ইসলাম বইটি।
প্রশ্নঃ 629
আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রেজাউল করিম মাসুম,
আমি ইউনিভার্সিটি তে চারুকলায় পড়ালেখা করেছি, ছবি আঁকা গুনার কাজ যে দিন থেকে ভাল ভাবে বুজতে পারি সে থেকে প্রাণী এবং মানুষের ছবি আঁকা ছেড়ে দিয়েছি । এখন আমি চাকরি করি গ্রাফিক ডিজাইন এ, আমি ইসলাম মেনে চলার চেষ্টা করছি, ইসলাম এর নিয়ম কানুন গুলো আমার মত পাপী র পক্ষে যতটুকু মানা সম্বভ চেষ্টা করছি । কিন্তু চাকরি আর ডিজাইন শিখার কারনে মানুষ সহ বিভিন্ন ধরনের ছবি এডিট করে ডিজাইন করতে হয়, এই বিষয়টি ইদানিং আমাকে বেশি ভাবাচ্ছে, এতে কি আমি গুনাগার হবো? আমি কারো কাছে শেয়ার ও করতে পারছি না যেহেতু আমার জীবিকা এইটা দিয়ে। আমি যেহেতু ডিজাইন এ জব করি সে ক্ষেত্রে আমার করণীয় কি হবে? মেহেরবানী করে যদি কোন পরামসশ দিতেন।
30 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম। আপনি যতদ্রুত সম্ভব এই পেশা ছেড়ে দিন। কারণ কোন প্রাণীর ছবি কাগজে আসলেই গুনাহ হয় বলে সহীহ হাদীস থেকে প্রতীয়মান হয় আমরা আপনার জন্য দুআ করি যেন আল্লাহ আপনাকে হালালভাবে চলার তাওফীক দেন।
প্রশ্নঃ 622
আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, শরীরের লোম কাটা বা পরিস্কার করার ইসলামী বিধান কি?
30 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম। না, বিনা প্রয়োজনে শরীরের লোম কাটা উচিৎ হবে না, জায়েজ নেই।
প্রশ্নঃ 607
Assalamu Alaikum Sir, I am Masud From Oman. Last Week I Called u regarding our Land. One of Developer company taken our Land to make a Bulding within 2 years.They told us Wiithin 2 years they will give us flat but already six years finish developer are not giving us any flat. Now we are in very bad condition. I am expecting ur honourable acvice. Regards. Masud
30 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম। আপনার জমিতে যদি কোন কিছুই না করে থাকে জমি ফেরত নিন। আর যদি সামান্য কিছু কাজ করে ফেলে রেখেছে কাজও সম্পুর্ন করেছনা, জমিও ছাড়ছেনা এমন হয় তাহলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিন। আর বেশী বেশী নফল নামাযে সিজদায় গিয়ে দোয়া করতে থাকুন। নিম্নের দুআটি বেশী বেশী পড়তে থাকুন, আল্লাহ তায়ালা সহজ করে দিবেন ইনশা আল্লাহ। اَللَّهُمَّ لاَ سَهْلَ إِلاَّ مَا جَعَلْتَهُ سَهْلاً وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ إِذَا شِئْتَ سَهْلاً উচ্চারণ : আল্লা-হুম্মা, লা- সাহলা ইল্লা- মা- জাআলতাহূ সাহলান। ওয়া আনতা তাজআলুল হাযনা ইযা- শিয়্তা সাহলান। অর্থ : হে আল্লাহ আপনি যা সহজ করেন তা ছাড়া কিছুই সহজ নয়। আর আপনি ইচ্ছা করলে সুকঠিনকে সহজ করেন। হাদীসটি সহীহ। [সহীহ ইবনু হিব্বান ৩/২৫৫, মাকদিসী, আহাদীস মুখতারাহ ৫/৬২, ৬৩; আলবানী, সাহীহাহ ৬/৯০২। ]
প্রশ্নঃ 606
আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, মুহতারাম আমার বয়স প্রায় ২৪ বছর, আমি মাদরাসাতে পড়াশুনা করতে অনেক আগ্রহী, কিছু ভাল পরামর্শ দিবেন আশা করি–
30 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম। আপনার যে আবেগ তা অবশ্যই প্রশংসনীয়, তবে এ আবেগ ধরে রাখা অনেক কঠিন। আর মাদ্রাসায় পড়া ফরজ নয়, দ্বীনের প্রয়োজনীয় মাসআলা মাসায়েল শেখা কোরান শরিফ শুদ্ধকরে পড়া ফরজ। আর কোরান বুঝার জন্য এখন বাংলা অনুবাদ কোরান পাওয়া যায় তা কিনে পড়তে পারেন। আর হাদিসের অনুবাদও পাওয়া যায়। আপনি একজন আলেমের তত্বাবধানে তেকে পড়া লেখা চালিয়ে যান। ইনশা আল্লাহ দ্বীন জানা ও মানা সহজ হয়ে যাবে। তবে সতর্ক করছি নিজে নিজে বড় আলেম হওয়ার চেষ্টা করবেন না, আলেমত হতে পারবেনই না বরং গোমরা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
প্রশ্নঃ 599
আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মাদ মনির হুসাইন। আমি অনেক ঋণগ্রস্থ একজন মানুষ। আমার বাবা ও বড় ভাইসহ আরো অনেক মানুষ আমার নিকট টাকা পাবে। আমিও অনেক টাকা আমার চাচাতো ভাই ও বন্ধুদের কাছ থেকে পাব। আমাকে প্রতিদিন সবাই টাকার জন্য ফোন দেয় আর এই জন্য আমি ঠিক মতো এবাদতও করতে পারিনা। মনযোগ হারিয়ে ফেলি। আর আমি যাদের কাছে টাকা পাব তাঁরাও আমাকে বিভিন্ন কারণ দেখিয়ে দিনের পর দিন ঘোরাচ্ছে। এই অবস্থায় আমি কি কি আমল কিভাবে কিভাবে করলে এই কঠিন বিপদ থেকে মুক্তির আশা করতে প্যারি? আমার প্রশ্নের উত্তরটা যত তাড়াতাড়ি সম্ভব পেলে খুব এ উপকৃত হতাম।
30 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম। বিপদ-সংকটে সবর করার মধ্যেই রয়েছে মূমিনের সফলতা। অনেক সময় আল্লাহ তায়ালা এই বিপদাপদ দ্বরা তাঁর প্রিয় বান্দাদের পরীক্ষা করেন। সুতরাং আপনি দুঃশ্চিন্তা করবেন না। আল্লাহর কাছে দুআ করুন আশা করি আপনার সমস্যা দূর হয়ে যাবে। আপনি রাহে বেলায়েত গ্রন্থের ১৯, ২০, ২১, ২২, ২৪, ২৫, ১৫৭, ১৮৮, ১৯২ নং দুআগুলো নফল সালাতের সাজদাতে এবং অন্যান্য সময় বেশী বেশী পাঠ করুন। এছাড়া কুরআনের এই দআটিও সালাতে এবং অন্যান্য সময় বারবার পড়বেন, رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ যেন আপনার সব সংকট দূর করে দেন।
প্রশ্নঃ 595
আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। প্রশ্ন হলঃ
কোন মহিলার সন্তান না হলে সে কি কোন এতিম ছেলে নিজের সন্তানের মত লালন পালন করতে পারবে? এক্ষেত্রে ইসলামের বিধান কি?
30 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম। লালন-পালন করতে পারবেন। তবে সন্তান যদি ছেলে হয় তাহলে প্রাপ্ত বয়স্ক হলে তার সাথে পর্দা করতে হবে। তবে যদি ঐ মহিলার থেকে দুধপান করেন তাহলে সমস্যা হবে না। আর যদি পালিত সন্তান মেয়ে হয় তাহলে ঐ মহিলার স্বামীর সাথে প্রাপ্ত বয়স্ক হলে পর্দা করতে হবে। তবে দুধ খেলে পর্দা করতে হবে না। সুতরাং পালিত শিশুর বয়স দুই বছর হওয়ার পূর্বেই দুধ খাইয়ে দেওয়া উচিৎ। যাতে পর্দার সমস্যা না হয়। তবে ঐ সন্তান মিরাসের হকদা হবে না। তবে তার জন্য ওসিয়ত করা যেতে পারে।
প্রশ্নঃ 590
মার মা গত ৬ বছর আগে মারা যায়,মা মারা যাবার পর ৮ মাসের মধ্যে বাবা ২য় বিয়ে করে । প্রথম প্রথম সৎ মায়ের আচরন ভাল ছিল । গত ৩ বছর যাবত সৎ মা আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করে । আমাদের খাওয়া, কথা বলা কিছুই দেখতে পারে না,সারা দিন পেনপেন করে,আমি কিছুই বলতাম না । আমার ছোট ভাই মাঝে মধ্যে উওর দিত । এ অবস্থায় আমি আল্লাহর রহমতে বিয়ে করি, বিয়ে করার পর সৎ মা আমার স্ত্রীর সাথে ও খারাপ ব্যবহার শুরু করে,অফিস থেকে গিয়ে প্রায় সময় দেখতাম আমার স্ত্রী কানতেছে । এ সব কিছু আমার বাবার সামনে করত, আমার বাবা কিছুই বলত না । এ অবস্থায় গত রমজানে আমি বাবার সামনে নিজে নিজে চিৎকার শুরু করে দিই । এতে আমার বাবা কান্না শুরু করে দেয় । যে আমি কেন সৎ মায়ের সামনে আর বাবার সামনে চিৎকার করলাম, পরে আমি রাগ নিয়ন্ত্রন করে ক্ষমা চেয়ে নিই,যেহেতু আল্লাহ বলছে মা বাবা যেন উহ শব্দ না করে তাই ।কিছু দিন পর সৎ মা আবার আমার স্ত্রীর সাথে খারাপ আচরন শুরু করে । এতে আমার বাবা আমার ছোট ভাই আর আমাকে বাসা থেকে বের হয়ে যেতে বলে এক মাসের সময় দিয়ে দেয়, বাবা বলে এ ভাবে চলতে থাকলে বর রকম সমস্যা হতে পারে তাই আলাদা বাসা নিয়ে থাক, আমি মাযে মধ্যে গিয়ে দেখে আসব । আলহামদুলিল্লাহ, এর কিছু দিন পরে আমার ছেলে জন্ম গ্রহন করে, কিন্তু ৩ মাস হয়ে গেলেও আমার বাবা এক বারও আমাদের দেখতে আসে নাই । গত কয়েক দিন আগে আমার ছেলে কে দেখতে আসে, এসে বলে আমি নাকি টাকা খাওয়ার জন্য আমার ছোট ভাইকে নিয়ে আসছি, অথছ বাবা নিজে ওকে বের করে দিছে । এর পর বলে আমরা কেন ওনার বাসায় যাই নাই, অথছ বাসায় যেতে ওনি নেষেধ করছে.পূর্বে থেকেও আমার বাবা প্রায় সময় মিথ্যা কথা বলে । এখন আমার বাবা আমার সাথে আর কথা বলে না, আমি ও ভয়ে কল দিই না যে ওনি আবার আমার নামে মিথ্যা কিছু অপবাদ দিয়ে দিবে,আমার বিয়ের সময় খাওয়া খরচের টাকা বাবা বহন কর বে বলছে, এখন ওনি বলে আমি নাকি ওনাকে টাকা দিতেছি না । এখন আমার প্রশ্ন হল আমার কি করা উচিত?
30 Dec 2025
আপনি আপনার পিতার সাথে ভাল ব্যবহার করবেন, প্রয়োজনীও সহযোগিতা করবেন। আপনি আপনারমত আলাদাই থাকুন আর ছোট ভাইয়ের প্রতি আপনার দায়িত্বও পালন করুন। আল্লাহর কাছে দুআ করতে থাকুন।
প্রশ্নঃ 581
আসসালামুয়ালাইকুম, স্যার, আমার বড় ভাই একজন নেশাগ্রস্থ মানুষ, সে প্রায় ১৫ বছর যাবৎ নেশা করে আসছে। আমার বাবা মার মনে সে অনেক কষ্ট দিয়েছে, এখন আমার বাবা জীবিত নেই, আমার বাবা তার জন্য অনেক খরচ করেছে,মান সম্মানের অনেক ঘাটতি হয়েছে আর আমার বাবা কার কারনে ইন্তেকালের আগে ২/৩ বার হার্টএটাক করেছে। সে এখন আমাদের পুরা পরিবারের সবার সাথে অনেক খারাপ আচারণ করে, অকথ্য ভাষায় গালি গালাজ করে আর সে তার স্ত্রীকেও অনেক মার-ধর করে। সে অনেকবার ভাবীকে এমন মার মেরেছে যে ওনাকে হসপিটালে নিয়ে জেতে হয়েচে, তার মুখে অনেক ইনজুরির দাগ বসিয়ে দিছে। আমার ভাই তার ছোট্ট ছেলেকেও মার-ধর করকে দিধাবোধ করে না……আমরা যদি প্রতিবাদ করি তাহলে আমাদেরকেও মার-ধর করতে আসে, অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং সব থেকে বেশী কষ্বাট দেয় আমার মাকে স্যার আমাদের কষ্ট আমরা মেনে নেই কিন্তু নিজের চোখের সামনে নিজের মাকে এমন ভাবে গালি গালাজ করে যে তা মানতে মানতে ধৈর্য্য হারিয়ে ফেলেছি । এখন আর সহ্য হয়না, আমার আমার প্রশ্ন হচ্চে, আমরা কি করতে পারি এখন?
30 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম। সন্তানদেরকে ছোট থেকে ইসলাম ও নৈতিক শিক্ষা না দিলে এমন পরিনতি অনেককেই ভোগ করতে হয়। যাইহোক যা হবার হয়েছে। এখন আপনাদের উচিৎ আপনাদের বংশের মুরব্বীদেরকে নিয়ে বসে বিষয়টি কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে আলোচনা করা। সে যেখানে থাকে সেখান থেকে আপনার অন্য কোথাও চলে যেতে পারেন অথবা তাঁকে পাঠিয়ে দিতে পারেন। যে কোন ভাবে চেষ্টা করুন তাকে চিকিৎসা করিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার। আল্লাহ আপনাদের সমস্য সমাধান করে দিন।
প্রশ্নঃ 573
আমি একজন অবিবাহিত বেকার যুবক। আল্লাহর কাছে হালাল জীবিকা কিভাবে চাইব? যার ফলে আমি একটা পরিবার গঠন করতে পারি।
29 Dec 2025
আপনি হালাল জীবিকার জন্য কুরআনের এই দআটি নফল নামাযের সাজদায়, দুআ মাসূরার সময় এবং অন্যান্য সময় বারবার পড়বেন, رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ এবং হাদীসের এই দুআটি দুই সাজদার মাঝে এবং অন্যান্য সময় পাঠ করুন। اللَّهُمَّ اغْفِرْ لِى وَارْحَمْنِى وَاهْدِنِى وَعَافِنِى وَارْزُقْنِى এছড়াও যে কোন প্রয়োজনের জন্য রাহে বেলায়েত গ্রন্থের ১৯, ২০, ২১, ২২, ২৪, ২৫, ১৫৭, ১৮৮, ১৯২ নং দুআগুলো নফল সালাতের সাজদাতে এবং অন্যান্য সময় বেশী বেশী পাঠ করুন। আল্লাহ আপনার সমস্যা দূর করে দিন।
প্রশ্নঃ 572
আসসালামু আলইকুম। আমার প্রশ্ন হলো অমুসলিম যদি কোনো কিছু রান্না করে আমাদেরকে দেয়, সেটা আমারা কি খেতে পারব। এমন অবস্থা হয় এক সাথে খেতে বসলে জোড় করে প্লেটে ডেলে দেয়।
29 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম। অমুসলিমদের রান্না খাওয়া মূলত না জায়েজ নয়। তবে আল্লাহ ছাড়া অন্য কারো নামে যবেহ করা কোন পশু বা পাখির গোশত খাওয়া হারাম। সুতরাং অমুসলিম কেউ যদি কোন পশু বা পাখি যবেহ করে তাহলে সেই গোশত খাওয়া মুসলিমের জন্য জায়েজ নেই। এর বাইরে শুকনা খাবার এবং সাধারণ তরকারী খেতে সমস্যা নেই। তবে এগুলো এড়িযে যাওয়া সম্ভব হলে এড়িয়ে যাওয়ায় ভাল এবং উত্তম।
প্রশ্নঃ 549
আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। বিয়ের পর মা বাবা চায় ছেলের বউ তাদের কাছেই থাকুক, তাদের একমাত্র উদ্দেশ হল এতে করে তাদের কাজের চাপ কমবে, আবার ছেলে চায় আমি বিয়ে করছি স্ত্রীর সাথে একটু সুন্দর এবং হালাল সম্পর্ক স্থাপন করার জন্য। আর এই জন্য বউ কে তার কর্মস্থলের বাসায় নিয়ে যেতে চায়। ছেলের পক্ষে প্রতি সপ্তায় বা ১৫ দিনে বাড়ীতে আসা সম্ভবপর নয়। আসলে ও দেড় মাস বা ২ মাস পর আসতে হয়। আমার বেক্তিগত উপলব্ধি হল স্বামী-স্ত্রী আলাদা আলাদা থাকলে আন্তরিকতা বাড়ে না বরং সেটা অনেক কমতে থাকে। এখন বাবা মার অমত বা হালকা রাগ থাকলে ও কি ছেলে তার স্ত্রীকে তার কর্মস্থলের বাসায় নিয়ে যেতে পারবে কি না হজরতের কাছে পরামর্শ আশা করছি।
29 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। স্বামীর কাছে থাকা স্ত্রীর অধিকার। সুতরাং উপুরুক্ত ক্ষেত্রে আপনি আপনার স্ত্রীকে আপনার কাছে নিয়ে যেতে পারবেন। এতে মা-বাবার রাগ করা অন্যায়। আপনার পিতা-মাতাকে বিষয়টি বুঝান। এক্ষেত্রে পিতা-মাতার সাথে যেন খারাপ আচরণ না হয়ে যায় সেটাও খোয়াল রাখতে হবে।
প্রশ্নঃ 548
আসসালামু আলাইকুম, আমাদের সমাজে দেখা যায়, বিয়ের আগে বাবা মা ভাই বোন দাদা দাদি প্রায় সবাই একসাথে বা এক বাসা/বাড়িতে থাকেন। ছেলেরা বিয়ের পর বাবা মা সহ বউ নিয়ে একসাথে থাকতে চায়, কিন্তু বউ হয়তো চায়না বা স্বচ্ছন্দ বোধ করেনা, আবার বাবা মা প্রায় দেখা যায় ছেলে বউ এর সাথেই থাকতে চায়, অনেক সময় ছেলেরাও দেখা যায় রোমান্স এর কথা চিন্তা করে বউকে নিয়ে একা আলাদা বাসা নিয়ে থাকার চিন্তা করে। এসব ক্ষেত্রে সুন্নাহর দৃষ্টিভংগি কি? সাহাবী রাদিয়াল্লাহু তাবেঈ তাবেতাবেঈ রাহিমাহুল্লাহু আযমাঈনগণের সুন্নত কি? শায়েখের কাছে বিষয়গুলো বিস্তারিত জানতে সবিনয় অনুরোধ করছি।
29 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম। এক্ষেত্রে পৃথক সংসার হওয়াটাকেই ইসলাম সমর্থন করে। ইচ্ছার বইরে এভাবে একসাথে থাকা অশান্তির অন্যতম কারণ। এই বিষয়ে শায়খ আশরাফ আলী থানভী রহ. বলেন, এই জামানায় একান্নভুক্ত থাকার কারণেই পরিবারে অশান্তি সৃষ্টি হয়। কাজেই শুরুতেই ফ্যাসাদ লাগার আগেই পুত্র ও বধূকে পৃথক করে দেয়া সমীচীন। অন্যথায় যখন ফ্যাসাদ লাগবে তখন পৃথকও করে দিতে হবে আবার সু-সম্পকও নষ্ট হয়ে গেল। তুহফাতু জাওযাইন। ফিকহুন নিসা, পৃষ্ঠা, ৪৬০। ছেলের উচিত হলো কোনভাবে তার পিতা-মাতাকে বিষয়টি বুঝানো। এক্ষেত্রে পিতা-মাতার সাথের যেন খারাপ আচরণ না হয়ে যায় সেটাও খোয়াল রাখতে হবে।
প্রশ্নঃ 547
আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ । আমি অনেক আলেমের মুখ থেকেই শুনেছি বিয়ের পর ছেলের স্ত্রী কে দিয়ে ছেলের মা জোর পূর্বক কাজ করাতে পারবে না। যদি পুত্র বধু স্ব-ইচ্ছায় করে সেটা ভিন্ন কথা। কিন্তু আমাদের সমাজের বাস্তবতা একবারেই বিপরীত। বাবা-মা রা ছেলে কে বিয়ে করানো উদ্দেশই থাকে, সংসারের কাজের বোঝা মেয়েটির গাঁড়ে চাপানোর জন্য। এক্ষেত্রে ছেলের কি ভূমিকা থাকা উচিত, যখন সে দেখে তার স্ত্রীর উপর ফজর এর পর থেকে রাত্রে গুমানোর আগ পর্যন্ত দাদীর কাজের আবদার, মার কাজের হুকুম, বাবার কাজের হুকুম, সংসারের রান্না বান্না, তার উপর ছোট বাচ্চার লালন পালন নিয়ে অই বেচারিকে সবাই বেতিবেস্ত করে রাখে। মা বাবা কে কিছু বললে উনারা positive অর্থে না নিয়ে উল্টা বুজে ছেলের উপর রাগ করেন, আবার ছেলের বউ কে ও সন্দেহ করে থাকেন। হজরতের কাছ থেকে এই বিষয়ে সু পরামর্শ আশা করছি। যাজাকাল্লহু খাইরন।
29 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম। শ্বশুর-শাশুড়ীর সেবা করা বা কাজে সাহায্য করা পুত্রবধূর আইনত দায়িত্ব নয়, তবে নৈতিক দায়িত্ব।শ্বাশুড়ীর জন্য জায়েয নেই তার উপর কোন কাজ চাপিয়ে দেয়া। আপনি যে সমস্যার কথা বলেছেন তা আমাদের সমাজের জটিল সমস্যাসমূহের অন্যতম। এর প্রতিকারের জন্য শ্বশুর-শাশুড়ীকে কোনভাবে জানাতে এবং বুঝাতে হবে যে, শ্বশুর-শাশুড়ীর বা পরিবারের অন্য কারো সেবা করা মৌলিকভাবে পুত্রবধুর দায়িত্ব নয়, করলে সেটা অনুগ্রহ। বরং এ সেবা পুত্রের উপর বর্তায়। পুত্রের পক্ষ থেকে তার বধু যদি এ সেবা করে তাহলে সেটা তার অনুগ্রহ। শ্বশুর-শাশুড়ী যদি পুত্র-বধূর সেবাকে এর দৃষ্টিভঙ্গিতে মূল্যায়ন করে তাহলে পুত্র-বধুর প্রতি তারা প্রীত হবে এবং তার প্রতি তারা ন্যায্য আচরণ করবেন। ছেলে কোন অবস্থাতেই নিজের স্ত্রীর উপর যা তার দায়িত্ব নয়, তা চাপাতে পারবে না। ছেলের উচিত হলো তার পিতা-মাতাকে বিষয়টি বুঝানো। এক্ষেত্রে পিতা-মাতার সাথের যেন খারাপ আচরণ না হয়ে যায় সেটাও খোয়াল রাখতে হবে। এই সমস্যা থেকে বেঁচে থাকার আরেকটি উপায় হলো পৃথক সংসার করা। কারণ যৌথ সংসার এই অশান্তির অন্যতম কারণ। এই বিষয়ে শায়খ আশরাফ আলী থানভী রহ. বলেন, এই জামানায় একান্নভুক্ত থাকার কারণেই পরিবারে অশান্তি সৃষ্টি হয়। কাজেই শুরুতেই ফ্যাসাদ লাগার আগেই পুত্র ও বধূকে পৃথক করে দেয়া সমীচীন। অন্যথায় যখন ফ্যাসাদ লাগবে তখন পৃথকও করে দিতে হবে আবার সু-সম্পকও নষ্ট হয়ে গেল। তুহফাতু জাওযাইন। ফিকহুন নিসা, মাওলানা হেমায়েত উদ্দিন, পৃষ্ঠা, ৪৬০।
প্রশ্নঃ 543
আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আমার অফিস এর বস একজন কবর পুজারী . আমি তাকে বলি যে এটা বড় গুনাহ, এমনকি রসুল (স.) এর কবরেও কোনকিছু চাওয়া যাবেনা। কবরের মৃতের কোন ক্ষমতা নাই . তিনি আমাকে বলেন হ্যাঁ, জানি জানি কবরের মানুষের কনো ক্ষমতা নাই কিন্তু তিনি মিথ্যা বলেছেন তাঁরপরও মাজারে যান। এখন আমার প্রশ্ন হল এটা তো মুশরিকিকাজ। তাই কোন মুশরিক এর সাথে জব করা জায়েজ হবে কি না? জানালে উপকৃত হব।
29 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম। তাঁর সাথে চাকরী করতে আপনার কোন সমস্যা নেই। অন্য কোন ধর্মের কোন ব্যাক্তির সাথে কাজ করা যাবে না এমন কোন কথা ইসলামে নেই । তাছাড়া উনি মুশরিক এটাও বলা যাবে না। তবে তার কাজ নিশ্চিতভাবেই শিরক।
প্রশ্নঃ 538
আস সালামু ওয়া লাইকুম ওয়া রহমাতুল্লাহ,
কুরআন সুন্নাহ এর আলোকে সহিহ সালাত, শায়খ এর এমন কোন বই আছে কি? থাকলে নাম বা লিংক টা দিলে উপকৃত হব ।
29 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম। না এই বিষয়ে শায়খ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. এর কোন বই নেই।
প্রশ্নঃ 530
আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, আমার ভাইয়ার সন্তান হবে। ছেলে সন্তান হলে তাকে আযানের ধ্বনি শোনাতে হয় নাকি মেয়ে হলেও? জানলে উপকৃ্ত হব……ভাল থাকবেন
29 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ছেলে হউক অথবা মেয়ে হউক সকল ক্ষেএে আযানের ধ্বনি শোনানো সুন্নাত।
প্রশ্নঃ 528
আসসালামুয়ালাইকুম। আমি ৩ বছর আগে বাবা মাকে না জানিয়ে বিয়ে করি। আমাদের বিয়ের উদ্দেশ্য ছিল আল্লাহ্ এর সন্তুষ্টি। কারন আমরা জিনা থেকে বাঁচতে চেয়েছি এবং দুইজন এক সাথে জান্নাতে যেতে চাই। আমরা পরস্পর পরস্পর কে দ্বীনের ব্যাপারে সাহায্য করি। এবং আল্লাহ্ এর আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করি। আমি আমার বাবার বাড়িতে থাকি এবং আমার স্বামী তার বাবার বাড়িতে। আমরা এক সাথে থাকি নাহ। সপ্তাহে ২-৩ দিন দেখা করি। পড়াশুনা শেষ করে আর ২ বছর পর পারিবারিকভাবে বিয়ে করব ইন শা আল্লাহ্। কিন্তু কিছুদিন আগে জানতে পারি আমাদের বিয়ে হয়নি। এরপর আমরা ২ জন এ বিভিন্ন হুজুর, আমার স্বামী যে মসজিদে নামাজ পরে তার ইমাম কে জিজ্ঞেস করলে তারা বলেন বিয়ে হয়েছে। অনুমতি নেয়া সুন্নত তবে বিয়ে অবৈধ হয়নি। আমি খুবই মানসিক চাপ এ আছি। আমি জিনাহ করতে চাইনা। আমি ওকে নিয়ে জান্নাতে যেতে চাই। আমি আল্লাহ্ কে ভয় করি। আমার স্বামী বলেছেন এই বিয়ে না হলে আমরা স্বামী স্ত্রী এর মতো থাকব নাহ। ও কখনই আমাকে জোর করবে নাহ হারাম দিকে। আলহামদুলিল্লাহ সে খুবই ভালো মানুষ। দয়া করে আমাদের করনীয় কি জানাবেন। আমি আপনার ভিডিও দেখি, অনেক অজানা বিষয় জানি। আপনাকে অনেক বিশ্বাস নিয়ে জিজ্ঞাশা করছি। বিয়ে কি হয়েছে? না হলে আমরা কিভাবে আবার বিয়ে করতে পারব? আমাদের গুনাহ হয়েছে কি?দয়া করে আমাকে তাড়াতাড়ি জানাবেন। আমি এই চাপ থেকে বাঁচতে চাই। জাঝাকাল্লাহ খইর।
29 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করলে সাংসারিক জীবনে অনেক অশান্তি হয়। তাই অভিভাবকের অনুমতি ব্যতিত বিবাহ করা উচিৎ নয়। হাদীসে অভিাভাবক ছাড়া মেয়েদের বিয়ে করতে নিষেধ করা হয়েছে।তবে একটি সহীহ হাদীসে রাসূলুল্লাহ সা. বলেছেন, الأَيِّمُ أَحَقُّ بِنَفْسِهَا مِنْ وَلِيِّهَا প্রাপ্ত বয়স্ক মহিলা তার নিজের ব্যাপারে অভিভাবক থেকে অধিক হকদার। সহীহ মুসলিম, হাদীস নং ৩৫৪১। এই হাদীসের ভিত্তিতে অনেক ফকিহ বলেছেন, অভিভাবক ছাড়াও প্রাপ্ত বয়স্ক মহিলারা বিবাহ করতে পারবে। সুতরাং যে সমাজে এই মতটি প্রচলিত সেখানে অভিভাবক ছাড়া বিয়ে হয়ে গেলে এটাকে সহীহ হয়েছে বলেই ধরে নিতে হবে। কিন্তু যাদের বিয়ে হয়নি তাদের ক্ষেত্রে অভিভাবক ছাড় বিয়ে হবে না এ কথাই বলতে হবে। দলীলসহ বিস্তারিত জানতে দেখুন আমাদের দেয়া ৪৮৮ নং প্রশ্নের উত্তর।
প্রশ্নঃ 514
Is it LEGITIMATE to use Alcoho-free perfume/deodorant?
29 Dec 2025
হ্যাঁ, অ্যালকোহলমুক্ত সুগন্ধি ব্যবহার জায়েজ। কোন সমস্যা নেই।
প্রশ্নঃ 496
১. মহিলাদের কি নাখ ফোরানো ফরজ? নাখ না ফোরালে কি গুন্নাহ হবে।
২. আখিকা দেয়ার পদ্ধতি কি? গরু দিয়ে কি আখিকা দেয়া যাবে? কুরবানির সাথে কি আখিকা দেয়ব যাবে?
29 Dec 2025
নাক ফোড়ানো ফরজ ওয়াজিব সুন্নত নফল কিছুই না। বরং কোন কোন ফকীহ নাজায়েজ বলেছেন। এখনো সৌদি আরবসহ মুসলিম বিশ্বের অনেক দেশের মেয়েরা নাক ফোড়ায় না।তবে অধিকাংশ আলেমের নিকট নাক ফোড়ালে গুনাহ হবে না। জায়েজ আছে। আরো জানতে পড়ন আস-সুন্নাহ পাবলিকেশন্স থেকে প্রকাশিত পোশাক পরিচ্ছেদ ও দেহ সজ্জা বইটি। শিশু জন্মের ৭ম দিনে ছোট পশু অর্থাৎ ছাগল, ভেড়া কিংবা দুম্বা আল্লাহর নামে জবাই করতে হবে। ছেলে শিশুর ক্ষেত্রে ২টি পশু আর মেয়ে শিশুর ক্ষেত্রে ১টি পশু জবাই করতে হবে। তবে ছেলের ক্ষেত্রেও একটি দেয়া যায়। হাদীসে একটির কথাও উল্লেখ আছে। গরু দিয়ে আকীকার কথা স্পষ্ট হাদীসে নেই। সুতরাং আমাদের উচিৎ সুন্নাহ অনুসারে ছোট পশু দিয়ে আকীকা দেয়া। তবে অনেক আলেম বলেছেন গরু দিয়ে আকীকাও জায়েজ আছে।কুরবানী একটি আনন্দ আর শিুশু জন্ম আরেকটি আনন্দ। সুতরাং দুটি আনন্দকে এক করে ফেলা উচিৎ নয়। তবে জায়েজ আছে বলে অনেক আলেম বলেছেন।
প্রশ্নঃ 495
Assalamualaikum, Amar Dadi goto 2 years dhore coma te achen, khub koste achen . amra amar dadir jonno ki dua korte pari? amra ki unake amader amol dite parbo? Unar jonno amra ki korte pari?
29 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম।
আপনারা তার জন্য দুআ করবেন। আমরাও তাঁর জন্য দুআ করছি আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। এছাড়া তার জন্য দান সদকা করতে পারেন। সহীহ হাদীসে আছে দান সদকা বিপদাপদ দূর করে। নিচের হাদীসটি দেখুন:
حُذَيْفَةَ قَالَ : كُنَّا جُلُوسًا عِنْدَ عُمَرَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، فَقَالَ أَيُّكُمْ يَحْفَظُ قَوْلَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فِي الْفِتْنَةِ قُلْتُ أَنَا كَمَا قَالَهُ قَالَ إِنَّكَ عَلَيْهِ ، أَوْ عَلَيْهَا لَجَرِيءٌ قُلْتُ فِتْنَةُ الرَّجُلِ فِي أَهْلِهِ وَمَالِهِ وَوَلَدِهِ وَجَارِهِ تُكَفِّرُهَا الصَّلاَةُ وَالصَّوْمُ وَالصَّدَقَةُ وَالأَمْرُ وَالنَّهْيُ
অর্থ: সাহাবী হুযায়ফা রা. বলেন, আমরা উমার রা. এর কাছে বসেছিলাম। তিনি বললেন, তোমাদের কে ফিৎনার ব্যাপারে রাসূলুল্লাহ সা. এর হাদীস মুখস্ত রেখেছ? আমি বললাম, আমি, তিনি (রাসূলুল্লাহ সা.) যেভাবে বলেছেন (সেভাবে মুখস্ত রেখেছি)। উমার রা. বললেন, তুমি তো খুব সাহসী মানুষ। আমি বললাম, (রাসূল সা. বলেছেন,) পরিবার, ধন সম্পদ, সন্তান সন্ততি এবং প্রতিবেশীদের নিয়ে মানুষ যে ফিতনা বা বিপদ আপদে পড়ে নামায, রোজা, দান সদকা, সৎ কাজের আদেশ ও অন্যায় কাজ থেকে নিষেধ তা দূর করে দেয়। সহীহ বুখারী, হাদীস নং হাদীস নং ৫২৫। এই বিষয়ে সহীহ ও যয়ীফ সনদে আরো অনেক হাদীস বর্ণিত আছে। এই হাদীস থেকে স্পষ্ট যে, দান সদকা সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্ত রাখে। নিচের দুআটি পড়ে আপনার দাদীকে ঝাড়ফুঁক করবেন:
اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَاسَ اشْفِهِ وَأَنْتَ الشَّافِي لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا
সহীহ বুখারী, হাদীস নং ৫৭৪২ এবং ৫৭৪৩। আরো বিস্তারিত জানতে রাহে বেলায়াত বইয়ের ৬ষ্ঠ অধ্যায় দেখুন।
প্রশ্নঃ 463
আসসালামুয়ালাইকুম
হাজরে-আসওয়াদ সম্পর্কে আমাকে বলবেন? সঠিক ইতিহাস জানাবেন দয়া করে ! আমার বউ হিন্দু ধর্ম পরিবরতন করে মুসলিম হইছে তাই আমরা সঠিক ইতিহাস জানতে চাই ।
29 Dec 2025
ওয়া আলাইকুুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।
হাজরে আসওয়াদ আরবী শব্দ। যার অর্থ হলো কালো পাথর। হযরত ইবরাহীম আ. সর্বপ্রথম কাবা ঘরে এই পাথরটি স্থাপন করনে। তখন পাথরটি সাদা ছলি। মানুষরে পাপ গ্রহন করার কারণে তা কালো হয়ছেে বলে হাদীস শরীফে উল্লখে আছ। হজ্বে গয়িে এই পাথর র্স্পশ করে চুমা দেয়া মুস্তাহাব। প্রখ্যাত ঐতহিাসকি মুহাম্মাদ ইবনে ইসহাক বলনে, যখন গৃহ নির্মাণ কাজে কিছুটা অগ্রসর হলো, তখন ইসমাঈল আ. পিতা ইবরাহীম আ.-এর পায়ের নিচে একটি পাথর রেখে দিলেন। যার ওপর দাঁড়িয়ে তিনি নির্মাণ কাজ করতেন। আর ইসমাঈল আ. কাবার বিভিন্ন কোনে অসমাপ্ত কাজ পূর্ণ করতেন। অবশেষে নির্মাণ কাজ বর্তমান হাজরে আসওয়াদ এর স্থান পর্যন্ত এলে, ইবরাহীম আ. ইসমাঈল আ.কে লক্ষ্য করে বললেন- আমি একটি পাথরের টুকরো চাই যা আমি এই স্থানটিতে রাখবো। লোকেরা দেখে বুঝবে যে, তাওয়াফ এই স্থানটি থেকে শুরু হবে। পিতার নির্দেশে ইসমাঈল আ. পাথর খুজতে গিয়ে পাথর হাতে ফিরে আসার পূর্বেই জিবরাঈল আ. হাজরে আসওয়াদ নিয়ে উপস্থিত হন।
আল্লাহ তাআলা নূহ আ.-এর প্লাবনের সময় পাথরটিকে মক্কায় অবস্থিত আবু কুবাইস পাহাড়ে সংরক্ষণ করেন এবং ঘোষণা দেন, আমার খলীল ইবরাহীমকে যখন আমার ঘর নির্মাণ করতে দেখবে, তখন তাঁর নিকট পাথরটি পৌঁছে দিবে। (বর্ণনাকারী বলেন) তারপর ইসমাঈল আ. ফিরে এসে পিতাকে লক্ষ্য করে বললেন, এ পাথর আপনি কোথা থেকে লাভ করলেন? উত্তরে বললেন, পাথরটি আমার নিকট এমন এক ব্যক্তি নিয়ে এসেছে, যিনি আমাকে তোমার পাথরটি গ্রহণ হতে বিমুখ করে দিয়েছে।
আর তিনি হলেন সম্মানিত জিবরাঈল আ.। তারপর হাজরে আসওয়াদকে যখন তার স্বীয় স্থানে প্রতিস্থাপন করা হলো। তখন ইবরাহীম আ. তার চার পার্শ্ব পাকা করে দিলেন। এবং তখন থেকেই তার অত্যাধিক শুভ্রতার দ্বারা চারপাশকে ঝলমলে করে রাখতো। যেন তার জ্যোতি পূর্ব-পশ্চিম, ডানে-বামে ঠিকরে পড়ছে। (বর্ণনাকারী আরো বলেন: হাজরে আসওয়াদ এত আলোকময় ছিলো যে, মনে হতো কাবা ঘৃহের চার পার্শ্ব থেকে যেন তার দ্যুতি দিয়ে পুরো বিশ্বকে আলোকিত করে ফেলবে। আখবারুল মক্কা, আবুল ওয়ালিদ মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ, ১/৪০-৪১। হাজরে আসওয়াদ সম্পর্কে রাসূলুল্লাহ সা. বলেছেন,
نزل الحجر الأسود من الجنة وهو أشد بياضا من اللبن فسودته خطايا بني آدم
হাজরে আসওয়াদ জান্নাত থেকে এসেছে। তার রঙ দুধের চেয়ে বেশি সাদা ছিলো। এরপর বনী আদমের পাপরাশি তাকে কালো বানিয়ে দিয়েছে। [জামে তিরমিযী : ৮৭৭ হাদীসটি সহীহ। ইমাম তিরমিযী হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ অলাবনীও সহীহ বলেছেন। অন্য হাদীসে আব্দুল্লাহ ইবনে উমার রা. বলেন,
أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- كَانَ لاَ يَسْتَلِمُ إِلاَّ الْحَجَرَ وَالرُّكْنَ الْيَمَانِىَ
অর্থ: রাসূলুল্লাহ সা. হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানী স্পর্শ করে চুমা দিতেন। সহীহ মুসলিম, হাদীস নং ৩১২২; সহীহ বুখারী, হাদীস নং ১৬০৯। এখানে একটি বিষয় স্পষ্ট হওয়া দরকার যে, উক্ত পাথরকে ইবাদত বা পূজা হিসাবে সম্মান দেয়া হয় না। বরং জান্নাতের স্মৃতি চিহ্ন হিসাবে তাকে ভালবাসা হয়, সম্মান দেয়া হয়। যেমন আপনার বাবা মারা গেলে তার কোন ব্যবহৃত জিনিসকে স্মৃতি হিসেবে আপনার চুমা দেয়া বা ভালবাসা কিংবা আপনার পিতা-মাতাকে আপনার ভালবেসে চুমা দেয়া। এগুলোকে যেমন ইবাদত হিসাবে সম্মান দেয়া হয় না বরং স্মৃতি চিহ্ন হিসাবে বা ভালবাসার চিহ্ন হিসাবে সম্মান দেয়া হয় তেমনি ঐ পাথরটিকেও শুধমাত্র জান্নাতের স্মৃতি চিহ্ন হিসাবেই সম্মান দেয়া হয়, ভালবাসা হয়। এর বাইরে সেটা একটা পাথর ছাড়া আর কিছুই নয়। যেমনটি বলেছেন হযরত উমার রা. এই হাদীসটিতে :
عَنْ عُمَرَ أَنَّهُ جَاءَ إِلَى الْحَجَرِ الأَسْوَدِ فَقَبَّلَهُ فَقَالَ إِنِّي أَعْلَمُ أَنَّكَ حَجَرٌ لاَ تَضُرُّ وَلاَ تَنْفَعُ وَلَوْلاَ أَنِّي رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يُقَبِّلُكَ مَا قَبَّلْتُكَ
অর্থ: হযরত উমার রা. একবার হাজরে আসওয়াদের নিকট আসলেন এবং চুম্বন করলেন অত:পর বললেন, আমি জানি যে, তুমি একটি পাথর, তোমার কোন ক্ষতি করার ক্ষমতা নেই, উপকার করারও ক্ষমতা নেই। যদি আমি রাসূলুল্লাহ সা. কর্তৃক তোমাকে চুম্বন করতে না দেখতাম তাহলে তোমাকে চুম্বন করতাম না। সহীহ বুখারী, হাদীস নং ১৫৯৭। আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। আল্লাহ তায়ালা আপনাদের ইসলামের পথে অবিচল রাখুন।
প্রশ্নঃ 459
আমার প্রশ্ন টা হচ্ছে … আমার বন্ধুদের কে ইসলামের দাওয়াত দেবার সময় অনেক ক্ষেত্রে আমাকে হাদিস বলতে হয়…কিছু ক্ষেত্রে আমি সম্পূর্ণ হাদিস টা বলতে পারিনা কিন্তু হাদিসের মুল ভাবটা আমি তাকে বোঝাতে পারি…এখেত্রে সম্পূর্ণ হাদিস না বলার কারনে কি আমার গুনাহ হবে…
29 Dec 2025
পূর্ণ হাদীস না বললেও সমস্যা হবে না তবে আপনি বলার চেষ্টা করবেন পূর্ণ হাদীস বলার। আল্লাহ আপনাকে তাওফীক দিন।
প্রশ্নঃ 456
আসসালামুয়ালাইকুম,
আমাদের বাপ চাচাদের পরিবার অনেক বড়, আমার বাবা তার ভাইদের সাহায্যের জন্য একটা ঠিকাদারি ব্যাবসা শুরু করেছিলেন, আমার এক চাচা সেখানে বিভিন্ন দূর্নীতি করছে, গ্রাহক এবং কর্মচারীদের কাছ থেকে চাঁদাবাজি, টাকা দিয়ে চাকরি দেওয়া, টাকা না দিলে হুমকি দেওয়া । আমার বাবা খুব নরম দিল, আমার চাচু বয়সে অনেক ছোট হয়েও আব্বুর কোন কথা শুনে না। চাচু ছোটবেলা থেকেই আমাদের সাথে ছিল, আমার সব চাচুর মধ্যে সেই আমার সবচেয়ে প্রিয় ছিল, এখন তার এমন কাজকর্ম দেখে খুব কষ্ট লাগে, আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকি । নিজের ভাই বলে আব্বু তার বিরুদ্ধে আইনী ব্যাবস্থা নিতে পারছে না, আবার অন্যায় সহ্যও করতে পারছে না ।কঠোর হলে আরও বিগড়ে যেতে পারে, আবার নরম করে বোঝালেও বুঝে না, পাত্তাই দেয় না, আবার মাঝে মাঝে কান্নাকাটি করে মাফ চায় । এই পরিস্থিতিতে আমাদের একটা উপদেশ দেন হুজুর । আমরা পরিবারের সবাই খুব মানসিক কষ্টে আছি
29 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম।
হারাম থেকে বাঁচার জন্য আপনাদের ব্যবসা পৃথক করুন। আপনার চাচা এ সকল হারাম কর্মের মাধ্যমে যা উপার্জন করছেন তা ভয়ঙ্কর হারাম। আপনাদের ন্যূনতম দায়িত্ব নিজেদের সম্পদকে হারাম থেকে বিচ্ছিন্ন করা।
প্রশ্নঃ 451
আসসালামু আলাইকুম
শপথের কাফফারা হিসাবে ৩ টি রোজা রাখলেই কি হবে? একজন ব্যাক্তি জামাতে নামাজ পড়ার জন্য ১ বার শপথ করলো কিন্তু তার অনেকগুলো নামাজ মিস হয়ে গেল তাহলে কি তাকে প্রতীটির জন্য ৩টি করেই রোজা রাখতে হবে? সেই রোজা রোজা রেখে যদি কেউ মিথ্যা কথা বলে তার রোজা হবে নাকি হবে না?
29 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম।
উক্ত শপথ ভঙ্গের জন্য তাকে একবারই কাফফারা দিতে হবে, প্রতি ওয়াক্ত নামাযের জন্য নয়। কাফফারা হলো দশজন মিসকীনকে তৃপ্তিসহ দু বেলা খানা খাওয়াতে হবে। অথবা এর মূল্য দান করে দিতে হবে কিংবা দশজনের প্রত্যেককে এক জোড়া করে কাপড় দিতে হবে। আর এ দুটির সামর্থ্য না থাকলে ধারাবাহিকভাবে তিনটি রোযা রাখতে হবে। মিথ্যা বলা মহা গুনাহ। তবে মিথ্যা বললে রোজা ভঙ্গ হবে না।
প্রশ্নঃ 441
আসসালামু আলাইকুম।
আপনের একটা ওয়ায শুনি ও আমল করি। আমলটা হলো প্রতিদিন কুরআন পড়ি ্রএবং অনুবাদ বুঝার চেষ্টা করি।কিন্তু আমার প্রশ্ন হলো আমি যখন সফরে থাকি তখন এই কাজটি করতে পারি না। তাহলে আমার কি করা উচিৎ?
29 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম।
আপনি চেষ্টা করবেন সব সময় পড়ার। আল্লাহ আপনাকে তাওফীক দিন।
প্রশ্নঃ 438
আসসালামু আলাইকুম।
শায়েখ! আপনার আস্ -সুন্নাহ্ ট্রাষ্ট থেকে কোন মাসিক পত্রিকা বের করার কোন উদ্দ্যেগ আছে কি?
29 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।
জী হ্যাঁ আস-সুন্নাহ ট্রাস্ট থেকে মাসিক পত্রিকা বের করার ইচ্ছা আছে। আপনারা দুআ করেন শ্রীর্ঘই পত্রিকা বের করা হবে ইনশাআল্লাহ ।
প্রশ্নঃ 435
আসসালামু আলাইকুম।
আমি ২০১০-২০১২ সালে দুটি প্রাইভেট ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স বিষয়ে শিক্ষকতা করেছিলাম, তারপর বিদেশ থেকে পিএইচডি করে এখন দেশে ফিরে এসেছি। এখন আবার শিক্ষকতা করবো কি করবো না সেজন্য পরামর্শ চাচ্ছি। আমি যতদূর জানি যেসব ইউনিভার্সিটিতে ছেলে-মেয়েরা একসাথে ক্লাসরুমে বসে, সেখানে শিক্ষকতার কাজ করলে ইনকাম হালাল হবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে অনৈসলামিক পরিবেশে কাজ করার জন্য মাকরুহ হবে (মেয়েদের সাথে মেলামেশার অনুপাতে)। সমস্যা হলো আমাদের দেশের প্রায় সব ইউনিভার্সিটিতেই এই ব্যবস্থা বিদ্যমান। আমার চাকরির অভিজ্ঞতা বলে যে যদিও আমি দৃষ্টি নিচু রাখি, তারপরও ছাত্রীদের পড়া বুঝানোর সুবিধার্থে কিছুটা হলেও তাদের দিকে (ইচ্ছাকৃতভাবে) তাকাতে হয়; তদুপরি পরীক্ষার হলে ডিউটি, ল্যাব পরিচালনা ইত্যাদি কাজে অনেক ক্ষেত্রে ছাত্রীদের সাথে ইনডিভিজুয়ালি ডিল করতে হয়। অপরপক্ষে শিক্ষকতা পেশার পজিটিভ দিকগুলো নিম্নরূপঃ (১) অন্যান্য চাকরির তুলনায় অবসর সময় বেশি পাওয়া যায় যেটা ইসলামের প্রচার-প্রসারে কাজে লাগানো যায়, (২) শিক্ষকতার চাকরিতে সম্মান পাওয়া যায় যেটা ইসলামের দাওয়াতি কাজে ব্যবহার করা যায়, (৩) ভালো বেতন পাওয়া যায় যেখান থেকে ইসলামের কাজে লাগানো যায়। আমার প্রায় আড়াই বছরের চাকরির অভিজ্ঞতা ছিল এই যে দিনশেষে মনে খচখচ করে যে আমি ইচ্ছাকৃতভাবেই এমন চাকরিতে এসেছি যেখানে দৃষ্টি ১০০% হেফাজত করা যায় না (এ প্রসঙ্গে আরেকটি পয়েন্ট বিবেচনায় নিতে পারেনঃ আল্লাহ্র রহমতে আমার পারিবারিক আর্থিক অবস্থা ভালো)। শাইখ, যদি পজিটিভ-নেগেটিভ বিবেচনা করে চাকরির পরামর্শ দেন তাহলে দয়া করে বলবেন যে কিভাবে আমি মনের এই খচখচানি দূর করতে পারি। বিস্তারিত উত্তর দিলে কৃতজ্ঞ থাকবো। জাযাকাল্লাহু খাইরা।
28 Dec 2025
ওয়া আলাইকুুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।
আপনার সচেতনতা ও তাকওয়ার অনুভূতির জন্য আপনাকে মুবারকবাদ জানাচ্ছি। দুআ করি, আল্লাহ আপনার চেষ্টা কবুল করুন এবং তাওফীক দান করুন। আমার মনে হয়, আপনি শিক্ষকতার চাকরি দিয়ে শুরু করুন। যদি মোটামুটি তাকওয়া বজায় রাখা সম্ভব হয় তবে কন্টিনিউ করুন। না হলে বিকল্প কর্ করতে হবে। আর আপনাদের মত যোগ্য মানুষের ইনশা আল্লাহ বিকল্প কর্র অসুবিধা হবে না। আল্লাহর তাওফীক আপনার সাথে থাকুক।
প্রশ্নঃ 422
আসসালামু আলাইকুম।
আপনার রাহেবেলায়েত বইটি পড়ি এবং ওয়াজ শুনে সেই অনুযায়ী আমল করার চেষ্টা করি। কিন্তু তারপরও জীবনের সঙ্কট কাটছেনা। বর্তমানে আমি অনেক সঙ্কটপূর্ণ অবস্থায় আছি। মাঝে মাঝে মনে হয় আমার নেকির চাইতেও গুনাহ মনে হয় অনেক বেশি। তাই হয়তো অনেক দুআ পড়ার পরেও জীবনের সঙ্কট কাটছেনা। কি করলে মহান আল্লাহ পাক আমার দুয়া কবুল করবেন তা যদি একটু জানান অনেক উপকার হবে।
28 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম।
বিপদ-সংকটে সবর করার মধ্যেই রয়েছে মূমিনের সফলতা। অনেক সময় আল্লাহ তায়ালা এই বিপদাপদ দ্বরা তাঁর প্রিয় বান্দাদের পরীক্ষা করেন। সুতরাং আপনি দুঃশ্চিন্তা করবেন না। আল্লাহর কাছে দুআ করুন আশা করি আপনার সমস্যা দূর হয়ে যাবে। আপনি রাহে বেলায়েত গ্রন্থের ১৯, ২০, ২১, ২২, ২৪, ২৫, ১৫৭, ১৮৮, ১৯২ নং দুআগুলো নফল সালাতের সাজদাতে এবং অন্যান্য সময় বেশী বেশী পাঠ করুন। এছাড়া কুরআনের এই দআটিও সালাতে এবং অন্যান্য সময় বারবার পড়বেন,
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ যেন আপনার সব সংকট দূর করে দেন।
প্রশ্নঃ 420
আমি জানতে চাই ইফতেখার নামে কোন নামায আছে নাকি?
28 Dec 2025
আপনি সম্ভবত ইস্তেখারার নামাযের বিষয়ে জানতে চেয়েছেন। হ্যাঁ, হাদীস শরীফে এই নামাযের কথা উল্লেখ আছে।গুরুত্বপূর্ণ কোন বিষয় সামনে আসলে রাসূলুল্লাহ সা. দুরাকাত নামায পড়ে একটি দুয়া পড়তেন, এটাই ইস্তেখারার নামায। নিচের হাদীসটিতে থেকে আপনি বিষয়টি বিস্তারিত জানতে পারবেন।
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ : كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يُعَلِّمُنَا الاِسْتِخَارَةَ فِي الأُمُورِ كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ مِنَ الْقُرْآنِ يَقُولُ إِذَا هَمَّ أَحَدُكُمْ بِالأَمْرِ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ مِنْ غَيْرِ الْفَرِيضَةِ ثُمَّ لِيَقُلِ اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ فَإِنَّكَ تَقْدِرُ ، وَلاَ أَقْدِرُ وَتَعْلَمُ ، وَلاَ أَعْلَمُ وَأَنْتَ عَلاَّمُ الْغُيُوبِ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي ، أَوْ قَالَ عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ – فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي ، أَوْ قَالَ فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ – فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ وَاقْدُرْ لِي الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِي قَالَ : وَيُسَمِّي حَاجَتَهُ
অর্থ: হযরত জাবের রা. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সা. (গুরুত্বপূর্ণ) কাজ সমূহের ক্ষেত্রে আমাদের ইস্তিখারা শিক্ষা দিতেন যেমন আমাদেরকে কুরআন শিক্ষা দিতেন। তিনি বলতেন, যখন তোমাদের কেউ কোন (গুরুত্বপূর্ণ) কাজের ইচ্ছা করে সে যেন ফরজ ব্যতিত দুরাকাত নামায পড়ে অতঃপর এই দুআটি পাঠ করে
اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ فَإِنَّكَ تَقْدِرُ ، وَلاَ أَقْدِرُ وَتَعْلَمُ ، وَلاَ أَعْلَمُ وَأَنْتَ عَلاَّمُ الْغُيُوبِ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي ، أَوْ قَالَ عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ – فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي ، أَوْ قَالَ فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ – فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ وَاقْدُرْ لِي الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِي قَالَ : وَيُسَمِّي حَاجَتَهُ
সহীহ বুখারী, হাদীস নং ১১৬৬ উক্ত হাদীস থেকে আমরা জানতে পারি যে, গুরুত্বপূর্ণ কাজের পূর্বে দুই রাকআত নফল নামায পড়ে উক্ত দুআটি পড়তে হবে। এটাই ইস্তিখারা। আরো বিস্তারিত জানতে দেখুন,
রাহে বেলায়াত বইটির ৪৩১-৪৩২ পৃষ্ঠা।
প্রশ্নঃ 413
স্বামী সংসারবিমুখ হলে মেয়েদের কি করনীয়?
28 Dec 2025
আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ যেন আপনাকে এই সমস্যা থেকে মুক্ত করেন।আপনি ভালবাসা ও আদরসোগাহের মাধ্যমে স্বামীকে বুঝাতে থাকুন। আর রাহে বেলায়েত গ্রন্থের ১৯, ২০, ২১, ২২, ২৪, ২৫, ১৫৭, ১৮৮, ১৯২ নং দুআগুলো নফল সালাতের সাজদাতে এবং অন্যান্য সময় বেশী বেশী পাঠ করুন। এছাড়া কুরআনের এই দআটিও বারবার পড়বেন,
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
প্রশ্নঃ 408
হজরত আসসালামুয়ালাইকুম।
আমার কিছু প্রশ্ন অনেক দিন যাবত মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। এইরকম একটা ফ্লাট ফরম পেয়ে অনেক উপকৃত হলাম। আমি বিয়ে করেছি ১ বছর ৩-৪ মাস হয়েছে। বিয়ের সময় আমার অনিচ্ছা সত্ত্বেও ফেমেলি আর সামাজিকতার চাপে পড়ে বড় অনুষ্ঠান করতে হয়েছে। আর ওই সময় ফেমেলির ঋণ ছাড়া ও আমার বেক্তিগত ঋণ হয়েছে ১ লক্ষ ২০ হাজার এর মত।
উপরন্তু, বিয়ের পর ফেমেলির ঋণ শোধ করার জন্য ও আমাকে আরও ১০-১৫ হাজার টাকা ঋণ করা লাগছে। আমি ২০ হাজার টাকা বেতনে একটা চাকরি করি ঢাকাতে, সাথে আমার ছোট ভাই থাকে তার খরচ ও আমাকে বহন করতে হয়। আবার মাসে মাসে বাড়িতে ও টাকা দিতে হয়। যার দরুন আমার ঋণের টাকাটা শোধ করতে আমাকে ধারুন হিম-শিম খেতে হচ্ছে। এই দিকে বাড়িতে টাকা না দিলে বাবা আমার উপর অনেক রেগে থাকে, আমার ঋণের কথা বললে উনি কোন গুরুত্ব দেয় না। আমার বিশাস হয়তেছে আমি এই ঋণ নিয়ে মারা গেলে (আল্লাহ না করুক) আমার ফেমেলি এটার দায়িত্ব নিবে না। যদিও এই ঋণ আমি উনাদের প্রয়োজনে করতে বাধ্য হয়েছি।
হজরতের নিকট আমার প্রশ্ন হল, আমি কি আপতত বাড়িতে টাকা না দিয়ে আগে আমার ঋণের টাকা টা পরিশোধ করব কিনা, এতে উনাদের মনে কষ্ট আসলে ও? আমি টাকা না দিলেও আল্লাহর রহমতে উনারা বাড়িতে চলতে তেমন অসুবিধা হবে না। আমি যদি কোন মাসে কর্জ করে উনাকে টাকা দেই, পরের মাসে উনি আবার টাকা চাইবে, আমি আগের কর্জ টা শোধ করছি কিনা সেটা উনি এক বার ও জিজ্ঞেস করবেনা। যাজাকাল্লাহু খাইরন।
28 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম।
আল্লাহ আপনাকে এই সমস্যা থেকে মুক্ত করুন। ঋন পরিষোধ জরুী। যেহেতু আপনার টাকা ছাড়াই আপনার পিতা-মাতার চলতে কোন অসুবিধা নেই তাই আপনি আদরের সাথে বিষয়টি তাদেরকে বুঝাতে চেষ্টা করুন। আশা করি তারা আপনার সমস্যার কথা বুঝবেন। তবে কোন অস্থাতেই তাদের সাথে খারাপ আচরণ করবেন না। পিতামাতার অসুবিধা না হলে ঋণ পরিশোধ করুন। তাদের সাথে ভাল ব্যবহার করুন। তারা রাগ করলে বা খারাপ ব্যবহার করলে নীরব থাকুন।
প্রশ্নঃ 407
মুহতারাম, আস-সালামু আলাইকুম।
আমার প্রশ্ন: পরিচিত একজন, জলদি বিয়ে হওয়ার জন্যে আমল করেন ইয়া ফাত্তাহ্ নামাযের শেষে পড়েন। এটা কি সঠিক? জলদি,বিয়ে হওয়ার জন্যে কোনও আমল আছে কি?
28 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম।
ইয়া ফাত্তাহ বলে জিকির বা দুআ করার ব্যাপারে কোন হাদীস নেই, তবে আল্লাহ তায়ালার যে কোন নাম দ্বারা জিকির বা দুআ করা জায়েজ। দ্রুত বিবাহের জন্য রাহে বেলায়েত গ্রন্থের ১৯, ২০, ২১, ২২, ২৪, ২৫, ১৫৭, ১৮৮, ১৯২ নং দুআগুলো নফল সালাতের সাজদাতে এবং অন্যান্য সময় বেশী বেশী পাঠ করুন। এছাড়া কুরআনের এই দুআ দুটিও বারবার পড়বেন,
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
এবং رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
প্রশ্নঃ 396
আসসালামু আলাইকুম,
আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমার সাথে একটা মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। আমি শুধু মাত্র আল্লাহর রাস্তায় আসার জন্য অই মেয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছি। তার সাথে যোগাযোগ বন্ধ করেছি। আমার কি এতে কোন গুনাহ হবে? আমার খারাপ লাগছে মেয়েটার জন্য কিন্তু শুধু মাত্র আল্লাহর ভয়ে ভীত হয়ে মেয়েটার সাথে আমি সম্পর্ক ছিন্ন করেছি। আমি তো একজনকে কষ্ট দিচ্ছি। ধন্যবাদ
28 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম।
না, এতে আপনার কোন গুনাহ হবে না বরং আপনার সওয়াব হবে এবং আপনি সঠিক কাজই করেছেন। বিগত দিনের গুনাহের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ তায়ালা আপনাকে কুরআন-সুন্নাহের পথে অবিচল রাখুন এবং সবর করার তাওফীক দিন।
প্রশ্নঃ 392
Asalamualikum.
Brother how are you. This is zilani. I have a question to you regarding name of new born baby. I am interested to keep my son name with my name. So i choose a name for my kid ( muhammad muballigh ibn zilani ). If you kindly letting me know is this name is ok then it will be very helpful for me.
28 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম।
জ্বী, আপনি আপনার ছেলের নাম মুহাম্মাদ মুবাল্লিগ ইবনে জিলানী রাখতে পারেন। এছাড়া মুহাম্মাদ ইবন জিলানী বা মুুবাল্লিগ ইবন জিলানী রাখতে পারেন। আল্লাহ আপনাদের ভাল রাখুন।
প্রশ্নঃ 390
স্যার, আমি আপনের রাহে বেলায়েত, এহায়েয়াউস শুনান বইদুটি পড়েছি এবং youtube এ আপনের সকল presentation দেখেছি। আমার জীবন পরিবর্ত ন হয়েছে, আমের দুইটি প্রশ্ন আছে,
১- একাকি ফরজ নামাজ পড়ার সময় দুআ মাসুরা পড়ার পর আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে কি?
২- একাকী ফরজ নামাজ পড়ার পর হাত তুলে মোনাজাত করা যাবে কী?
৩-তাহাজ্জত নামাজ এ সালাম ফিরানোর পর হাত তুলে মোনাজাত করা যাবে কী?
৪- দুনিয়ার কোন সমস্যার জন্য আল্লাহর কাছে কীভাবে চাইবো? ফরজ নামাজে সালাম ফিরানোর আগে নাকি তাহাজ্জুদ নামাজে?
28 Dec 2025
ফরজ সালাত জামাতের সাথে পড়া একান্ত জরুরী। বিনাওজওে একাকী ফরজ সালাত আদায় করা খুবই অনুচিৎ ও গুনাহের কাজ। ফরজ সালাতে শেষ বৈঠকে দরুদ শরীফের পর আপনি একাধিক দুআ মাসূরা পাঠ করতে পারেন। মনে রাখবেন হাদীসে কিংবা কুরআনে বর্ণিত দুআই হলো দুআ মাসূরা। আপনার প্রয়োজন অনুযায়ী দুআ মাসূরা আপনি পাঠ করবেন। তবে নিজের পক্ষ থেকে বানানো কোন দুআ পাঠ করবেন না। ফরজ কিংবা সুন্নাত যে কোন সালাতের শেষে এবং অন্যান্য সময় হাত তুলে মুনাজাত করা যায়। হাত তোলা মুনাজাতের একটা আদবও বটে। তবে রাসূলুল্লাহ সা. যখন হাত তুলেছেন তখন হাত তোলা আর যখন তুলেন নি তখন না তোলায় সুন্নাত । আর নামাযের পর রাসূলুল্লাহ সা. হাত না তুলে বিভিন্ন দুআ ও জিকির পাঠ করতেন। দুনিয়ার প্রয়োজনের জন্য আপনি কুরআন ও হাদীসে বর্ণিত যে কোন দুআ ফরজ কিংবা সুন্নাত সালাতে দরুদ শরীফের পর পড়তে পারেন। সুন্নাত সালাতের মধ্যে ও সিজদাতেও এই সব দুআ পড়তে পারেন। আরবীতে দুআ না জানা থাকলে অনুচিত হলেও সুন্নাত সালাতের মধ্যে ও সিজদাতে মাসনূন দুআর অর্থ নিজ ভাষায় পাঠ করতে পারেন আর দ্রুত মাসনুন দুআ মুখস্ত করে নেবেন। তবে ফরজ সালাতের মধ্যে দুআ মাসূরা ব্যতিত কোন দুআ পাঠ করবেন না। বিস্তারিত জানতে দেখুন,
রাহে বেলায়াত বইটি পড়ন।
প্রশ্নঃ 389
আসসালামু আলাইকুম,
শাইখ আমি এক গুনাহ গার বান্দা। গত ৪ জানুয়ারির ভুমিকম্পের পর আমার মনে তিব্র মৃত্যু ভিতি কাজ করে। এরপর থেকে আমি সিগারেট খাওয়া ছেড়ে দেয় এবং নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়ি। আমার এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক আছে। ইসলামে প্রেম করা হারাম। আমি তার সাথে সম্পর্ক রাখার জন্য নিজেকে অনেক অপরাধি মনে হয়। জিবনে কারর মনে কষ্ট দেয় নাই এই কারনে অই মেয়ের মনেও কষ্ট দিতে পারছিনা। এদিকে আমি যে সর্ব শক্তিমান আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাচ্ছি। আমি জানি অই মেয়ের সাথে সম্পর্ক রাখা আমার উচিত না। কিন্তু আমি পারছি না সম্পর্ক ভাংতে। আমি জানি আপনি বলবেন সম্পর্ক ভেঙ্গে দিতে। কিন্তু এটা আমি পারছি না। শয়তান বার বার আমাকে প্রতারিত করছে। আপনি আমাকে পরামর্শ দিন আমি কি করবো
28 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম।
বিবাহপূর্ব সম্পর্ক ইসলামে হারাম। আর আপনি হারাম জানার পরও এইং কাজে লিপ্ত থাকবেন এটা খুবই অন্যায়। আপনি বিয়ে করে নিতে পারেন। অন্যথায় মোবাইল পরিবর্তন করুন, ঐ মেয়ের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিন। এ ব্যাপারে শক্ত সিদ্ধান্ত গ্রহন করুন। আল্লাহ তায়াল কুরআনে বলেছেন,
وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا
যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য পথ খুলে দিবেন। সূরা ত্বলাক, আয়াত ২ং। সুতরাং আমরা আশা করি যদি আপনি আল্লাহকে ভয় করে এই গুনাহ থেকে বিরত হন তাহলে আল্লাহ তায়ালা আপনার জন্য কোন কল্যানকর পথের ব্যবস্থা করে দিবেন । আল্লাহর কাছে গুনাহের কাজ থেকে বিরত থাকার জন্য দুআ করুন। আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ আপনাকে সবধরনের গুনাহর কাজ থেকে বিরত থাকার তাওফীক দিন।
প্রশ্নঃ 385
সহীহ সুন্নাত আমলের জন্য কোন কোন বই পড়তে পারি?
28 Dec 2025
আপনি আস-সুন্নাহ পাবলিকেশন্স থেকে প্রকাশিত প্রত্যেকটি বই সংগ্রহ করুন। এই গুলো পড়ন। সাথে সাথে রিয়াজুস সালেহীন এবং এজাতীয় অন্যান্য বই পড়ুন।
প্রশ্নঃ 366
assalamualaikum,
I am addicteda very common bad habit, and that is mustarbration I cant abandone it. It start from my childhood and still continue. Now my age is 26, jobless(graduation complete) so i cant marry now. According to Islam and sunnah, how can i over come this bad habit?
28 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম
কুরআন ও হাদীসের আলোকে হস্তমৈথুন হারাম, তবে যদি ব্যভিচারের আশংকা থাকে তাহলে একটু শিথিলতা আছে। এর থেকে বিরত থাকার জন্য প্রয়োজন মনের দৃঢ় ইচ্ছা । আপনি নামাযের সিজাদয় এবং অন্যান্য সময়ে আল্লাহর কাছে দুআ করুন এবং এর থেকে বিরত থাকার দৃঢ় ইচ্ছা করুন, ইনশাআল্লাহ আপনি এই সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। সামর্থ থাকলে বিবাহ করে নিন। । আমরা দুআ করি আল্লাহ যেন আপনাকে এই কাজ থেকে বিরত থাকার তাওফিক দিন।
প্রশ্নঃ 362
আসসালামু আলাইকুম,
হাতে কোন পাথরের আংটি পরা জায়েজ কি? ধন্যবাদ
28 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম।
না, পাথরের আংটি পরাতে কোন সমস্যা নেই। তবে আংটি কোন সমস্যা দূর করতে পারে এমন বিশ্বাস করলে শিরক হবে।
প্রশ্নঃ 357
বর্তমানে আমাদের সমাজে দেখা যায়, সবাই ধনী বা সুন্দরী মেয়ে বিয়ে করতে চায়, দ্বীনদার মেয়ে খুব কম চায়। কিন্তু আমি দ্বীনদার মেয়ে বিয়ে করতে চাই। আমাকে এমন কোন দোয়া বলতে পারেন যেটা পড়লে দ্বীনদার মেয়ে বিয়ে করতে পারব?
28 Dec 2025
আপনি নফল নামাযের সাজদায় এবং অন্যান্য সময় কুরআনে বর্ণিত নিচের দুআ দুটি তেলাওয়াত করতে থাকুন। আমরা দুআ করি আল্লাহ যেন আপনাকে নেক স্ত্রী দান করে।
১. رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
উচ্চারণ: রব্বানা- হাবলানা- মিন আঝও-জিনা ও যুররিয়্যাতিনা- কুররতা আইনিন ওয়াজ আলনা- লিল মুত্তাক-না ইমামা। সূরা ফুরক্বন-৭৪। অর্থ: হে আমাদের প্রতিপালক! আমাদের কে দান করুন এমন স্ত্রী এবং সন্তান যারা আমাদের চোখের প্রশান্তি হবে। এবং আপনি আমাদেরকে মুত্তকীনদের ইমাম বানিয়ে দিন।
২. رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
উচ্চরণ: রব্বানা- আ-তিনা ফিদদুনইয়া হাসানাহ ও ফিল আখিরতে হাসানাহ ও ক্বিনা- আযা-বান না-র।
প্রশ্নঃ 356
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওবারাকাতুহ।
রাসুল (সা:) এর পিতা মাতা কোন নবীর অনুসরন করেছেন?তারা কি মুসলিম ছিলেন? www.facebook.com/ahanif520
28 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম।
দেখূন, একজন মূমিনের জন্য এই সব প্রশ্নের পিছনে পড়া অপ্রয়েজনীও। কুরআন হাদীস নির্দেশিত পথে জীবন পরিচালনা করাই আমাদের কাজ। আর আপনার প্রশ্নের উত্তরে বলছি এই বিষয়ে হাদীসে কিছু বলা নেই।
প্রশ্নঃ 353
আসসালামু আলাইকুম,
আমি বর্তমানে একটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র। পারিবারিক কিছু সমস্যার কারনে আমার পড়ার খরচ আমার বাবা আর বহন করছেন না। পড়া লেখা চালিয়ে যাওয়ার জন্য আমার খালা আমাকে আর্থিকভাবে সাহায্য করছেন। পেশায় আমার খালা একটি প্রাইভেট ব্যাংকের চাকরিজীবি। ব্যাংকের বেতনের টাকা আমার খরচ করা হালাল হবে কিনা এই ব্যাপারে খুব চিন্তিত। উত্তর দিয়ে সাহায্য করলে কৃতজ্ঞ থাকবো। জাযাকাল্লাহু খাইরান।
28 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম।
আপনি ইসলামি বিধান অনুযায়ী চলতে চান এই জন্য আপনাকে শুকরিয়া। আমরা দুআ করি আল্লাহ যেন আপনাকে কবুল করেন। আপনার প্রশ্নের উত্তরে বলছি সুদভিত্তিক কোন ব্যাংকে চাকুরী করে থাকলে ঐ বেতন আপনার খালার জন্য হারাম। তবে আপনি ঋন হিসাবে তার কাছে থেকে টাকা নিতে পারেন।
প্রশ্নঃ 352
পরীক্ষার সময় আমি কাউকে দেখাই না কারন এটা প্রতারণা। আমার বন্ধুরা তাই বলছে তুই না দেখ কিন্তু আমাদের বলেদে আমি তাদের বলছি এ তে আমার গুনা হবে। কিন্তু তারা বলে, পরীক্ষ হলে আর এক জন কে সাহায্য করলে গুনাহ হবে না। তারা এর উওর জানতে চেয়েছে। আজ জানালে উপকৃত হতাম।
28 Dec 2025
পরীক্ষার হলে দেখা বা দেখানো উভয়টিই না জায়েজ, অন্যায়। এই কাজ থেকে বিরত থাকা আবশ্যক।
প্রশ্নঃ 338
আসসালামুআলাইকুম
আমার দুটি কন্যা সন্তান। বড় কন্যা ও জামাই দুজনেই থুলনা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে দক্ষিণ কোরিয়া থেকে পি এইচ ডি ডিগ্রি নিয়ে বর্তমানে অষ্ট্রেলিয়া স্বামীর সাথে বসবাস করছে। তার স্বামীও অষ্ট্রেলিয়া থেকে পিএইচডি ডিগ্রি নিয়েছে। প্রসঙ্গতঃ স্বামী সনাতন ধর্মলাম্বী এবং বিয়ের সময়ও হিন্দু হিসাবে রেজিষ্ট্রি করে দুজনে বিয়ে করে। এটা আমাদের অগোচরে হয়েছে। তবে রেজিষ্ট্রি হয়েছে-এটা নিশ্চিত। ২০০৮ ইং সালে দুজনে স্কলারশীপ নিয়ে বিদেশ যাবার সময় আমাদের জানালে আমরা বিষয়টি মেনে নিই। আজ দু বছর জামাই হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্ম গ্রহণ করে পাঁচ ওয়াক্ত সালাত আদায়সহ অন্যান্য মুসলিম ধর্ম নিয়ম মোতাবেক পালন করে আসছে। হাদিস বা ধর্ম সম্পর্কে কিছু জানার থাকলে আমাকে জানায়। আমি আপনার আসসুন্নাহ ট্রাষ্টের ওয়েব সাইট তাকে দিয়েছি। আমার প্রশ্ন- সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে ঠিকই কিন্তু পাসপোর্ট সংক্রান্ত ঝামেলার কারনে নাম পরিবর্তন করতে পারছেন না। তারা ওখানকার সিটিজেনশীপ পাইনি। আবার ছেলে বাবা এখন পর্যন্ত কিছুই জানে না। তাদের দুবছরের একটি ছেলে আছে। এমতবস্থায় তাদের বৈবাহিক জীবন কি সিদ্ধ? অনুগ্রহ পুর্বক সত্বর আমার করনীয় সম্পর্কে একটি নির্দেশনা দিলে এ বান্দার অশেষ উপকার হতো। বলাবাহুল্য আমি পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে থাকি। সমাজ আমাকে হাই প্রোফাইলের একজন ব্যক্তি মনে করে। আমাদের পরিবার ফুরফুরা শরীফের তরীকা অনুযায়ী ধর্মআ পালন করে আসছে। আল্লাহ হাফেজ।
28 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম।
আলহামদুলিল্লাহ। আপনার জামাতা ইসলাম গ্রহন করেছেন, ইসলামী বিধিবিধান মেনে চলছেন জানতে পেরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহ আপনাদের ইসলামের পথে চলার পথকে সহজ করে দিন। তবে সনাতন ধর্মাবলম্বী কোন ছেলের সাথে কোন মুসলিম মেয়ের বিবাহ জায়েজ নেই। আল্লাহ তায়ালা বলেন,
لاَ تُنكِحُواْ الْمُشِرِكِينَ حَتَّى يُؤْمِنُواْ وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَيْرٌ مِّن مُّشْرِكٍ وَلَوْ أَعْجَبَكُمْ
তোমারা (তোমাদের মেয়েদেরকে) মুশরিকদের সাথে বিবাহ দিয়ো না যতক্ষন তারা মূমিন হয় আর একজন মূমিন দাস একজন মুশরিক থেকে উত্তম যদিও সে তোমাদের কাছে অধিক পছন্দের। সূরা বাকারাহ, আয়াত ২২১। সুতরাং তাদের বিয়ে শরীয়ত অনুযায়ী সহীহ হয় নি যদিও ছেলেটি পরে মুসলমান হয়েছে। তাই তাদের জন্য আবশ্যক শরয়ী বিধান অনুযায়ী পূনরায় বিবাহ করা। তবে এই নিয়ে চিন্তিত হবেন না কেননা পূনরায় বিবাহের জন্য পূনরায় রেজিস্ট্রি করার প্রয়োজন নেই । আপনারা একান্ত পারিবারিকভাবে বিষয়টির সমাধান করতে পারেন। পরিবারের দুই জন পুরুষ কিংবা একজন পুরুষ আর দুই জন মহিলার সামনে (যারা সাক্ষী হবেন) ইজাব কবুল করলেই ইসলামী আইন অনুযায়ী বিবাহ হয়ে যাবে। এভাবে তাদের দুজনের বিবাহের ব্যবস্থা করুন। আল্লাহ আমাদের সকলের বিগত দিনের গুনা ক্ষমা করুন।
প্রশ্নঃ 337
কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আমার এক আপুর মাধ্যমে আপনার সম্পর্কে জানার পর আপনার ওয়েবসাইট এবং পেইজ ফলো করে অনেক কিছু জানতে পারছি। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন টা করার আগে আপনাকে বিস্তারিত বলার প্রয়োজন মনে করতেছি। আমি যে আপুটার কাছ থেকে আপনার সম্পর্কে শুনেছিলাম ওনি আমার আপন বোন না, তবে আমি ওনাকে আমার আপন বড় বোনের মত ভালবাসি। আমার কোন আপন বড় বোন নাই তাই আপুর অভাব টা অনেক বেশি ফিল করতাম। ওনার সাথে আমার পরিচয় ইন্টারনেটে। প্রায় ৮ বছর ধরে আপুর সাথে আমার পরিচয়। আমাদের ভাই বোনের সম্পর্ক টা অনেক ভাল। আপু আমাকে তার আপন ছোট ভাইয়ের মত ভালবাসে। আপু থাকে যশোরে আর আমি চট্রগ্রাম এ থাকি। গতবার আপু হজ্ব করে আসার পর একটু টেনশনে আছে। আপু এখন পর পুরুষদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে প্রায়। আমার সাথে কথা বলে কম। আপুর ভয় হয় আমাদের ভাই বোনের সম্পর্ক যদি আল্লাহর পছন্দ না হয় তাহলে আপুর গুনাহ হবে। এখন কথা হচ্ছে আমার আর আপুর ভাই বোনের সম্পর্ক এর জন্য কি গুনাহ হবে? সত্যি বলতে আমি আপুকে আমার আপন বড় বোনের মত ভালবাসি। আমি এখন কি করব জানাবেন প্লিজ। উল্লেখ্য আমি আগে শুক্রবার ছাড়া নামায তেমন একটা পড়তাম না। আপুর কারনে আল্লাহর রহমতে আমি ৫ওয়াক্ত নামায পড়ি। আমার আর আপুর ভাই বোনের সম্পর্কের জন্য কি গুনাহ হবে? আমাকে ফেইসবুক অথবা ইমেল করে জানালে খুশি হব
28 Dec 2025
আলহামদুলিল্লাহ। আপু ডাকার কারনে উক্ত মহিলা আপনার জন্য মাহরাম হয়ে যান নি। একজন গায়রে মাহরাম মহিলার সাথে যে সব বিধি-বিধান মেনে চলতে হয় উক্ত মহিলার ক্ষেত্রে সে সব বিধি-বিধান প্রযোজ্য হবে। আর কোন গায়রে মাহরাম মহিলার সাথে বিনা প্রয়োজনে কথা বলা জায়েজ নেই। কথা বলার প্রয়োজন হলে পর্দার মধ্য থেকে কথা বলতে হবে। আপনি নামায পড়ন, ইসলাম পুরোপুরি মেনে চলার চেষ্টা করুন।
আল্লাহ আপনাকে তাওফীক দিন।
প্রশ্নঃ 333
স্ত্রী যদি স্বামীর অজান্তে বা অনিচ্ছায় বা অসন্তুষ্টিতে স্বামীর টাকা খরচ করে ফেলে বা কোন সম্পদ নষ্ট করে ফেলে তার হুকুম কী? স্ত্রী যদি অন্য কারো টাকা বা সম্পদ নিয়ে এমন কিছু করে ফেলে তার হুকুম কী?
28 Dec 2025
স্বামী যদি স্ত্রীর বা ছেলে-মেয়ের প্রয়োজনীও খরচ না দেয় তাহলে স্ত্রী স্বামীর অনুমতি ব্যতিত তার সম্পদ থেকে প্রয়োজনীও খরচ করতে পারবে। আর যদি অন্যায়ভাবে স্বামী বা অন্য কারো সম্পদ নষ্ট করে তাহলে তার ক্ষতিপূরণ দিতে হবে।
প্রশ্নঃ 331
আসসালামু আলাইকুম
আমার প্রশ্নটি অনেক বড় কিন্ত দয়া করে আমাকে তারাতারি উত্তর দিলে ভাল হয় কারন এ নিয়ে আমার পরিবারে অনেক সমস্যা হচ্ছে,আমার বোন তার বয়স ১৮ সে তার মা, বাবা, ভাই বা মুরব্বি কাউকে না জানিয়ে কাজি অফিসে একটি ছেলেকে বিয়ে করে যে কিনা কোন ভাবেই আমার বোনের সাথে কুফু হয়না,মেয়ের বাবা ঘটনা জানার পর অনেক কান্নাকাটি করে এবং বকা দেয়,বাবার কান্না আর জোরাজুরিতে মেয়েটি ছেলেটি তে তিন তালাক মুখে দেয় এবং কাজির কাছে গিয়ে লিখিতও কাগজে তালাক দেয়,পরবর্তীতে ছেলেকে এনে ছেলের মায়ের সামনে তালাকের জন্য জোর করা হয় এবং ছেলেটি লিখিতভাবে তিন তালাকে বায়েন দিয়ে সাক্ষর করে এবং তার মাও সাক্ষি হিসেবে সাক্ষর করে। এখন এরা ২ জন কি কোন ভাবে ২ জনের জন্য বৈধ করা যাবে?
28 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম।
প্রশ্ন থেকে বুঝা যায় যে, তাদেরকে এভাবে বাধ্য করা হয়নি যে, তালাক না দিলে তাদের হত্যা করা হবে কিংবা শারীরিক কোন ক্ষতি করা হবে। বরং পিতা-মাতার জোর অনুরোধে ছেলে -মেয়ে একে অপরকে তালাক দিয়েছে। সুতারাং তাদের দুজনকে একে অপরের জন্য বৈধ করার কোন সুযোগ নেই। ঐ মেয়ের যদি অন্য কোথাও বিয়ে হয় আর ঐ স্বামী যদি তাকে তালাক দেয় কিংবা ঐ স্বামী যদি মারা যায় তাহেল তখন আগের স্বামীর সাথে তার বিবাহ হালাল হবে। এছাড়া দ্বিতীয় কেনি পথ নেই। তালাক একটি স্পর্শকাতর বিষয়, সুতরাং ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। তালাকের বিষয়ে মাসলাগুলোর ব্যাপারেও সাধারণ ধারণা থাকা দরকার। এক তালাকেই তালাক হয়ে যায়, তালাকের জন্য তিন তালাকের প্রয়োজন হয় না। আর এক তালাক, দুই তালাকের ক্ষেত্রে পুনরায় ফিরিয়ে নেয়া যায়। তিন তালাকের ক্ষেত্রে এটা সম্ভব নয়।
প্রশ্নঃ 325
আসসালামুআলাইকুম।
আলহামদুল্লিল্লাহ স্যার এর লেকচারগুলো খুব সহজভাবে বুঝা যায়। আলহামদুল্লিল্লাহ আামি নিয়মীত কুরআন, হাদীস, ইসলামীক বই পড়ি, ইসলামীক লেকচার শুনি, কিন্তু আমি একজন দায়ী হতে চাই। আমরা যারা মাদ্ররাসায় পরি নি, তাদের জন্য কী কোন ডিপলোমা কোস আছে। আমি স্যারের আল্লাহর পথে দাওয়া বইটি পড়েছি। আমার জন্য এখন কোন সুযোগ আছে প্রাতিষ্ঠানিকভাবে দ্বীন শিক্ষার?
28 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম।
আমরা আল্লাহার কাছে দুআ করি যেন তিনি আপনাকে দায়ী হিসাবে কবুল করেন। আমরা এই বিষয়ে একটি অনলাইন ডিপ্লোমা কোর্স চালু করার পরিকল্পনা করছি। সিলাবাস নির্ধারণ এবং অন্যান্য কাজ চলছে। দুআ করতে থাকুন যেন অচিরেই এটা করা সম্ভব হয়।
প্রশ্নঃ 323
মুহতারাম, আস-সালামু আলাইকুম।
আমার প্রশ্ন: আমি HSC পরীক্ষার্থী, আমার লেখাপড়াতে মনোযোগ এবং মেধা দিন দিন কমে যাচ্ছে। আমাকে এমন কিছু দুয়া শিখিয়ে দিন যা আমি সিজদা এর সময় পড়বো যাতে আমার পরা লেখা ভাল হয়।
28 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।
আমরা আপনার জন্য দুআ করি, আল্লাহ আপনার এই সমস্যা দূর করুন। প্রথমত আপনি যাবতীয় গুনাহের কাজ ত্যাগ করতে চেষ্টা করুন এবং আপনার সমস্যার জন্য আল্লাহর কাছে দুআ করুন। আর নিচের দুআ দুটি নফল নামাযের সাজদার মধ্যে এবং অন্যান্য সময় পাঠ করতে থাকুন।
১. رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي يَفْقَهُوا قَوْلِي
বাংলা উচ্চারণ: রব্বিশ রহলি- ছদরি- ওয়া ইয়াসসিরলি- ওয়াহলুল উকদাতাম মিন লিসানি- ইয়াফকহু কওলি-। অর্থ: হে আমার প্রভু, আমার বক্ষকে উন্মেচিত করুন, আমার জন্য আমার বিষয়াদি সহজ করে দিন, আমার জিহ্বার জড়তা দূর করে দিন যাতে আমার কথা মানুষ বুঝতে পারে।
২. رَّبِّ زِدْنِي عِلْمًا
উচ্চারণ: রব্বি যিদ নি- ইলমা-। অর্থ: হে আমার রব্ব আমার জ্ঞান বৃদ্ধি করে দিন।
প্রশ্নঃ 309
assalamualaikum,
Sir, I have seen your couple of videos on youtube and I liked those. Specially I loved the question answering videos. Following that, I have a question to you. Question is- If I see a dream that, somebody is talking with me but the person who is talking with me is invisible. The invisible person is saying that, he is satisfy with my activities and jobs what I am doing. The sound of invisible person is very joyful and happy and seems to me that he is very happy about me. The invisible person also said to me to continue the SALAT as I am doing so, he will keep me in Jannat. In my dream, I predicted that was the sound of almighty ALLAH and the invisible person also said he is Almighty ALLAH. As far I now, Saitan will not do this kind of job in dream to make me good. The sound was really from almighty ALLAH? So, I am Confused that, is there any meaning of this dream or any relation to my life? What should I do now? Is it meaningless dream or meaningful? Sir, I need your kind reply and suggestions. Eagerly waiting for your reply. My e-mail address is hmnhoq@yahoo.com. Thanks. Assalamualaikum.
27 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম।
ভাল স্বপ্ন দেখলে ভাল। খারাপ কোন স্বপ্ন দেখলে দুশ্চিন্তার কোন অর্থ নেই ।খারাপ স্বপ্নের কথা বলতে হাদীসে নিষেধ করা হয়েছে। সর্বাবস্থায় স্বপ্ন নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। আপনি কুরআন সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করুন।
নবীদের স্বপ্ন ওহী হিসাবে গণ্য। অন্যান্য মানুষের স্বপ্নের ব্যাপারে হাদীসের স্পষ্ট নির্দেশনা আছে। নিচে দলীলসহ বিস্তারিত আলোচনা করা হল: নবী রাসূলদের স্বপ্ন ওহী। তাঁরা স্বপে যা দেখেন তা সত্য। ইবনে আব্বাস রা. বলেন, رؤيا الأنبياء وحي অর্থ: নবীদের স্বপ্ন ওহী। আলমুসতাদরিক লিল-হাকীম, হাদীস নং ৩৬১৩। হাকীম রহ. বলেন, হাদীসটি বুখারী মুসলিমের শর্তানুযায়ী সহীহ। কিন্তু তারা বর্ণনা করেনি। ইমাম যাহাবী তালখীস এর মধ্যে বলেছেন, হাদীসটি বুখারী মুসলিমের শর্তানুযায়ী। হযরত আয়েশা রা. বলেন,
أَوَّلُ مَا بُدِئَ بِهِ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مِنَ الْوَحْيِ الرُّؤْيَا الصَّادِقَةُ فِي النَّوْمِ فَكَانَ لاَ يَرَى رُؤْيَا إِلاَّ جَاءَتْ مِثْلَ فَلَقِ الصُّبْحِ
যার মাধ্যমে রাসূলুল্লাহ সা. এর কাছে প্রথম ওহী আসা শুরু হয় তা হল সত্য স্বপ্ন। তিনি যা দেখতেন ভোরের আলোর মত তা সত্য হত। সহীহ বুখারী, হাদীস নং ৬৯৮৩। ইমাম বখারী রহ. তার সহীহ গ্রন্থে বলেছেন,
قَالَ عَمْرٌو سَمِعْتُ عُبَيْدَ بْنَ عُمَيْرٍ يَقُولُ : إِنَّ رُؤْيَا الأَنْبِيَاءِ وَحْيٌ ثمَّ قَرَأَ :{إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ}
আমর বলেছেন, আমি উবায়েদ ইবনে উমায়েরকে বলতে শুনেছি, নিশ্চয় নবীদের স্বপ্ন ওহী। এরপর তিনি কুরআনের উপরুক্ত আয়াত তেলাওয়াত করেন। (উবায়েদ ইবনে উমায়ের ইবনে আব্বাসের ছাত্র) । সহীহ বুখারী হাদীস নং ৮৫৯। উপরুক্ত দলীলসমূহ দ্বারা স্পষ্ট যে, নবীদের স্বপ্ন ওহী ও সত্য। উম্মতের সকলে এ ব্যাপারে একমত। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন স্বপ্ন দেখি। এই সব স্বপ্নের ব্যাপারে আমাদের কি বিশ্বাস রাখতে সে বিষয়ে আবু সাইদ খুদরী রা. থেকে বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ সা. বলেছেন,
إِذَا رَأَى أَحَدُكُمْ رُؤْيَا يُحِبُّهَا فَإِنَّمَا هِيَ مِنَ اللهِ فَلْيَحْمَدِ اللَّهَ عَلَيْهَا وَلْيُحَدِّثْ بِهَا ، وَإِذَا رَأَى غَيْرَ ذَلِكَ مِمَّا يَكْرَهُ فَإِنَّمَا هِيَ مِنَ الشَّيْطَانِ فَلْيَسْتَعِذْ مِنْ شَرِّهَا ، وَلاَ يَذْكُرْهَا لأَحَدٍ فَإِنَّهَا لاَ تَضُرُّهُ
তোমাদরে কউে যদি এমন স্বপ্ন দখেে যা সে পছন্দ কর,ে তাহলে জানবে যে তা আল্লাহর পক্ষ থকেে দখোনো হয়ছে। তখন সে যনে আল্লাহ তাআলার প্রশংসা করে ও অন্যদরে কাছে র্বণনা কর। আর যদি স্বপ্ন অপছন্দরে হয়, তাহলে বুঝে নবেে এটা শয়তানরে পক্ষ থকেে হয়ছে। তখন সে শয়তানরে ক্ষতি থকেে আল্লাহ তাআলার কাছে আশ্রয় র্প্রাথনা করবে আর এ স্বপ্নরে কথা কারো কাছে বলবে না। কারণ খারাপ স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না। সহীহ বুখারী, হাদীস নং ৬৯৮৫ আবু কাতাদাহ রা থেকে বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ সা. বলেছেন,
الرُّؤْيَا الصَّالِحَةُ مِنَ اللَّهِ فَإِذَا رَأَى أَحَدُكُمْ مَا يُحِبُّ فَلاَ يُحَدِّثُ بِهَا إِلاَّ مَنْ يُحِبُّ وَإِنْ رَأَى مَا يَكْرَهُ فَلْيَتْفِلْ عَنْ يَسَارِهِ ثَلاَثًا وَلْيَتَعَوَّذْ بِاللَّهِ مِنْ شَرِّ الشَّيْطَانِ وَشَرِّهَا وَلاَ يُحَدِّثْ بِهَا أَحَدًا فَإِنَّهَا لَنْ تَضُرَّهُ
সত্য স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে । যখন তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে যা সে ভালবাসে তাহলে তাহলে তা এমন লোকদের কাছেই শুধু বলবে যে তাকে ভালবাসে। আর যদি এমন স্বপ্ন দেখে যা সে অপছন্দ করে তাহলে বাম দিকে তিন বার থুথু ফেলে এবং আল্লাহর কাছে শয়তানের অনিষ্ঠতা থেকে আশ্রয় প্রার্থনা করবে। আর এই স্বপ্নের কথা কারো কাছে বলবে না। কেননা তা তার কোন ক্ষতিকরতে পারবে না। সহীহ মুসলিম, হাদীস নং ২২৬১। হযরত জাবির রা. বলেন,
جَاءَ رَجُلٌ إِلَى النَّبِىِّ -صلى الله عليه وسلم- فَقَالَ يَا رَسُولَ اللَّهِ رَأَيْتُ فِى الْمَنَامِ كَأَنَّ رَأْسِى قُطِعَ. قَالَ فَضَحِكَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- وَقَالَ ্র إِذَا لَعِبَ الشَّيْطَانُ بِأَحَدِكُمْ فِى مَنَامِهِ فَلاَ يُحَدِّثْ بِهِ النَّاسَ
নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমি স্বপ্নে দখেছে, আমার মাথা কটেে ফলো হয়ছে। এ কথা শুনে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হসেে ফলেলনে। আর বললনে : ঘুমরে মধ্যে শয়তান তোমাদরে কারো সাথে যদি দুষ্টুমি কর, তবে তা মানুষরে কাছে বলবে না। সহীহ মুসলিম, হাদীস নং ২২৬৮। হযরত আনাস রা. থেকে বর্ণিত একটি হাদীসে রাসূলুল্লাহ সা. বলেছেন,
إن الرؤيا تقع على ما تعبر و مثل ذلك رجل رفع رجله فهو ينتظر فهو متى يضعها فإذا رأى أحدكم رؤيا فلا يحدث بها إلا ناصحا أو عالما
অর্থ: স্বপ্ন ব্যখ্যা অনুযায়ী বাস্তবায়িত হয়। তাই যখন তোমাদের কেউ স্বপ্ন দেখে সে যেন কল্যানকামী ব্যক্তি ও আলেম ব্যাতিত অন্য কারো নিকট তা বর্ণনা না করে। মুসতাদরিকে হাকেম, হাদীস নং ৮১১৭। হাকেম রহ. বলেছেন হাদীসটর সনদ সহীহ। আল্লামা জাহাবী রহ. তালখীস এর মধ্যে হাদীরটিকে সহীহ বলেছেন। শায়খ আলবানীও বলেছেন, হাদীসটি সহীহ। (সহীহ ও জয়ীফ জামিউস সগীর, হাদীস নং ২৪৯২) উপরের হাদীসগুলোতে থেকে আমরা বুঝতে পারি যে, ভাল স্বপ্ন আল্লাহ তায়ালার দান। ভাল স্বপ্ন দেখলে আল্লাহর প্রসংসা করতে হবে এবং প্রিয় মানুষদেরকে বলা যবে । খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়। এমন স্বপ্ন দেখলে বাম দিকে তিন বার থুথু ফেলতে হবে এবং শয়তানের অকল্যান থেকে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে। আর খারাপ স্বপ্ন কারো কাছে বলা যাবে না। তবে মনে রাখতে খারাপ স্বপ্ন দেখলে মানুষের কোন ক্ষতি হয় না বা তা মানুষকে কোন ক্ষতি করতে পারে না। এই অর্থের আরো হাদীস বিভিন্ন সাহাবী থেকে সহীহসূত্রে বর্ণিত আছে। হযরত আনাস রা. থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সা. বলেছেন,
رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ : الرُّؤْيَا الْحَسَنَةُ مِنَ الرَّجُلِ الصَّالِحِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ
রাসূলুল্লাহ সা. বলেছেন, সৎ লোকদের থেকে ভাল স্বপ্ন নবুওয়াতের ৪৬ ভাগের এক ভাগ। (অর্থাৎ সত্য স্পষ্ট)। সহীহ বুখারী, হাদীস নং ৬৯৮৩। কোন হাদীসে ৪৫ ভাগের একভাগ আবার কোন হাদীসে ৭০ ভাগের এক ভাগের কথাও বর্ণিত আছে। এই হাদীসের ব্যাখ্যায় ইমাম নববী বলেন, আল্লামা খাত্তবী রহ. বলেছেন
وانما كانت جزءا من أجزاء النبوة في حق الأنبياء دون غيرهم وكان الأنبياء صلوات الله وسلامه عليهم يوحي اليهم في منامهم كما يوحي اليهم في اليقظة
অর্থ: এটা নবীদের ক্ষেত্রে প্রযোয্য, অন্যান্যদের ক্ষেত্রে নয়। কেননা নবীদের নিকট জাগ্রত অবস্থায় যেমন ওহী আসত তেমনি ঘুমের ভিতরেও আসত। শরহে নববী আলা মুসলিম, হাদীস নং ২২৬৪। এই হাদীসের অবশ্য অন্যান্য ব্যাখ্যাও আছে। অনেকে এই হাদীসের অপব্যাখ্যা করে ওলী, দরবেশ কিংব আল্লাহর প্রিয় মানুষদের স্বপ্নকে দলীল হিসাবে সাব্যস্ত করতে চায়। কিন্তু এটা ঠিক না। নবী-রাসূণগণ বাদে অন্যদের স্বপ্ন দলীল হতে পারে না, সুন্নত হতে পারে না। স্বপ্নের মাধ্যমে কোন ইবাদত সাব্যস্ত হয় না, তদ্রুপ স্বপ্নের মাধ্যমে কোন হাদীসের সত্যতাও যাচাই করা যায় না। স্বপ্ন একান্ত ব্যক্তিগত আবেগ অনুভুতির ব্যাপার। কাশফ, ইলহামের ব্যাপারেও একই কথা প্রযোয্য। এই বিষয়ে আরো জানতে পড়ুন ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত এহ্ইয়াইস সুনান বইয়ের ২০৮ থেকে ২১৪ পৃষ্ঠা । আল্লহ তায়ালা আমাদের সঠিক বিষয় বুঝার তাওফীক দিন, আমীন।
প্রশ্নঃ 308
আস্সালামু আলাইকুম
আমার মা একজন চাকুরিজীবি হওয়ায় অনেক সুদি ব্যাংকের সাথে জরিত মানে লোন নেয়। কিন্তু আমি তার সন্তান হওয়ায় খুব কষ্ট লাগে কারণ আমি ইসলামিক নির্দেশনা পালন করার চেষ্টা করি। আমি অনেক বদরাগী একটুতেই রেগে যাই। আমি তাকে কিভাবে বুঝাব যে সুদযুক্ত ব্যাংকের সাথে লেনদেন করা উচিত নয়।
27 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।
মায়ের সাথে সদাচারণ সর্ব অবস্থায় ফরয। কোনোভাবেই মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না। সম্ভব হলে আদবের সাথে তাকে বুঝাবেন। যেমন, মা, আমি তোমার সাথেই জান্নাতে থাকতে চাই, তুমি সুদের সাথে জড়িত হলে তো জান্নাতে তোমাকে পাব না, মা তুমি সুদ থেকে মুক্ত হও। পাশাপাশি দুআ করতে থাকুন। আল্লাহ আপনার মাকে তাঁর সন্তুষ্টির পথে পরিচালিত করুন।
প্রশ্নঃ 305
আসসালামু আলাইকুম শায়খ!
আমার জানার বিষয় হলো, একজন বিবাহিত পুরুষ, যার একজন স্ত্রীতে তার জৈবিক চাহিদা পূরণ হচ্ছে না এবং তিনি মারাত্বকভাবে যে কোন যিনামূলক বা অশ্লীল কাজে পড়ে যাওয়ার আশঙ্কা করেন। এখন আমরা সবাই অবগত যে,সামাজিকভাবে একাধিক বিবাহকে খুবই ঘৃণিত চোখে দেখা হয়, এ কাজে বাধা দেয়া হয় এবং মানসিক ভাবে হেয় করা হয়। এ অবস্থায় অনেক পুরুষই ইচ্ছা থাকলেও বিষয়টা চেপে রাখতে চাইলেও, বিভিন্ন রকম কষ্টে পতিত হয়ে থাকেন। তাই সকল কারণগুলোতে অনেকে দ্বিতীয় বিবাহ করতে পারেন না এবং কেউ কেউ দ্বীন মানতে চাওয়ার পরেও অশ্লীল কাজে না পেরে জড়িত হয়ে পড়েন। এখন এ ধরণের পুরুষদের করণীয় কী?সে কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন?
27 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম।
আমরা আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দেন। দেখুন, আমাদের সকলেরই জানা যে, দি¦তীয় বিয়ের কারণে ব্যক্তি ও তার পরিবার বিভিন্ন পারিবারিক ও সামাজিক সমস্যার সম্মুখীন হয়। শুধু নিজের নয় পরিবারের অন্যদের কথাও চিন্তা করতে হবে। সুতরাং এটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। তাই আপনার প্রথম কাজ হলো আপনার এই সমস্যটি আপনার স্ত্রীকে বুঝিয়ে বলা। তার কোন মানসিক বা শারীরিক সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেয়া। যদি সে বুঝতে না চাই তাহলে ভাল কোন আলেমের নিকট নিয়ে যান যে তাকে বিষয়টি বুঝিয়ে বলবে। এরপরও যদি সমস্যর সমাধান না হয় তাহেল আজকাল অনেকেই গোঁপনে দ্বিতীয় বিয়ে করছে আপনি সেরকম করতে পারেন। এতে আশা করি আপনি পারিবারিক ও সামাজিক অসুবিধার সম্মুখীন হবেন না।
প্রশ্নঃ 303
আস্সালামু আলাইকুম স্যার
আমি খুবই হস্তমৈথুন করি এটা যেনেও যে ইসলাম এটাকে সমর্থন করে না। এখন আমি এই খারাপ কাজটা পুরোপুরি বন্ধ করতে চাই। তাই আমাকে ইসলামিক উপায় বলে দিন।
27 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।
খারাপ কাজ ত্যাগ করার জন্য হৃদয়ের প্রবল ইচ্ছাই যথেষ্ট।আপনি ধীরে ধীরে এই গুনাহের কাজটি ছেড়ে দেয়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনি এই কাজটি পুরোপুরি বন্ধ করে দিতে পারবেন। যদি সম্ভব হয় আপনি বিবাহ করে নিন। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিন।
প্রশ্নঃ 302
আস্সালামুআলাইকুম শায়েখ
আমি নামায আদায় করি আবার গান বাজনা শুনি এখন আমার কি নামায হবে?
27 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম।
গান-বাজনা শুনা কঠিন গুনাহ। গান-বাজনা মানুষকে কাজের প্রতি অমনযোগী করে তোলে এবং ইবাদতের প্রতি অনীহা সৃষ্টি করে। তাই গান-বাজনা শুনা পরিহার করা আবশ্যক তবে এ কারণে নামায হবে না বিষয়টি এরকম নয়। নামায হয়ে যাবে, নামাযের ফরযিয়্যাত আদায় হয়ে যাবে।
প্রশ্নঃ 297
মুহতারাম, আস-সালামু আলাইকুম।
আমার প্রশ্ন: আমি যদি কারো হক নষ্ট করে থাকি কিন্তু তারা জানেনা বা ধারনা করতে পারে যে আমি এমন কাজ করতে পারি। আমার মনে অনুশোচনা আসার পরে আমি লোক-লজ্জার ভয়ে এই কথা প্রকাশ করতে পারছিনা এবং আমি চেষ্টা করছি গোপনে তাদের জন্য দান করে দিতে বা যেভাবে তাদের হক নষ্ট করেছি সেইভাবে যথা সম্ভব পুণরায় তা ফেরত দিতে তবে সকলেন প্রাপ্য এবং সকল পরিমাণ সঠিক ভাবে দিতে পারছিনা বা মনে নাই সঠিক হিসাব। এমতাবস্থায় আমি কি করতে পারি। যদি এই গোনাহর কথা প্রকাশ্যে না আনতে চাঁই। নাকি সকলের কাছে বলে ক্ষমা প্রার্থনা চাঁইতে হবে
27 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম।
বান্দার হক নষ্ট করলে বান্দার কাছে ক্ষমা চাইতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। আপনি যাদের হক নষ্ট করেছেন তাদের কাছে ক্ষমা চান এবং যথাসম্ভব তাদের ক্ষতিপূরণ দিয়ে দিন। লজ্জা করবেন না। আল্লাহ তায়ালা বলেছেন,
وَاللَّهُ لا يَسْتَحْيِي مِنَ الْحَقِّ
অর্থাৎ আল্লাহ তায়ালা সত্য বিষয়ে করেন না। সূরা আহযাব, আয়াত ৫৩। অসুবিধা হলে সাধারণভাবে ক্ষমা চান। যেমন ভাই, ইচ্ছায় অনিচ্ছায় অনেক ভুল ভ্রান্তি হয়ে যায়, মাফ করে দিবেন। আর ক্ষতিপূরণটা কৌশলে দিতে পারেন, হাদিয়া হিসেবে বা অন্য কোনো ভাবে। সর্বাবস্থায় দুনিয়ার একটু ধিক্কার বা লজ্জা আখিরাতের ধিক্কার বা লজ্জার চেয়ে অনেক সহজ। দোয়া করি, আল্লাহ আপনাকে তাওফীক দান করুন।
প্রশ্নঃ 289
রিয়াদুস স্বালেহীন গ্রন্থের বাংলা অনুবাদ কোনটি পড়া উত্তম হবে? (অনুবাদক ও প্রকাশণী জানতে চাই)
27 Dec 2025
আপনি গ্রহনযোগ্য যে কোন আলেমের অনুবাদ পড়তে পারেন। ড. সাইফুল ইসলাম অনূদিত বইটিও পড়া যেতে পারে।
প্রশ্নঃ 285
মুহতারাম, আস-সালামু আলাইকুম।
আমার প্রশ্ন: আমি এবং আমার মা, পারিবারিক আর্থিক দরকারের জন্য গয়না বন্ধক দিয়ে কয়েক লাখ টাকা সুদে লাগিয়েছিলাম তখন আমার বয়স অনেক কম ছিলো, আমি মাত্র ক্লাস ১০ এ পড়তাম। . সেই লোকগুলো ৩-৪ মাস টাকার লাভ দিয়ে, এখন প্রায় ৩ বছর ধরে আর লাভ দিচ্ছেনা বা আসলও ফেরত দিচ্ছে না. কুরআন সুন্নাহ জানতে পেরে আমরা তৌবা করেছি এবং লাভ এর টাকা মাফ করে দিয়েছি, তবে আমরা ব্যাংক এর কাছে ঋণগ্রস্ত, এবং আমাদের ঋণ দিনে দিনে বাড়ছে। আর অপর দিকে, তারা আমাদেরকে আমাদের আসল টাকাও দিচ্ছে না. এখন এই ক্ষেত্রে আমি বা আমার মা কি করতে পারি?
27 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম।
আপনারা সুদে টাকা খাটানোর পর গ্রাহকদের কাছে থেকে যে টাকা সুদ হিসাবে নিয়েছেন তা মূল টাকা থেকে বাদ দিন। এখন যে টাকা অবশিষ্ঠ থাকবে সেটাই আপনাদের প্রাপ্য টাকা। আপনারা গ্রাহকদের বলুন যে, তাদের পূর্ণ টাকা দিতে হবে না বরং সুদ হিসাবে যা দিয়েছে তা বাদে বাকী টাকা দিতে হবে। এমন করলে আশা করি তারা আপনাদের টাকা ফেরৎ দিবে। আর আপনারাও ব্যাংকের ঋন পরিষোধ করতে পারবেন।
প্রশ্নঃ 281
মুহতারাম, আস-সালামু আলাইকুম।
আমার প্রশ্ন: আমি বিবাহের পূর্বে আমর হবু স্ত্রিকে কথা দিয়ে ছিলাম বিবাহের পর তাকে আমি শহরে রাখব কিন্তু আমি এখন বাড়ী তৈরী করার আশা পোষন করায় আমার আব্বা আম্মা গ্রামের জমিতেই বাড়ী করার জন্য বলছেন কোনভাবেই আমি শহরে বাড়ী করি তিনারা চান না এখন আমার স্ত্রিও নাছোড় বান্দি কোনভাবেই ওনি গ্রামে থাকবেন না, আমার তেমন সামার্থও নাই যে দুইটা বাড়ি করবো এখন আমি না পারছি স্ত্রির সাথে কৃত ওয়াদা রক্ষা করতে না পারছি আব্বা আম্মা কে কষ্ট দিতে। কুরআন হাদিসের আলোকে যদি জানাতেন আমার এখন করণীয় কি? তবে আমি অনেক উপকৃত হতাম।
27 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম।
আপনার যদি শহরে বাড়ি করার সামর্থ না থাকে তাহলে সেখানে বাড়ি ভাড়া নিতে পারেন। পিতা-মাতাকে বুঝাতে থাকুন। দোয়া করুন। ইনশাআল্লাহ সমস্যা দূর হয়ে যাবে।
প্রশ্নঃ 273
কোনো হিন্দু উর্ধতন কর্মকর্তার অধিনে মুসলমান অধঃস্তন কর্মকর্তা চাকুরি করলে,মুসলমান কর্মকর্তা সেই হিন্দু উর্ধতন কর্মকর্তাকে কিভাবে সন্মান করবেন। উল্লেখ্য আমরা মুসনমানের ক্ষেত্রে সালাম দিয়ে থাকি। তাহলে হিন্দুর ক্ষেত্রে কি করব?
27 Dec 2025
এক্ষেত্রে আপনি শুভ সকাল, শুভ সন্ধা, আদাব এজাতীয় শব্দ বলতে পারেন।
প্রশ্নঃ 271
আমরা যেকোনো অসুখে ভুগলে ডাক্তার কিছু থেকে বাধা করেন কেউ কেউ বলে এসব খাবারের কি কোনো ক্ষমতা আছে যে তোমার রোগ বাড়িয়ে দিবে এটা কি শির্ক হবে কি না
27 Dec 2025
প্রশ্নঃ 266
আসসালামু আলাইকুম!
১ নং প্রশ্ন: আমার নাম শিশির, এখন এই নামটা আমি পাল্টাতে চাচ্ছি।মুহাম্মদ আল আব্দুল্লাহ আমার কি কি করতে হবে? আর যেই নামটা (মুহাম্মদ আল আআব্দুল্লাহ) বললাম সেটা কি রাখা যাবে? অনেকে বলেছেন যে ছেলে আর বাবা ( আমাদের রসুল আর তার পিতা) নাম একসাথে!! আর
২ নং প্রশ্ন: আমি শেইখ সুদাইস কে সালাতে শেষ বইঠকে শাহাদত আংগুলি নাড়াতে দেখলাম, এটা কি সহিহ? আর সহিহ হলে আমার নজর কি আমি আংগুলের দিকে রাখবো না সিজদাহর জায়গায়। আর অনেকে বলছেন যে, তুমি আংগুল নাড়ালে পাশের মুছল্লির নামাজের সমস্যা হবে। মানে অর চোখ ও আমার আংুলের দিকে আসবে। হুজুর দয়া করে একটি মাসনুন পদ্ধতি বলুন। জাজাকাল্লাহ খইর!
27 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম।
সাহাবী ওয়াইল ইবনে হুযর বলেন,
عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ ، قَالَ : رَأَيْتُ النَّبِيَّ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ قَدْ حَلَّقَ الإِبْهَامَ وَالْوُسْطَى ، وَرَفَعَ الَّتِي تَلِيهِمَا ، يَدْعُو بِهَا فِي التَّشَهُّدِ
আমি রাসূলূল্লাহ সা. কে দেখেছি, তিনি বৃদ্ধাঙ্গুলি ও মধ্যমা আঙ্গুলি এক সাথে করে গোলাকার করলেন এবং ঐ দুই আঙ্গুলির সাথে যুক্ত আঙ্গুলিটি (শাহাদাৎ আঙ্গুলি) উচুঁ করলেন এবং তা দ্বারা তাশাহুদের মধ্যে দোয়া করলেন। সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৯১২। হাদীসটি সহীহ। সহীহ মুসলিমসহ বিভিন্ন কিতাবে এমন অর্থের অনেক হাদীস বহু সাহাবী থেকে বর্ণিত আছে। কোন কোন হাদীসে আঙ্গুল নাড়ানো বা নাড়ানোর কথা আছে। এর মধ্যে না নাড়ানোর হাদীসটি সহীহ বলে মনে হয়। হাদীসটি আছে সুনানে আবু দাউদ হাদীস নং ৯৮৯, সুনানু নাসায়ী,হাদীস নং ১২৭০। মোট কথা ইশারা করার কথা সহীহ হাদীস দ্বারা প্রমানিত, তবে কখন থেকে ইশারা শুরু করবে, কিভাবে করবে সে ব্যাপারে সর্বাক্যমতে সহীহ কোন দলীল পাওয়া যায় না, এ কারণে ইশারার ধরন নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। সুতরাং যেভাবেই করুন আপনার ইশারার সুন্নাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। ইশারার একটি সুন্নাত পদ্ধতি পুরো বৈঠকে শাহাদাৎ আঙ্গুলি উচুঁ করে রেখে আঙ্গুল না নাড়িয়ে ইশারা করা। আর আপনি মুহাম্মাদ আব্দুল্লাহ নাম রাখতে পানের কোন সমস্যা নেই।
প্রশ্নঃ 265
মহিলাদের সালাম দেয়া?
27 Dec 2025
ঘরে মাহরাম মহিলার সাথে কথা বলার প্রয়োজন হলে সালামের মাধ্যমে কথা শুরু করতে হবে। অন্যথায় গাইরে মাহরাম মহিলাদেরকে সালাম দেয়া থেকে বিরত থাকতে হবে।
প্রশ্নঃ 260
মুহতারাম, আস-সালামু আলাইকুম।
আমি একটা প্রশ্ন কয়েক জন আলেমকে করেছি কিন্তু পরিপূর্ণ উত্তর পাই নাই। আমি কলেজ এ পড়ি, আমি genarel লাইনে এ পড়াশুনা করছি। আমি কোনো আলিয়া মাদ্রাসাতে পড়ি নাই। কিন্তু এখন আমার ইচ্ছা অনার্স শেষ হলে ইনশা আল্লাহ্ islamic studies নিয়ে B.A. to PHD করব ইনশা আল্লাহ্। এখন স্যার আমার question হল যে আমি islamic studies নিয়ে পড়লে কি সঠিক দাওয়াতী কাজ করতে পারবো? আর যদি ভালো দায়ী হওয়া যায় তাহলে কোন ইউনিভার্সিটি তে পড়লে ভালো হবে? স্যার আমি আপনার কাছ থেকে একটা উপদেশ চাচ্ছি।
27 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম।
হ্যাঁ, আপনি এইচ এস সি এর পরে বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে পড়ে দাওয়াতি কাজ করতে পারেন। তবে একজন গবেষক আলেম হতে হলে আরবী ভাষা ভালভাবে শিখতে হবে।দেশের বিশ্ববিদ্যালয়ে আপনি আরবী ভাষা শিখতে পারবে না। আপনাকে কোন ভাল শিক্ষকের তত্বাবধানে শিখতে হবে। আর বিদেশী বিশ্ববিদ্যালয়ে পড়লে বিশ্ববিদ্যালয় থেকেই শিখতে পারবেন। আল্লাহ তায়ালা আপনার মনের নেক অশা পূরণ করুন।
প্রশ্নঃ 241
আসসালামু আলাইকুম। শায়খ! কেমন আছেন?শায়খ এক ভাই আমাকে প্রশ্ন করলেন,উনি সৌদিতে থাকে। ওখানে নাকি ছোট-বড় অনেক মহিলা বাসায় স্বামীর সামনে বা মাহরামদের সামনে প্যান্ট-শার্ট ও গেঞ্জি ইত্যাদি পড়ে। আবার বাজারেও নাকি বিক্রী করে। আমি জানতাম এগুলো হারাম,কারণ পুরুষের সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে। কিন্তু উনি বলার পরে,আমি সৌদিতে থাকা প্রবাসী কিছু শায়খকে প্রশ্ন করার পরে উনারা এটাকে জায়িয ফতোয়া দিলেন?এখন শায়খ আপনার মত কী? যদি জায়িয হয়,তাহলে এটা কি পুরুষের সাথে সাদৃশ্য নয়?
25 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।
সাদৃশ্য নির্ভর করে ব্যবহারের উপরে। পাকিস্তানের নারী-পুরুষ সকলেই সেলোয়ার-কামীস পরেন। পার্থক্য ডিজাইন ও কালারে। ইউরোপের নারী-পুরুষ সকলেই প্যান্ট-শার্ট জাতীয় পোশাক পরেন। পার্থক্য ডিজানইন ও কাপড়ে। সৌদি আরবের মানুষেরাও আমাদের দেশের মতই মানুষ। ভাল মানুষের চেয়ে খারাপ মানুষের সংখ্যা অনেক বেশি।সৌদি আরবের আলিমগণও পুরুষালি পোশাক হারাম বলেন। তবে অনেকেই তা মানে না
প্রশ্নঃ 233
আচ্ছালামু আলায়কুম । আমি দুনিয়া ও আখেরাতের কল্যানের জন্য হিসনুল মুসলিম, ডঃ আবদুল্লাহ জাহাঙ্গীর এর রাহে বেলায়েত এবং ইসলাম হাউজ ডট কম থেকে হযরত মুহাম্মদ (সঃ) শিখানো মাসনূন দোয়া সমূহ প্রতিদিন সকল ফরজ নামাজের পর এবং সকাল সন্ধ্যায় করি । আমার সকল সমস্যায় হাজত নামাজ এবং ইস্তেখারা নামাজের মাধ্যমে এবং মাঝে মাঝে দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পরে দোয়ার মাধ্যমে এবং সিয়ামরত অবস্থায় দোয়া করে দুনিয়ার সমস্যা গুলির সহজ সমাধানের জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করি । কিন্তু সমস্যা হচ্ছে আমি দুনিয়ার সমস্যার জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়ে যে দোয়াগুলি করছি অধিকাংশ ক্ষেত্রেই তার বিপরীতটি ঘটছে । ডঃ আবদুল্লাহ জাহাঙ্গীর এর নিকট আমার প্রশ্ন হচ্ছে এ অবস্হায় আমার কি করা উচিত? আর এ রকম সমস্যা গুলি কারো সাথে শেয়ার করলে গুনাহ হবে কিনা?
24 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।
সমস্যা কারো সাথে শেয়ার করলে গুনাহ হবে না। আর হতাশ না হয়ে দুআ করতে হবে। দুআ কবুলের কোনো প্রতিবন্ধকতা থাকলে তা দূর করতে হবে। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। পাশাপাশি জাগতিক পথে চেষ্টা চালিয়ে যেতে হবে।
প্রশ্নঃ 229
১। আমার সালাম দেয়ার অভ্যাস আছে, এখন রাস্তা দিয়ে যাচ্ছি এমন সময় একজন মানুষ আসতেছে আর অন্যপাশ দিয়ে আমার এক সমবয়সী যাচ্ছে। আমি লোকটাকে সালাম দিলাম। পরে আমার মনে উদয় হইলো ওই পোলা টা এখন কত ভাল কইবো আমারে,পরক্ষনেই আবার মাথায় আসলো হায় হায় এইটা আমি কি ভাবলাম। ২। আমি যখন নামাজ পড়ি একটু আস্তে ধিরেই পড়ি, যখন মনে হয় যে মসজিদে কেউ আমার নামাজ দেখে তখন আমার মনে হয় যে আরেকটু সুন্দর করি, সাথে সাথেই আবার মনে মনে বলি এইটা আমি কি ভাবলাম। তখন নামাজ একটু দ্রুত পড়ার চেষ্টা করি যেন লোক দেখানো টা প্রাধান্য না পায় অথবা স্বাভাবিক ভাবেই পড়তে থাকি। আবার পাশে কোন ছোট ভাইকে নিয়ে নামাজ পড়লে ভাবি আমার নামাজ তা একটু সুন্দর করি তাইলে ও আমার টা দেইখা শিখবে। সাথে সাথেই ভাবি এইটা মনে হয় ঠিক হবেনা। ৩। বাসায় কোরান পড়ার সময় যদি কেউ বাসায় আসে তখন ভাবি যে আরেকটু সুন্দর করে পড়ি পরে ভাবি না তাইলেত লোক দেখানো হয়ে যাবে। ৪। ওযু করার সময় তো রাসুলুল্লাহ (স) হাত পা মুখ কচলাইয়া ধুইতো তাই আমিও চেষ্টা করি কচলানোর। কিন্তু আমার পাশে কেউ থাকলে মনে হয় যে একটু বেশিক্ষণ কচলাই। পরে ভাবি ধুর এইসব চিন্তা আসে কেন খালি। এইরকম আরো অনেক উদাহরণ আছে।
24 Dec 2025
এগুলো শয়তানের কুমন্ত্রনা। এতে আপনার কোন ক্ষতি হবে না। সব আমলই আপনি সুন্দর করে করার চেষ্টা করুন।আপনাকে আল্লাহ তায়ালা সঠিক পথে অবিচল রাখুন। মানুষকে দেখানোর জন্য আমল করা বা সুন্দর করা যেমন অবৈধ, রিয়া হয়ে যাবে ভয়ে কোনো আমল বাদ দেওয়াও অবৈধ। বিশেষত যে কাজ প্রকাশ্যে করাই সুন্নাত সে কাজ প্রকাশ্যেই করবেন। যেমন সালাম প্রদান। রিয়ার ভয় শয়তানের ওয়াস ওয়াসা।
প্রশ্নঃ 216
আস-সালামূ আলাইকুম, মাননীয় মহতারামের কাছে আমি একটি সমস্যার সমাধানের জন্য পরামর্শ চাছিছ,আমার সমস্যাটা হচেছ আমি আগে ঠিক মত নামাজ রোজা এবং ইসলামী নিয়ম নীতি ঠিক মত মানতাম না,এখন আল্লাহতালার রহমতে নামাজ রোজা এবং ইসলামী সকল নিয়মনীতি মেনেচলার চেষ্টা করতেছি,এখন আমার ইসএী এইসব পছনদ না আমার মুখে দাড়ি তার পছনদ না, এখন সে আমার কাছে তালাক পয্নতো চায়,আমার দুইটি ছেলে মেয়ে আছে,আর আমি থাকি সোদিতে। কি করিবো আমার মাথায় কোন কাজ করিতেছে না,আমাকে কোরআন এবং হাদীছ এর আলোকে একটা পরামশ্ দিলে খুব উপকৃত হবো। জেজাকআললাহ খায়ের।
23 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম।
দাঁড়ি কাটা হারাম। কোন অবস্থাতেই দাঁড়ি কাটা জায়েজ নয়। আপনি আপনার স্ত্রীকে ইসলামের হুকুম আহকাম বুঝাতে থাকুন। প্রয়োজনে এমনও বলতে পারেন যে, দাঁড়ি কাটতে পারি তবে আমি অন্য মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক রাখব। মোটকথা, আপনি কৌশলে বুঝাতে থাকুন। কোন অবস্থাতেই স্ত্রীর কথা শুনে দাঁড়ি কাটা উচিৎ হবে না।
প্রশ্নঃ 193
মুহতারাম,আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো, আমার দাদার জমির খাজনা বাকী হওয়ায় তা খাস হওয়ার আশংকা দেখা দেয় যার ফলে আমার দাদা আমার বাবাকে বলে তুই এই জমির খাজনা দিয়ে জমি তোর নামে করে নে। তখন আমার বাবা এই জমির জন্য বেশ কিছু টাকা খরচ করে এবং জমি তার নামে করে নেয় তখন আমার বাবা আমার দাদার সংসারের বড় ছেলে ছিল এবং নিজের টাকা সংসারে খরচ করতো। এখন আমার চাচাগণ ঐ জমি সকলের মধ্যে ভাগ করে দেওয়ার দাবী করছে। এ সম্পর্কে ইসলাম কী বলে?
23 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম।
আপনার আব্বার যে টাকা খরচ হয়েছে সেই টাকা কিংবা সেই টাকার পরিমাণ সম্পদ তিনি ওয়ারিসদের থেকে নিয়ে নিবেন। আর জমি সকল ওয়ারিসদের মাঝে ইসলামি আইন অনুযায়ী বন্টিত হবে।
প্রশ্নঃ 179
একজন বড় ভাই তার ছোট ভাইকে সর্ব্বোচ্চ কোন স্তর পর্যন্ত শাসন করতে পারবে
23 Dec 2025
এটা মূলত পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভর করে । পিতা যদি জীবিত থাকে তখন শাসন মূলত তার দায়িত্ব। পিতা যদি না থাকে আর বড় ভাই ছোট ভাইয়ের অভিভাবক হয় তাহলে শাসনের দায়িত্ব বড় ভাইয়ের উপর। মোটকথা কাগজে কলমে এটা লেখা সম্ভব নয়। অবস্থায় বলে দিবে বড় ভাই ছোট ভাইকে কতটুকু শাসন করতে পারবে।
প্রশ্নঃ 170
বাসর রাতের শরীয়তসম্মত আমল কি কি?
23 Dec 2025
বাসর রাতই দম্পতির জীবনের শ্রেষ্ঠতম আনন্দঘন রাত। মানবীয় প্রকৃতির স্বাভাবিক প্রেররণায় নবদম্পতি পরস্পরকে আপন করে নেবে। তবে শুরুতেই দুআ করার নির্দেশ দেয়া হয়েছে হাদীস শরীফে। বর তার নববধূর মাথার সম্মুখভাবে হাত রেখে আল্লাহর নাম নেবে এবং আল্লাহর কাছে নববধুর কল্যান কামনা করে এবং সকল অকল্যান থেকে আশ্রয় চেয়ে দুআ করবে। এছাড়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. এবং অন্যান্য সাহাবী পরামর্শ দিয়েছেন যে, স্বামী নববধুকে পিছনে নিয়ে একত্রে দু রাকআত সালাত আদায় করে আল্লাহর কাছে সম্প্রীতি, বরকত ও কল্যানের জন্য দোয়া করবে। বিস্তারিত জানার জন্য পড়ুন শায়খ নাসির উদ্দিন আলবানী রহ. রচিত আদাবুয যিফাফ বইটি।
প্রশ্নঃ 139
আসসালামু আলাইকুম। শায়েখ আমার প্রশ্ন হল নিজের পিতাকে ছাড়া অন্য কাউকে পিতা ডাকা নিষেধ হলে । আপন শ্বশুর কে বাবা অথবা আব্বু বলা যাবে কি? আমার বাবা আমাদের দুই ভাই বোন কে রেথে মারা যায়। তার পর আমার দাদা আমার মাকে আমার ছোট চাচা সঙ্গে বিয়ে দেন। এখন তার সংসারেই আছি। তাকে আমরা বাবা ডাকতে পারবো কি না? একটু ব্যাখা করে বলবেন।
23 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।
শ্বশুর সম্মানসূচক আব্বা বলা যাবে আর চাচাকেও আব্বা বলা যাবে বলা যাবে, কারণ সূরা বাকারার ১৩৩ নং আয়তে চাচাকে ও দাদাকে পিতা হিসাবে বলা হয়েছে। আমরা আশা করছি আস-সুন্নাহ ট্রাস্ট স্টুডিও কার্যকর করতে পারলে আমরা আপনার প্রশ্নের বিস্তারিত উত্তর ভিডিও ক্লিপের মাধ্যমে প্রচার করর, ইনশা আল্লাহ। আপনারা দুআ করুন।
প্রশ্নঃ 130
Sir, sinha name ta kmn? Ar ortho janta chai. Amr boner jna ai name rakha ki jukti songoto hba?
23 Dec 2025
আরবীতে সিনহা শব্দটি সানাহ শব্দমূল থেকে এসেছে। যার অর্থ পচা, বাসী নষ্ট ইত্যাদী। সুতরাং এই নাম রাখা যক্তি সংগত হবে না।
প্রশ্নঃ 111
আসসালামু আলাইকুম। সার আমার বয়স ২৩ বছর। আমার বিয়ে হয়নি। আমার সমস্যা ছেলেদের মতো দাড়ি, গোঁফ উঠতে শুরু করেছে। আর কোন সমস্যা নেই। এ নিয়ে আমি সব সময় মানুষিকভাবে বিপর্যস্ত থাকি। কারো সাথে কথা বলতে ইচ্ছা করে না। কোথাও যেতে ইচ্ছা করে না। পড়া শোনা তে ও মন বসাতে পারছি না। সব সময় টেনশন কাজ করে। কিছুই ভালো লাগে না। এখন আমি কি করব জানালে উপকৃত হব ইনসাআল্লহ।
22 Dec 2025
ওয়া আলাইকুমস সালাম ওয়া রহমাতুল্লাহ।
আপনাকে ধন্যবাদ। আপনার বিপর্যস্ত হওয়ার কোন কারণ নেই। মোটেও টেনশন করবেন না। বর্তমানে চিকিৎসায় এই সমস্যা সমাধান করা সম্ভব। আপনি একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। পড়াশোনা ও অন্যান্য প্রয়োজনীও কাজে মন দিন। আমরা দুআ করি আল্লাহ আপনাকে দ্রুত সুস্থ করে দিন।
প্রশ্নঃ 99
আসসালামু লাইকুম? স্যার আমার একটা উওর দিবেন পিলিজ? আমার এক ভাই তার! প্যমেলিতে পায় তার মা আর তার স্তীর জগরা হয়! এখন কি তি তার স্তীর কে অন্য কোনো খানে রাখলে কি তার মায়ের সাথে কি বেভিচার করা হবে কি মা বাবা এবং স্তীর তাদের হক কি বাবে পালন করবো পিলিজ বলবেন? সরিয়তের আলোকে জানতে চাই? আমি আপনার একটা ছাএ?
22 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।
সন্তানের উপর ফরজ মা-বাবার খেদমত করা। পুত্রবধূর জন্য আবশ্যক নয়। তবে মহিলাদের জন্য উচিৎ হলো স্বামীর পিতা-মাতার ভাল-মন্দের প্রতি লক্ষ রাখা। মা আর স্ত্রীর মাঝে যদি ঝগড়া বা মনোমালিন্য হয় তাহলে উচিৎ হলো স্ত্রীর জন্য অন্য কোন বাড়ির ব্যবস্থা করা। এতে কোন অন্যায় হবে না। তবে সর্বদা মায়ের খেদমতের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহন করতে হবে। মা, বাব ও স্ত্রীর প্রয়োজনয়ীও সকল চাহিদা পূরণ করলেই তাদের হক আদায় করা হয়ে যাবে।
প্রশ্নঃ 77
স্যার সালাম নিবেন,আশাকরি ভাল আছেন। আমার একটা প্রশ্ন জন্মদিন পালন নিয়ে ইসলামের আসল সমাধান টা কি? আমি বিব্রতবধ করি জখন সকালে উঠে দেখি আমার মোবাইলে শুভ জন্মদিন বলে একাধিক মে-সেজ / -ফেসবুক খুলে দেখি ১২৯টারও বেশি । আমি কি করব বুঝতে পারছিনা? তাদের এই শুভকামনার জবাবই বা কি দিবো?বৈধ উপায়ে পালনের সুযোগ আছে কি-না? যেমন অনেকে বই উপহার দেয়, আবার অনেকে দোয়া করে ইত্যাদি জানালে খুশি হব। ।
20 Dec 2025
জন্মদিন পালন করা ইসলামে জায়েজ নেই। কোন সাহাবী, তাবেঈ কিংবা তাবে তাবেঈ কারো জন্মদিন পালন করেননি । সুতরাং কাউকে কিছু হাদিয়া দিয়ে কিংব অন্য কোন উপায়ে জন্মদিন পালন করা যাবে না।
প্রশ্নঃ 82
স্যার, বাংলাদেশ ব্যাংক এ Computer Operator (IT Division) পোষ্টে চাকুরী করা জায়েজ হবে কি না?
20 Dec 2025
আপনাকে ধন্যবাদ । সুদ ভিত্তিক ব্যাংকে এই পদে চাকুরী করা জায়েয নয়। হররত জাবের রা. বলেন,
لَعَنَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ وَقَالَ هُمْ سَوَاءٌ
অর্থ: রাসূলুল্লাহ সা. সুদ গ্রহীতা, দাতা, লেখক, সাক্ষীদ্বয় প্রত্যেকের উপর লানাত (অভিশাপ) দিয়েছেন এবং বলেছেন (পাপের দিক থেকে) সবাই সমান। সহীহ মুসলিম, হাদীস নং৪১১৭। সুতরাং আমাদের জন্য আবশ্যক এমন চাকুরী থেকে বিরত থাকা।
প্রশ্নঃ 72
আমার মায়ের বয়স ৬৩ বছর। তিনি একটি জটিল রোগে আক্রান্ত হওয়ায় ২/৩ মাসের মধ্যে তাঁর অপারেশন দরকার। যদিও তিনি এই মুহূর্তে মোটামুটি স্বাভাবিক চলাফেরা করতে পারেন আলহামদুলিল্লাহ, কিন্তু অপারেশন না করালে ডাক্তারগণ আশংকা করছেন ২/৩ বছরের মধ্যে প্যারালাইসিস হয়ে যেতে পারে। এমতাবস্থায় উনি চাচ্ছেন অপারেশনের আগে এমন কিছু ভালো কাজ করে যেতে যেন যদি অপারেশনে উনি না বাঁচেন তাহলে যেন আল্লাহর কাছে ভালো কিছু নিয়ে যেতে পারেন। আমরা বলেছি ভালো করে তাওবা-ইস্তিগফার করতে। প্রশ্ন ১- দয়া করে এমন কিছু কাজ বলুন যেন উনি মৃত্যুর আগে সেগুলো করে যেতে পারেন। আমাদের দেখামতে, উনি উনার জীবনে আল্লাহর বিধানমতো চলতে চেষ্টা করেছেন, আলহামদুলিল্লাহ্। স্পেসিফিক্যালি, উনার একটি ফ্ল্যাট আছে, উনি ভাবছেন এমন একটি নিয়্যত করবেন কিনা যে যদি অপারেশনে ভালো হয়ে যান, তাহলে সেটি বিক্রি করে আরেকবার হাজ্জ্ব করতে যাবেন (উনি একবার হাজ্জ্ব করেছেন)। উল্লেখ্য, আমার বাবা আল্লাহর রহমতে আর্থিকভাবে সচ্ছল, সুতরাং উনি ফ্ল্যাট বিক্রি করলে আমাদের (সন্তানদের) সমস্যা হবেনা ইনশাআল্লাহ। প্রশ্ন ২- উনার এই চিন্তাটা শরীয়তের দৃষ্টিতে কেমন? এর চেয়ে ভালো কোন অপশন বলতে পারেন কি (যদি থাকে) যেটা উনি ফ্ল্যাট বিক্রি করা টাকা দিয়ে করতে পারেন? জাযাকাল্লাহু খাইরান কাসিরাহ।
20 Dec 2025
গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আম্মা যে কাজ করার ইচ্ছা করছেন তাকে আরবীতে নযর বলে আর বাংলায় বলে মান্নত। বিপদে আপদে নযর বা মানত না করে দান করাই উত্তম। মানত হলো শর্ত সাপেক্ষ দান: এটি হলে আমি এটি করব। আর দান বা সাদাকা হলো নিঃশর্ত দান। মানত না করে দান করাই উত্তম। মান্নত করতে রাসূল সা. নিষেধ করেছেন। ইবনে উমার রা. বলেন,
: نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم ، عَنِ النَّذْرِ قَالَ إِنَّهُ لاَ يَرُدُّ شَيْئًا وَإِنَّمَا يُسْتَخْرَجُ بِهِ مِنَ الْبَخِيلِ
অর্থ: নবী সা. মান্নত করা থেকে নিষেধ করেছেন। তিনি বলেছেন, মান্নত কোন কিছু কে বাধা দিতে পারে না। এদ্বারা শুধুমাত্র কৃপনের থেকে কিছু সম্পদ বের করা হয়। সহীহ বুখারী, হাদীস নং ৬৬০৮। এমন অর্থের আরো হাদীস অন্যান্য সাহাবী থেকে বর্ণিত আছে। সুতরাং আপনার আম্মার উচিৎ মান্নত করা থেকে বিরত থাকা। তবে তিনি অপারেশনের পূর্বে ঐ ফ্লাটটি বা অন্য কোন সম্পদ দান করতে পারেন। সহীহ হাদীসে উল্লেখ আছে, সদকা অর্থাৎ নফল দান বিপদ আপদ থেকে মুক্ত রাখে। এবিষয়ে একটি হাদীস উল্লেখ করা হলো,
حُذَيْفَةَ قَالَ : كُنَّا جُلُوسًا عِنْدَ عُمَرَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، فَقَالَ أَيُّكُمْ يَحْفَظُ قَوْلَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فِي الْفِتْنَةِ قُلْتُ أَنَا كَمَا قَالَهُ قَالَ إِنَّكَ عَلَيْهِ ، أَوْ عَلَيْهَا - لَجَرِيءٌ قُلْتُ فِتْنَةُ الرَّجُلِ فِي أَهْلِهِ وَمَالِهِ وَوَلَدِهِ وَجَارِهِ تُكَفِّرُهَا الصَّلاَةُ وَالصَّوْمُ وَالصَّدَقَةُ وَالأَمْرُ وَالنَّهْيُ
অর্থ: সাহাবী হুযায়ফা রা. বলেন, আমরা উমার রা. এর কাছে বসেছিলাম। তিনি বললেন, তোমাদের কে ফিৎনার ব্যাপারে রাসূলুল্লাহ সা. এর হাদীস মুখস্ত রেখেছ? আমি বললাম, আমি, তিনি (রাসূলুল্লাহ সা.) যেভাবে বলেছেন ( সেভাবে মুখস্ত রেখেছি)। উমার রা. বললেন, তুমি তো খুব সাহসী মানুষ। আমি বললাম, (রাসূল সা. বলেছেন,) পরিবার, ধন সম্পদ, সন্তান সন্ততি এবং প্রতিবেশীদের নিয়ে মানুষ যে ফিতনা বা বিপদ আপদে পড়ে নামায, রোজা, দান সদকা, সৎ কাজের আদেশ ও অন্যায় কাজ থেকে নিষেধ তা দূর করে দেয়। সহীহ বুখারী, হাদীস নং হাদীস নং ৫২৫। এই বিষয়ে সহীহ ও যয়ীফ সনদে আরো অনেক হাদীস বর্ণিত আছে। এই হাদীস থেকে স্পষ্ট যে, দান সদকা সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্ত রাখে। উপরের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে, শরীয়তের দৃষ্টিতে মান্নত কাম্য নয় বরং দান সদকা করা শরীয়তের দৃষ্টিতে কাম্য। সর্বাবস্থায় মানত করলে তা পূরণ করতে হবে। কুরআনের অনেক আয়াত ও বহু হাদীসে দান করার জন্য ব্যাপক উৎসাহ দেয়া হয়েছে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন।