প্রশ্নঃ 2124
আস-সালামু আলাইকুম। আমার দাদার ২ জন স্ত্রীর মোট ৯ জন সন্তান। যার মধ্যে ২ জন ছেলে, ৭ জন মেয়ে। তার মোট মাঠে ২২ বিঘা জমি এবং শহরের উপর ২১ শতক জমি ছিলো।যা সে ২য় পক্ষের ৭ ছেলে মেয়েদের ভোগবিলাসে সবই বিক্রি করে ফেলেন, শুধু ১০ শতক জমি অবশিষ্ট থাকে। কিন্তু ১ম পক্ষের ২ ছেলে মেয়েকে কিছুই দেন না। বিভিন্ন চাপে পড়ে,রাগের বশে ১ম পক্ষের ছেলেকে ত্যায্য করেন সব সম্পত্তি থেকে। তিনি বেচে থাকতেই অবশিষ্ট ১০ শতক জমি ২য় পক্ষের ছেলের নামে নামজারি করে যান ২/৩ জন মেয়ের সম্মতিতে।কারণ তিনি বলতেন তার মেয়েরা তার ছেলেকে ভিটেচ্ছেদ করতে পারে। কিন্তু তিনি অন্যায় করেছেন।তার সেই ছেলে আবার তার সেই ১০ শতক জমি তার একমাত্র মেয়ের নামে হেবা করে নামজারি করে দিয়েছেন কারণ তার বোনেরা প্রায়ই তাকে খুন করার ভয় দেখায়। তো এখন সেই মেয়ে,যার নামে ১০ শতক লিখে দিয়েছে সে যদি চায় জমি বাবদ কিছু টাকা যারা বঞ্চিত হয়েছেন তাদের ভাগ থেকে, তাদেরকে দিতে।সেক্ষেত্রে কি গুনাগ মাফ হবে?ভাগ করতে চাইলে সঠিকভাবে বন্টনের উপায় কি?আনুমানিক কত টাকা দিলে সঠিক ফয়সালা হবে?
20 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। কিছু টাকা দিলে হবে না। পূর্ণ প্রাপ্য দিতে হবে। ত্যায্য করারও কোন সুযোগ নেই। সুতরাং সেও এখানে পাবে। স্থানীয় কোন আলেমের কাছে গিয়ে বিস্তারিত বর্ণনা দিয়ে সমাধান জেনে আসবেন।
প্রশ্নঃ 1998
আমার দাদার সম্পদ অবৈধ ভাবে অর্জন ছিল বলে আমার সন্দেহ হয় এমতাবস্থায় আমি আমার বাবার ভাগের ঐ সম্পদ যদি গ্রহণ না করি তবে তা কোন অপরাধ হবে কি না? আবার আমার কোন সম্পদ বা জমি-জমা নাই আমার ছেলেরা সহায় সম্বলহিন অবস্থায় আছে। শরিয়াতের সমাধান কি?
18 Jan 2026
গ্রহণ না করলে তো অপরাধ হবে না। করলে অপরাধ হবে কি না প্রশ্ন সেটা। আপনার দাদার অপরাধের জন্য সাজা পাবেন না। আপনি ঐ জমাজমি নিতে পারেন।
প্রশ্নঃ 1184
পিতা যদি তার সম্পত্তি ছেলেদের না দেয় তাহলে ছেলেদের কি করনীয়?
04 Jan 2026
পিতা যদি ছেলেদের সম্পত্তি না দেয় তাহলে ছেলেদের কিছুই করণীয় নেই তবে পিতা এই কারণে বিরাট গুনাগগার হবে। পিতা যাকে অন্যায়ভাবে সম্পদ দিয়েছে সে যদি সেই সম্পদ তার ওয়ারিসদের মাঝে যথানিয়মে বন্টন করে দেন আর ওয়ারিসরাগণ তথা ছেলে-মেয়েরা তাদের পিতাকে মাফ করে দেন তবে আল্লাহ চাইলে মাফ করতেও পারেন।
প্রশ্নঃ 670
আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ মায়ের সম্পদ বন্টনের ইসলামী নিয়ম কি? বিস্তারিত বর্ণনা জানতে চাই।
30 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ১.যিনি মারা গেলেন তার যদি স্বামী জীবিত থাকে, এবং মৃত ব্যক্তির কোন সন্তান না থাকে তাহলে স্বামী পাবে সমস্ত সম্পদের দুই ভাগের এক ভাগ। ২.আর যদি মৃত ব্যক্তির কোন সন্তান থাকে তাহলে স্বামী পাবে চার ভাগের এক অংশ। আর বাকী অংশ পাবে সন্তানেরা। মৃতব্যক্তি কাদেরকে রেখে মারা গেলেন, তা বিস্তারিত জানা ব্যতিত আমরা মিরাসের সঠিক হিসাব দিতে পারছি না। বিস্তারিত জানতে পরবর্তীতে আবার প্রশ্ন করতে পারেন।
প্রশ্নঃ 324
আস-সালামু আলাইকুম।
সাধারণভাবেও কি ছেলে-পুরুষ দের দেখা হারাম? শাইখদের ভিডিও লেকচার দেখা হারাম হবে। আমি সাধারণত অডিওই শুনি, কিন্তু অনেক সময় সামননে পড়লে দেখি। মেয়েদের দেখার মত ই হারাম হবে কি?
28 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম।
না, ভিডিওতে বা সরাসরি কোন পুরুষকে শালীন পোশাকে অর্থাৎ পুরুষের জন্য শরীরের যতটুকু পরিমান ঢাকা ফরজ এমন পোশাকে দেখলে কোন গোনাহ হবে না। অনেক হাদীসে বর্ণিত আছে মহিলারর রাসূলুল্লাহ সা. এর কাছে এসে সরাসরি প্রশ্ন করত। সুতরাং মহিলাদের জন্য পুরুষদের দেখা হারাম নয়। তবে খারাপ কোন চিন্তা মাথায় আসলে অবশ্যই না জায়েজ হবে। আরো জানতে দেখুন,
পোষাক, পর্দা ও দেহ-সজ্জা বইটির চতুর্থ অধ্যায়।