আস-সুন্নাহ ট্রাস্ট এ আপনাকে স্বাগতম

প্রশ্নোত্তর

ক্যাটাগরি
সব প্রশ্ন অর্থনৈতিক আকিকা আকীদা নামায আখিরাত ব্যক্তিগত ও পারিবারিক আদব আখলাক ইতিহাস ঈদ-কুরবানী ঈমান তাওহীদ রিসালাত জানাযা-কবর যিয়ারত জান্নাত-জাহান্নাম জিহাদ তাফসীর ত্বহারাত পবিত্রতা সফর জুমআ তারাবীহ নফল সালাত বিতর পোশাক-পরিচ্ছেদ ফারায়েজ ফিতরা বিচার-আচার বিবাহ-তালাক মানত যাকাত যিকির/দুআ/আমল রোজা লেনদেন শিরক-বিদআত সাধারণ দান-সদকাহ সিরাত/সামায়েল সুন্নাত হজ্জ হাদীস ও উসূলুল হাদীস হালাল হারাম বিবিধ কুরআন হাদীস বাতিল ফিরকা দাওয়াত ও তাবলিগ জাদু-টোনা মসজিদ মুসাফির রমযান সুদ-ঘুষ হালাল ইতিকাফ কাজা/কাফফারা গুনাহ জায়েয তায়াম্মুম ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ বিদআত কসর তাওবা জিন-পরি ব্যবসা-বাণিজ্য বই অসিয়ত
প্রশ্নঃ 2160
আপনার উপর আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক। আমার বয়স 21। আমি একটি কম্পিউটার এর দোকানে কাজ করি। ইসলামের বিধিবিধান মেনে চলার অপ্রান চেষ্টা করি। এখন পর্যন্ত আমি আমার বাবা মায়ের মধ্যেই খাওয়া দাওয়া করি। কিন্তু আমার পিতা মাতা কোন এক মাধ্যমে হারাম উপার্জন করে ( এনজিওর মাধ্যমে সুদে টাকা নেয়) কিন্তু কথা হলো এতে কি আমার ইবাদত কবুল না হওয়ার কোন কারণ আছে? আমি অনেক বুঝিয়েছি কাজ হয়নি । এমনকি তারা নামাজও আদায় করে না। যার কারণে আমি খুব পেরেশানিতে আছি। এই মুহুর্তে আমার কি করণীয় আছে একটু জানাবেন।
21 Jan 2026

আপনি ইসলাম অনুযায়ী চলুন। আর তাদেরকে ইসলামের দাওয়াত দিতে থাকুন, এটাই আপনার কাজ। তাদের সাথেই খাওয়া দাওয়া করুন। তবে আপনি টাকা দিয়ে সংসারের খরচে শরীক থাকবেন । আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ যেন আপনাকে এই সমস্যা থেকে মুক্ত করেন।

প্রশ্নঃ 2156
আসসালামু আলাইকুম, আমি গরুর ব্যবসা করতে চাই- কিন্তু ধরনটা হলো সরকারের চোখ ফাকি দিয়ে এক এলাকার গরু অন্য এলঅকায় নিতে হবে – এক্ষেত্রে ধরা পড়লে জেল হবে এবং শাস্তিও হবে– ইসলামী মতে ঐ ব্যবসা করাটা কি হালাল হবে?
21 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। না, এই ভাবে ব্যবসা করা জায়েজ হবে না। আপনাকে ব্যবসা করতে হলে দেশীয় আইন মেনেই ব্যবসা করতে হবে।

প্রশ্নঃ 2136
assalamualaikum. GP found somporke jante chai. Abdullah Jahangir (R) sir er GP found somporke akti prosno uttor er video ase.Video er link ti palay upokreto hotam!
20 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। নিচে লিংক দিয়ে দিলাম

প্রশ্নঃ 2135
আসসালামু আলাইকুম। আমার একটা জিজ্ঞাসা ছিল। শেয়ার মার্কেট থেকে অর্জিত লভ্যাংশ কি হালাল ইনকাম হিসেবে গন্য হবে? কোরআন হাদিসের আলোকে দয়া করে ব্যাখ্যা করবেন। ধন্যবাদ।
20 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। কোন প্রকার জুয়া বা সুদ ভিত্তিক কোন কোম্পানির শেয়ার না কিনে অন্য যেগুলোর প্রডাক্ট সাধারণত হালাল সেগুলায় ইনভেস্টমেন্ট করা যাবে। তবে বর্তমানে শেয়ার বিজনেস থেকে বিরত থাকায় একজন মূমিনের জন্য ভাল বলে মনে হয়।

প্রশ্নঃ 2132
আস-সালামু আলাইকুম, আমার প্রশ্ন হচ্ছে, শুনেছি কবুতর পোষা নাকি ঠিক না? কারণ কবুতর অনেক সময়ই অন্যের ক্ষেতের ফসল বা বীজ খেয়ে ফেলে। যদি কবুতরকে নির্দিষ্ট সময়ে (ক্ষেতে বীজ বপণের সময়) বাড়িতেই খাবার দিয়ে যথা সম্ভব অন্যের শষ্য ক্ষেতে যাওয়া রোধ করার চেষ্টা করা হয়, তাহলে কি কবুতর পোষা যাবে? আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন, আমীন।
20 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। আপনার শোনা ঠিক নয়। তবে অন্যর ক্ষতি যেন না হয় তা সর্বক্ষেত্রে খেয়াল রাখতে হবে, শুধু কবুতরের ক্ষেত্রে নয়।

প্রশ্নঃ 2103
আসসালামু আলাইকুম ভাইজান আমি বগুড়া থেকে বলছিলাম, আমার প্রশ্ন হচ্ছে যে,আমি বর্তমান এ ঢাকা তে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় এ অধ্যায়নরত,আমার কয়েকজন বন্ধু যদি ক্লাস এ না আসে ওরা ওদের রোল আমাকে প্রক্সি দিতে বলে, আমি জানতে চাচ্ছি যে এইটা কি ইসলামিক দৃষ্টিতে হারাম হবে?
19 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। এই কাজ তো মিথ্যা এবং ধোঁকার অন্তর্ভূক্ত। এটা অবশ্যই হারাম।

প্রশ্নঃ 2077
আসসালামুয়ালাইকুম। আমাদের ধর্মে বৈশাখী মেলায় যািওয়া হারাম, তেমনি কি বই মেলা, বিজ্ঞান মেলা,বানিজ্য মেলাতে যাওয়াও হারাম হবে?
18 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। না, বই মেলা, বিজ্ঞান মেলা বা এ জাতীয় মেলাতে যেতে সমস্যা নেই।

প্রশ্নঃ 2072
আসসালামু আলাইকুম। প্রথমেই বলে নিই আপনাদের প্রশ্নোত্তর গুলো থেকে দারুণ উপকৃত হচ্ছি । আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন, সকল নেক প্রচেষ্টাসমূহ কবুল করুন এবং অব্যাহত রাখার তাওফিক দান করুন । আমার আজকের প্রশ্ন ফটোগ্রাফী নিয়ে। ১/ ফটোগ্রাফী এক কথায় কি? হারাম, হালাল না মাকরুহ? ২/ ফটোগ্রাফী কখন হালাল কখন হারাম? আমি জেনেছি একেবারে অতি প্রয়োজনীয় বিষয়াবলীতে যেমন পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ইত্যাদিতে ছবি ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে ছবি তোলার মূল হুকুম টা কি হালাল? নাকি এটা একটা হারাম বিষয় যেখানে অতি প্রয়োজনীয়তার খাতিরে অপারগ হয়ে আমরা ছবি তোলার কাজটা করছি? ৩/ সোশ্যাল মিডিয়ায় যেমন ফেসবুকে, ইন্সটাগ্রামে ছেলেদের ছবি দেওয়াটাও হারাম হবে কি না? ৪/ অনেক ফটোগ্রাফার আছেন পোর্ট্রেইট ছবি তোলেন । পেশার খাতিরে কিংবা শখে । এসকল ছবিতে মানুষও থাকে পশু-পাখি-প্রাণীও থাকে । এ ধরনের ছবির ব্যাপারে হুকুম কি? ধরুন একজন শখের স্ট্রিট ফটোগ্রাফার । তার একটা ছবির যদি বর্ণনা দেয়া হয় সেখানে একজন রিকশাওয়ালা, একটা কুকুর, কিছু পথচারী, আকাশে একটা পাখিসহ আরো নানাবিধ প্রাণহীন উপাদান আছে । সেক্ষেত্রে এই ছবিটা হারাম না হালাল? ৫/ যদি হারাম হয় মানুষকে বলার বা বুঝানোর ক্ষেত্রে কি বলা উচিত? রেফারেন্স হিসেবে কোন হাদীসগুলি আসা উচিত? উল্লেখ্য ছবি আঁকা বিষয়ক হাদীসগুলির বিধান ছবি তোলার ক্ষেত্রেও প্রযোজ্য কি না? ছবির তোলার ব্যাপারে শেষ কথা কি? আলেমগণ যেহেতু এ ব্যাপারে মতভেদ করেছেন, সাধারণ মানুষ হিসেবে দুটি মতের কোনটি মানবো এ ব্যাপারে পেরেশানীতে আছি । প্রয়োজনের বাইরে ক্যামেরায় তোলা প্রাণযুক্ত ছবির হুবুহু প্রতিবিম্ব হারাম, এ ব্যাপারটিতে সর্বসম্মতভাবে কোনো ঐক্যমত্য আছে কি না?
18 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। আমরা আপনাদের উপকার করতে পারছি জেনে আল্লহ তায়ালার শুকরিয়া আদায় করছি। ১। এক কথায় বলা সম্ভব নয়। ২। একেবারে অতি প্রয়োজনীয় বিষয়াবলীতে যেমন পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ইত্যাদিতে ছবির প্রয়োজন হলে সেটা হারাম হবে না অর্থাৎ গুনাহ হবে না।৩। যে ছবি বিনা প্রয়োজনে প্রিন্ট করা হয় সেটা হারাম তবে প্রিন্ট করার আগ পর্যন্ত ক্যামেরাতে থাকলে সেটা অধিকাংশ আলেমের মতে হারাম নয় বরং সেটা আয়নার মধ্যে দেখা যাওয়া ছবির মত। সুতরাং সোশ্যাল মিডিয়াতে থাকা ছবি হারাম নয় বলেই অধিকাংশ আলেমের অভিমত। ৪। বিনা প্রয়োজনে প্রিন্ট করতে পারবে না। তবে মোবাইল বা ক্যামেরার মধ্য থাকলে অসুবিধা হবে না। ৫। ছবি আকা আর ছবি তুলে প্রিন্ট করার হুকুম একই। সর্বাবস্থায় মনে রাখতে হবে অপ্রয়োজনে ছবি তোলা একটি অনর্থক কাজে। সুতরাং প্রিন্ট না দিলেও এই বাজে কাজ থেকে প্রতিটি মূমিনের বিরত থাকা উচিত।

প্রশ্নঃ 2068
১/ আসসালামু আলাইকুম। আমার সার্টিফিকেটে জন্ম তারিখ প্রায় দুই বছর কমানো। এস এস সি বা জন্মসনদপত্র তৈরির সময়(সঠিক সময়টা মনে নাই) আমি জানতে পারি সবাই নাকি বয়স কমিয়ে দেয়। তখন ইসলামের অনুশাসনের মধ্যে সবকিছু ভাবা এবং আমল করার কথা চিন্তা করতে শিখি নাই। তো প্রচলিত নিয়ম মোতাবেক বয়স কমিয়ে দিয়েছি। এখন আমার অনার্স শেষ। কর্মজীবনে ঢোকার সময়। সমস্ত সার্টিফেকেটে সেই কমবয়েস-ই দেয়া আছে। এখন এতবড় মিথ্যা যেটা কি না আমি অনেক পরে এসে উপলব্ধি করতে পারলাম তার বিধান কি হবে? আমি কি সমস্ত সার্টিফিকেট পরিবর্তনের আবেদন করব? উল্লেখ্য আমার জন্ম সনদপত্রেও সেই কমানো জন্মতারিখ-ই দেয়া আছে । সমস্ত কিছু পরিবর্তন করতে গেলে একেবারে জন্মসনদপত্র থেকে শুরু করতে হবে। আমার কি করা উচিত?
18 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, উত্তর তো আপনার কাছেই আছে। আমরা মিথ্যার সাথে নেই।

প্রশ্নঃ 2054
সম্প্রতি অনলাইনে দেখলাম, কিছু কুচরিত্রের মুরগী ব্যপারীরা মরা মুরগি জবাই করে বিভিন্ন হোটেলে চালান দেয়। আমার প্রশ্ন, যেহেতু আমাদের জানার উপায় নেই হোটেলের মুরগী বা যেকোনো প্রাণির মাংস হালাল কিনা, বা আল্লাহর নামে জবাই হয়েছে কিনা; তাহলে এগুলো খাওয়ার ব্যাপারে মাসালা জানতে চাই। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক।
18 Jan 2026

বাংলাদেশের ক্ষেত্রে আমরা মনে করবো হোটেলের মুরগীগুলো হালাল। তবে আপনি নিশ্চিত হন, যে মুরগী গুলো মরা তাহলে আপনি এগুলো খেতে পারবেন না।

প্রশ্নঃ 2049
১/ ইমেইল মার্কেটিং কি হালাল? ২/ পেশা হিসেবে গ্রাফিক্স ডিজাইন কি হালাল? গ্রাফিক্স ডিজাইনে মানুষের ছবি বা কোনো জীবন্ত বস্তুর ছবি রিটাচ করা মানে সুন্দর করে দেয়া, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে দেয়া এই কাজগুলোর বিধান কিরূপ? গ্রাফিক্স ডিজাইনের ক্লিপিং পাথ কি হালাল কর্মসংস্থানের মধ্যে পড়ে?
18 Jan 2026

১। ধরণ বিস্তারিত জানালে উত্তর দেয়া সহজ হবে। ২। পেশা হিসেবে একটি সচ্ছ কর্ম করা উচিত। ইসলামে বিধি-নিষেধ থাকার সম্ভবনা থাকলে তার ত্যাগ করতে হবে। এই কাজগুলো তেমনই। এই পেশাটি ইসলামের আলোকে সুন্দর-সচ্ছ নয়। সুতরাং আপনার উচিত একটি ভাল কর্মের জন্য চেষ্টা করা।

প্রশ্নঃ 2006
ক্যাবল ব্যবসা কি জায়েয?
18 Jan 2026

ক্যাবলের মাধ্যমে যা প্রচার হচ্ছে তা না জায়েজ হওয়াই যুক্তিযুক্ত।

প্রশ্নঃ 1971
যদি ইসলামি ব্যাংকে টাকার উপর প্রফিট আসে তাহলে সে প্রফিট দিয়ে কি নিজের কাজে ব্যবহার করা যাবে?
17 Jan 2026

জ্বী, শরীয়াহ সম্মত ব্যাংকের প্রফিট হালাল হবে, ব্যবহার করা যাবে।

প্রশ্নঃ 1995
জী, আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হল-বর্তমানে যে networking business গুলো চালু আছে, যেখানে কেউ একজন তার নিচেলোক লাগান এবং নিচের লোকেরা আবার তাদের নিচে লোক লাগায়, এই ভাবে নিচের লোকেরা যে পারিশ্রমিক পায়, তার সামান্য % উপরের ব্যাক্তি কমিশন হিসেবে পান। এই কমিশন বা এ ধরনের কাজ কি জায়েজ আছে শরীয়তে?
18 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। এই ব্যবসায় মানুষকে ঠকানো এবং ধোকা দেয়ার আশঙ্কায় আলেমগণ এটিকে হারাম বলেছেন। এবং এই ধরণের ব্যবসায় যে মানুষ প্রতারিত হয় তা যে কোন বিবেকমান ব্যক্তি বর্তমান এই ধরণের কোম্পানীগুলোর দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন।

প্রশ্নঃ 1985
আসসালামু আলাইকুম, আমি যদি অমুসলিম ব্যাংকে চাকুরী করি তবে কি আমার আয়-উপার্জন হালাল হবে?
17 Jan 2026

এই ধরণের একটি প্রশ্নের উত্তরে শায়েখ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. তত্ববধানে দেয়া হয়েছিল। সেই উত্তরটি ছিল 0093 নং প্রশ্নের। আমি সেই উত্তরটি এখানে হুবুহু দিয়ে দিলাম। সুদভিত্তিক ব্যাংকে কাজ করে উপার্জিত অর্থ হালাল নয়। তবে শরীয়াহ অনুযায়ী পরিচালিত ব্যাংকে কাজ করে উপার্জিত অর্থ হালাল হবে। কেননা হররত জাবরে রা. বলনে, لَعَنَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ وَقَالَ هُمْ سَوَاءٌ র্অথ: রাসূলুল্লাহ সা. সুদ গ্রহীতা, দাতা, লখেক, সাক্ষীদ্বয় প্রত্যকেরে উপর লানাত (অভশিাপ) দিয়েছেন এবং বলছেনে (পাপরে দকি থকে) সবাই সমান। সহীহ মুসলমি, হাদীস নং ৪১১৭।

প্রশ্নঃ 1928
আসসালামুলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আমার স্বামীর সাথে যখন বাহিরে যাই তখন অনেককেই দেখি জেনে বা না জেনে কিছু ভুল করছে । যেমন কোন পুরুষ লোক মাটি সেছড়িয়ে লুঙ্গি বা প্যান্ট পরেছে বা অন্য কোন কিছু । তখন আমি আমার স্বামী কে বলি লোকটাকে হাদিস দ্বারা সাবধান করেন । কিন্তু আমার স্বামী তা করে না। তখন আমি বলি যে, আমি লোকটাকে সাবধান করি তাও সে অনুমতি দেয় না। তাই আমিও কিছু বলি না। স্বামী নিষেধ করা পরেও যদি কাউকে সাবধান করি তা কি জায়েজ হবে?
16 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। আপনার স্বামই যতটুকু পারে করুক, আপনার আর এর মধ্যে জড়ানোর দরকার নেই। প্রাই প্রতিটি মানুষই এরকম করে। আপনি যদি এই কাজ শুরু করেন তাহলে আপনার বাইরে যে কাজ করতে যান তা করা হবে না, শুধু সাবধানই করে যেতে হবে। এছাড়া মহিলা পুরুষকে সাবধান করতে গেলে শয়তান এখানে বিভিন্ন ফিৎনা সৃষ্টি করতে পারে।

প্রশ্নঃ 1913
সরকারী চাকুরীজীবীরা provident fund এ যে টাকা রাখে, Govt. সেই টাকার উপর যে মুনাফা দেয় তা কি হালাল হবে?
16 Jan 2026

সরকার বাধ্যতামূলকভাবে যে টাকা রাখে সেই টাকার উপর সরকারের দেয়া মুনাফা হালাল হবে। চাকুরিজীবীরা নিজ ইচ্ছায় যে টাকা রাখে তার লাভ নেয়া জায়েজ নেই।

প্রশ্নঃ 1909
Assalamu Alaikum warahmatullah. Is my income halal if I work at a non-Muslim bank? Jazakallahumul khair.
16 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। নন-মুসলিম বলতে কী বুঝাচ্ছেন এটা স্পষ্ট নয়। তবে এর অর্থ যদি সুদভিত্তিক ব্যাংক হয় তাহলে উত্তর হলো: হররত জাবের রা. বলেন, لَعَنَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ وَقَالَ هُمْ سَوَاءٌ অর্থ: রাসূলুল্লাহ সা. সুদ গ্রহীতা, দাতা, লেখক, সাক্ষীদ্বয় প্রত্যেকের উপর লানাত (অভিশাপ) দিয়েছেন এবং বলেছেন (পাপের দিক থেকে) সবাই সমান। সহীহ মুসলিম, হাদীস নং৪১১৭। সুতরাং এখানে আপনি কিভাবে চাকুরী করবেন? আপনাকেতো এই লানতের ভিতর পড়তেই হবে। সুতরাং আমাদের জন্য আবশ্যক সুদভিত্তিক ব্যাংকে চাকুরী থেকে বিরত থাকা।

প্রশ্নঃ 1905
আসসালামুলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আমার স্বামীর সাথে যখন বাহিরে যাই তখন অনেককেই দেখি জেনে বা না জেনে কিছু ভুল করছে। যেমন কোন পুরুষ লোক মাটি সেছড়িয়ে লুঙ্গি বা প্যান্ট পরেছে বা অন্য কোন কিছু। তখন আমি আমার স্বামী কে বলি লোকটাকে হাদিস দ্বারা সাবধান করেন। কিন্তু আমার স্বামী তা করে না। তখন আমি বলি যে, আমি লোকটাকে সাবধান করি তাও সে অনুমতি দেয় না। তাই আমিও কিছু বলি না। স্বামী নিষেধ করা পরেও যদি কাউকে সাবধান করি তা কি জায়েজ হবে?
14 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। আপনার স্বামই যতটুকু পারে করুক, আপনার আর এর মধ্যে জড়ানোর দরকার নেই। প্রাই প্রতিটি মানুষই এরকম করে। আপনি যদি এই কাজ শুরু করেন তাহলে আপনার বাইরে যে কাজ করতে যান তা করা হবে না, শুধু সাবধানই করে যেতে হবে। এছাড়া মহিলা পুরুষকে সাবধান করতে গেলে শয়তান এখানে বিভিন্ন ফিৎনা সৃষ্টি করতে পারে।

প্রশ্নঃ 1903
আসসালামুলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আমার স্বামীর সাথে যখন বাহিরে যাই তখন অনেককেই দেখি জেনে বা না জেনে কিছু ভুল করছে। যেমন কোন পুরুষ লোক মাটি সেছড়িয়ে লুঙ্গি বা প্যান্ট পরেছে বা অন্য কোন কিছু। তখন আমি আমার স্বামী কে বলি লোকটাকে হাদিস দ্বারা সাবধান করেন। কিন্তু আমার স্বামী তা করে না। তখন আমি বলি যে, আমি লোকটাকে সাবধান করি তাও সে অনুমতি দেয় না। তাই আমিও কিছু বলি না। স্বামী নিষেধ করা পরেও যদি কাউকে সাবধান করি তা কি জায়েজ হবে?
14 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। আপনার স্বামই যতটুকু পারে করুক, আপনার আর এর মধ্যে জড়ানোর দরকার নেই। প্রাই প্রতিটি মানুষই এরকম করে। আপনি যদি এই কাজ শুরু করেন তাহলে আপনার বাইরে যে কাজ করতে যান তা করা হবে না, শুধু সাবধানই করে যেতে হবে। এছাড়া মহিলা পুরুষকে সাবধান করতে গেলে শয়তান এখানে বিভিন্ন ফিৎনা সৃষ্টি করতে পারে।

প্রশ্নঃ 1888
সরকারী চাকুরীজীবীরা provident fund এ যে টাকা রাখে, Govt. সেই টাকার উপর যে মুনাফা দেয় তা কি হালাল হবে?
14 Jan 2026

সরকার বাধ্যতামূলকভাবে যে টাকা রাখে সেই টাকার উপর সরকারের দেয়া মুনাফা হালাল হবে। চাকুরিজীবীরা নিজ ইচ্ছায় যে টাকা রাখে তার লাভ নেয়া জায়েজ নেই।

প্রশ্নঃ 1884
Assalamu Alaikum warahmatullah. Is my income halal if I work at a non-Muslim bank? Jazakallahumul khair.
14 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। নন-মুসলিম বলতে কী বুঝাচ্ছেন এটা স্পষ্ট নয়। তবে এর অর্থ যদি সুদভিত্তিক ব্যাংক হয় তাহলে উত্তর হলো: হররত জাবের রা. বলেন, لَعَنَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ وَقَالَ هُمْ سَوَاءٌ অর্থ: রাসূলুল্লাহ সা. সুদ গ্রহীতা, দাতা, লেখক, সাক্ষীদ্বয় প্রত্যেকের উপর লানাত (অভিশাপ) দিয়েছেন এবং বলেছেন (পাপের দিক থেকে) সবাই সমান। সহীহ মুসলিম, হাদীস নং৪১১৭। সুতরাং এখানে আপনি কিভাবে চাকুরী করবেন? আপনাকেতো এই লানতের ভিতর পড়তেই হবে। সুতরাং আমাদের জন্য আবশ্যক সুদভিত্তিক ব্যাংকে চাকুরী থেকে বিরত থাকা।

প্রশ্নঃ 1825
আস সালামুআলাইকুম। আ,মরা 4-5 জন মিলে একটা সমিতির মত করে কিছু টাকা জমাই। বর্তমানে ঈদ উপলক্ষে আমরা একটা গরু কিনে বর্গা দেয়ার ইচ্ছা করেছি। এখন আমাদের এই সমিতিতে আমার এক জন বন্ধু যুুক্ত হওয়ার জন্য চেষ্টা করতেছে। আমার ওই বন্ধুটি একটি প্রাইভেট ব্যাংক এ চাকরি করে। আপনাদের কাছে প্রশ্ন হল আমাদের সমিতিতে তাকে যুক্ত করা যায়েজ হবে কিনা। যেহেতু সে একটি সুদ বিত্তিক ব্যাংক এ চাকরি করে। আশা করি উত্তর টি জানাবেন।
13 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। জায়েজ হবে, তবে এড়িয়ে যাওয়ায় ভাল, যাতে সে বিষয়টি নিয়ে আবার চিন্তা করার সুযোগ পায়।

প্রশ্নঃ 1819
আসসালামু আলাইকুম, আমি একটা বেসরকারী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসাবে চাকুরী করি যেখানে ছেলে-মেয়েদেরকে একসাথে পড়ানো হয়। আমি জানি এই কাজটা হারাম। আমার প্রশ্ন— আমার উপার্জন কি হারাম হবে?
13 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। এটা সত্য যে, এখন চাকুরী পাওয়া কঠিন। তবে আল্লাহ কুরআনে বলেছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন। সুরা ত্বলাক, আয়াত নং ২। সুতরাং আপনি দ্রুত এই চাকুরীটি ত্যাগ করে অন্য কোন সচ্ছ কর্ম খুুঁজুন। কাজ যদি হারাম হয় তাহলে ঐকাজ থেকে উপার্জিত অর্থ কী হবে সেটা তো সহজ কথা। আমরা আল্লাহর কাছে দুআ করি তিনি আপনার পর্যাপ্ত রিজিকের ব্যবস্থা করে দেন।

প্রশ্নঃ 1814
পুরুষদের জন্য টাকনুর উপরে কাপড় পরা কি ফরয নাকি সুন্নাত? আমি একদিন একজনকে বলেছিলাম এটা ফরয কারন আমার কাছে মনে হয়েছিল যেহেতু এটার জন্য জাহান্নাম এর শাস্তি উল্লেখ করা হয়েছে। আমার ধারনা কি ঠিক?
13 Jan 2026

টাখনুর নিচে কাপর পরলে জাহান্নামে পুড়তে হবে। ফরজ-সুন্নাত যায় হোক এটাই বড় কথা।

প্রশ্নঃ 1809
আস সালামু আলাইকুম, আমি যদি নাম প্রকাশ না করে কারো দোষের কথা বলি বা সমালোচনা করি তাতে কি পাপ হবে?
13 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। এই অযথা কাজ দ্বারা আপনি কী অর্জন করবেন? এই সময় একটু ভাল কথা বলুন, ভাল কাজ করুন।

প্রশ্নঃ 1801
অনেক বই অনেক দামি বা সহজে পাওয়া যায় না বা বিভিন্ন কারনে কিনা হয় না তাই pdf পড়া যাবে কি?
13 Jan 2026

হ্যাঁ, পড়া যাবে। pdf কপি ইন্টারনেটে দেয়া মানেই হলো পড়ার অনুমতি দেয়া।

প্রশ্নঃ 1799
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। *আমি একটা ফটোকপির দোকানে কাজ করি। কম্পিউটার কম্পোজও করি। এখানে বিভিন্ন ভালো কাজের পাশাপাশি মন্দির উন্নয়নের দরখাস্ত টাইপ, পালাগানের পোষ্টার ডিজাইন, পূজার দাওয়াতপত্র, লটারি টিকেটসহ অনেককিছু ছাপাতে হয়। যা আমি করতে আমার মন থেকে সায় দেয়না। তবুও এলাকার মানুষ ফেরত দিতে পারিনা এক্ষেত্রে আমার আয় কি হালাল হবে? *আমার কালার প্রিন্টার থাকা সত্বেও আমি ফটো প্রিন্টের কাজ করতে চাইনা। মাঝে মাঝে প্রার্থীর ছবি সহ নানা পরীক্ষার প্রবেশপত্র ছাপাতে হয়। অথবা অন্য দোকান বন্ধ থাকলে আমার নিকটাত্মীয় অথবা একান্ত কাছের মানুষগুলোর প্রয়োজনে ছবি ছাপাতে হয়। এক্ষেত্রে আমার আয় কতটা হালাল?
13 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। মন্দির উন্নয়নের দরখাস্ত টাইপ, পালাগানের পোষ্টার ডিজাইন, পূজার দাওয়াতপত্র, লটারি টিকেটসহ অনেক কিছু ছাপানো এবং অন্যান্য না জায়েজ কাজ যেগুলো আপনি লিখেছেন সবই নি:সন্দেহ মন্দকাজে সহযোগিতা। আর আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন,(ولا تعاونوا على الإثم والعدوان) মন্দকর্ম ও সীমালংঘনের কাজে তো একে অপরকে সহযোগিতা করো না। সূরা মায়েদা, আয়াত নং ২। সুতরাং আপনি এই সব পেশা বাদ দিন, হালাল ও সচ্ছ পেশা গ্রহন করুন। আল্লাহ আপনাকে তাওফীক দিন।

প্রশ্নঃ 1786
জন্মদিন, বিবাহ বার্ষিকী ইত্যাদি অনুষ্ঠান গুলো হারাম কেন? কারণ, ১. এই অনুষ্ঠান গুলো জাগতিক কাজ,কেউ ইবাদতের নিয়তে করে না। ২. হাদীসে এই অনুষ্ঠান গুলোর ব্যাপারে নিষেধাজ্ঞা নেই। ৩. এই অনুষ্ঠান গুলো পাশ্চাত্য সংস্কৃতির অংশ হলেও ইহুদী-খৃষ্টান বা কোন ধর্মাবলম্বীর ধর্মীয় রীতি নয়, জাগতিক কাজ। আমার জানামতে উক্ত তিন সূত্রমতে প্যান্ট-শার্ট পড়া বৈধ, তাহলে সংশ্লিষ্ট অনুষ্ঠান গুলো কেন অবৈধ?
13 Jan 2026

হাদীস সীমিত আর মানুষের সমস্যা সীমাহীন। এই সীমিত হাদীসে দ্বারা সীমাহীন সমস্যার মোকাবালা করতে হয়ে। ইবনে উমার রা. থেকে বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ সা. বলেছেন, مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ . যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করলো সে তাদের অন্তর্ভূক্ত। সুনানু আবু দাউদ, হাদীস নং ৪০৩৩। শায়খ আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। এই কারণে এই অনুষ্ঠানগুলোকে আলেমগণ না জায়েজ বলেছেন। তাছাড়া সাহাবী-তাবেঈগণ এগুলো করেন নি। রাসূল সা.কে তার সর্বাধিক ভালবাসতেন যদি তারা এটাকে কোন ভাল কাজ মনে করতেন তাহলে পালন করতেন। আর পোশাকের বিষয়ে হাদীসের যে নির্দেশনা শার্ট-প্যান্টে তা পালন হয়ে যায়। সাহাবীদের সময়ে এই পোশাকগুলো ছিল না তাই তাদের মতামত আমাদের জানার সুযোগ নেই। ব্যপক প্রচলন হওয়া এবং শরীয়ত বহির্ভূত কোন কিছু না থাকার কারনে আলেমগণ এটাকে পরার অনুমতি দিয়েছেন কিন্তু উতসাহিত করেন নি।

প্রশ্নঃ 1785
আসসালামুয়ালাইকুম। আমার প্রশ্ন হচ্ছে— আমি কিছুদিন আগে সা্উদীআরাবিয়াতে আসছি। এখানে আসতে আমার প্রায় ৮ লাখ টাকা খরচ হয়েছে। প্রায় ১লাখ টাকা গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নেয়া। কিন্তু আমার কোন ইচ্ছা ছিলনা ঋণ নেয়ার কারন ব্যাংককে সূদ দিতে হবে। সূদ হারাম, আমি জানি। আমার বড় ভাই টাকা ম্যানেজ করতে না পারায় অবশেষে গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নেয়া হয়। আমি বড় ভাইকে লোন নিতে নিষেধ করলে তিনি বলেন- জীবন বাচাতে শুকরের মাংস খাওয়াও জায়েজ। আল্লাহ মাফ করে দিবে। এখন আমি এখানে যে আয-উপার্জন করছি এই টাকা হালাল নাকি হারাম হবে?
13 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। এভাবে টাকা লোন নেয়া জায়েজ হয় নি। আপনাদের জান বাচানোর মত পরিস্থিতি সৃষ্টি হয় নি সুতরাং এমনটি না করার দরকার ছিল। দ্রুত ব্যাংকের টাকা শোধ করে দিন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। তবে আপনার ইনকাম হারাম হবে না। আপনার উপার্জন হালাল।

প্রশ্নঃ 1784
বর্তমানে বাজারে যেসব কোমল পানীয় যেমন সেভেন আপ, আরসি, সিপড, পেপসি ইত্যাদি বিশেষ করে ঈদকে কেন্দ্র করে মানুষ যেগুলো কোমল পানীয় খায়, সেগুলো খাওয়া হালাল না হারাম, বিস্তারিত জানালে উপকৃত হব।
13 Jan 2026

এগুলো হালাল। তবে যদি কোন পানীয়তে হারাম কোন বস্তু আছে বলে নিশ্চিত হওয়া যায় তাহলে হারাম হবে।

প্রশ্নঃ 1763
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চুলে এবং দাড়িতে কালার করার বিধান আছে কি? থাকলে কি ধরনের কালার করা উত্তম?
13 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। কালো বাদে আপনি অন্য কোন কালার করতে পারেন। যেমন লাল, সবুজ।

প্রশ্নঃ 1758
শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেছিলেন, যে সমস্ত খেলাধুলাইয় শরীর চর্চা হয়না মানে শুধু বসে বসে সময় নষ্ট করে আনন্দ নেয়া হয় সেসকল খেলাধুলা হারাম যেমন মোবাইল এ গেমস… এগুলা হারাম!! আমি একজন কম্পিউটার সায়েন্স এর ছাত্র… আমার গেমস খেলতে ভালো লাগে এবং বানাতেও চাই… কিন্তু যদি এই গেমস ই হারাম হয় তাহলে গেমস বানিয়ে আমার উপার্জনও হারাম হবে… আমি আমার উপার্জন হারাম পথে করতে চাইনা…পাশাপাশি আমার শিক্ষক হবার ইচ্ছা আছে…তবে কম্পিউটার সাইয়েন্সের অনেক ফিল্ড…যেকোনো দিকে আমার ভালো লাগতে পারে…যেমন ফটোশপ…ফটো এডিট করা…কিন্তু ইসলামে ছবি তুলাই হারাম যাদের জীবন আছে… তাই এ বিষয়ে পূর্ণ ধারণা জানতে চাচ্ছি…
08 Jan 2026

আপনি কম্পিউটার বিভাগেই সচ্ছ একটি পেশা গ্রহন করুন। যেখানে হারামের কোন সন্দেহ থাকবে না। কেননা রাসূলুল্লাহ সা. বলেছেন,إِنَّ الْحَلاَلَ بَيِّنٌ وَإِنَّ الْحَرَامَ بَيِّنٌ وَبَيْنَهُمَا مُشْتَبِهَاتٌ لاَ يَعْلَمُهُنَّ كَثِيرٌ مِنَ النَّاسِ فَمَنِ اتَّقَى الشُّبُهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ وَمَنْ وَقَعَ فِى الشُّبُهَاتِ وَقَعَ فِى الْحَرَامِ নিশ্চয় হালালকাজগুলো বলে দেয়া হয়েছে এবং হারামগুলোও বলে দেয়া হয়েছে। এই দুয়ের মাঝে আছে সন্দেহযুক্ত বিষয়। অধিকাংশ মানুষ তা জানে না। সুতরাংযে সন্দেহ থেকে বেচেঁ থাকবে সে তার ধর্ম ও সম্মানকে মুক্ত রাখবে আর যে সন্দেহের মধ্যে পতিত হবে (অর্থাৎ হালাল নাকি হারাম তা স্পষ্ট হচ্ছে না এমন সন্দেহ যুক্ত কোন কাজ করবে) সে হারাম কাজ করবে। সহীহ মুসলিম, হাদীস নং ৪১৭৮; সহীহ বুখারী, হাদীস নং ৫২। আপনি যেগুলো বলেছেন সেগুলো আসলে সন্দেহযুক্ত বিষয়। একদিলে তাকালে জায়েজ মনে হয় আবার অন্যদিকে তাকালে না জায়েজ মনে হয়। সুতরাং আপনি সকল সন্দেযুক্ত বিষয় থেকে বিরত থাকুন। আল্লাহ আপনাকে তাওফীক দিন।

প্রশ্নঃ 1750
Assalaamu alaikum, sir, ami ekjon Indian muslim. Pesay school teacher. Ami hanafi mazhab mene boro hoechi. Tablig er satheo jukto. Kintu amader somajer bohu riti amar shirk, bidat bole mone hoy. Tabligi nisab boitar bohu jaigay amar sondeho lage. Amader hanafi alimder ke jiggasa kore kono sontos jonok uttar pai nai. Tokhon ami Dr Abdullah Jahangir saheber waz youtube e suni. Ami ovivuto hoe jay. Tarpor onar Hadiser name Jaliati boiti pori. Amar mone hoy sarata jibon ami gafel hoe chilam. Mone hoy jeno notun kore musalman hote hobe. Onar sob boi porte lagi. Onar somosto waz download kori. Amar mone hoy amar kache duniar sorbo sera alim uni. Onek derite holeo nijer jibon take sunnate utvasito korte perechi ami unar jonno. Unake khub valobese feli ami .unar intikale ami khub shock pai. Buk fete kanna ase amar. Mohan Allah unake Jannatul Firdous nosib korun . Sir ami assunnah trust er sathe kotha bolte chai. India theke kivabe somvob plz janaben. Onar sob boi ki ekhane pathano jabe plz janan. I love sir Abdullah Jahangir. He is my philosopher and guide. Khub afsos hoy unar sathe kotha bolte parlam na bole. Allah unake valo rakhun . Amin
08 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। আপনার কথাগুলো পড়ে অনেক ভাল লাগলো। আমরাও দুআ করি আল্লাহ যেন স্যার রহ. কে জান্নাত নসী করেন। আস-সুন্নাহ ট্রাস্টের সেক্রেটারী সাহেবের নাম্বার হলো 01718136962।

ভারতে বই পাঠানোর নির্দিষ্ট কোন নিয়ম আমরা এখনো চালু করতে পারি নাই। আপনি আমাদের ওয়েবসাইড থেকে অনেকগুলো বই ডাউনলোড করে পড়তে পারেন। আমরা আপনার জন্য দুআ করি, আল্লাহ আপনাকে সুস্থ ও নিরাপদে রাখুন।

প্রশ্নঃ 1719
আসসালামু আলাইকুম, আমার মা এক দোকান থেকে সৌদির খেজুর কিনেছেন। বাসায় দেখি, প্যাকেটের গায়ে লেখা Gift from the government… আর এটাও লেখা Not For Sale এখন এই খেজুর কি আমরা খেতে পারব।
08 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। কিনে ফেলেছেন, এখন না খেয়ে আর কী করবেন। তবে এই ধরণের পন্য ক্রয় থেকে বিরত থাকা আবশ্যক। কেননা এতে অপরাধে সহায়তা করা হয়। আল্লাহ ভাল জানেন।

প্রশ্নঃ 1718
আসালামু আলাইকুম। আমার বাবা প্রবাসী। তিনি একটি হোটেলের (রেস্টুরেন্ট) বাবুর্চি হিসেবে কাজ করেন। সেখানে উনাকে শুয়োরের মাংস ধরতে হয় বা রান্না করতে হয়। এখন উনার এইখান থেকে উপার্জিত টাকা হালাল না হারাম।
08 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি করার জন্য আপনাকে ধন্যবাদ। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, (ولا تعاونوا على الإثم والعدوان) মন্দকর্ম ও সীমালংঘনের কাজে তো একে অপরকে সহযোগিতা করো না। সূরা মায়েদা, আয়াত নং ২। শুয়োরের গোশত রান্না করা নি:সন্দেহে মন্দকাজে সহযোগিতা। তাই এই কাজ হারাম। এমনকি ঐ হোটেলে বা হারাম কাজ হয় এমন কোথাও অন্য হালাল কাজ করা থেকে বিরত থাকাও একজন মূমিনের একান্ত কর্তব্য। কেননা এটা একধরনের সন্দেহের স্থান। আর রাসূলুল্লাহ সা. বলেছেন, إِنَّ الْحَلاَلَ بَيِّنٌ وَإِنَّ الْحَرَامَ بَيِّنٌ وَبَيْنَهُمَا مُشْتَبِهَاتٌ لاَ يَعْلَمُهُنَّ كَثِيرٌ مِنَ النَّاسِ فَمَنِ اتَّقَى الشُّبُهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ وَمَنْ وَقَعَ فِى الشُّبُهَاتِ وَقَعَ فِى الْحَرَامِ নিশ্চয় হালালকাজগুলো বলে দেয়া হয়েছে এবং হারামগুলোও বলে দেয়া হয়েছে। এই দুয়ের মাঝে আছে সন্দেহযুক্ত বিষয়। অধিকাংশ মানুষ তা জানে না। সুতরাং যে সন্দেহ থেকে বেচেঁ থাকবে সে তার ধর্ম ও সম্মানকে মুক্ত রাখবে আর যে সন্দেহের মধ্যে পতিত হবে (অর্থাৎ হালাল নাকি হারাম তা স্পষ্ট হচ্ছে না এমন সন্দেহ যুক্ত কোন কাজ করবে) সে হারাম কাজ করবে। সহীহ মুসলিম, হাদীস নং ৪১৭৮। তথ্যসূত্র: মারকাজুল ফাতাওয়া, ফাতাওয়া নং ৬৩৯৭

প্রশ্নঃ 1690
Jara visa r bebsha kore tader tk halal hobe ki?
08 Jan 2026

ভিসার ব্যবসা সম্পর্কে বিস্তারিত জানালে উত্তর দেয়া সহজ হবে।

প্রশ্নঃ 1675
TMSS (সুদী ক্ষুদ্র ঋনদানকারী প্রতিষ্ঠান) কতৃক প্রতিষ্ঠিত TMSS medical college এ “পরিসংখ্যান কর্মকর্তা” পদে চাকুরি কি জায়েজ হবে অর্থাৎ বেতন কি হালাল হবে?
08 Jan 2026

উক্ত মেডিকেল কলেজে আপনার কাজ যদি হালাল হয় তাহলে চাকুরী জায়েজ হবে, বেতন হালাল হবে। কারণ এই প্রতিষ্ঠানের অর্থাৎ মেডেকেল কলেজের আয়ের অংশ থেকে আপনি বেতন পাবেন, আর এই আয় হালাল।

প্রশ্নঃ 1660
আমি একটা রেস্টুরেন্ট এ কাজ করি । যদি কেউ আমাকে খুশি হয়ে টিপছ দেয় । তাহলে এটা নেওয়া হালাল নাকি হারাম হবে আমার জন্য উত্তর দিলে উপকৃত হবো
07 Jan 2026

টিপছ কী আমার কাছে অস্পষ্ট। তবে যদি এর অর্থ কিছু টাকা হয় তাহলে মালিক পক্ষের অনুমতি থাকলে জায়েজ আছে।

প্রশ্নঃ 1650
Assalamoalaikom. mohtaram. shear bazare bebsha kora hala naki haram. janale opkar hobe.
07 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। সুদ-ভিত্তিক কোম্পানী না হলে মূলত হালাল। এ বিষয়ে আপনি বিস্তারিত জানতে শায়খ তকী উসমানী হাফিজাহুল্লাহ এর ব্যবসা সংক্রান্ত বইটি সংগ্রহ করে পড়ুন। ওখানে তিনি কোন কোন অবস্থায় জায়েজ কখন জায়েজ নয় বিস্তারিত আলোচনা করেছেন।

প্রশ্নঃ 1632
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, শায়খ আমি একটি প্রজেক্টের অধীনে বিদেশীদের সাথে কাজ করি, আমি সব সময় চেষ্টা করি আমার রিজিককে হালাল রাখার জন্য। আমার বিদেশী বসের কথা মত, তার জন্য আমি প্রায়ই অতিরিক্ত বিল বানিয়ে দেই, যদিও এই ধরনের কাজকে আমি মন থেকে ঘৃণা করি, কিন্তু তার মুখের উপর না বলতে পারি না। এমতাবস্থায় আমার উপার্জন কি হারাম হয়ে যাচ্ছে বা আমি কি কারো হক নষ্ট করছি? এ ছাড়াও ক্যাম্পের ভেতরে থাকার কারনে, দীর্ঘদিন থেকে জুমার নামাজ পড়তে পারি না, কারন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর, বাহিরে যাওয়া নিষিদ্ধ, এমনকি নামাজের জন্য ও বাহিরে যাওয়া যায় না। এমতাবস্থায় আমার করনীয় কি?
07 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। অতিরিক্ত বিল বসানো সম্পূর্ণ অনৈতিক কাজ। এই কাজ আপনার জন্য জায়েজ নেই। জুমার নামায পড়তে না দেওয়া এগুলো তো স্বাভাবিক কোন ব্যাপার নয়। এভাবে চলতে থাকলে তো আপনি ইমান-আমল থেকে বিচ্যুত হয়ে যাবেন। অতিরিক্ত বিল বসানোর কারণে আপনার আয়ের একটি অংশ হারাম হয়ে যাচ্ছে। নতুন কোন চাকুরীর চেষ্টা করুন, যতদিন না পান এখানে কাজ চালিয়ে যেতে পারেন। বিকল্প আয়ের ব্যবস্থা থাকলে এখনই এই চাকুরী ছেড়ে দিন।

প্রশ্নঃ 1626
আমি একটা প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরী করি। কিছু বিশেষ কারনে আমার কোন পৈত্রিক নিবাস বা স্থায়ী আবাস নাই। আমার জন্মের পুর্বে থেকেই বলা চলে আমরা ঢাকায় ভাড়া থাকি। আমার দুই কন্যা সন্তান রয়েছে। প্রথম কন্যার বয়স আড়াই বছর। জন্ম থেকেই ব্রেইন প্রব্লেম (জন্মের দিন যেমন ছিল এখনো তেমন আছে। শুধু শারিরিক বৃদ্ধি হয়। কোন নড়াচড়াও করতে পারেনা)। দ্বিতীয় কন্যার বয়স দের বছর। সে সুস্থ আছে। দুজনের জন্যই আলহামদুলিল্লাহ। এ দিকে আমার স্ত্রী আবার তিন মাসের অন্তসত্ত্বা। আমার কোন স্থায়ী নিবাস না থাকায় এবং সাহায্য করার লোকের অভাবে তার বাবার বাড়ীতে আছে। আমি শশুর বাড়ীতে এই জন্য কিঞ্চিত অর্থনৈতিক সহায়তা করি। আমি সূদের থেকে বাঁচার জন্য এবং হারাম উপার্জন থেকে বাঁচার জন্য আমার বড় মেয়ের জন্মের পর থেকেই চেষ্টা করে যাচ্ছি। এরজন্য গ্রামের এনজিও সমিতি বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমার স্ত্রীও এ ব্যপারে আগ্রহী। মান-অভিমান, স্বার্থ ইত্যাদি কারনে বর্তমানে আমার কোন আপন সাহায্যকারীও নাই যেখানে আমার স্ত্রী সন্তান আমার অবর্তমানে কোন সাহায্য পাবে। নিজের সন্তানদের বিষয় বিবেচনা করে তাদের জন্য এক টুকরো স্থায়ী নিবাস কিংবা মাথা গোজার ঠাই সব সময় আমাকে এবং আমার স্ত্রীকে তাড়া করে বেড়ায়। এই বিষয়ে কথা বলতেই আমার মসজিদের ইমাম সাহেব বললেন যে, এই অবস্থায় জমি কেনা বা বাড়ী বানানোর জন্য আমি লোন নিতে পারি যদি আমার পরিশোধের সম্ভাবনা বা আয়ের সোর্স থাকে। আমি কি এই লোন বলতে সূদী ব্যাংক থেকে লোন নাাক ধার? যেহেতু আমাকে কেউ এত বিশাল টাকা ধার দিবেনা। কিন্তু আমার সেলারী যে ব্যাংকের মাধ্যমে প্রসেস হয় তারা ৮% সুদে ৫ বছরের জন্য কোন জামানত ছাড়াই লোন দিবে এবং বেতন থেকে মাসে মাসে কেটে নিবে। আমি ইতিমধ্যে তাদের অনেক কাগজে লোনের জন্য স্বাক্ষর করে ফেলেছি তবে চাইলে দু একদিনের মধ্যে হলে প্রসেস বন্ধ করতে পারব বলে মনেহয়। আমি কি এই লোন নিতে পারব? আল্লাহর আইন কি সেই সু্যোগ দেয়? আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন!
07 Jan 2026

আমরা আপনার জন্য দুআ করি, আল্লাহ আপনার সমস্যার সমাধাণ করে দিন। সুদভিত্তিক কোন ব্যাংক থেকে ঋন নেওয়া আপনার জন্য এই অবস্থায় জায়েজ হবে না। শুধুমাত্র মৃত্যুর সম্ভাবনা থাকলে মৃত্যুর হাত থেকে বাঁচতে সুদ বা হারামে লিপ্ত হতে পারেন। আপনার পরিস্থিতি সে রকম না। তবে যদি কোন ব্যাংক বা আর্থিক সুদবিহীন ঋন দেয় আপনাকে তাহলে নিতে পারেন। অথবা কোন ইসলামী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আপনার জমি-বাড়ি তাদের টাকায় করে দেন আর আপনি তাদের সেই টাকা নির্ধারিত লাভসহ ধীরে ধীরে দিয়ে দেন তাহলে সেটা ব্যবসা হিসেবে জায়েজ হবে। তবে আপনি টাকা নিয়ে সেই টাকা লাভসহ ফেরত দিতে পারবেন না, এটা সুদ। কোন ক্রমেই সুদে বা হারামে জড়িত হওয়া যাবে না। আল্লাহকে ভয় করে হারাম থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন,وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا (2) وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার একটা রাস্তা বের করে দিবেন। এমন উৎস থেকে রিযিক দান করবেন যা কখানো সে কল্পনাও করে নি। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তলাক, আয়াত ২-৩।

প্রশ্নঃ 1609
বাচ্চাদের বয়স ২ বছরের বেশি হলে মায়ের বুকের দুধ খাওয়ানো কি হারাম? একটু বিস্তারিত জানালে ভালো হয়।
07 Jan 2026

দুই বছর পর বুকের দুধ খাওয়ানো হারাম নয়। কুরআন শরীফের সূরা বাকারার ২৩৩ নং আয়াত, যেখানে বলা হয়েছে মায়েরা শিশুকে পরিপূর্ণ দুই বছর দুধ খাাওয়াবে, এর দ্বারা উদ্দেশ্য হলো দুধ খাওয়ার দ্বারা যে হুকুম আহকাম সাব্যস্ত হয় তা দুই বছরের পর দুধ খেলে হবে না। যেমন, দুধ মা, দুধ ভাই ইত্যাদি। ইমাম কুরতুবী রহ. বলেন, والزيادة على الحولين أو النقصان إنما يكون عند عدم الإضرار بالمولود وعند رضا الوالدين শিশুর ক্ষতি না হলে এবং পিতা-মাতা সন্তুষ্ট থাকলে দুধ খাওয়ানোর ক্ষেত্রে দু্ই বছরের কম-বেশী করা যায়। তাহসীর কুরতুবী, সূরা বাকারা, আয়াত নং ২৩৩ এর তাফসীর। চার মাজহাবের দলীলভিত্তিক বিখ্যাত কিতাব আল-ফিকহুল ইসলামিয়্যু ও আদিল্লাতুহু তে আছে, فإن استمر الرضاع بعد الحولين لضعف الطفل، فلا مانع منه للحاجة، ولكن لا يترتب عليه أحكامه من التحريم وأخذ الأم المطلقة أجراً عليه. শিশু দুর্বল হলে শিশুর প্রয়োজনে দুই বছরের উপর দুধ খাওয়ানোতে কোন সমস্যা নেই। কিন্তু দুই বছরের উপরে গেলে হারাম (অর্থাৎ দুধ মা, দুধ ভাই বোন ইত্যাদি) হওয়ার হুকুম এবং তালাকপ্রাপ্ত স্ত্রীকে সন্তানকে দুধ খাওয়ানোর পারিশ্রমিক দেয়া সংক্রান্ত হুকুম সাব্যস্ত হবে না। আল-ফিকহুল ইসলামিয়্যু ও আদিল্লাতুহু ১০/৩৬। বিখ্যাত ফিকহী বোর্ড জান্নাত দায়েমা এর আলেমগণও উক্ত অভিমত ব্যক্ত করেছেন। আশা করি বুঝতে পেরেছেন। আরো বিস্তারিত জানতে দেখতে পারেন তাফসীরের কিতাবসমূহ থেকে সূরা বাকারার ২৩৩ নং আয়াতের তাফসীর এবং আল-ইসলাম সুয়া ও জওয়াব, প্রশ্ন নং ১৩০১৫৫। আরবী, ইন্টারনেট।

প্রশ্নঃ 1582
আমার বাবা লোন নিয়ে/সিগেরেট বিক্রি করে বাড়ি করেছে, এখন আমি কি আমার বাবার সম্পত্তি ত্যগ করব? যদিও এখন সিগেরেট বিক্রি বাদ দিয়েছে তবুও বাড়িটা সিগেরেটের টাকায়, এখন আমি কি আমার বাবার সম্পত্তি ত্যগ করব?
07 Jan 2026

যদি এই বাড়িটি ত্যাগ করতে পারেন তাহলে সেটা অবশ্যই সবচেয়ে উত্তম সিদ্ধান্ত। তবে আপনার আব্বা যদি তওবা করে এই হারাম কাজ থেকে বেরিয়ে আসে তাহলে আশা করি আল্লাহ তায়ালা অতীতের পাপ ক্ষমা করে দিবেন আর এই বাড়িতে থাকা আপনাদের জন্য বৈধ হবে। আর যে সম্পত্তির সাথে হারামের কোন সম্পর্ক নেই, সেগুলো ত্যাগ করার প্রশ্ন নেই।

প্রশ্নঃ 1569
আসসালামুআলাইকুম, ভাই আমি US এ তে থাকি, আমরা এখানের super shop থেকে regular chicken কিনে খেতে পারবো কিনা। কেউ কেউ বলে, খাওয়া যাবে কারণ তারা আহালে হাদিস যারা মুরগি কাটে। এছাড়াও তারা মেশিনে কাটার সময় কোন কিছুরই নাম নেয় না।
07 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। আহলে হাদীস হওয়া কোন সমস্যা নয়। কাটার সময় ইচ্ছাকৃত বিসমিল্লাহ ছেড়ে দিলে খাওয়া যাবে কি না তা নিয়ে বিতর্ক আছে।আশা করছি খেলে কোন গোনাহ হবে না তবে যদি নিজে মুরগী কিনে জবেহ এর কোন ব্যবস্থা থাকে তাহলে কিনে বিসমিল্লাহ বলে জবেহ করে খাবেন।

প্রশ্নঃ 1568
অনলাইন মার্কেটিং যেমন spc, LT এবং evaly এখানে টাকা বিনিয়োগ করে অর্থ উপার্জন করা হালাল না হারম?
07 Jan 2026

এগুলো সব মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার কারখানা। এইসব প্রতিষ্ঠানের সাথে কোন সম্পর্ক রাখবেন না। বিনিয়োগ করবেন না, পণ্য ক্রয়ও করতে যাবেন না।

প্রশ্নঃ 1566
আমাদের সমাজে SPC নামে অনলাইন মার্কেটিং ব্যবসার প্রচলন চলছে। এমনি এটা সমাজের প্রায় সবায়’ই করছে। মার্কেটিংটা হচ্ছে আমাকে 700 টাকা দিয়ে একটি আইডি কিনতে হয় তাদের কোম্পানির নিয়মানুযায়ী কোম্পানিতে সংযুক্ত হতে। তারপর এই আইডিতে ৫ টি ভিডিও আসে। এই ভিডিও দেখার পর ২ টাকা করে পাওয়া যায় (ভিডিও ভালো)। তারপর আমার তিনটি শাখার তৈরি হয় যেগুলার প্রত্যেকটিতে সদস্য (আইডি বিক্রি করতে পারলে)আমার রেফারেন্সে জয়েন করাতে পারলে টাকা পাওয়া যায়। তারপর উনি আবার সদস্য জয়েন করাতে পারলে উনিও টাকা পাবে আমিও টাকা পাবো। এভাবে ২০ জেনারেশন পর্যন্ত টাকা পাওয়া যাবে প্রত্যেকটা শাখাতে। একসময় নির্দিষ্ট সংখ্যক আইডি জয়েন করাতে পারলে স্টার দেওয়া হয়। ১ স্টার,২ স্টার,৩ স্টার এরকম ৭স্টার পর্যন্ত রয়েছে। ১ স্টার করতে পারলে ১০ হাজার টাকা বেতন। এরকম ৭ স্টার হলে গাড়ি দেওয়া হয়। যা এমএলএম বা মাল্টিলেভেল মার্কেটিং এর মতোই~ এরকম ব্যবসা কি হালাল না হারাম?
07 Jan 2026

না, এই ধরণের ব্যবসা জায়েজ না। 

প্রশ্নঃ 1564
বিভিন্ন ব্যাংক থেকে শর্ত সাপেক্ষে ( ভালো ফলাফল+তাদের সদস্য হতে হবে) অথবা শর্ত ছাড়া ( সদস্য হতে হবে না শুধু ভালো ফলাফল করলেই হবে) যে বৃত্তি দেয়া হয় এটা নেয়া কি ঠিক? যদি ঠিক না হয় তাহলে A নামের শিক্ষার্থী ওইটা নিতে চায় না কিন্তু তার পিতা মাতা তাকে নিতে বাধ্য করলে কি করা উচিত?
07 Jan 2026

সুদভিত্তিক ব্যাংক হলে কোন বিত্তবান বাবার সন্তানরা এই টাকা বৃত্তির টাকা নিতে পারবে না। । গরীব অসহায় হলে সেটা ভিন্না কথা।

প্রশ্নঃ 1552
ইসলামে গান বাদ্যযন্ত্র হারাম?
07 Jan 2026

আলেমগণের সর্বাক্যমতে মিউজিক বা বাদ্যযন্ত্র হারাম। আবু আমির রা. থেকে বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ সা. বলেছেন, لَيَكُونَنَّ مِنْ أُمَّتِي أَقْوَامٌ يَسْتَحِلُّونَ الْحِرَ وَالْحَرِيرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ

অর্থ: আমার উম্মতের মধ্যে অবশ্যই এমন একটি দল বা সম্প্রদায় আত্বপ্রকাশ করবে যারা ব্যভিচার (জিনা),রেশম, মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। … সহীহ বুখারী, হাদীস নং ৫৫৯০।

উক্ত হাদীসের আলোকে সকল আলেম একমত যে, মিউজিক হারাম। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ. বলেন, فَذَهَبَ الْأَئِمَّةُ الْأَرْبَعَةُ : أَنَّ آلَاتِ اللَّهْوِ كُلَّهَا حَرَامٌ . وَلَمْ يَذْكُرْ أَحَدٌ مِنْ أَتْبَاعِ الْأَئِمَّةِ فِي آلَاتِ اللَّهْوِ نِزَاعًا

চার ইমাম এই মত পোষন যে, সকল বাদ্যযন্ত্র হারাম। … অনুস্মরণীয় কোন আলেম এ ব্যাপারে দ্বিমত করেন নি। মাজমাউল ফাতাওয়া, ১১/৫৭৬। শাইখ আলবানী রহ. বলেন, اتفقت المذاهب الأربعة على تحريم آلات الطرب كلها চার মাজহাব এ ব্যাপারে ঐক্যমত পোষন করেছে যে, সমস্ত বাদ্যযন্ত্র হারাম। সিলসিলাতুস সহীহাহ, ১/৯০। ৯১ নং হাদীসের আলোচনায়। আর গান যদি বাদ্যযন্ত্র মুক্ত হয় আর গানের কথা ইসলাম বিরোধী না হয় তাহলে সেই গান জায়েজ।

প্রশ্নঃ 1546
আমি একটি কোম্পানিতে চাকরি করি। সেখানে ইফতার খাওয়ায় এবং ইফতার যখন দেয় তখন একটি নির্দিষ্ট পরিমাণে দেয়। ওই পরিমাণে আমরা কর্মীদের মধ্যে বিতরণ করার পরেও আমাদের (৯ থেকে ১০ জন) জন্য বরাদ্দকৃত পরিমাণের চেয়ে বেশি থেকে যায় সেগুলো খাওয়া জায়েজ হবে কিনা? মানে অতিরিক্ত খাবার যেগুলো থাকে সেগুলো কি আমরাই শুধু খাবো নাকি সবার (শ্রমিক) মধ্যে বিলি করে দেবো?
07 Jan 2026

যদি সকল শ্রমিকের মাঝে বিলি করা সম্ভব হয় তাহলে সেটাই করতে হবে। আর যদি সম্ভব না হয় তাহলে কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে আপনারা খেতে পারবেন।

প্রশ্নঃ 1543
প্রিয় শায়েখ,আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু । আমি একটি প্রতিষ্ঠানে চাকুরী করি, সেই প্রতিষ্ঠানটি কয়েক মাস পরে বন্ধ হয়ে যাবে। উল্লেখ্য যে, অত্র প্রতিষ্ঠানটি একটি ৩য় পক্ষ ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বন্ধ হবার পিছনে কিছু অসাধু কর্মকর্তার দূর্নীতি জরিত। তাদের কয়েক জনের এই চুরি বা দূর্নীতির জন্য ১ম পক্ষ তাদের চুক্তি থেকে সরে এসেছে এবং তাদের কার্যক্রম বন্ধের মেইল বার্তা ও চিঠি প্রেরণ করেছে। এমতাবস্থায় উক্ত প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক যারা রয়েছেন তারা কি শ্রম আইন অনুযায়ী তাদের পাওনাদি টাকা পয়সা নিতে পারবে। শ্রম আইন অনুযায়ী ৩ মাসের বেসিক সেলারী, সার্ভিস বেনিফিট (১ বছরের জন্য ১ মাসের বেসিক) এই টাকা গুলো নেয়া বৈধ্য হবে। অথবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোন প্রকার সুযোগ সুবিধা না দিতে চায় তা আন্দলোনের মাধ্যমে আদাইয় করে নেয়া বৈধ হবে কিনা? নোটঃ আমি অনেক জায়গায় আমার এই প্রশ্নটি প্রেরণ করেছি কিন্তু কোন উত্তর পাইনি। আশা করছি আপনাদের থেকে পাবো। আমাদের প্রতিষ্ঠান বন্ধ হবার সময় ঘনিয়ে আসছে। আমরা হয়তবা কেউ কেউ সঠিক উত্তর এর জন্য নিজেদেরকে সুবিধা গ্রহণ থেকে বঞ্চিত হবো অথবা ঐ অসাধু চক্রের ন্যায় আমরাও হালাল-হারাম না বুঝে উল্লেখিত পাওনাদি নেয়ার জন্য উদগ্রিব হবো। তাই জনাব আপনার নিকট আকুল আবেদন এই যে, আমি এবং আমাদের এই উত্তরটি প্রদানের মাধ্যমে উপকৃত করবেন।
07 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, শ্রম আইন অনুযায়ী আপনারা সুবিধা গ্রহন করতে পারবেন। না দিতে চাইলে শান্তিপূর্ণ আন্দোলন করতে সমস্যা নেই।

প্রশ্নঃ 1527
সৌদি বাদশাহ ফাহদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স থেকে প্রকাশিত কুরআন অনুবাদ ও তাফসীর বইয়ের দোকানগুলোতে পাওয়া গেলে, তা ক্রয় করা জায়েয হবে কিনা? সৌদি থেকে সংগ্রহ করা সবার জন্য তো সম্ভবপর নয়।
07 Jan 2026

যেগুলো বিনামূ্ল্যে বিতরণের জন্য দেয়া হয় সেগুলো বিক্রি করা জায়েজ নেই। তেমনিভাবে এগুলো কেনাও হারাম কাজে এক ধরণের সহযোগিতা। তাই এগুলো ক্রয় থেকেও বিরত থাকা উচিত। তবে খুব প্রয়োজন হলে আশা করি আল্লাহ ক্ষমা করে দিবেন।

প্রশ্নঃ 1517
হোমিও ঔষধ সেবন করা কি হারাম? আমি যতটুকু জানি এতে অ্যালকোহল মিশানো থাকে।
07 Jan 2026

না, হোমিও ঔষধ সেবন করা জায়েজ। সকল এ্যালকোহল মদ নয়।

প্রশ্নঃ 1512
আমি প্যান্ট টাকনুর উপরে পড়লাম কিন্তু মোজা পরে টাকনু ঢাকলাম তাহলে কি সেটা হারাম হবে? দয়া করে বিস্তারিত জানাবেন।
06 Jan 2026

না, মোজা পরে টাকনু ঢাকলে কোন সমস্যা নেই। বরং মোজার উপর মাসেহ করার জন্য শর্তসমূহের একটি হলো মোজা দ্বারা টাকনু ঢাকতে হবে।

প্রশ্নঃ 1494
আস সালামু আলাইকুম, শায়েখ, আমাদের জন্য কি আপেল সাইডার ভিনেগার (Apple Cider Vinegar) খাওয়া হালাল হবে? অন্নান্য ভিনেগারের হুকম কী হবে? জানালে উপকৃত হবো, ইনশা-আল্লাহ ৷
06 Jan 2026

উক্ত পানীয়টিসম্পর্কে আমাদের জানাশোনা কম। ইন্টারনেট থেকে যে তথ্য পেলাম তাতে আপেল সাইডার ভিনেগার হারাম হওয়ার কোন কারণ আছে বলে মনে হচ্ছে না। বিস্তারিত জানিয়ে প্রশ্ন করলে উত্তর দিতে আরো সহজ হবে।

প্রশ্নঃ 1493
আমার একটি মাসাআলাহ জানার ছিল… আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের বডিস্প্রে কিনে ব্যবহার করি, আসলে এগুলো ব্যবহার করা কি হালাল না হারাম?
06 Jan 2026

সাধারণত এগুলো হালাল। তবে কোন স্প্রে তে যদি এমন কোন পদার্থ থাকা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় যা ব্যবহার করা মুসলমানের জন্য হারাম, যেমন, শুকুরের শরীরের কিছু তাহলে সেই স্প্রে ব্যবহার করা জায়েজ হবে না।

প্রশ্নঃ 1491
আসসালামু আলাইকুম, ১ জন লোক ফাইভ স্টার হোটেলের ড্রাইভার বা টেকনিশিয়ান হিসেবে চাকরি করে। যেখানে মদ কেনা বেচা হয়। তার উপার্জন কি হারাম?
06 Jan 2026

ওয়া আলাইকুমু সালাম। তার উপার্জন হালাল। তবে অন্য কোন উপায় থাকলে এমন প্রতিষ্ঠানে চাকুরী না করা উচিত।

প্রশ্নঃ 1488
আপেল সাইডার ভিনেগার (Apple Cider Vinegar) খাওয়া কি হালাল?
06 Jan 2026

উক্ত পানীয়টি সম্পর্কে আমাদের জানাশোনা কম। ইন্টারনেট থেকে যে তথ্য পেলাম তাতে উক্ত পানীয়টি হারাম হওয়ার কোন কারণ আছে বলে মনে হচ্ছে না। বিস্তারিত জানিয়ে প্রশ্ন করলে উত্তর দিতে আরো সহজ হবে।

প্রশ্নঃ 1486
আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন ঘুষ দেয়া নিয়ে, আমার এক পরিচিত কারখানায় কাজ করে, কিছুদিন হলো কারখানা বন্ধ করে দেয়া হয়েছে, কারখানার মালিকরা মিলে চাচ্ছে যারা বন্ধ করেছে সবাই মিলে কিছু টাকা ঘুষ দিবে যাতে কারখানা আবার শুরু করা যায়, কিন্তু আমার ওই পরিচিত লোকের কাছে এই পরিমাণের টাকা নেই যে ওখানে দিবে, তাই সে আমার কাছে টাকা ধার চেয়েছে, বলেছে কারখানা শুরু হলে শোধ করে দিবে, কিন্তু আমি যেহেতু জেনেছি যে সে এই টাকাটা ঘুষের জন্যে ব্যবহার করবে, সেখানে তাকে টাকা দিয়ে সাহায্য করলে আমিও এই ঘুষ দেয়াতে শরীক হওয়ে যাচ্ছি কিনা?
06 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। আপনার প্রশ্নটি অস্পষ্ট। কে কারখানা বন্ধ করেছে, কেন করেছে কিছু লেখেন নি। বিস্তারিত লিখে পাঠালে আমাদের জন্য উত্তর দেয়া সহজ হবে। অথবা 01762629405 ফোন করুন।

প্রশ্নঃ 1434
Assala mu Alaikum. Ranna Korar age Bismillah Hirrahmanir Rahim na bolle oi ranna kora khaowar ki haram hobe?
06 Jan 2026

ওয়াআলাইকুমুস সালাম। না, রান্নার আগে বিসমিল্লাহ না বললে ঐ খাবার হারাম হবে না। তবে প্রতিটি কাজের শুরুতেই বিসমিল্লাহ বলা সুন্নাত।

প্রশ্নঃ 1430
আমার প্রশ্ন ছিল আমার উপার্জনের উপর। আমি বর্তমানে এখন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে IT and Broadcast Engineer হিসেবে কর্মরত আছি। আমি জানতে চাই আমার পেশা কি হালাল? আনুগ্রহ করে আমার প্রস্নের উত্তর দিলে অনেক উপকৃত হব। আমি youtube থেকে ডঃ খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের অনেক লেকচার শুনেছি। উনার কাছথেকে শুনতে পারলে খুব ভাল লাগত কিন্তু আল্লাহতালা উনাকে নিয়ে গেছেন। আপনাদের কাছে সঠিক উত্তরটাই পাব আসা করি। ধন্যবাদ ।
06 Jan 2026

ভাই, টেলিভিশনের প্রায় পুরো অনুষ্ঠানই ইসলাম বহির্ভূত। তাই এক প্রশ্নের জবাবে স্যার রহ. বলেছিলেন টেলিভিশন বিক্রি করা জায়েজ নেই। সুতরাং আমার মনে হয় আপনার এই কাজের অর্থ হলো আপনি হারাম কাজে সহযোগিতা করছেন, যদিও আপনি সরাসরি হারামে জড়িত নয়। আপনার জন্য এই চাকুরী ত্যাগ করায় কল্যানকর বলে মনে হয়।

প্রশ্নঃ 1422
ঝিনুক থেকে তৈরি চুন কি হালাল?
06 Jan 2026

জ্বি, হালাল।

প্রশ্নঃ 1408
আস সালামু আলাইকুম ১। কাপড়ে নাপাকী লাগলে কমপক্ষে তিন ধোয়া এবং প্রতিবার ধোয়ার পর উত্তমরূপে নিংড়িয়ে নিতে হবে… এই ধরণের কথা কি ঠিক? (হাদিস দারা নাপাকী দূর করার সঠিক নিয়ম কি?) ২। (বিছানার) কাপড়ে নাপাকী (বীর্য,প্রসাব) শুঁকে গেলে, তার উপর বসলে বা ঘুমালে নিজের পরিধানকৃত কাপড় কি নাপাক হবে? (আর ওই পরিধানকৃত কাপড় দারা কি সালাত আদায় করা যাবে?) ৩। নাপাকী শুকনো কাপড়ের উপর বসা বা ঘুমনো সম্পর্কে ইসলামের বিধান কি? আশাকরি একটু বিস্তারিত বলবেন। জাজাকাল্লাহ
06 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। নাপাকী কয়েক ধরনের। কিছু নাপাকির শরীর আছে। যেমন পায়খানা, রক্ত ইত্যাদি। এমন নাপাকী থেকে পবিত্রতা অর্জনের নিয়ম হলো নাপাকী দূর করতে হবে। সংখ্যা কোন বিবেচ্য নয়। আবার কিছু নাপাকি আছে যার কোন শরীর নেই এবং লাগলে বুঝা যায় না। যেমন, পেশাব, মদ ইত্যাদি। এগুলো থেকে পবিত্রতা অর্জনের নিয়ম হলো যতক্ষন প্রবল ধারণা না হবে যে, নাপাকী আর নেই ততক্ষ ধুতে হবে । তবে ফকীহগণ তিনবারের কথা বলেন কারণ তিনবার দ্বারা সাধারণত পবিত্র হয়ে যায়। নাপাকী শুকিয়ে গেলে তার উপর শুকনা কাপড়ে বসলে সমস্যা নেই, তবে ভিজা কাপড়ে বসলে কাপড় নাপাক হয়ে যাবে। সুতরাং নাপাকীর উপর ভিজা কাপড়ে বসলে বা ঘুমালে কাপড় নাপাক হওয়ার কারণে ঐ কাপড়ে সালাত হবে না তবে শুকনা কাপড়ে বসলে বা ঘুমালে সালাত আদায় করতে কোন অসুবিধা নেই। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।

প্রশ্নঃ 1407
আমি কাজের দক্ষতা অর্জনের জন্য বেশির ভাগ সময়ই পাইরেসি এ-বুক এবং ভিডিও লেসন এর সহায়তা নিয়েছি। এখন আমার প্রশ্ন হলো, আমি যদি ঐ অর্জিত জ্ঞান দ্বারা কাজ করে উপার্জন করি; তাহলে আমার উপার্জিত অর্থ কি হারাম হিসেবে গণ্য হবে?
06 Jan 2026

না, হারাম হবে না।

প্রশ্নঃ 1397
আস সালামুআলাইকুম। সম্প্রতি আমি বাংলাদেশ ফিনেন্স Ministry অধীনে একটি NGO Social Development Foundation (SDF) এ IT তে একটি চাকরি পেয়েছি। আপনাদের কাছে আমার প্রশ্ন হল এই ধরনের NGO তে আমার চাকরি করা ইসলামিক কোন বিধি নিষেদ আছে কিনা? আমি অনেক আগে শুনেছিলাম NGO তে চাকরি করা বৈধ নই। উল্লেখ্য যে আমি বর্তমানে একটি private University – র IT তে কর্মরত আছি। এখানকার পরিবেশ টাও (ছেলে মেয়েদের ফ্রি মিক্সিং) খুব বেশি সুখকর নয়। এই ব্যাপারে আমাকে একটি সু-উপদেশ দিলে উপকৃত হব। https://www.sdfbd.org/ ওদের অফিচিয়াল সাইট উপরের লিঙ্ক এ ক্লিক করলে বিস্তারিত পাবেন।
05 Jan 2026

ওয়াআলাইকুমুস সালম। এই এন জি ও এর কাজ কী তা সংক্ষেপে জানালে ভাল হতো। যাই হোক সুদভিত্তিক অর্থনৈতিক লেনদেন করে এমন কোন এনজিও তে কোন ধরনের চাকুরী করা জায়েজ হবে না। তবে তারা যদি সমাজ উন্নয়নমূলক অন্য কোন কাজ করে তাহলে জায়েজ হবে। ছেলে-মেয়ে একসাথে থাকলে সেখানে চাকুরীও না জায়েজ তবে সুদভিত্তিক এনজিওদের চেয়ে সেখানেই ভাল। আপনি কোন সচ্ছ কর্মসংস্থানেরে খোঁজ করুন। আমরা আল্লাহর কাছে দুআ করি যেন তিনি আপনাকে একটি ভাল কর্মের ব্যবস্থা করে দেন।

প্রশ্নঃ 1385
Amader Bashai ekti amgaach achay jaytay mukul dhorechay. Kintu protibochori elekar dusto lokera bishesh koray neshakhor kichu lok eshay jor koray othoba na janiye am peray niye jai. Eta niye proti bochori amaderkay fetna fasaday joratay hoi. Emotabosthai, fetna fasad thekay mukti petay, mukulshoho ami gachti ketay feltay chachchi. Gachti kata jabaykina dolilsoho janalay khushi hobo.
05 Jan 2026

ভাই, দলীল কোথায় প্রয়োজন আর কোথায় প্রয়োজন না এটা কিন্তু জানতে হবে। ইবাদাতের ক্ষেত্রে দলীল প্রয়োজন আর অন্যান্য ক্ষেত্রে নিষেধাজ্ঞার দলীল প্রয়োজন। আপনি যে প্রশ্ন করেছেন সেটা ইবাদত নয়। সুতরাং এক্ষেত্রে নিষেধাজ্ঞার দলীল প্রয়োজন। আর এক্ষেত্রে নিষেধাজ্ঞার কোন দলীল নেই। সুতরাং গাছ কাটতে সমস্যা নেই। তবে গাছের মুকুল আসা মাত্রই তার আম বিক্রি করে দেয়া হাদীসে নিষেধাজ্ঞা আছে, এমনটি করা যাবে না। বুঝতে সমস্যা হলে 01734717299

প্রশ্নঃ 1375
Magriber Azaner somoy light on kora Islam e halal or haram? Thanks
05 Jan 2026

মাগরিবের নামাযের সময় এবং যে কোন সমসয় লাইট জ্বালানো বা নেভানো জায়েজ। কোন সমস্যা নেই।

প্রশ্নঃ 1369
আমি গার্মেন্টস এ হিসাব রক্ষক হিসেবে চাকুরী করি। এতে আমাকে সুদ ঘুষ এর হিসাব রাখতে হয়। আমার এ চাকুরী ক্ষেত্র প্রাপ্ত বেতন কি হালাল হবে? কারন আমার জানা মতে সুদ ঘুষ এর সাথে জড়িত সবাই সমান অপরাধী (দাতা, গ্রহীতা, এবং যে সাক্ষী থাকে)। আমার মনে হচ্ছে আমি এখানে সাক্ষী রুপে আছি। দয়া করে হাদিস এর ব্যাখ্যা দিয়ে জানালে উপকৃত হবো। আমার এক বন্ধুর বউ মা হতে পারবে না। সে কি কোন ভাবে বাচ্ছা দত্তক নিতে পারবে? যদি নিতে পারে তাহলে ওর কি করনীয়? আমি অনেক লোকজন কে ইসলাম এর বিভিন্ন হারাম নিয়ে বললে তারা রেগে যায়। যেমন (জর্দা, সিগারেট) খাওয়া হারাম। এ ক্ষেত্রে আমার কি করনীয়? উত্তর দেওয়ার জন্য আল্লাহ আপনাকে জাযাকাল্লাহু খাইরান জাযাকাল্লাহু খাইরান দান করুক।
05 Jan 2026

ভাই, আপনার চাকুরী সম্পর্কে ইতিপূর্বে পরামর্শ দিয়েছে। সংক্ষেপে বলব, আপনি দ্রুত অন্য কোন সচ্ছ আয়ের উৎস বের করুন। আপনি সুদের সাথে যুক্ত না থাকলেও সাক্ষী ও লেখক হিসেবে গুনাহগার হয়ে যাচ্ছেন। দত্তক বলতে এখন যা বোঝানো হয় তা ইসলামসম্মত নয়। অর্থাৎ সন্তান দত্তক নিলে তা নিজের সন্তানের মত মনে করা যাবে না। ঐ সন্তান তার থেকে মিরাছ পায় না। সন্তান ছেলে হলে বড় হলে দত্তক নেয়া মায়ের সাথে পর্দা করতে হবে। তেমনি মেয়ে হলে দত্তক নেয়া বাবার সাথে পর্দা করতে হবে। তবে কোন অসহায় বাচ্চাকে তারা লালন-পালন করতে পারবে এবং মাতৃ-পিতৃ স্নেহে তাকে বড় করতে পারবে। তাদের জন্য সম্পদের ওসীয়ত করে যাবে। ্এগুলো ইসলামে জায়েজ। মোট কথা আপনার বন্ধু কোন বাচ্চাকে লালন-পালন করতে পারবে এবং তাকে বাড়ি-ঘর, জমি-জাতি দিতে পারবে কিন্তু তার থেকে পর্দা করতে হবে। নিজের বাচ্চার মত মারা যাওয়ার পর ঐসন্তান মিরাছ পাবে না কিন্তু আপনার বন্ধু ঐ সন্তানের জন্য ওসিয়ত করে গেলে তার এক তৃতীয়াংশ সম্পদ থেকে ওসিয়ত পূরণ করতে হবে। মানুষকে কৌশলের সাথে ইসলামের নিষিদ্ধ বস্তুগুলো থেকে বিরত থাকতে বলতে হবে। তারা রেগে যায় এমনভাবে কোন কিছু বলতে হয় না। আল্লাহ তায়ালা কুরআন শরীফে বলেছেন, ادْعُ إِلِى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِতুমি কৌশলের সাথে এবং ভাল কথা বলে মানুষকে তোমার রবের পথে আহ্ববান করো। সূরা, নাহল, আয়াত ১২৫। সুতরাং আপনা করণীয় হলো, এমনভাবে বুঝিযে বলবেন যে, তারা অপনার কথা না শুনলেও রাগ যেন না করে।

প্রশ্নঃ 1360
আসসামুঅলাইকুম, আলহামদুলিল্লাহ আপনাদের প্রশ্নপর্বে খুব উপকার পাচ্ছি, আমার আজকের প্রশ্ন: আমি পূর্বের অফিস (Private co. Ltd) থেকে চাকরি ছাড়ার সময় কিছু স্টেশনারী (২/৩টা কস টেপ, ১টা সুতার বান) সেখানকার দ্বায়িত্বরত ব্যক্তির অনুমতিতে নিয়ে এসেছিলাম, ঐ দ্বায়িত্বরত ব্যক্তি উর্দ্ধাতন কারোর অনুমতি নিয়েছিল কিনা বা তিনি নিজের তত্ববধানে আমাকে দিয়েছিলো কিনা সেটা জানিনা । এটাতে কোন পাপ হবে? পাপ হলে এখন কি করনিও আছে? এছাড়াও আমার পড়াশুনার জন্য আমি সেখানথেকে মাঝে মাঝে কলম, কিছু পেপার, পিন ব্যবহার করতাম, এখন সে সব কাজের জন্য খারাপ লাগে মনে হয় ভুল হয়েগেছে এখন কি করতে পারি?
05 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। আপনি ঐ অফিস থেকে যে সব জিনিসপত্র নিয়ে এসেছেন বা ব্যবহার করেছেন তার একটি আনুমানিক মূল্য নির্ধারন করুন। এরপর যতটাকা হয় তা ঐ অফিসে দিয়ে আসুন। এতে আপনি দায়মুক্ত হয়ে যাবেন এবং আত্নিক প্রশান্তি অনুভব করবেন।

প্রশ্নঃ 1355
আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ১৩৫৬ নং প্রশ্ন তে বলা হয়েছে যে গার্মেন্টস এ কাজ পাওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন গ্রাহক কে ঘুষ দিতে হয়। যার হিসাব আমাকে রাখতে হয় যেহেতু আমি হিসাব রক্ষক হিসেবে কাজ করছি। এবং এই প্রতিষ্ঠান টি যদি bank এর lone ধারা গঠিত হয়, তা হলে এখানে কাজ করে যে বেতন পাচ্ছি তা কি হালাল হবে? কারন আমার জানা অনুযায়ী সুদ বা ঘুষ এর এর সাথে জড়িত সকল বেক্তি সমান অপরাধি। অর্থাৎ সুদ ( গ্রহিতা, দাতা, এবং যে সাক্ষী থাকে)। আমার সন্দেহ হচ্ছে আমি আমার চাকুরী তে সাক্ষী রুপে আছি কিনা? তাই দয়া করে হাদিস এর উদাহরণ সহ জানালে উপকৃত হব। (১) হারাম জানার পরেও বাবা মা যদি বলে চাকুরী টা কর। তখন কি করার? জাযাকাল্লাহু খইরান।
05 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। আপনার কাজ অবশ্যই হারাম কাজে সহযোগিতা তাই আপনার উচিত অন্য একটি সচ্ছ কর্মসংস্থানের ব্যবস্থা করা । যতদিন না হয় ততদিন এই প্রতিষ্ঠানে থাকতে পারেন। লোন নিয়ে কোম্পানি করলে সেখানে কাজ করা হারাম নয়। নিশ্চিত হারামা জানার পরে পিতা-মাতার অনুরোধেও সেই কাজ করা যাবে না।

প্রশ্নঃ 1313
আসসালামু আলাইকুম, গাভিকে কৃত্রিম প্রজনন করানো শরিয়া মোতাবেক কি বৈধ..?
05 Jan 2026

হ্যাঁ, বৈধ।

প্রশ্নঃ 1303
আসসালামুয়ালাইকুম। আজকাল প্রায়ই দেখা যায় স্কুল/কলেজে বা বিভিন্ন সাষ্কৃতি অনুষ্ঠান কোরআন তেলোয়াত দিয়ে শুরু করে এবং পরে নাচ-গান দিয়ে প্রোগ্রাম শেষ করা হয়। পশ্ন হচ্ছেঃ নাচ-গানের প্রোগ্রাম কি বিসমিল্লাহ্ পড়ে কোরআন তেলোয়াত দিয়ে শুরু করা ঠিক বা জায়েজ কিনা?
05 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। দেখুন, এই কাজটি কুরআনের সাথে চরম বেয়াদবী। এর মাধ্যমে কুরআনকে হেয় করা হয়। সুতরাং এটা কোন মূমিনের জন্য করা জায়েজ নেয়।

প্রশ্নঃ 1269
আসসালামু আলাইকুম, আমি এক ভাইকে দেখলাম বেশ সুন্নতি লেবেল(লম্বা দাড়ি, টুপি, যোব্বা) পরা আছে এবং তাকে নামাজও পড়তে দেখলাম, কিন্তু পরে দেখলাম একটা সেলুনে(খোঁজ নিয়ে দেখলাম নিজের সেলুন) আরেক ভাইকে ক্লিন সেভ করাচ্ছে। বিষয়টি দেখে আমি একটু হতবাক হয়েছি, -তার এ কাজ টা কতটুকু ঠিক বা শারীয়াসম্মত?
05 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। সেভ করানো কাজ করা কারো জন্যই শরয়তসম্মত নয়। তবে চুলা কাটানো জায়েজ। সে হয়ত জানে না, আপনি তাকে সতর্ক করতে পারেন।

প্রশ্নঃ 1257
আসসালামুলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ১) সুদ লেনদেন হয় এমন ব্যাংকে চাকরি করা কি হারাম? জদিও এটা হয় দারোয়ান বা ঝাড়ুদার থেকে অফিসারের পদবী ২) সফটওয়্যার কম্পানিতে যদি প্রজেক্ট পাওয়ার জন্য ঘুষ দেয় তবে সেখানে চাকরি করা কি হারাম? অথবা জযি তারা কোন সুদি ব্যাংকে টাকা রেখে সেখান থেকে কর্মচারীদের বেতন দেয় তবে কি তা হারাম হবে? ৩) আমার প্রতিবেশি যিনি আমার ঘনিষ্ঠ আত্মীয়ও তারা সুদি ব্যাংকে চাকরি করে, তাদের বাসায় দাওয়াত দিলে কি খাওয়া যাবে? আর তাদের বাসায় যদি খাওয়া হারামই হয় তবে আমাদের কি করা উচিত? দাওয়াতে না গেলে আবার বিশাল দ্বন্দ সৃষ্টি হবে। মনোমালিন্য, ঝগড়া ঝাটি ইত্যাদি।
05 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। সুদভিত্তিক ব্যাংকে যে কোন প্রকারের চাকুরীকেই আলেমগণ হারাম বলেছেন। ২। হ্যাঁ, এমন কোম্পানীতে চাকুরী করা যাবে। ৩। প্রথমে আপনার কাজ হলো, যেভাবেই হোক তাদেরকে বলা যে, আপনাদের আয় হালাল নয়। আর আপনার সমস্যার সমাধান অনেক আলেম এভাবে দিয়েছেন যে, যা খাবেন তার মূল্য সদকা করে দিবেন।

প্রশ্নঃ 1244
আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ্। আমার গত প্রশ্নগুলোর উত্তর পেয়েছি। ভাই আমি বলেছিলাম আমি একটা কম্পিউটারের দুকানে কর্মচারী হিসেবে কাজ করি। যেইখানে বিভিন্ন ব্যাংক এ আবেদন করা হয়। আপনি বলেছিলেন, আপনি কম্পিউটারে যে কাজ করছেন তা সরাসরি অপরাধ নয় তবে অপরাধে কিছুটা হলেও সহযোগিতা। ভাই, এইখানে কাজ করার পাশাপাশি অন্য কাজের সন্ধানে চেষ্টা করছি। তবে বর্তমানে যেহেতু এখনো এই দুকানে আছি, তাই আমি কোন ব্যাংক এর আবেদন আর এখন করি না। দুকানের অন্যরা করে। আমি বাদ দিয়েছি। তবে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আবেদন করি। যেহেতু, কলেজের পাশেই দুকান। স্কুল, কলেজে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীদের ছবি জমা দিতে হয়। এখন তাদের এই প্রয়োজনের স্বার্থে, তাদের ১টা ছবি স্ক্যান করে পাসপোর্ট বা স্ট্যাম্প সাইজের ছবি প্রিন্ট করে দেই। যাকে ছবি থেকে ছবি প্রিন্ট করে দেওয়া বলা হয়। এইটা কি আমি করতে পারবো? যেহেতু, এখানে প্রয়োজনের স্বার্থে ব্যবহার করা হচ্ছে। এইটাও কি অপরাধ বলে গণ্য হবে !! যাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম।
05 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। জাতীয় এবং আন্তর্যাতিক বিভিন্ন কাজের জন্য বর্তমানে ছবির প্রয়োজন হয়। এই ধরনের প্রয়োজনে ছবি তোলা বা প্রিন্ট দেয়া না জায়েজ নয়। আপনি এটা করতে পারেন।

প্রশ্নঃ 1237
আসসালামুয়ালাইকুম, ইসলাম ধর্মের রীতি অনুযায়ী যদি হিন্দু মেয়ে ও মুসলিম ছেলের বিয়ে দেয়া হয় তবে সেই বিয়ে কি বৈধ হবে? তাদের স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক কি হালাল হবে? তাদের যদি কোন সন্তান হয় তবে সেই সন্তান কি বৈধ হবে নাকি অবৈধ হবে?
05 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। না, হিন্দু মেয়ে এবং মুসলিম ছেলের মাঝে কিংবা হিন্দু ছেলে এবং মুসলিম মেয়ের মাঝে বিয়ে জায়েজ হবে না, হারাম। কুরআনে আল্লাহ তায়ালা বলেছেন, وَلَا تَنْكِحُوا الْمُشْرِكَاتِ حَتَّى يُؤْمِنَّ وَلَأَمَةٌ مُؤْمِنَةٌ خَيْرٌ مِنْ مُشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِينَ حَتَّى يُؤْمِنُوا وَلَعَبْدٌ مُؤْمِنٌ خَيْرٌ مِنْ مُشْرِكٍ وَلَوْ أَعْجَبَكُمْ তোমরা কোন মুশরিক মেয়েকে বিয়ে করো না, যতক্ষন না তারা ইমান আনে….. এবং তোমরা কোন মুসলিম মেয়েকে মুশরিকদের সাথে বিয়ে দিয়ো না…। সূরা বাকারা, আয়াত নং ২২১।

প্রশ্নঃ 1235
কাঁকড়া আর চিংড়ি মাছ খাাওয়ার বিধান কি? সবাই মাকরুহ বলে। কুরআন ও সুন্নাহর আলোকে বিস্তারিত জানতে চাঁই।
05 Jan 2026

চিংড়ি খাওয়া জায়েজ। তবে কাকড়া নিয়ে আলেমগণ মতভেদ করেছেন। একদল আলেম বলেছেন জায়েজ এবং অন্যদল বলেছেন মাকরুহ। আমাদের দেশে আমরা কাকাড়াকে ঘৃনা করি, পোকা-মাকড় এর অন্তর্ভূক্ত। মাকরুহহ হওয়াটাই যুক্তিযুক্ত বলে মনে হয়। এই বিষয়ে স্যারের এই আলোচনাটি শুনুন।  

প্রশ্নঃ 1208
আসসালামু আলাইকুম। ভাই আমি একটা বিষয়ে খুব চিন্তিত। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ২য় বর্ষে পড়াশুনা করছি। যখন H.S.C পাস করেছিলাম তখন অনেক জায়গায় ভর্তি পরীক্ষায় চান্স পায় নি। সর্বশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম এবং চান্স পেয়েছিলাম। কিন্তু এইখানেই আমার প্রশ্ন? যখন কোন জায়গায় চান্স পাচ্ছিলাম না ও বিরাট প্রতিযোগিতার কারণে, বাবা তার বন্ধু কে নিয়ে যে কলেজে পড়ছি সেই কলেজের প্রিন্সিপাল স্যার এর সাথে দেখা করে। আমার বাবার বন্ধু আর প্রিন্সিপাল স্যার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। তাই উনাকে সুপারিশ করা হয়েছিল। উনি বলেছিলেন আমাকে পরীক্ষা দিতে। আর আমার বাবাকে তেমন কোন আশা দেয় নি। যখন চলে আসছিল তখন ;প্রিন্সিপাল স্যার উনার বন্ধুকে ডাক দিয়ে একান্তভাবে বলেছিল, এইসব কাউকে না বলতে, উনি কাজটা করে দিবেন। এইখানে কোন টাকা পয়সা কোন ধরনের লেনদেন হয় নি। শুধু ভালো সম্পর্কের কারণে একে অপরকে Request করা হয়েছিল যেন চান্স পায়। কারন তখন প্রচুর প্রতিযোগিতা ছিল।কিন্তু ভাই, আমি এইসবের কোন কিছুই জানতাম না। আমি আমার মত পরীক্ষা দিয়েছিলাম আর জানতাম আমি পরীক্ষা দিয়েই চান্স পেয়েছি। কিন্তু বেশ অনেকদিন আগে আমার বাবা ভাইদের সাথে এক কথোপকথনে হটাৎ এই কথা বলে। যা আমি আমার রুম থেকে শুনে ফেলেছিলাম। আজ প্রায় ২ বছর চলছে আমি এই কলেজে পড়ছি। আমি চাই না কোন হারাম পথে নিজেকে পরিচালিত করতে। আর এটাও চাই না, আমার বাবা আমার জন্য নিজে কোন গুনাহের মধ্যে লিপ্ত থাকুক। আমার এই কলেজ থেকে B.B.A আর M.B.A শেষ করতে আরো প্রায় ৩ বছর লাগতে পারে। এখন আমি কি করবো? এমন সমধান চাই, যেটাতে কারো গুনাহ হবে না… আল্লাহ্ আপনাদের উত্তম প্রতিদান দান করুন। আসসালামু আলাইকুম।
04 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। প্রিন্সিপাাল সাহেব কী ধরণের পদক্ষেপ নিয়েছিলেন তা স্পষ্ট নয়। অনেক সময় তাদের হাতে কিছুটা এমন ক্ষমতা থাকে যে, তাদের আত্নীয়দের মধ্য থেকে যোগ্যতাসম্পন্য কোন ছেলের ব্যাপারে তিনি সুপারিশ করার অধিকার রাখেন। এমন হলে তো সমস্যা নেই। আর যদি তিনি অন্যায়ভাবে কিছু করে থাকনে তাহলে তার দায়ভার তার উপরই বর্তাবে। আশা করি আপনি গুনাহগার হবেন না। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যদি কোন ত্রুটি হয়ে থাকে তিনি যেন ক্ষমা করে দেন।

প্রশ্নঃ 1205
আস সালামু আলায় কুম শায়েখ।আগের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। জাঝাকাল্লাহ খাইরান। আমি ওয়েব ডেভেলপার ওয়েব সাইট তৈরির কাজ করি । আমার প্রশ্ন হল ১. ওয়েব সাইট তৈরি করতে বিভিন্ন ছবি বেবহার করতে হয়? যেখানে মেয়ে, ছেলে, বিভিন্ন পশু পাখি বা আরও অনেক জিনিস এর ছবি থাকে । এখন মেয়েদের ছবি বেবহার করা যাবে না সেটা জানি কিন্তু ছেলে বা পশু পাখি এর ছবি বেবহার এর ক্ষেত্রে শরীয়তের বিধি বিধান কি? ২. আমাকে যদি কোন ক্লাইন্ট হায়ার করে সব ছবি সে দেয়। আমার কাজ শুধু সাইট টা তৈরি করে দেওয়া তাহলে কাজ টা কি আমার জন্য হালাল হবে? ৩. নিউজ সাইট গুলার জন্য কি বিধান । কারন সেখানে তো প্রায় সব খবর এর সাথে ছবি দিতেই হয় । ছেলে, মেয়ে পশু পাখি এর ছবি বেবহার করা হয়?
04 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, আপনাকেও ধন্যবাদ, আমাদের সাথে থাকার জন্য। এগুলো আধুনিক বিষয়। এসব বিষয়ে মতামতরে ভিন্নতা থাকতে পারে। আমরা যেটা মনে করি সেটা হলো:

১। মানুষ বা পশু-পাখির ছবি ছাড়াও সুন্দর ডিজাইনে ওয়েবসাইড তৈরী করা যায়, প্রানী ব্যতীত গাছ-পালা এবং অন্যান্য দৃশ্যের মাধ্যমেই ওয়েবাসাইড তৈরী করা উচিত। হয়তো অনেকেই জায়েজ বলবেন তবে এগুলো বর্জন করায়ে শ্রেয়।

২। বিষয়তো একই দাড়ালো, কাজতো সেই ছবি কেন্দ্রিকই করছেন। এমনটি না করার মধ্যেই সতর্কতা।

৩। নিউজ সাইটগুলোতে নিউজের জন্য কিছু ছবির প্রয়োজন হয়, যে ছবিগুলো নিউজেরই অংশ, প্রয়োজনের কারণে এগুলোতে সমস্যা হবে না ইনশাআল্লাহ। তবে এর বাইরে অতিরিক্ত ছবি বর্জন করা উচিত। একজন মূমিনের উচিৎ সন্দেহের বিষয়গুলো থেকেও দূরে থাক। আপনারা দুআ করবেন যেন আমরা এই কাজ অব্যাহত রাখতে পারি।

প্রশ্নঃ 1198
আসসালামু আলাইকুম। আমি একটি অনলাইন পত্রিকার জন্য লেখা পাঠাই। লেখার কনটেন্টে শরীয়া বিরোধী কিছু থাকে না। কিন্তু সেসব লেখায় পত্রিকার এডিটিং প্যানেল নিজেদের পছন্দ মত ছবি সংযুক্ত করে। তাদের সংযুক্ত করা কিছু ছবিতে বেপর্দা নারী থাকে। আমার প্রশ্ন হল আমার লেখার জন্য ছবি বাছাই করায় আমার কোনো ভূমিকা নেই। এরপরও কি এসব ছবির জন্য আমার গুনাহ হবে?
04 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। আপনি তাদেরকে অনুরোধ করবেন তারা যেন শরীয়া-বিরোধী কোন ছবি না দেন। তাতে যদি কাজ না হয় তাহলে আপনি এমন লেখা পাঠাবেন যে লেখাতে শরীয়া-বিরোধী কোন ছবি দেয়ার সুযোগই থাকবে না।

প্রশ্নঃ 1180
কিছুদিন আগে আমি একটি প্রশ্ন করেছিলাম। প্রশ্নটি ছিল অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং কি হারাম?। কিন্তু প্রশ্নটি করার সময় পর্যাপ্ত তথ্য না দেয়ায় আপনারা উত্তর দিতে পারেননি। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং: [ Amazon Associates is one of the first online affiliate marketing programs and was launched in 1996. The Amazon Associates program has a more than 12 year track record of developing solutions to help website owners, Web developers, and Amazon sellers make money by advertising millions of new and used products from Amazon.com and its subsidiaries, such as Endless.com and SmallParts.com. When website owners and bloggers who are Associates create links and customers click through those links and buy products from Amazon, they earn referral fees. Its free to join and easy to use. Provide customers the convenience of referring them to a trusted site where they can immediately purchase the products you advertise on your site. And when they do, you can earn up to 10% in referral fees. Take advantage of various Amazon retail promotions and leverage our newly created advertising features to drive traffic and earn referrals. ] বাংলাতে বিস্তারিত জানতেঃ- https://www.youtube.com/watch?v=4NAbKt4dn5E
04 Jan 2026

যিনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তিনি মূলত ক্রেতাকে তার পন্য খুজে দিতে এবং বিক্রেতাকে তার পন্য প্রচার করতে সাহায্য করেন। এবং তিনি শ্রম ও টাকা পয়সা খরচে করেন এই কাজের জন্য। সুতরাং এটা জায়েজ। এম্যাজান বা যে কোম্পানীর। তবে কোন ধরণেন তথ্য গোপন বা ছলচাতুরীর আশ্রয় নিলে জায়েজ হবে না। বিস্তারিত দেখুন, মারকাযুল ফাতাওয়া, ফাতাওয়া নং ১৯৪৬৫৯।

প্রশ্নঃ 1161
মৃতের নাম এ কুরআন খানি, মিলাদ, চারদিনে খাওয়ানো, আর চল্লিশা বা চৌঠা এগুলি পালন করা কি ইসলামে জায়েজ? কোরআন-হাদিসের আলোকে জানতে চাই?
04 Jan 2026

এগুলো সবই জঘন্য বানোয়াট ও খেলাফে সুন্নাত কাজ। সাহবী, তাবেয়ী, তাবে তাবেয়ী ও পূর্ববর্তী মুসলিমগণ কখনো মৃত্যু দিবস কিংবা জন্মদিবসে কিংবা মৃত্যু উপলক্ষ কোন অনুষ্ঠান আয়োজ করেননি, খাবার বিতরণ করেননি। এমন অনুষ্ঠানের খাবার গ্রহণ করার এবং খাবার বিতরণ করার অর্থই হলো এই সুন্নাত বিরোধী কাজকে সহায়তা করা সুতরাং এমন খানা খাওয়া আমাদের বর্জন করতে হবে। বিস্তারিত জানতে পড়ুন, প্রফেসার ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. রচিত এহইয়াউস সুনান বইটি।এগুলো সবই জঘন্য বানোয়াট ও খেলাফে সুন্নাত কাজ। সাহবী, তাবেয়ী, তাবে তাবেয়ী ও পূর্ববর্তী মুসলিমগণ কখনো মৃত্যু দিবস কিংবা জন্মদিবসে কিংবা মৃত্যু উপলক্ষ কোন অনুষ্ঠান আয়োজ করেননি, খাবার বিতরণ করেননি। এমন অনুষ্ঠানের খাবার গ্রহণ করার এবং খাবার বিতরণ করার অর্থই হলো এই সুন্নাত বিরোধী কাজকে সহায়তা করা সুতরাং এমন খানা খাওয়া আমাদের বর্জন করতে হবে। বিস্তারিত জানতে পড়ুন, প্রফেসার ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. রচিত এহইয়াউস সুনান বইটি।

প্রশ্নঃ 1151
চিংড়ি খাওয়া কি হালাল?
04 Jan 2026

চিংড়ি খাওয়া কি হালাল?

প্রশ্নঃ 1147
computer এ গেম খেলা যাবে কি?
04 Jan 2026

সমস্যা নেই। তবে জরুরী কাজ বাদ দিয়ে এসব করা অর্থহীন।

প্রশ্নঃ 1146
ফাতাওয়া বিভাগঃ জামি আ রহমানিয়া আরাবিয়া, সাতমসজিদ, মুহাম্মদপুর, ঢাকা-১২০৭ ইনারা লিখছেন … কোন প্রাণির ভিডিও করা, সংরক্ষণ করা এবং দেখা সবই নাজায়েজ ও গুনাহের কাজ । শরয়ী প্রয়োজোন ছাড়া ইসলামি আলোচনা, মাহফিল ইত্যাদির ভিডিও করা সংরক্ষণ করা, দেখা সবই নাজায়েজ চাই তা যত বড় দীনী কাজই হোক না কেন। দয়া করে বুঝিয়ে বলবেন ।
04 Jan 2026

আমরা মনে করি ইসলামী আলোচনা বা মাহফিলের ভিডিওতে কোন সমস্যা নেই। ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব একাধিক আলোচনায় বলেছেন, ভিডিও চিত্র যদি ভাল বিষয়ে হয় তাহলে সেটা জায়েজ বলেই তিনি মনে করেন। অন্যান্য অনেক নির্ভরযোগ্য আলেমও এই মত পোষন করেন। আর যেহেতু এগুলো তারা লিখেছে সুতরাং ব্যাখ্যা তাদের কাছেই চাওয়া উচিৎ।

প্রশ্নঃ 1142
আস সালামু আলা্ইকুম! ইসলামে সন্তান দত্তক নেয়া যায়েজ কী? দয়া করে আল কোরআন বা হাদীসের আলোকে জানাবেন।
04 Jan 2026

আসসালামু আলাইকুম। সন্তান পালক নেয়ার বা দত্তক নেয়ার কোনো শরয়ী বিধান ইসলামে নেই। অর্থাৎ কেউ কোনো শিশুকে দত্তক নিলে ইসলাম তাকে তার সন্তান হিসেবে গণ্য করে না। বরং সন্তান সবসময় তার আসল পিতার দিকেই সম্পৃক্ত হবে। কোনো গরীব শিশুকে সাহায্য করণার্থে তাকে ভরণপোষণ করা একটি সৎ কাজ, নি:সন্দেহে। তবে এতে সত্যিকার অর্থেই সে তার বাবা হয়ে যায় না। দত্তক নেয়া শিশুটি তার সম্পত্তির উত্তরাধিকারী হবে না। এবং পর্দার ক্ষেত্রেও তা কোনো প্রভাব ফেলবে না। অর্থাৎ শিশুটি ছেলে হলে বড় হয়ে তাকে দত্তক নেয়া মায়ের সাথে পর্দা করতে হবে। আবার মেয়ে হলে তাকে দত্তক নেয়া পিতার সাথে পর্দা করতে হবে এবং সে তাকে দত্তক নেয়া পিতার ছেলের সাথে বিবাহও করতে পারবে। কারণ শরীয়তে এ সম্পর্ক কখনোই বংশীয় সম্পর্কে পরিণত হয় না। তৎকালীন আরব সমাজে পালকপুত্রকে নিজের পুত্র মনে করা হতো্।এই বিশ্বাসকে বাতিল গণ্য করে আল্লাহ তায়ালা বলেন, وَمَا جَعَلَ أَدْعِيَاءَكُمْ أَبْنَاءَكُمْ ذَٰلِكُمْ قَوْلُكُم بِأَفْوَاهِكُمْ وَاللَّهُ يَقُولُ الْحَقَّ وَهُوَ يَهْدِي السَّبِيلَ এবং তোমাদের পোষ্যপুত্রদেরকে তোমাদের পুত্র করেননি। এগুলো তোমাদের মুখের কথা মাত্র। আল্লাহ ন্যায় কথা বলেন এবং পথ প্রদর্শন করেন। (৩৩:৪) হ্যাঁ, কেউ চাইলে সে তার জীবদ্দশায় তার পালক সন্তানের জন্য অসীয়ত করে যেতে পারে, এটা বরং উত্তম। এতে তার মৃত্যুর পর তার সম্পত্তি তার পালক সন্তান পাবে। তবে সে সম্পদের ওয়ারিস হবে না। এই বিষয়ে আল্লাহ বলেন, وَأُوْلُو الأَرْحَامِ بَعْضُهُمْ أَوْلَى بِبَعْضٍ فِي كِتَابِ اللَّهِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُهَاجِرِينَ إِلاَّ أَن تَفْعَلُوا إِلَى أَوْلِيَائِكُم مَّعْرُوفًا অর্থ: আল্লাহর কিতাব অণুসারে আনসার ও মুহাজিরগণ থেকে নিকটাত্নীয়গণ পরস্পর অধিক নিকটবর্তী। তবে তোমরা তোমাদের বন্ধুদের ব্যাপারে ভাল কোন ব্যবস্থা করতে পারো। সূরা আহযাব, আয়াত ৬। মুফাসসিরগণ বলেছেন, এক সময় মুহাজিরগণ ও আনসারগণ একে অপরের ওয়ারিস হতো। এই আয়াতটি সেই বিধান রহিত করে দেয়। ইবনে কাসীর, উক্ত আয়াতের তাফসীর।

প্রশ্নঃ 1138
একজন বললো সুদের টাকাই টয়লেট বানানো যাই কথাটা কি ঠিক?
04 Jan 2026

তিনি আসলে কী বলেছেন তা বিস্তারিত জানালে ভাল হতো। একটু ভাবুন, আপনার বাড়িতে টয়লেট নেই। আপনার ব্যাংকে অনেক টাকা আছে, সেই টাকার সুদ থেকে আপনি টয়লেট বানাবেন এটা কি জায়জ হবে? মোটেও না। আদৌ জায়েজ হবে না। তবে অনেকে বলেন, কোন জনকল্যানমূলক প্রতিষ্ঠানে টয়লেট সুদের টাকা দিয়ে বানানো যেতে পারে।

প্রশ্নঃ 1135
আসসালামু আলাইকুম। আমি একটা দোকানে চাকরি করি কিন্তু দোকান মালিক সুদের টাকায় দোকান পরিচালনা করে। কিছু কিনতে হলে সুদের টাকা দিয়ে কিনে।দোকানের বিবরন: ফটো স্টুডিও, কসমেটিকস, কম্পিউটার ট্রেনিং সেন্টার। আমি ট্রেনিং সেন্টারে কাজ করি। এমতাবস্থায় আমার উপার্জন কি হারাম?
04 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। আপনি যেহেতু ট্রেনিং সেন্টারে কাজ করেন আর আপনার কাজটি হালাল তাই ঐ দোকানে আপনার চাকুরী করা জায়েজ হবে। তবে আপনি একটি পরিচ্ছন্ন প্রতিষ্ঠানে চাকুরী খুঁজতে থাকুন। খোঁজ পেলে সেখানে চলে যাবেন। আল্লহ আপনার আয়-রোজগারে বরকত দান করুন।

প্রশ্নঃ 1131
Assalamualaikum. Sorkari bank a job korar bepare dr.khandaker abdullah jahangir ডঃখোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ ki motamot diyecen? Onar video clip doya kore amk share korben.. ami suneci bivinno khan theke j bank a chakri kora haram.. bank a job kora jdi haram hoy taile seta kivabe kno? Amn to na j jara chakri korce tara sud khasse.. tara to porisrom korei mas sese tk nisse.. sud er jonno to tara dayi hote pare na.. ejonno sorkar dayi.. tahole sob sorkari chakri e to dekhte gele haram .. karon amdr sorkar bebosthai to sud vittik.. sekhetre solution ki? Plz taratari janaben..
04 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, এই সম্পর্কে স্যার রহ. এর তত্বাবধানে এখান থেকে অন্তত তিনটি প্রশ্নের উত্তর দেয়া হয়েছে। 0093 নং প্রশ্নের উত্তরটি আমি হুবুহ দিয়ে দিলাম। 0093 সুদভিত্তিক ব্যাংকে কাজ করে উপার্জিত অর্থ হালাল নয়। তবে শরীয়াহ অনুযায়ী পরিচালিত ব্যাংকে কাজ করে উপার্জিত অর্থ হারাম হবে না। কেননা হররত জাবরে রা. বলনে, لَعَنَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ وَقَالَ هُمْ سَوَاءٌ র্অথ: রাসূলুল্লাহ সা. সুদ গ্রহীতা, দাতা, লখেক, সাক্ষীদ্বয় প্রত্যকেরে উপর লানাত (অভশিাপ) দয়িছেনে এবং বলছেনে (পাপরে দকি থকে) সবাই সমান। সহীহ মুসলমি, হাদীস নং ৪১১৭। আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো আপনার জন্য উচিৎ হবে মাহরাম ব্যাংকার আত্নীয়ের বাসায় টাকা দিয়ে খাওয়া দাওয়া করা। উল্লেখ্য প্রশ্নের দ্বিতীয় অংশটি ছিল ব্যাংকার (সুদ ভিত্তিক) আত্নীয়ের বাসায় নিয়মিত থেকে খাওয়া যাবে কি না? স্যার বলেছেন, টাকা দিয়ে খেতে হবে। 0095 নং প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশ ব্যাংকে ডাটা এন্ট্রি চাকুরী জায়জে কি না? উত্তরটি আমি হুবহু দিয়ে দিলাম। 0095 না। বাংলাদেশ ব্যাংক এবং সুদভিত্তিক কোন ব্যাংকে এই পদে চাকুরী করা কারো জন্য জায়েয হবে না এবং এখান থেকে উপার্জিত অর্থ কারো জন্য হালাল নয়। হররত জাবের রা. বলনে, لَعَنَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ وَقَالَ هُمْ سَوَاءٌ র্অথ: রাসূলুল্লাহ সা. সুদ গ্রহীতা, দাতা, লখেক, সাক্ষীদ্বয় প্রত্যকেরে উপর লানাত (অভিশাপ) দিয়েছেন এবং বলেছেন (পাপরে দিক থেকে) সবাই সমান। সহীহ মুসলমি, হাদীস নং৪১১৭। আর প্রশ্নোক্ত কাজটি সুদ লেখার অন্তর্ভূক্ত। সুতরাং আমাদরে জন্য আবশ্যক এমন চাকুরী থকেে বিরত থাকা। 0072 নং প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশ ব্যাংকে কম্পিউটার অপারেটর পদে চাকুরী জায়েজ কি না? উত্তর ছিল একই রকম। এখন আসি দ্বিতীয় বিষয়ে আপনি বলেছেন যেহেতু সরকারের সকল অর্থনৈতিক কর্মকান্ড সুদ ভিত্তিক তাহলে কোন সেক্টরেই কর্ম কর জায়েজ হবে না। আপনার এই চিন্ত সঠিক নয়। আপনার কাজ হলো কাজ করা, যার কাজ করবেন তিনি কোথা থেকে অর্থ দিবেন সেটা তার ব্যাপার তবে আপনি যে কাজটি করছেন সেটা হালাল হতে হবে। অন্যান্য সেক্টর হালাল কাজের অন্তভূক্ত আর ব্যাংকে যে কাজটি করছেন সেই কাজটিই স্বয়ং হারাম। অর্থাৎ ব্যাংকের কাজই তো সুদ লেখা, সাক্ষী থাকা, যাবতীয় কাজই সুদ বিষয়ক আর এগুলো হাদীসের আলোকে সব হারাম।

প্রশ্নঃ 1122
আমরা অফিস কলিগ ৯-১০ মিলে একটা সমিতির মত করে মাসে মাসে কিছু টাকা জমা করে কিছু বছর পর জমি কিনার ইচ্ছা আছে। টাকা গুলো ব্যাংক এ হয়ত fixed deposit করে রাখা হবে। যেহেতু fixed deposit করে রাখবে, তাই এখানে সুদের বিষয় টা জড়িত। তাই আপনার কাছে প্রশ্ন হল এই রকম সমিতিতে আমি একজন শেয়ার পাটনার হিসেবে থাকা টা উচিত হবে কিনা?
04 Jan 2026

যদি সুদ থেকে প্রাপ্ত টাকা ব্যাংক থেকে গ্রহণ করে নিজেদের জমি কেনার বা অন্য কোন কাজে লাগান তাহলে সেটা জায়েজ হবে না, হারাম হবে। আর যদি সুদের টাকা কোন গরীব-মিসকিনকে দিয়েদেন আর বাকী টাকা দিয়ে জমি কেনেন তাহলে জায়েজ হবে। অর্থাৎ যদি উক্ত টাকা গরীব-মিসকিনদের দিয়ে দেয়ার সিদ্ধান্ত হয় তাহলে আপনি এই সমিতিতে থাকতে পারবেন অন্যথায় এই সমিতি থেকে বেরিয়ে আসতে হবে। আপনি অন্যদেরকে সুদের কুফল সম্পর্কে জানালে আশা করি তারা জমি কেনার ক্ষেত্রে সুদের টাকা পরিত্যাগ করবে।

প্রশ্নঃ 1107
মাধ্যমিক বিদ্যালয় (ষষ্ঠ থেকে দশম শ্রেণি কিংবা দ্বাদশ শ্রেনি পর্যন্ত যেখানে ছাত্র-ছাত্রি উভয় আছে), এই ধরনের বিদ্যালয়ে চাকুরি করা কতটুকু ইসলাম সম্মত।
04 Jan 2026

ইসলাম নারী-পুরুষের (বালেগ হওয়র পর) অবাধ মেলামেশাকে হারাম করেছে। কুরআন শরীফে মেয়েদেরকে পর্দার সাথে চোখ নিম্নগামী করে এবং পুুরুষদেরকে চোখ নিম্নগামী করে চলতে বলা হয়েছে। আর এই প্রত্যেকটি নির্দেশই ছেলে-মেয়ে একসাথে পড়লে উপেক্ষিত থাকে।

এখন আপনিই বলুন, এমন বিদ্যালয়ে চাকুরী করা কতটুকু শরীয়ত সম্মত হতে পারে?

প্রশ্নঃ 1077
১.অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং কি হারাম? ২.ডিজিটাল / ইন্টারনেট মার্কেটিং কি হারাম? ৩.গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে টাকা আয় করা কি হারাম?
04 Jan 2026

এগুলোর ধরন বিস্তারিত জানালে উত্তর দিতে সহজ হবে। শুকরান।

প্রশ্নঃ 1075
আসসালামু আলাইকুম! ফোনে কথা বলার শুরুতে Hello বলা যাবে কী? শুনেছি সৌদি ফাতওয়া বোর্ড এটা বলা হারাম ঘোষণা করেছে। জাজাক আল্লাহ খায়ের!
04 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। হ্যালো বললে কোন সমস্যা আছে বলে মনে হয় না।

প্রশ্নঃ 1074
আসসালামু আলাইকুম। বিভিন্ন ব্যাংক থেকে শিক্ষাবৃত্তি দিয়ে থাকে। মেধার ভিত্তিতে এগুলো দিয়ে থাকে। এগুলো কি বৈধ হবে?
04 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। সুদ-ভিত্তিক ব্যাংক থেকে দেয়া মেধাবৃত্তি নেয়া জায়েজ নেই। কারণ তাদের সকল আয়ের মূল হলো সুদ।

প্রশ্নঃ 1062
দাস-প্রথা বা মানুষ কেনা বেচা ইসলাম সমর্থন করে কি? এ ব্যাপারে মাসআলা জানতে চাই। কোরআন ও সুন্নাহ এর আলোকে দাস-প্রথা সম্পর্কে বাংলায় লিখিত কোন বই আছে কি? মেহেরবানি করে জানাবেন । জাঝাকাল্লাহ খাইর।
04 Jan 2026

ইসলাম দাস-প্রথা সমর্থন করে না। তবে সে সময় দাস প্রথার ব্যপকতা থাকার কারণে ইসলাম পুরোপুরিভাবে এটা নিষিদ্ধ করে নি। কিন্তু দাস আজাদ তথা স্বাধীন করার জন্য বিভিন্নভাবে উৎসাহিত করেছে। সাহাবাগণ ব্যাপকভাবে দাস তথা গোলাম আজাদ করেছেন। এবং ইসলাম ধর্মে বিভিন্ন পাপের কাফফারা সরূপ গোলাম আজাদ করার নির্দেশ দেয়া হয়েছে। এই বিষয়ে মুহাম্মাদ কুতুব রাহ. লিখিত বাংলায় অনুবাদকৃত ভ্রান্তির বেড়াজালে ইসলাম বইটিতে খুবই চমৎকার আলোচনা করা হয়েছে। আপনি অবশ্যই বইটি সংগ্রহ করে পড়বেন।

প্রশ্নঃ 1030
লোগো ডিজাইন করা কি হারাম?
04 Jan 2026

লোগো ডিজাইন করা মূলত হারাম নয়। তবে তাতে যদি শরীয়তের দৃষ্টিতে আপত্তিকর কিছু থাকে তাহলে জায়েজ হবে না।

প্রশ্নঃ 1005
আসসালামু আলাইকুম, আমার একটিু প্রশ্ন ছিল। প্রশ্ন টি হলো, পুকুরের মাছ মরে ভেসে উঠলে সেই মাছ খাওয়া হালাল না হারাম?
03 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। মরা মাছ খাওয়া জায়েজ। সুতরাং মাছ যে ভাবেই মারা যাক খাওয়া জায়েজ আছে। পুকুরে ভেসে ওঠা মরা মাছ খাওয়াও জায়েজ।

প্রশ্নঃ 958
আসসালামু আলাইকুম, আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি তে চাকরী করি। এখানের ৯০% মেয়ে উগ্র আর অশালিন ভাবে জামা কাপড় পরে ইউনিভার্সিটি তে আসে। আর ছেলে মেয়েদের বেলাল্লাপনা একটা নিত্য নৈমত্তিক ব্যাপার। এই সব দেখে মাঝে মাঝে মন থেকে খুব ঘৃণা আসে। কিন্তু মুখ বুঝে সহ্য করা ছাড়া কোন উপায় থাকে না। আপনার কাছে প্রশ্ন হল এই জায়গায় চাকরী করে আমার উপার্জনকৃত টাকা হালাল নাকি হারাম আশা করি জানাবেন ২. অশ্লীল কিছু দেখা থেকে নিজের চোখ কে হিফাজতের জন্য কোন দোয়া থাকলে আমাকে বলুন।জাজাকাল্লাহু খাইর।
03 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। এমন পরিবেশে দিনের পর দিন থাকা অবশ্যই ইসলামের দৃষ্টিতে অপরাধ। আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ যেন আপনার জন্য ভাল পরিবেশে একটা চাকুরীর ব্যবস্থা করে দেন। আপনি অন্য কোথাও চাকুরী খুঁজতে থাকুন। যেখানে পরিবেশ ভাল, শালীনভাবে চলাচল করতে পারবেন। এর আগ পর্যন্ত এখানেই থাকুন এবং যতটা সম্ভব নিজেকে এসব থেকে মুক্ত রাখার চেষ্টা করুন। আল্লাহর কাছে তওবা ও ক্ষমা প্রার্থনা করতে থাকুন। আল্লাহকে ভয় করে চললে অবশ্যই আল্লাহ তায়লা একটা উত্তম পন্থা বের করে দেবেন, আল্লাহ কুরআনে এটা বলেছেন। আল্লাহ হাফিজ।

প্রশ্নঃ 949
মানুষ এবং প্রানীর অথবা জীব-জন্তুর এনিমেশন তৈরি করা কি বৈধ?
03 Jan 2026

এই বিষয়ে আলেমদের মধ্যে মতাভেদ আছে। শিশুদের জন্য এমনিশেন তৈরী করাকে অনেক আলেম বৈধ বলেছেন। আবার অনেকে নাজায়েজ বলেছেন। তবে এসব থেকে বিরত থাকার মধ্যেই সতর্কতা।

প্রশ্নঃ 919
Aslamualaikum, Bank এর MIS/FD সুদ খাওয়া কী হারাম।
02 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। সকল ধরণের সুদই হারাম। তবে প্রশ্নটির বিষয়বস্তু একটু বিস্তারিত বর্ণনা করল উত্তর দেয়া সহজ হয়। আপনি বিস্তারিত বর্ণনা দিয়ে পূনরায় প্রশ্নটি করবেন।

প্রশ্নঃ 909
আসসালামু আলাইকুম, আমার শশুর দীর্ঘদিন ধরে মুদিখানার দোকান চালায়(ব্যবসা করে), তিনি দোকানে বিড়ি, সিগারেট, কোকাকোলা… বিক্রি করে। আমার প্রশ্ন, এ ভাবে কি রোজগার হালাল হবে, না হারাম হবে? যদি হারাম হয় তাহলে আমার শশুর আমাকে দাওয়াত করলে সে দাওয়াতে কি যাওয়া(খাওয়া দওয়া করা) যাবে? আমরা স্বামী-স্ত্রী, শশুরের এসব দ্রব্য বিক্রি বন্ধের জন্য কি করতে পারি? দয়াকর একটু পরামর্শ দিবেন।
02 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। আপনারা তাকে বুঝিয়ে বলবেন এসব না বিক্রি করার জন্য। আর তার ব্যবসার এই জিনিসগুলো বিক্রি থেকে অর্জিত লাভ শুধু হালাল নয়, বাকীগুলো হালাল। একটি মুদি দোকানে কত শতাংশ লাভ এর থেকে হয়? হয়ত এক শতাংশও নয়। সুতরাং তার বাড়িতে খাওয়া দাওয়াতে আশা করি কোন সমস্য হবে না। তবে এই সব পন্য বিক্রি বর্জন করা একজন মূমিনের একান্ত দায়িত্ব।

প্রশ্নঃ 899
আসসালামুয়ালাইকুম। আমি একজন বিক্রয় প্রতিনিধি হিসাবে একটি খাদ্য এবং পানীয় কোম্পানিতে কাজ করি। খাদ্য ও পানীয় মানুষের জীবন ধারনের জন্য অতিব জরুরি। প্রায় প্রতিটি কোম্পানি তাদের পণ্য টেলিভিশনে প্রচার করতে মেয়েদের এবং সঙ্গীত ব্যবহারকরে থাকে। কিন্তু আমার কাজ শুধুমাত্র বিক্রয় করা। খুচরা ব্যবসায়ীরাও শুধুমাত্র বিক্রয়ে জড়িত। আমাদের সকল পণ্য হালাল। এই পেশা বা ব্যবসা কি হারাম?
02 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। না, এই পেশা আপনার জন্য হারাম নয়, হালাল। তবে যারা এই গুনাহের কাজের সাথে জড়িত তারা ভুল পথে আছে।

প্রশ্নঃ 887
আমি এক লোকের জন্য কাজ করি । তার ওয়েবসাইটের আর্টিকেল লিখে দেই। এইবার সে আমাকে কিছু কাজ দিছে। কাজগোল হলো কিছু লোকের জীবনী ছোট করে লিখে দেয়া যেমন – খেলোয়াড়, ব্যাবসায়ী, গায়ক, মডেল, অভিনেতা- অভিনেত্রী, সাংবাদিক ইত্যাদি । আমার প্রশ্ন হচ্ছে তাদের জীবনী লেখা কি হালাল /হারাম হবে? বিদ্রো: আমি তাদের কারো কাজে উৎসাহ দেয়া মূলক কোনো কিছু লিখি নাহ।
02 Jan 2026

ইসলাম ও মুসলিমদের ইমান ও আমলের ক্ষতি হয় এমন কোন কাজ করা ঠিক হবে না। এখন দেখুন আপনার কাজ দ্বারা এমন কিছু হচ্ছে কি না? সাধারণভাবে কারো জীবনী লেখা দোষের কিছু না। তবে মডেল অভিনেতাদের জীবনী লিখে দেয়া তো অবশ্যই আপত্তিকর। যদি এটা এড়িয়া যাওয়া যায় তাহলে না করাই উচিৎ। আর যদি বাধ্য হন তাহলে আপতত করুন আর অন্য কোন পেশা খুঁজুন।

প্রশ্নঃ 885
শায়েখ, ইউটিউবে কিছু ব্যাকগ্রাউন্ড নাশিদ/বাদ্য-যন্ত্রবিহীন সংগীত পাওয়া যায়। সে গুলো কি শোনা বৈধ হবে?
02 Jan 2026

গানের কথাগুলো শরীয়াহসম্মত হলে বাদ্যবিহীন গানে কোন সমস্যা নেই, শোনা যাবে।

প্রশ্নঃ 875
আজকাল দেখা যায় কিছু লোক ফট্রোগ্রাফি করছে, পেশাদারি নয় বরং অপেশাদারি। যেমন- তারা কোন বিশেষ স্থানে গিয়ে কারনে বা অকারনে ছবি তুলছে। এই রকম ফট্রোগ্রাফি কি ইসলামে বৈধ?
02 Jan 2026

এই ধরনের অপ্রয়োজনীও কাজ ছাড়তে হবে। বর্তমানে সেলফী তুলতে গিয়ে অনেকে মারাও যাচ্ছে। যদি এই ছবি প্রিন্ট করা হয় তাহলে তা জায়েজ হবে না।

প্রশ্নঃ 848
আস-সালামুআলাইকুম। আমাদের এলাকায় কিছু ভাই VOIP Busniess এর সাথে জড়িত। এবং এতে তারা রাতারাতি অনেক টাকার মালিক হইতেছেন। আমার প্রশ্ন হল এই Busniess এর ইনকাম হালাল নাকি হারাম। সামান্য একটু ব্যাখ্যা করে জানালে উপকৃত হব।
02 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। আমরা জানতে পেরেছি এই বিজনেস দুই প্রকারের। ১.সরকারী কোন ধরনের কর ফাঁকি না দিয়ে ব্যবসা করা। এটা জায়েজ। ২. সরকারী কর ফাঁকি দিয়ে ব্যবসা করা। এটা না জায়েজ । আপনি যদি আপনাদের এলাকার ভাইদের ব্যবসার বিস্তারিত বিবরণ লিখে পাঠান তাহলে আমরা নির্দিষ্টভাবে উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ।

প্রশ্নঃ 843
কোন কোন প্রাণী খাওয়া হালাল এবং কোন কোন প্রাণী খাওয়া হারাম? এক্ষেত্রে ইসলামের মূলনীতি কী?
02 Jan 2026

কোন কোন প্রাণী খাওয়া হালাল এই বিষয়ে মূলনীতি হলো কুরআনের এই আয়াত: الْيَوْمَ أُحِلَّ لَكُمُ الطَّيِّبَاتُ অর্থ: আমি তোমাদের জন্য উত্তম প্রাণী হালাল করেছি। সূরা মায়েদা, আয়াত নং ৫। কোন কোন প্রাণী খাওয়া হারাম এই বিষয়ে কুরআনে বলা হয়েছে: حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالْدَّمُ وَلَحْمُ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوذَةُ وَالْمُتَرَدِّيَةُ وَالنَّطِيحَةُ وَمَا أَكَلَ السَّبُعُ إِلاَّ مَا ذَكَّيْتُمْ وَمَا ذُبِحَ عَلَى النُّصُبِ وَأَن تَسْتَقْسِمُواْ بِالأَزْلاَمِ ذَلِكُمْ فِسْقٌ الْيَوْمَ يَئِسَ الَّذِينَ كَفَرُواْ مِن دِينِكُمْ فَلاَ تَخْشَوْهُمْ وَاخْشَوْنِ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الإِسْلاَمَ دِينًا فَمَنِ اضْطُرَّ فِي مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِّإِثْمٍ فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ তোমাদরে জন্য হারাম করা হয়ছেে মৃত প্রাণী, রক্ত ও শূকররে গোশত এবং যা আল্লাহ ভন্নি কারো নামে যবহে করা হয়ছে,ে গলা চপিে মারা জন্তু, প্রহারে মরা জন্তু, উঁচু থকেে পড়ে মরা জন্তু, অন্য প্রাণীর শঙিরে আঘাতে মরা জন্তু এবং যে জন্তুক,ে হিংস্র প্রাণী খয়েছে,ে তবে যা তোমরা যবহে করে নয়িছে তা ছাড়া, আর যা র্মূতি পূজার বদেতিে বলি দয়ো হয়ছেে এবং জুয়ার তীর দ্বারা বণ্টন করা হয়, এগুলো গুনাহ। (সূরা মায়দো : ৩) হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- نَهَى عَنْ كُلِّ ذِى نَابٍ مِنَ السِّبَاعِ وَعَنْ كُلِّ ذِى مِخْلَبٍ مِنَ الطَّيْرِ রাসূলুল্লাহ সা. হিংস্র প্রাণী এবং থাবা দিয়ে শিকার করে এমন প্রাণীর গোশত খেতে নিষেধ করেছেন। সহীহ মুসলিম, হাদীস নং ৫০১৫ সমুদ্রের প্রাণীর ব্যপারে রাসূলুল্লাহ সা. বলেছেন, هُوَ الطَّهُورُ مَاؤُهُ الْحِلُّ مَيْتَتُهُ অর্থ: সমুদ্রের পানি পবিত্র এবং তার মৃতপ্রাণী হালাল। সুনানু আবু দাউদ, হাদীস নং ৮৩; জামে তিরমিযী হাদীস নং ৬৯। ইমাম তিরমিযীসহ সকল মুহাদ্দিস হাদীসটিকে সহীহ বলেছেন। তবে ফকীহদের মধ্যে মতভেদ আছে সমুদ্রের হিংস্র প্রাণীর ব্যাপারে। কারণ পূর্বের হাদীসে আমরা দেখেছি হিংস্র প্রানী খেতে নিষেধ করা হয়েছে।মোটামুটি মূলনীতি এটাই। আল্লাহ ভাল জানেন।

প্রশ্নঃ 834
Forex halal or haram in islam? Assalamualikum…. I am a Muslim and I have a question ……… I am really confused about that…… I am from Bangladesh and actually my question is about income and investment related…. My question is As a Muslim invest on FOREX (Foreign Exchange Market) is halal or haram? If you properly know about it than answer the question otherwise not….. and why halal or haram please explain … you can answer in Bangla or English.. Please give me the right answer if you know as soon as possible… Because for Muslim halal income must be needed for get jannat …
02 Jan 2026

ভাই, স্যার বেচেঁ থাকা কালীণ তার তত্ববধানে ফরেক্স বিষয়ে একটি প্রশ্নের উত্তর দেয়া হয়েছিল। আমি সেই লেখাটিই এখানে দিয়ে দিলাম। আরো কিছু জানতে চাইলে আবার প্রশ্ন করবেন। ওয়া আলাইকুমুস সালাম। আমরা জানতে পেরেছে যে, অনেক দেশের সন্ট্রোল ব্যাংক র্কতৃক তাদরে মুদ্রার একটা ইন্টারস্টে রটে থাক। ে আপনি ফরক্সে ট্রডে করলে সইে ইন্টারস্টে রটে আপনার বলোয়ও প্রযোজ্য হব। ে এই ইন্টারস্টে মুসলমিদরে জন্য হারাম। এই ঝামলো দূর করার জন্য প্রায় সব ব্রোকার আজকাল ইন্টারস্টে ফ্রি একাউন্ট / ইসলামকি একাউন্ট / মুসলমি ফ্রন্ডেলি একাউন্ট সার্পোট করে যখোনে ঐ ইন্টারস্টে হসিাব হয় না। তাহলে সন্ট্রোল ব্যাংক ইন্টারস্টে যটো হারাম সটো থকেে মুক্ত থাকা যায়। মুদ্রা ব্যবসার ক্ষেত্রে মূল বিষয় হল একই মুদ্রা লেনদেনের ক্ষেত্রে মূল্য কম বেশী করা যাবে না। সমান হতে হবে। যেমন বাংলাদেশী টাকা ১০ টাকা ১১ টাকার দ্বারা বিক্রি করা যাবে না। ১০ টাকা ১০টাকাতেই বিক্রি করতে হবে। আর সমান সমান করে লেনদেন করলেও নগদ হতে হবে, বাকীতে হলে জায়েজ হবে না। মুদ্রা ভিন্না হলে লেনদেনের ক্ষেত্রে মূল্য কম বেশী করা যাবে। তবে শর্ত হলো নগদ লেনদেন হতে হবে। যেমন ১ ডলার বাজার মূল্য ৮০/৯০/১০০ যাই হোক বিক্রয় করা যাবে। তবে এই লেনদেন হতে হবে নগদ, বাকীতে হলে জায়েজ হবে না। যেমন কোন মাসের ১ তারিখ ডলার দিবেন আর টাকা নিবেন ২০ তারিখে এটা জায়েজ নেই। ডলার বুঝে পেয়ে টাকা বুঝে দিতে হবে, একই মাজলিসে। রাসূলুল্লাহ সা. বলেছেন, الذَّهَبُ بِالذَّهَبِ وَالْفِضَّةُ بِالْفِضَّةِ وَالْبُرُّ بِالْبُرِّ وَالشَّعِيرُ بِالشَّعِيرِ وَالتَّمْرُ بِالتَّمْرِ وَالْمِلْحُ بِالْمِلْحِ مثلاً بِمثلٍ سَوَاءً بِسَوَاءٍ يَدًا بِيَدٍ فَإِذَا اخْتَلَفَتْ هَذِهِ الأَصْنَافُ فَبِيعُوا كَيْفَ شِئْتُمْ إِذَا كَانَ يَدًا بِيَدٍ অর্থ: স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রোপার বিনিময়ে রোপার বিনিময়ে রোপা, গমের বিনিময়ে গম, জবের বিনিময়ে জব, খেজুরের বিনিময়ে খেজুর, লবনের বিনিময়ে লেনদেন হতে হবে সমান সমান, নগদ নগদ। আর যখন এই শ্রেনীগুলো ভিন্ন্ হবে (অর্থাৎ স্বর্ণের বিনিময়ে রোপা বা খেজুরের বিনিময়ে জব) তাহলে যেভাবে ইচ্ছা বিক্রি কর তবে নগদ নগদ।সহীহ মুসলিম, হাদীস নং ৪১৪৭। আরো দেখুন, সহীহ বুখারী, হাদীস নং ২১৭৫।

প্রশ্নঃ 793
আসসালামু আলাইকুম। হিন্দু সহপাঠীর বাড়ীতে বিয়ের অনুষ্ঠানে দাওয়াতে যাওয়া ও খানা খাওয়ার বিধান জানালে ভালো হয়।
01 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। হিন্দদের জবেহ করা পশুর গোশত খাওয়া মুসলিমদের জন্য হারাম। আর বিবাহের অনুষ্ঠানে এমন পশুর গোশত পরিবেশন খুবই স্বাভাবিক। সুতরাং হিন্দুদের বিবাহ অনুষ্ঠানে যাওয়া যাবে না। তবে যদি মুসলিমদের জন্য আলাদা ব্যবস্থা থাকে, যেখানে হালাল খাবরের ব্যবস্থা আছে সেখানে যাওয়া যেতে পারে।

প্রশ্নঃ 737
আসসালামু আলাইকুম, আব্দুল্লাহ জাহাঙ্গির স্যারের কাছে আমার প্রশ্ন ছিল যে কম্পিউটার এনিমেশন এর কাজ করা কি হারাম? আমি কম্পিউটার এনিমেশন এর কাজ করি। এই ব্যপারে বিস্তারিত জানালে খুশি হব। ধন্যবাদ।
31 Dec 2025

সমস্যা নেই, তবে স্কীনে হাত লাগাবেন না। তবে ওযু করে নেয়া তো নি:সন্দেহে উত্তম।

প্রশ্নঃ 692
আসসালামুয়ালাইকুম, মুহতারামের কাছে আমার প্রশ্ন, আমি পুরান ঢাকার লালবাগে প্লাস্টিকের ব্যাবসা করি….আমি বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানীর কাছ থেকে প্লাস্টিক ক্রয় করে থাকি…..আমি যে প্লাস্টিক ক্রয় করি তা হচ্ছে দালালের মাধ্যমে…তো আমার প্লাস্টিক ক্রয়ের পরে ঐ ক্রয়কৃত প্লাস্টিক আমি আবার আমার মত করে প্রস্তুত করার কারনে সেটা ব্যবহার করা থাকে থাকে মানে resycel, প্রস্তুত করার সময় দালাল আমাকে অনেক সাহায্য করে আবার অনেক সময় করেও না, তাঁরপর আমি ঐ প্লাস্টিক বিক্রয় করার পরে সেই দালালকে প্রতি কেজিতে ২/৩/৫ টাকা করে দেই, এখন এটা কি হারাম না হালাল?
31 Dec 2025

ওয়া আলাইকুমুস সালম। এখানে হারামের কিছু দেখছি না, আপনি দালালকে আপনার ্প্রতিনিধি মনে করবেন। আর যেহেতু সে আপনার কাজ করছে তাই তাকে কিছূ পারিশ্রমিক আপনি দিচ্ছেন। তবে বিষয়টি নিয়ে স্থানীয় কোন বিজ্ঞ আলেমের সাথে আলাপ করলে ভাল হয়।

প্রশ্নঃ 652
আসসালামু আলাইকুম। আমি একজন ছাত্র। একটি বেসরকারি ইউনিভার্সিটিরে পড়াশোনা করছি। আমি পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করি। এতে আলহামদুল্লিহ আমি মোটামুটি ভালোই টাকা আয় করি। এই টাকা দিয়ে আমি পড়াশোনা করছি এবং অন্য অন্য কাজে ব্যয় করছি। আমার ব্যাংক এ ১ লাক্ষ টাকার মত আছে গত ১ বছর যাবত। আমার কি এই ১ লাক্ষ টাকার যাকাত দিতে হবে। আমার যে টাকা আছে তাতে ৭.৫ ভরি সোনার মূল্য হয় না কিন্তু ৫২.৫ তোলা রূপার মূল্য মনে হয় হবে। ১। যদি আমার যাকাত প্রদান করতে হয় তাহলে কত টাকা যাকাত দিতে হবে? আর যাকাতের নিয়ম টা হাদিসের আলোকে বিস্তারিত জানতে চাই। ২। ব্যাংক এ টাকা থাকলে বছরে একটা সুদ আছে। আমি সেটা হিসাব করে রাখি। এই সুদের টাকা আমি কোথায় দান করবো? মসজিদের কি দান করা যাবে? ৩। বিদেশ থেকে টাকা অনলে ব্যাংক গুলো রেমিটেন্স দেয় এই রেমিটেন্স এর টাকা হালাল না হারাম? যাযাকাল্লাহ খায়ের
30 Dec 2025

ওয়া আলাইকুমুস সালাম। আপনাকে যাকাত দিতে হবে। একশ টাকাতে আড়াই টাকা হিসাব করে যাকাত দিতে হবে। ব্যাংকের সুদের টাকা সওয়াবের নিয়ত ছাড়া কোন গরীব-মিসকিনকে দিয়ে দিবেন, মসজিদে দেয়া যাবে না। আপনার তৃতীয় প্রশ্নটি স্পষ্ট নয়। স্থানীয় কোন আলেমের কাছে থেকে জেনে নিন।

প্রশ্নঃ 577
আসসালামুয়ালাইকুম। আমি গ্রাফিক ডিজাইনার । আমার অনেক সময় ওয়েব সাইট বেনার ও বিভিন্ন দরনের ছবি, লোগো তৈরি করতেয হয় buyer এর জন্য। এই বেনার গুলতে অনেক সময় মেয়েদের বিভিন্ন দরনের ছবি দিতে হয়। আবার অনেক সময় গ্রাফিক এর প্রইজনিও কিছু খুজতে নেট আ গেলে খারাফ কিছু চোখ এ পরে যাই। অনেক সময় হারাম জিনিশ এর add বানাতে হই ঝেমন মদের দখানের লোগো, শুকরের দখানের লোগো, বেনের ইত্যাদি। এখন আমি ছাই হালাল ভাবে উপারজন করতে। এগুলা করা কি হারাম হবে? বা আমি কি ভাবে আমার পেশা চালাতে পারি? এবং করনীয় কি। ধন্যবাদ
29 Dec 2025

ওয়া আলাইকুমুস সালাম। মূমিনের জন্য এই ধরনের কাজ করা জায়েজ নয়। এই কাজের মাধ্যমে মানুষকে গুনাহের কাজে উৎসাহিত করা হয়। আর কুরআনে গুনাহের কাজে উৎসাহিত করতে নিষেধ করা হয়েছে। আপনি কোন হালাল পেশায় আত্ননিয়োগ করুন।

প্রশ্নঃ 516
মুহতারাম, আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন: আমি দেশের বাইরে থাকি আমি আপনের অনেক ভিডিও দেখেছি আমি মাঝে মাঝে জাকির নায়েক এর ভিডিও দেখি . আমার প্রশ্ন: আমরা যারা দেশের বাইরে থাকি তাদের অনেকে বিবাহিত পারিবারিক আর্থিক প্রয়োজনে দেশের বাইরে থাকি আমাদের বিবাহিত জীবনে খুব কম সময় আমরা পরিবারের সাথে থাকি- এটা কি হারাম নাকি?
29 Dec 2025

ওয়া আলাইকুমুস সালাম। বিবাহ করে স্ত্রীকে দেশে রেখে যাওয়ার ফলে সমাজে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে।বিষয়টি অস্বীকার করার কিছু নেই। তাই বিশেষ প্রয়োজন ছড়া এভাবে বছরের পর বছর বিদেশ থাকা অনুচিৎ, তবে হারাম হবে না।

প্রশ্নঃ 458
Assalamualaikum, Sir, Im a software engineer working at a software firm. The firm has many clients among those there are a number of banks. Currently I am developing software for our bank clients. The software I am developing is not directly related to calculating riba (interest). For example, I am developing a reporting software through which the business organization will submit there business reports to Bangladesh bank. I am developing another software for a bank through which the customer can pay their mobile bill, utility bill …. like this type of things. My question – Is my salary HALAL? I talked to my CEO to change my project but unfortunately there is no opportunity currently available. Im also trying for another job. But most of the firms have banks, insurances as their clients. Please clarify few other things if possible : – Firstly, I am working at a software firm not at a Bank directly. Second if I work in that part of the software which is not directly related to reba based transactions – is it allowed or not?
29 Dec 2025
ওয়া আলাইকুুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।
আপনার কাজের সাথে সুদের কোন সংশ্লিষ্টতা নেই। তাই এটাকে হারাম বলা কঠিন। অন্য কোনো সুযোগ না থাকলে এ চাকরী করা যাবে বলেই মনে হয়।
প্রশ্নঃ 415
আমার পিতা একজন সরকারী ব্যাংকের (সূদভিত্তিক) কর্মকর্তা। আমি বি এস সি চতুর্থ বর্ষের একজন ছাত্র (KUET)। বাসা কুষ্টিয়া এবং বিশ্ববিদ্যালয় খুলনাতে হবার দরুন আমি বিশ্ববিদ্যালয় এর হল এ থাকি। আমি আমার যাবতীয় খরচ আমার পিতার কাছ থেকেই নিয়ে থাকি। যেহেতু আমার পিতার আয় হালাল নয় সেহেতু আমি নিয়্যাত রেখেছি যে আমি তার কাছ থেকে যত টাকাই নিচ্ছি সেটা ঋণ হিসেবে নিচ্ছি। আল্লাহ তৌফিক দিলে আমি পড়াশোনা শেষে এই ঋণ ধীরে ধীরে মিটিয়ে দিব। আমি পড়াশোনার ক্ষতির ভয় এবং অনেকটা অলসতার কারনে সেভাবে টিউশনি খুজি নাই। এখন আমার প্রশ্ন স্যারের কাছে এভাবে পিতার কাছ থেকে ঋণ এর নিয়্যাত এ মাসিক টাকা নেওয়া আমার জন্য হালাল হচ্ছে কিনা?
28 Dec 2025
ঋণের নিয়তে টাকা নিলে কোন অসুবিধা নেই। তবে সুযোগ থাকলে আপনার পিতাকে হারাম বাদ দিয়ে কোন হালাল পেশায় যোগ দেয়ার জন্য বলবেন ।
প্রশ্নঃ 410
আসসালামু আলাইকুম, আমি সফটওয়্যার প্রোগ্রামার। British American Tobacco (সিগারেট কোম্পানি) এর সফটওয়ারের কিছু কাজের প্রস্তাব পেয়েছি। কাজের ধরন হচ্ছে, সিগারেট তৈরির মেশিনের যাবতীয় স্ট্যাটাস স্বয়ংক্রিয়ভাবে একটি কম্পিউটারে জমা হয়। নির্দিষ্ট সময় অন্তর অন্তর, সেই কম্পিউটার থেকে আমার তৈরি সফটওয়ার, তথ্য সংগ্রহকরে অন্য একটি স্থানে রাখবে। সেই ক্ষেত্রে আমার কি উক্ত সফটওয়ারের ইনকাম হালাল হবে? উল্লেখ্য- আমার সিগারেট কারখানায় যেতে হবে না। ইন্টারনেটের মাধ্যমেই এই কাজটি করতে হবে।
28 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।
সাধারণভাবে মেশিন পরিচালনার প্রোগ্রাম তৈরি অবৈধ নয়। তবে যেহেতু প্রোগ্রামটি শুধুই সিগারেট তৈরিতে ব্যবহার হবে সেহেতু এটিতে অংশগ্রহণ না করাই ভাল মনে করছি। আল্লাহ আপনার হালাল ইনকামে বরকত দান করুণ।
প্রশ্নঃ 398
আস-সালামু আলাইকুম স্যার। প্রশ্নঃ ব্যবসায়ের বিভিন্ন পণ্যের ক্রয়-বিক্রয়ের সাথে তামাকজাতীয় বিড়ি-সিগারেট, জর্দা, গুল ইত্যাদি ক্রয়-বিক্রয় করলে মোট মুনাফা হালাল হবে কিনা।
28 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।
হালাল পন্যের মুনাফা হালাল আর হারাম পন্যের মুনাফা হারাম। সুতরাং মোট মুনাফা হালালা হবে না। এই সংক্রান্ত একটি প্রশ্নের উত্তর আমরা আগে দিয়েছি।
প্রশ্নঃ 363
আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটা অনলাইন সাইট এ দুইটা প্রোগ্রামিং কোর্স ফ্রী দিচ্ছে এখন আমি কি ঐ কোর্স গুলা কি নিতে পারবো এতে কি শরীয়তের কোন বিধি নিশেধ আছে? কুরআন সুন্নার আলোকে জানালে উপকৃত হব?
28 Dec 2025
আপনার প্রশ্নটি অস্পষ্ট । কোন বিষয়ের কোর্স ফ্রী দিচ্ছে তা দ্বারা কী কাজ হবে, স্পষ্ট করে লিখুন। তবে সে গুলো জায়েজ বিষয়ে হলে কোন সমস্যা নেই।
প্রশ্নঃ 361
Asalam waleikum. Is Paan haram? Also is tayamum ok in a work environment? I work in a factory in USA and they dont allow time for namaz so in a short time I do namaz. Can you masah in normal socks. Im a female. Thank you
28 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম।
পান একটি গাছের পাতা। এটা হারাম নয়। তবে র্জ্দ্দা যা তামাক থেকে উৎপন্ন হয় তা হারাম বলেই অধিকাংশ আলেম মনে করেন। আর এটাই যক্তিযুক্ত, কারণ জর্দ্দা মূলত তামাক আর তা শরীরের ক্ষতি করে। হ্যাঁ, আপনি চামড়ার মোজার উপর কিংবা মোটা কাপড়ের মোজার উপর মাসেহ করতে পারবেন। নামাযের সময় সময় কম থাকলে শুধু ফরজ নামায আদায় করবেন।
প্রশ্নঃ 348
ব্যাংকে চাকরি করার ক্ষেত্রে ইসলামের বিধান কি? ব্যাংকে চাকরি করে ইনকাম করলে তা কি হারাম ইনকাম হবে?
28 Dec 2025
ইসলামী শরীয়াহ মুতাবেক পরিচালিত ব্যাংক সমূহে চাকরী করা জায়েজ। আর সুদভিত্তিক ব্যাংক সমূহে চাকরী করা জায়েজ নেই। সুদভিত্তিক ব্যাংকে চাকরীর ইনকাম হারাম হবে।
প্রশ্নঃ 344
আসসালামু আলাইকুম। আমি ২০১০-২০১২ সালে দুটি প্রাইভেট ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স বিষয়ে শিক্ষকতা করেছিলাম, তারপর বিদেশ থেকে পিএইচডি করে এখন দেশে ফিরে এসেছি। এখন আবার শিক্ষকতা করবো কি করবো না সেজন্য পরামর্শ চাচ্ছি। আমি যতদূর জানি যেসব ইউনিভার্সিটিতে ছেলে-মেয়েরা একসাথে ক্লাসরুমে বসে, সেখানে শিক্ষকতার কাজ করা ইসলামের দৃষ্টিতে হারাম না হলেও অপছন্দনীয়। সমস্যা হলো আমাদের দেশের প্রায় সব ইউনিভার্সিটিতেই এই ব্যবস্থা বিদ্যমান। আমার চাকরির অভিজ্ঞতা বলে যে যদিও আমি দৃষ্টি নিচু রাখি, তারপরও ছাত্রীদের পড়া বুঝানোর সুবিধার্থে কিছুটা হলেও তাদের দিকে (ইচ্ছাকৃতভাবে) তাকাতে হয়। অপরপক্ষে শিক্ষকতা পেশার পজিটিভ দিকগুলো নিম্নরূপঃ (১) অন্যান্য চাকরির তুলনায় অবসর সময় বেশি পাওয়া যায় যেটা ইসলামের প্রচার-প্রসারে কাজে লাগানো যায়, (২) শিক্ষকতার চাকরিতে সম্মান পাওয়া যায় যেটা ইসলামের দাওয়াতি কাজে লাগানো যায়, (৩) ভালো বেতন পাওয়া যায় যেখান থেকে ইসলামের কাজে লাগানো যায়। আমার প্রায় আড়াই বছরের চাকরির অভিজ্ঞতা হলো এই যে দিনশেষে মনে খচখচ করে যে আমি ইচ্ছাকৃতভাবেই এমন চাকরিতে এসেছি যেখানে দৃষ্টি ১০০% হেফাজত করা যায় না (এ প্রসঙ্গে আরেকটি পয়েন্ট বিবেচনায় নিতে পারেনঃ আল্লাহ্র রহমতে আমার পারিবারিক আর্থিক অবস্থা ভালো)। শাইখ, যদি পজিটিভ-নেগেটিভ বিবেচনা করে চাকরির পরামর্শ দেন তাহলে দয়া করে বলবেন যে কিভাবে আমি মনের এই খচখচানি দূর করতে পারি। বিস্তারিত উত্তর দিলে কৃতজ্ঞ থাকবো। জাযাকাল্লাহু খাইরান।
28 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।
ভাই আপনার আল্লাহ ভীতির যে অনুভূতি সৃষ্টি হয়েছে সেজন্য আপনাকে মোবারকবাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, اتقوا الله مااستطعتم তোমরা আল্লাহকে তোমাদের সাধ্যমত ভয় কর। আসলে আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন, সে সমস্যাটি শুধুমাত্র ইউনিভার্সিটিতে নয়, যেমন, হাট-বাজার, যানবাহনসহ সর্বক্ষেত্রেই এ সমস্যাটি রয়েছে। আপনি এ ক্ষেত্রে যে বিষয়টির প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখবেন, তা হলো যথাসম্ভব আপনার কর্মস্থলে দৃষ্টি হেফাযত করবেন, তথা দৃষ্টি অবনত রাখবেন। বিশেষ কোনো প্রয়োজনে যদি আপনাকে ছাত্রীদেরকে কিছু বুঝাতে হয় তাহলে আপনি বিশেষ কারোর প্রতি দৃষ্টিপাত না করে সামগ্রিকভাবে ক্লাসের দিকে তাকিয়ে বা তাদের থেকে প্রশ্ন শুনে ছাত্রদের দিকে তাকিয়ে আপনার পাঠদান করতে পারেন। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন।
প্রশ্নঃ 339
মুহতারাম, আসসালামু আলাইকুম আমি বাংলাদেশের একটি ইসলামী ব্যাংকে চাকুরী করি। সুদমুক্ত ব্যাংক লেনদেনের নিয়মে পরিচালিত এই ব্যাংকে কিছু অসাধু অফিসারের কারনে সুদের লেনদেন হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যাংকের উধ্বতন কর্মকর্তাগণ এই ধরনের সুদ বন্ধের ব্যপারে শিথিলতা প্রদর্শন করে। তারপর সুদের দারা অর্জিত আয় ব্যাংকের মূল আয়ের সাথে একিভুত হয়। যদিও ব্যাংকের সকল পর্যায়ের অফিসারগণ সুদের সাথে সরাসরি জড়িত নয় তবে বিষয়টা কারো অজানা নয় । অর্থাৎ প্রায় সবাই স্বীকার করে যে আমাদের আয়ের সবটুকু সুদ মুক্ত নয় এক্ষেত্রে এই ধরনের ব্যাংকে চাকুরি করা হালাল হবে কি? আর এক্ষেত্রে আমি কি করতে পারি? বিস্তারিত জানালে উপকৃত হব।
28 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।
ইসলামী ব্যাংকসমূহে শরয়ী বিধিবিধান মেনে চলার সুযোগ আছে। তাই আপনি আপনার কাছের লেনদেনগুলো সুদমুক্তভাবে করুন। আপনি যদি আপনার কাজের মধ্যে সুদের কোন লেনদেন করেন তাহলে আপনার বেতন হারাম হবে না। আল্লাহ আমদের সবাইকে ইসলামী বিধিবিধান অনুযায়ী চলার তাওফীক দিন।
প্রশ্নঃ 330
আমি অনলাইন এ ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ করি। আর আমার এই কাজ সাধারণত বিধর্মী দের সাথে করতে হয় এই কাজ করা কি জায়েজ? ২য় প্রশ্নঃ কাজ পাওয়ার সুবিধার জন্য আমেরিকান পরিচয় এ কাজ করি যদিও আমার বায়েররা এ বিষয় আমাকে কিছু বলেনি তারা শুদু কাজ চায় এটা কি আমার করা জায়েজ? বলে রাখা ভাল আমি কোন প্রতারনা করছি না তাদের আমি বলছি না যে আমি আমেরিকান।
28 Dec 2025
আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলছি কাজ যদি জায়েজ হয়ে থাকে তাহলে বিধর্মীদের সাথে কাজ করলে কোন অসুবিধা নেই। আর কাজ যদি জায়েজ না হয় তাহলে মুসলিম ও মুসলিম কারো সাথেই জায়েজ হবে না। আর দ্বিতীয় প্রশ্নটি অস্পষ্ট। আমেরিকান পরিচয় কিভাবে দেন তা আমাদের কাছে বোধগম্য নয়।তবে যদি কোন প্রতারণা না করেন তাহলে কোন অসুবিধা নেই।
প্রশ্নঃ 329
আসসালামু আলাইকুম- স্যার। প্রশ্ন-বর্তমানে আমাদের দেশের প্রাইভেট ব্যাংক গুলোর সাথে বিভিন্ন কোম্পানী সার্ভিস প্রদান করে থাকে। এমতাবস্থায় সুদী ব্যাংকের সাথে সিকিউরিটি গার্ড, এটিএম লোডিং, ক্যাশ ক্যরিং, এমএলএসএস, কোম্পানী বা ব্যক্তিগত কারেন্ট এ্যাকাউন্ট করা ইত্যাদি লেনদেন করার ব্যাপারে কুরআন ও সহীহ্ সুন্নাহর আলোকে মাসায়ালা বা ব্যাখ্যা দেওয়ার জন্য বিশেষ আবেদন করছি।
28 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।
সুদভিত্তিক ব্যাংকগুলো অনেকটা মদের দোকানের মত। মদ বিক্রেতার বাড়িতে কাজ করা যায় কিন্তু মদের দোকানে কাজ করা জায়েজ নেই। তাই এই সব লেনদেন থেকে বিরত থাকায় শ্রেয়। অন্যদিকে এই কাজগুলোর সাথে সুদ লেখা বা সুদের সাক্ষ্য দেয়ার কোন বিষয় নেই যা থেকে বিরত থাকতে হাদীসে নির্দেশ দেয়া হয়েছে তাই না জায়েজ বলাও কঠিন। তবে সর্বাবস্থায় এই সকল লেনদেন বা কাজ থেকে বিরত থাকা একজন মূমিন মুসলিমের জন্য একান্ত কর্তব্য।
প্রশ্নঃ 307
পরীক্ষার হলে কেউ যদি আমার টা দেখে লেখে বা আমি যদি কাউ কে দেখাই। আমি যদি কারো টা দেখে লিখি তবে? ভাই, জনাব, উওর টা দিলে সারা জীবনের জন্য উপকার হবে।
27 Dec 2025
পরীক্ষায় কাউকে খাতা দেখানো কিংবা অন্যের খাতা দেখে লেখা দুটোই অন্যায়। এর থেকে বিরত থাকা আবশ্যক।
প্রশ্নঃ 288
আসসালামু আলাইকুম। আমাকে অফিস এর কাজে মাঝে মাঝে দেশের বাইরে যেতে হয়। গত কিছু দিন আগে চায়না যেতে হয়েছিল। সেখানে গিয়ে আমরা যথা সম্ভব হালাল খাবার (বিশেষ করে মুস্লিম রেস্তুরা) খুজে খাবার চেষ্টা করেছি।কিন্তু একদিন সকালের নাস্তায় fried rice খাই যাতে শুকরের মাংশ ছোট ছোট করে দেয়া ছিল যা আমরা বুঝতে পারিনি। তবে আমাদের GUIDE এইটা বলার সাথে সাথে আমারা plate এর খাবার ফেলে দেই। আমারপ্রশ্ন হল আমাদের উক্ত অবস্থায় কি বমি করে যে অংশ খেয়েছিলাম তা ফেলে দেয়া উচিত ছিল? কেননা আমি এক হাদিসে শুনেছি আবু বকর (রা) একবার সদকার মাল ভুলে খেয়ে ফেলার পর জানতে পেরে বমি করে ফেলেছিলেন।আমার দিতীয় প্রশ্ন হল আমারা এই সকল দেশে গেলে চেষ্টা করি হালাল খাবার (বিশেষ করে পাওরুটি, কেক, বিস্কিট ইত্তাদি) খেতে। কিন্তু শুনেছি তারা শুকরের চরবি নানা খাবারে use করে, কিন্তু কোব কেকে বা রুটিতে করে তাতো জানা সম্ভব হয় না। সেখেত্রে এই সমস্ত পাওরুটি, কেক, বিস্কিট ইত্তাদি খাওয়া কি জায়েজ হবে? আল্লাহআপনাকেউত্তমপ্রতিদানদানকারুন। আমিন।
27 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।
হ্যাঁ। হারাম কোন কিছু খেলে বমি করে ফেলা উচিৎ। এমন পরিস্থিতিতে আপনি শুকনা খাবার খাবেন। শুকনা খাবারের প্যাকেটে উপকরণ লেখা থাকে সেটা দেখে নেবেন। হারাম কোন কিছু থাকলে খাবেন না। আর হারাম কোন কিছু না থাকলে আশা করি নাজায়েজ হবে না।
প্রশ্নঃ 282
আস্সালামুআলাইকুম আমি শুনেছি যে মিউজিক বা গান হারাম। তো স্যার আমার প্রশ্ন হলো গান শুনতে তো ভালো লাগে। এটার দৈহিক কি কোনো ক্ষতি আছে? তাহলে এটা কেন হারাম?
27 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।
আলেমগণের সর্বাক্যমতে মিউজিক বা বাদ্যযন্ত্র হারাম। আবু আমির রা. থেকে বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ সা. বলেছেন,
لَيَكُونَنَّ مِنْ أُمَّتِي أَقْوَامٌ يَسْتَحِلُّونَ الْحِرَ وَالْحَرِيرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ
অর্থ: আমার উম্মতের মধ্যে অবশ্যই এমন একটি দল বা সম্প্রদায় আত্ম প্রকাশ করবে যারা ব্যভিচার (জিনা),রেশম, মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। … সহীহ বুখারী, হাদীস নং ৫৫৯০। উক্ত হাদীসের আলোকে সকল আলেম একমত যে, মিউজিক হারাম। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ. বলেন,
فَذَهَبَ الْأَئِمَّةُ الْأَرْبَعَةُ : أَنَّ آلَاتِ اللَّهْوِ كُلَّهَا حَرَامٌ . وَلَمْ يَذْكُرْ أَحَدٌ مِنْ أَتْبَاعِ الْأَئِمَّةِ فِي آلَاتِ اللَّهْوِ نِزَاعًا
চার ইমাম এই মত পোষন যে, সকল বাদ্যযন্ত্র হারাম। … অনুস্মরণীয় কোন আলেম এ ব্যাপারে দ্বিমত করেন নি। মাজমাউল ফাতাওয়া, ১১/৫৭৬। শাইখ আলবানী রহ. বলেন,
اتفقت المذاهب الأربعة على تحريم آلات الطرب كلها
চার মাজহাব এ ব্যাপারে ঐক্যমত পোষন করেছে যে, সমস্ত বাদ্যযন্ত্র হারাম। সিলসিলাতুস সহীহাহ, ১/৯০। ৯১ নং হাদীসের আলোচনায়। গানবাদ্য মানুষকে কর্মবিমূখ করে তোলে, অলস বানায়। গান এক ধরনের নেশার সৃষ্টি করে, যার কারণে কাজে মন বসে না। সবচেয়ে বড় কথা গানবাদ্য আল্লাহ তায়ালার ইবদত থেকে দূরে ঠেলে দেয়, ইবাদতে স্বাদ পাওয়া যায় না। এসব বিভিন্ন কারণে গান হারাম। তাই প্রতিটি মূমিন মুসলিমের জন্য আবশ্যক হলো গান-বাজনা পরিহার করা। আল্লাহ আমাদেরকে তাওফিক দিন।
প্রশ্নঃ 280
মুহতারাম, আস সালামু আলাইকুম। আমার প্রশ্ন: আমি একজন মেডিকেল স্টুডেন্ট। আমর শিক্ষার প্রয়োজেনে মানুষের কঙ্কাল কিনতে হয় কিন্তু ১ম বর্ষে র পর অর্থাৎ ৩য় বর্ষের গেলে কঙ্কাল আর প্রয়োজন হয়না। তাই এটা এখন আমি বিক্রী করতে চাই, যেমন অন্যরা করে । কিন্তু আমি এটা কিনেছিলাম ২৪০০০ টাকা দিয়ে যার বর্তমান মূল্য ৩০০০০ টাকা। আমি কি এটা ৩০০০০ টাকায় বিক্রি করতে পারবো? অনেক আলেম বলেন – কঙ্কাল বিক্রি করা জায়জ নাই? সঠিক সমাধান চাই।
27 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম।
শিক্ষার উপকরণ হিসেবে কঙ্কাল বেচাকেনা জায়েজ আছে তাই আপনি বিক্রী করতে পারবেন। দাম কোন বিষয় নয়, বাজার দর অনুযায়ী বিক্রী করা যাবে। সুতরাং আপনি ৩০ হাজার টাকায় বিক্রী করতে পারবেন।
প্রশ্নঃ 274
আসসালামু আলাইকুম, জনাব খেলার দ্বারা (ক্রিকেট, ফুটবল) টাকা ইনকাম করা কি হালাল/জায়েয? ইসলামে এর বিধান কি? জানাবেন।
27 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।
খেলা যদি জায়েজ হয় তাহলে খেলার জন্য পারশ্রমিক নেয়া জায়েজ। আর জায়েজ না হলে পারিশ্রমিক নেয়াও না জায়েজ।
প্রশ্নঃ 272
মুহতারাম, আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন: আমার পিতামাতা যদি হারাম উপায়ে টাকা কামাই করে অ্যান্ড আমি যদি সেই খাবার খেয়ে ইবাদত করি তাহলে কি কবুল হবে?
27 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম।
সন্তান যদি ছোট হয়ে তাহলে সন্তানের ভরন- পোষণের দায়িদ্ব পিতা-মাতার। এই সময়ে পিতা-মতার হারাম উপার্জনের কারণে সন্তানের কোন সমস্যা নেই। আর বড় হলে সন্তান নিজে উপার্জন করবে, পিতা-মাতার হারাম উপার্জনের খাবার খাবে না।
প্রশ্নঃ 262
Assalamu Walikum, I am a smoker. And I do pray as well. In this situation is my pray will be accepted to Allah?
27 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।
ধূমপান বড় ধরনের গোনাহ। ধূমপান থেকে বিরত থাকা সকল মূমিনের জন্য একান্ত অপরিহার্য বিষয়। তবে ধূমপান করলে অন্যান্য ইবাদত কবুল হবে না এই কথা ঠিক নয়। অন্যান্য ইবাদত কবুল হবে। আল্লাহ আমাদের সব ধরনের খারাপ কাজ থেকে বিরত রাখুন।
প্রশ্নঃ 257
বিভিন্ন ইসলামি দল ইউনিওয়ান ও উপজেলা নির্বাচনে মহিলা প্রর্থী মননয়ন দিচ্ছে….যদিও তারা পর্দা মেনে চলছে। তার পরোকি বর্তমান এটা জায়েয
27 Dec 2025
এ বিষয়ে বিতর্ক আছে। তবে আমরা মনে করি মহিলাদের এই ধরনের নির্বাচন থেকে বিরত থাকা দরকার। কারণ পর্দা শুধু দেহের নয়, মনের পর্দাও রক্ষা করা জরুরী। একজন মহিলা নির্বাচন করলে বা নির্বাচিত হলে প্রধানত পুরুষদের সাথই তার কাজকর্ম করতে হয়। আর পুরুষদের সাথে একসঙ্গে কাজ করার মারত্নক ফল আমাদের সকলেরই জানা। শুধু দেহের পর্দা দ্বারা এই কুফল রোধ করা যাবে না। তাই আমরা মনে করি এটা জায়েজ নেই।
প্রশ্নঃ 224
মুহতারাম, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো, আমাদের একটি হাফেজি মাদরাসা আছে, এখানকার বেশির ভাগ ছাত্রই এতিম। এটি বিভিন্ন কালেকশন, সাদাতাহ, মাদরাসার দোকান ও আমাদের অর্থ নৈতিক তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এখানে এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং থাকার কারনে সাদাকার টাকা সহ অন্যান্য জিনিস জমা হয়। এক্ষেত্রে সাদাকার অর্থ মাদরাসা ও এতিমদের জন্য কোন কোন খাতে ব্যয় করা যাবে? বিস্তারিত জানাবেন।
24 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম।
যাকাত, ফিৎরা, কুরবানীর চামড়া, মান্নতের টাকা অর্থাৎ যে গুলো গরীবদের হক সেগুলো তাদের জন্যই ব্যায় করতে হবে। যেমন তাদের খাবার, পোশাক, বইপত্র ক্রয় ইত্যাদি। এই টাকা দিয়ে মাদ্রাসার উন্নয়নমূলক কোন কাজ করা যাবে না। দোকানভাড়ার টাকা এবং অন্যান্য সাধারণ দানের টাকা দিয়ে মাদ্রাসার উন্নয়নমূলক কাজ (যেমন, ঘর-বাড়ি তৈরী) ও শিক্ষকদের বেতন দেয়া যাবে।
প্রশ্নঃ 211
আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হল কারো কিছু হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে, কে চুরি করেছে সেটা জানার জন্ন বিভিন্ন তন্ত্র-মন্ত্রের আশ্রয় নেয়া হয়, স্মভবত এগুলোতে জিনদের ব্যবহার করা হয়। এটা কি শরীয়ত সম্মত এবং এই তন্ত্র-মন্ত্রে কি বিশ্বাস করা যাবে? দয়া করে বিস্তারিত জানাবেন।
23 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।
বিচারের ক্ষেত্রে এই সব তন্ত্র-মন্ত্রের ফয়সালার কোন স্থান নেই। আর এভাবে চোর ধরা তথা গায়েবের খবর জানার চেষ্টা করা সে যেভাবেই হোক, কুরআনের আয়াত দ্বারা হোক কিংবা অন্য কোন মন্ত্র দ্বারা হোক সম্পূর্ণ হারাম ও কুফুরী কাজ। এছাড়াও অনেক সময় এটা মানুষের মাঝে ঝগড়া-ফাসাদের কারণ হয়, তাই এই এই কাজ থেকে আমাদের বিরত থাকা আমাদের জন্য অপরিহার্য।
প্রশ্নঃ 198
আসসালামু আলাইকুম, আমি জানতে চাচ্ছিলাম যে, ক্রিকেট বা ফুটবল খেলায় ম্যাচ প্রতি টাকা নেওয়া কি ইসলাম সম্মত? বিস্তারিত জানালে উপকৃত হবো।
23 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।
খেলা যদি জায়েজ হয় তাহলে খেলার জন্য পারশ্রমিক নেয়া জায়েজ। আর জায়েজ না হলে পারিশ্রমিক নেয়াও না জায়েজ।
প্রশ্নঃ 187
আমার নিকট আত্মিয় যেমন ফুফু, খালা, মামা ইত্যাদি এদের উপার্জন হালাল না হলে তাদের বাড়ি যাওয়া এবং খাওয়া যাবে কি? না খেলে আবার সম্পর্ক ভাল থেকে না। এখন কোনটা করা উচিত?
23 Dec 2025
তাদের বাড়ি যাওয়া যাবে তবে খাবার হালাল না হলে খাওয়া জায়েজ হবে না। আপনাকে কৌশলে এড়িয়ে যেতে হবে। একান্ত যদি খেতেই হয় তাহলে খাবার পরিমান টাকা-পয়সা দান করার কথা কোন কোন আলেম বলে থাকেন। তাদের বাড়ি যাওয়া যাবে তবে খাবার হালাল না হলে খাওয়া জায়েজ হবে না। আপনাকে কৌশলে এড়িয়ে যেতে হবে। একান্ত যদি খেতেই হয় তাহলে খাবার পরিমান টাকা-পয়সা দান করার কথা কোন কোন আলেম বলে থাকেন।
প্রশ্নঃ 178
মুহতারাম। আস সালামু আলাইকুম। আমার প্রশ্নঃ ঘোড়ার মাংস, চিংড়ি, কাকড়া, কচ্ছপ খাওয়া জায়েজ কিনা?
23 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।
চিংড়ি খাওয়া জায়েজ, কোন সমস্যা নেই। তবে অন্যগুলোর ব্যাপারে আলেমদের মাঝে মতভেদ আছে। এগুলো না খাওয়ায় উত্তম।
প্রশ্নঃ 153
বর্তমানে বাজারে যে সকল perfume পাওয়া যায় সেগুলোর ব্যাপারে শরীয়তের হুকুম কি?আমি JOVAN- black musk নামক একটি perfume gift পেয়েছি। এটি ব্যবহার করতে ইতস্তত বোধ হচ্ছে। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার এ ব্যাপারে তাঁর মতামত ব্যাক্ত করলে কৃতজ্ঞ হব। perfume টার ingredients গুলো attachment এ দিয়ে দিলাম। ওয়াসসালামু আলাইকুম।
23 Dec 2025
এলকোহল একটি কেমিক্যাল টার্ম, এ দ্বারা সর্বদা মদ বুঝানো হয় না। পারফিউমে ব্যবহৃত এলকোহল সাধারণত মাদক হয় না, অনেক সময় বিষাক্ত হয়, যা পান করলে মাতাল না হলেও মৃত্যু হতে পারে। এ ধরনের এলকোহল মিশ্রিত পারফিউম ব্যবহার বা এলকোহল মিশ্রিত পানি দিয়ে জীবানুমুক্ত হওয়া ইত্যাদি বৈধ। এতে দেহ বা পোশাক নাপাক হবে না।
প্রশ্নঃ 143
amar question ta holo: আমি এবং আমার স্ত্রী, আমার শ্বশুর এর বাসায় খাওয়া দাওয়া করি। আমার শ্বশুর এর উপার্জিত অর্থের উপর কিছুটা সন্দেহ আছে আমার হালাল হারাম এর বিষয়এ। তার বাসার এই খাদ্য খাওয়ার ফলে আমদের (আমি এবং আমার স্ত্রী) কি কোন ক্ষতি হচ্ছে? উপার্জিত অর্থের দারা খাদ্য হালাল-হারাম হয়ে যাওয়া এই বিষয়ে বিস্তারিত বললে ভাল হতো।
23 Dec 2025
সহীহ হাদীসে রাসূলুল্লাহ সা. বলেছেন, دع ما يريبك إلى ما لا يريبك অর্থ: যা তোমাদের সন্দেহে ফেলে দেয় তা পরিহার করে যা সন্দেহে ফেলে না তা গ্রহন কর। সুতরাং সন্দেহ হলে আপনার জন্য এখানে খাবার খাবেন না খাওয়াই উত্তম। আস-সুন্নাহ ট্রাস্টের স্টুডিও এর কার্যক্রম শুরু হলে উপার্জিত অর্থের দ্বারা খাদ্য হালাল-হারাম হয়ে যাওয়া বিষয়ে আলোচনা করা হবে ইনশাআল্লহ।
প্রশ্নঃ 113
Assalamu alaikum, Sir Q: Mobile parts and tv remot ar dokane business and job kora hala hobe ki?
22 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।
এক্ষেত্রে মূলনীতি হলো যে জিনিসের ব্যবহার হারাম ও হালাল উভয় কাজে সমান ভাবে কিংবা হালাল কাজে বেশী হয় সেই জিনিসের ব্যবসা এবং সেই জিনিসের প্রতিষ্ঠানে চাকুরী জায়েজ। মোবাইলের ব্যবহার যেহেতু হালাল কাজে বেশী হয় তাই মোবাইলের ব্যবসা এবং মোবাইলের দোকানে চাকুরী জায়েজ। আর টেলিভিশনের ব্যহার যেহেতু খারাপ কাজেই বেশী হয় তাই টেলিভিশনের ব্যবসা বা এর দোকানে চাকুরী করা জায়েজ নয়। এর থেকে বিরত থাকা জরুরী। উল্লেখ্য যে, কম্পিউটারের ক্ষেত্রে সমস্যা নেই।
প্রশ্নঃ 112
শায়েখ আসসালামু আলাইকুম । আমার প্রশ্ন হচ্ছে যে, বিভিন্ন ঔষধ কোম্পানি থেকে ডাক্তারদের বিভিন্ন জিনিস উপহার দেওয়া হয় । কোন ডাক্তার সেই জিনিসগুলো গ্রহণ করলে সেটা কী ঘুষ হিসেবে গণ্য হবে?
22 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।
হ্যাঁ, এটা ঘুষ হিসাবেই গণ্য। কারণ এটা কোন কিছুর বিনিময় ছাড়াই চিকিৎসক পেয়ে থাকে এবং এই কারণে চিকিৎসক রোগীর জন্য সর্বোচ্চ উপকারী ও সহজ ঔষধ লেখার চেয়ে নিজের জন্য বা কোম্পানির জন্য অধিক উপকারী ঔষধ লিখতে প্ররোচিত হন। এ ধরণের সুবিধাগুলো সবই অনৈতিক ও হারাম
প্রশ্নঃ 110
Assalamualykum, ami khas porda korar try korci n din mene cholar try korci, ami job korte chayna kintu amar baba amak job sara bia dibenna, n amar proti osontusto thakben, now baba k khusi kore bia korar jonno amar ki job kora uchit naki amar doa o sobor kora uchit, may der job ar sorto gulo ki? Bangladesh Islami Bank a ki job kora jaej hobe akjon mohilar? Apner gyan dia amar upokar korun.plz
22 Dec 2025
ওয়া আলাইকুমস সালাম ওয়া রহমাতুল্লাহ।
আপনার পিতার সন্তুষ্টির জন্য আপনার চাকুরী করতে কোন বাধা নেই। মেয়েরা প্রয়োজনে চাকুরী করতে পারেন। আপনি পর্দার সাথে যাওয়া আসা করবেন। যেখানে শুধু মহিলারা কাজ করে এমন জায়গায় কাজ করবেন। শরয়ী পর্দা যেন কোন ভাবেই লংঘিত না হয় সেদিকে খেয়াল করবেন। মহিলাদের জন্য ইসলামী ব্যাংকে চাকুরী করা জায়েজ।
প্রশ্নঃ 103
আমার প্রশ্ন হলো: নওমুসলিম এর ঘরে দাওয়াত খাওয়ার বিধান কি? বিশেষ করে বিয়ের দাওয়াত।
22 Dec 2025
নওমুসলিম আর মুসলিমের একই। নওমুসলিম আর মুসলিমের মধ্যে কোন পার্থক্য নেই। সুতরাং নওমুসলিমের ঘরে বিয়ের দাওয়াত খাওয়া খাওয়া যাবে এবং মুসলিমদের সাথে যেমন আচরণ করতে হয়ে তাদের সাথেও সেই আচরণ করতে হবে।
প্রশ্নঃ 101
আসসালামু আলাইকুম স্যার। আমি জামাতে সালাত আদায়ের চেষ্টা করি। আমি কিছুদিন আগে জানলাম আমাদের মসজিদের ঈমাম সাহেব তাবিজ দেন যাহা সহীহ হাদিস মতে শিরক। আমি একজন আলেমের থেকে শুনেছি যে, যে ব্যাক্তি শিরক করে তিনার পিছনে নামাজ হবে না। এছাড়া তিনি আরো অনেক কবিরা গুনাহে লিপ্ত, আমার জামায়েত সালাত আদায় করা ওয়াজিব। এমতাবস্থায়, আমার কি করণিয়?
22 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।
যদি কোন মসজিদের নিয়মিত নিযুক্ত ইমাম পাপী হন তবে তার নিয়োগের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিগণ পাপী হবেন। সাধারণ মুসল্লি যদি অন্য কোন ভাল ইমামের পিছনে সালাত আদায়ের সুযোগ পান তাহলে ভাল, নইলে এরুপ পাপী ইমামের পিছনেই সালাত আদায় করতে হবে। নেককার ইমামের পিছনে সালাত আদায়ের চেষ্টা করতে হবে। কিন্তু সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন কুফর-শিরক না পাওয়া পর্যন্ত কোনো অজুহাতে জামাআত বা জুমুআ ত্যাগ করা যাবে না। ঐক্য বজায় রেখে উত্তম ইমামের জন্য চেষ্টা করতে হবে। আর আপনি যে শিরকের কথা উল্লেখ করেছেন সম্ভবত তা এমন নয় যে, তার পিছনে সালাতই আদায় করা যাবে না। কারণ শিরকের অনেক পর্যায় আছে। সব শিরকই এই পর্যায়ের নয় যে, শিরক কারীর পিছনে সালাত আদায় করা যাবে না। প্রসিদ্ধ কালামবিদ ইমাম আবুল হাসান আশয়ারী র. (৩২৪হি.) বলেন,
ومن ديننا أن نصلي الجمعة والأعياد وسائر الصلوات والجماعات خلف كل بر وفاجر كما روى أن عبد الله بن عمر رضى الله عنهم كان يصلي خلف الحجاج
অর্থ: আর আমাদের দীনের অন্যতম দিক যে, আমরা জুমুয়ার সালাত, ঈদগুলো এবং অন্যান্য সকল সালাত এবং জামাআত নেককার ও বদকারের পিছনে আদায় করি। যেমনিভাবে বর্ণিত আছে,আব্দুল্লাহ ইবনে উমার রা. হাজ্জাজ ইবনে ইউসুফের পিছনে সালাত আদায় করতেন (মুসান্নিফে ইবনে আবী শায়বা হাদীস নং ১৪১৭৫)। আল-ইবানাহ আন উসূলিদ দিয়ানাহ, ১/২০। দলীলসহ বিস্তারিত জানতে পড়ন ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রচিত আল-ফিকহুল আকবার পৃষ্ঠা ৩৩৭-৩৭৯ এবং রাহে বেলায়াত পৃষ্ঠা ৫৬৩-৫৬৮
প্রশ্নঃ 62
1) Bank er ATM BOOTH e Service Support Engineer hisebe job kora jabe ki? 2) Government job ki halal hobe?
20 Dec 2025
জ্বী হা, ব্যাংকের এ টি এম বুথে সেবা বা সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করা যাবে। তাতে সমস্যা নেই। পাশাপাশি সরকারি চাকরিও করা যাবে যদি শরীয়তের দৃষ্টিতে কাজটি হারাম না হয়ে থাকে।
প্রশ্নঃ 50
Assalamualikum.amr questions holo outsorsing ki halal na haram?amr family financial support er jonno Ami out sorsing Kore income korte chai.at a ki kora have?
20 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।
প্রথমেই আমরা দেখব আউট সোর্সিং কি? আউটর্সোসিং তথা ফ্রল্যিান্সিং শব্দরে মূল র্অথ হল মুক্ত পশো। র্অথাৎ মুক্তভাবে কাজ করে আয় করার পশো। আর একটু সহজ ভাবে বললে ইন্টারনেট ব্যাবস্থার মাধ্যমে বিভিন্ন প্রতষ্ঠিান বিভিন্ন ধরনরে কাজ করিয়ে নেয়। নিজের প্রতষ্ঠিানের বাইরে অন্য কাউকে দিয়ে এসব কাজ করানোকে আউটর্সোসিং বলে আর যারা আউটর্সোসিংয়ের কাজ করে দেন, তাঁদরেকে ফ্রল্যিান্সার বলে। আউটসোর্সিং উপার্জন জায়েজ। তবে এই শর্তে যে, কাজটি হালাল হতে হবে, হারাম হতে পারবে না (সুদ ভিত্তিক ব্যাংক এবং হারাম পণ্যের কোম্পানীর কাজ হারামের অন্তর্ভূক্ত হবে) এবং যে সময়ে কাজ করবেন, ঐ সময়ে অন্যকারো কাজ করার ব্যাপারে চুক্তিবদ্ধ থাকা যাবে না। যেমন, আপনি কোন প্রতিষ্ঠানে চাকুরী করেন, সেই প্রতিষ্ঠানের সাথে আপনার চুক্তি হলো সকল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপনি কাজ করবেন এই অবস্থায় আপনার জন্য জায়েজ হবে না ঐ সময়ের মধ্যে আউটসোর্সিং উপার্জন করা। কারণ আপনি প্রতিষ্ঠানের সাথে উক্ত সময়ে প্রতিষ্ঠানের কাজ করবেন বলে ওয়াদা বদ্ধ। এবং ঐ সময়ে প্রতিষ্ঠানের কাজ করা আপনার আমানতের অন্তভ‚ক্ত। আর পবিত্র কোরআন ও হাদীসে ওয়াদা পালন ও আমানত রক্ষা করার নির্দেশ দেয়া হয়েছে। আমানত রক্ষা ও ওয়াদা পালনের ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন,
১. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ أَوْفُواْ بِالْعُقُودِ
হে ঈমানদারগণ, তোমরা তোমাদের চুক্তি পূর্ণ কর। সূরা মায়েদা-১।
২. ا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ تَخُونُواْ اللَّهَ وَالرَّسُولَ وَتَخُونُواْ أَمَانَاتِكُمْ وَأَنتُمْ تَعْلَمُونَ
হে ঈমানদারগণ তোমরা আল্লাহ ও রাসূলের খেয়ানত করবে না। এবং নিজেদের আমানতের খেয়ানত করবে না । এমন অবস্থায় যে, তোমরা জান। সূরা আনফাল-২৭
৩. يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا لِمَ تَقُولُونَ مَا لا تَفْعَلُون كَبُرَ مَقْتًا عِندَ اللَّهِ أَن تَقُولُوا مَا لا تَفْعَلُونَ
হে ঈমানদারগণ তোমরা যা করবে না তা বলবে কেন? আল্লাহর নিকট সবচেয়ে ঘৃন্য বিষয় হলো তোমরা এমন বিষয় বলা যা তোমরা করবে না। সূরা সফ্- ১-২
৪. إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَى أَهْلِهَا
নিশ্চয় আল্লাহ তায়ালা তোমাদের নির্দেশ দিয়েছেন যে, তোমরা আমানতকে তার প্রাপ্য ব্যক্তির উপর পৌছে দিবে। সূরা নিসা-৫৮। মূমিনের গুণাবলীর বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তায়ালা বলেন,
،وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ
আর যারা তাদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে। সূরা মূমিনূন-৮। আর হাদীসে রাসূল সা. বলেছেন,(আবু হুরায়রা রা.থেকে বর্ণিত),
آيَةُ الْمُنَافِقِ ثَلاَثٌ إِذَا حَدَّثَ كَذَبَ ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ.
মুনাফিকের নিদর্শন তিনটি, ১. মিথ্যা কথা বলে, ২. ওয়াদা ভঙ্গ করে, ৩. আমানতের খেয়ানত করে। সহীহ বুখারী, হাদীস নং ৩৩। উপরের আলোচনা থেকে স্পষ্ট যে,আমানতের খেয়ানত করা এবং ওয়াদা ভঙ্গ করা খুবই ঘৃনিত কাজ। সুতরাং এই জঘন্য কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। মোটকথা শরীয়তে আউটসোর্সিং আয় জায়েজ। তবে শর্ত হলো ১. মূল কাজটি হালাল হতে হবে। ২. অন্যকারো সাথে চুক্তিবদ্ধ সময়ে করা যাবে না, নিজের অবসর সময়ে করতে হবে। আল্লাহ ভাল জানেন।
প্রশ্নঃ 46
পরিবার পরিজন ছেড়ে ৪০ দিন বা এক বছরের জন্য তাবলীগে যাওয়া প্রসংগে কিছু জানতে চাই।
20 Dec 2025
তাবলীগে যাওয়া ভাল কাজ। যদি কেউ পরিবারের সাথে সমন্বয় করে তাদের ফরজ হক আদায় করে যেতে পারেন তাহলে হতে পারে। তবে এই ধরনের যাওয়ার ব্যাপারে দ্বীন শরীয়ত কোথাও উৎসাহ দেয়া হয়নি। রাসূল সাঃ এবং সাহাবায়ে কেরামের কেউ দ্বিনী দাওয়াতের ক্ষেত্রে সময়সীমা নির্ধারন করেন নি।রাসূল সাঃ এর কাছে সাহাবায়ে কেরাম এসেছেন । বিশদিন থাকার পর পাঠিয়ে দিয়েছেন। বললেন না যে, চল্লিশ দিন বা একমাস বা দুই মাস পূর্ণ করে যাও। কোন নির্দ্দিষ্ট সময়সীমা না বেধে যে কয়দিন পারবেন থাকবেন এরপর চলে এসে পরবর্তিতে আবার যাবেন,এটার নাম হল দ্বীন এবং এটা নফল। সুতরাং এবিষয় নিয়ে বাড়াবাড়ি না করা এবং নফলকে ফরযের পর্যায়ে না নিয়ে যাওয়াই উচিৎ। যদি দিন তারিখের মধ্যে বিশেষ ফযিলত আছে মনে করা হয় তাহলে তা বিদআতে পরিনত হবে। আল্লাহ আমাদেরকে বিদআত থেকে হেফাযত করুন। আমীন।

কপিরাইট স্বত্ব © ২০২৫ আস-সুন্নাহ ট্রাস্ট - সর্ব স্বত্ব সংরক্ষিত| Design & Developed By Biz IT BD