প্রশ্নঃ 1918
যে সকল লোক সুদে জর্জরিত হয়ে গেছে কিন্তু সুদ থেকে মুক্ত হতে পারছেনা। তাদের তেমন সম্পদও নাই যে ঋণ পরিশোধ করবে। এখন তারা কিভাবে ঋণ ও সুদ থেকে মুক্তি পাবে। কোন রকম সংসার খরচ চালাতেও নতুন করে ঋণ নিতে হচ্ছে। মোট কথা ঋণের দুষ্ট চক্রে আটকা পড়ে গেছে। মুক্তির উপায় জানা থাকলে জানিয়ে উপকৃত করবেন। আমিন!
16 Jan 2026
যারা ঋন নেয় তাদের একটা অভ্যাস হয়ে যায় সব সময় ঋন নেয়া। প্রয়োজনে হোক বা অপ্রয়োজনে। সুতরাং ঋন থেকে বাঁচতে হলে প্রথমে এই মানসিকতা বদলাতে হবে। সংসারের স্বাভাবিক খরচ মিটাতে এখন আর আগের দিনের মত কষ্ট হওয়ার কথা নয়। কারণ এখন মানুষের সামনে ছোট-বড় অনেক কাজ, সহজেই সেই কাজ পেতে পারে। সুতরাং স্বাভাবিক খরচের ক্ষেত্রে ঋন নেয়া বাদ দিতে হবে। আর যে ঋন নেয়া হয়েছে সে ঋন অল্প অল্প করে পরিষোধের ব্যবস্থা করতে হবে। সুদ দিবে না, বলবে মূল টাকাটা দিতে পারবো, সুদ দিতে পারবো ন। এতে টাকা যিনি পাবেন তিনি রাগান্বিত হবেন বটে তবে তার টাকার স্বার্থে ঋন গ্রহীতার কোন ক্ষতি করবে না। সর্বাবস্থায় ঋন মুক্তির জন্য আল্লাহ তায়ালার কাছে দুআ করতে হবে।
প্রশ্নঃ 1351
কোম্পানিতে যারা হিসাবরক্ষক হিসেবে কাজ করেন, তাদেরকে কোম্পানির আয়-ব্যয় হিসাব প্রস্তুত করার জন্য সুদ হিসাব করতে হয়। হাতে-লিখে অথবা সফটওয়্যারে-ভাগ করতে হয় যে, "এত এত টাকা ব্যাংক সুদ পাওয়া গেছে।"
প্রশ্ন হল এই কাজটি কি "সুদের লেখক এর উপর লানত" এই হাদিস প্রয়োজ্য হবে?
অথবা এটা কি কবিরা গুনাহের মধ্যে পড়বে?
(উল্লেখ্য: যদি হিসাবরক্ষক সুদ আদান প্রদানের বিষয়ে কোম্পানিকে অনুৎসাহিত করার চেষ্টা করে।)
05 Jan 2026
জ্বী, এটাও “সুদ লেখা” হিসেবে গণ্য হবে। সুতরাং এই কাজ করা যাবে না। যে কাজের মধ্যে হারাম কিছু নেই কোম্পানীর সেই ধরণের কোন কাজ করবেন। সরাসরি হারাম হয় এমন কোন কাজ করা যাবে না।
প্রশ্নঃ 1352
আমি গার্মেন্টস এ হিসাব রক্ষক হিসেবে চাকুরী করি। এতে আমাকে সুদ ঘুষ এর হিসাব রাখতে হয় এবং এখানে মহিলা শ্রমিক কাজ করে। আমার এ চাকরিক্ষেত্র প্রাপ্ত বেতন কি হালাল হবে?
জনৈক ব্যাক্তি বলেছেন নারী থাকার কারনে হালাল হারাম নিয়ে সন্দেহ হয়ে গেল। আর আমি রাসুল (সঃ) এর হাদিস জানি যে উনি সন্দেহ কে চুরান্ত হারাম বলেছেন। এই বেপারে আপনার অভিমত কি? দয়া করে জানাবেন। উপরোক্ত বিষয়দ্বয়ের;ক্ষেত্র যদি বাবা মা বাধ্য করে তাহলে কি হারাম জেনেও কাজ করা ঠিক হবে?
05 Jan 2026
সুদ-ঘুষের হিসাব রাখতে হয় বলে আসলে কী বুঝাচ্ছেন তা স্পষ্ট নয়। আর মহিলা শ্রমিক থাকার কারণে আপনার কোন সমস্যা নেই। হালাল হবে।
প্রশ্নঃ 1164
আমি কিছু টাকা না বুঝে ইসলামী শাহাজালাল ব্যাংকে ডিপোজিট করে বিদেশে আসছি। আগামী বছর ইনশাল্লাহ দেশে যাব। আমি সুদ নিতে চাইনা। এখন সুদের টাকা কি করব? জানালে খুশি হব।
04 Jan 2026
সুদের টাকা আপনি সাওয়াবের নিয়ত ব্যতিত কোন গরীব-অসহায় ব্যক্তিকে দিয়ে দিবেন।
প্রশ্নঃ 1073
মুহতারাম আসসালামু আলাইকুম। প্রশ্ন: আমি কোন এক সময় Business করার জন্য আমার এক নিকট আত্ত্বিয়ার কাছ থেকে সুদে কিছু টাকা নিয়ে Business করি শুরু থেকেই আমি জানতাম এটা গুনাহের কাজ এবং সব সময় আমি তওবা করতাম এবং আর কখনো এধরনের পাপ করবো না বলে মনস্থির করি তার পরেও একই পাপ বারবার হয়ে যায় আল্লাহ মাফ করুন। এখন প্রশ্ন হলো যখন কারো কাছ থেকে সুদে টাকা নেই তখন তার সাথে আমার একটি চুক্তি হয়। এখন আমি যদি তাকে সুদের টাকা না দিয়ে শুধু আসল টাকা ফেরত দেই এবং সে যদি সুদের টাকার দাবি না ছারেন তাহলে আমার কি করনীয়। দয়া করে রেফারেন্সসহ জানাবেন। মা-আসসালাম।
04 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। আপনি জেনে-শুনে গুনাহতে লিপ্ত হয়েছেন। সুদের উপর টাকা নিয়েছেন। এখান আমরা আপনাকে কী বলব? দেখেন, সে যদি সুদ ছাড়া টাকা নিতে রাজী হয় তাহলে তো ভাল, আর নিতে রাজী না হলে দ্রুত সুদসহ টাকা পরিষোধ করেন, এছাড়া আর কী করার আছে। তবে সুদ-দেয়া নেয়া গুনাহ,সুতরাং আপনাকে গুনাহের ভাগ নিতেই হবে। আপনি আল্লাহর কাছে তাওবা করুন, ক্ষমা প্রার্থনা করতে থাকুন,যেন তিনি আপনাকে ক্ষমা করে দেন। আমরাও এই দুআ করি।
প্রশ্নঃ 1061
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাংক থেকে লোন নিয়ে কি বাডি করা যাবে?
04 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। সুদের চু্ক্তিতে ব্যাংক থেকে ঋন নিয়ে বাড়ি করা যাবে না।
প্রশ্নঃ 1043
Assalamu Alaikum, Amar Islami Bank Bangladesh Limited (IBBL) e akti sonchoyi account ache. Amar proshno hosse, jomakrito taka theke je interest asbe ta grohon boidho hobe kina? Tara (IBBL) dabi kore je tara islami shariah maintain kore.
04 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। যদি বাস্তবেই ব্যাংকটি ইসলামী শরয়ত মেনটেইন করে তাহলে জায়েজ হবে। অন্যথায় হবে না। আপনি খোঁজ নিয়ে দেখুন, যদি শরীয়ত মেনে চলে তাহলে ভাল, অন্যথায় নিবেন না।
প্রশ্নঃ 1028
আমার ব্যাঙ্ক-এ FDR আছে যার ইন্টারেস্ট এর টাকা আমি গরিব দের দিয়ে দেই। আমার প্রশ্ন এই ইন্টারেস্ট এর টাকা দূর সম্পর্কের আত্মীয় বা শশুর বাড়ির আত্মীয় যদিও তারা তেমন অভাবী না আবার তেমন সচ্ছল -ও না তাদের কে কি দেয়া যাবে?
04 Jan 2026
ভাই, সুদ থেকে প্রাপ্ত টাকার কোন খাতে ব্যায় করতে হবে তা কুরআন-সুন্নাতে পাওয়া যাবে না। যেহেতু সেটা আপনার টাকা না তাই আলেমগণ বলেছেন, এগুলো গরীবদের দিয়ে দিতে হবে। আপনি গরীবদেরকে দিবেন। আপনি যাদের কথা উল্লেখ করেছেন তাদের না দেওয়াটাই ভাল। আল্লাহ ভাল জানেন।
প্রশ্নঃ 928
Aslamualaikum, Bank এ MIS system এ কোনো টাকা রাখলে, Bank মাসিক একটা নির্দিষ্ট একটা টাকা সুদ হিসাবে দেয়। সময় শেষে আসল টাকা দিয়ে দেয়। আবার হয়তো FIXED DEPOSIT করে রাখলে, সময় শেযে আসল টাকা র সাথে সুদ দিলো. 10000(মূলধন) সময় শেষে 15000(মুলধন+ সুদ)। এইরকম স্কীমে টাকা রাখার ব্যাপারে একটু বলবেন?
Rahemul khandaker
03 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। প্রথম পদ্ধতিটি হারাম। সুদ হিসাবে গন্য। আর দ্বিতীয় পদ্ধতি অর্থাৎ ফিক্সড ডিপোজিট ইসলামী ব্যাংকে হলে জায়েজ হবে যদি ঐ ব্যাংক প্রকৃত অর্থেই ইসলামী শরীয়াহ মেনে চলে। ইসলামী শরীয়াহ মেনে না চললে শুধু্ ইসলামী ব্যাংক নাম দিলেই জায়েজ হবে না। আপনাকে খোঁজ খবর নিতে হবে তার শরীয়াহ মেনে চলছে কিনা। আর সুদভিত্তিক ব্যাংকে হলে হারাম হবে। মোটকথা: সুদ ভিত্তিক ব্যাংকে হলে উভয় পদ্ধতিই হারাম। আর প্রকৃত ইসলামী ব্যাংক হলে দ্বিতীয়টি জায়েজ। কারণ সুদ ভিত্তিক ব্যাংকগুলো টাকা সুদে লাগায় আর প্রকৃত ইসলামী ব্যাংকগুলো টাকা দিয়ে ব্যবসা করে। আর প্রথম পদ্ধতিটি কোন ইসলামী ব্যাংকে থাকতে পারে না। কারণ ব্যবসার অংশিদারিত্বের ক্ষেত্রে মাসিক নির্দিষ্ট টাকা দেয়ার চুক্তি জায়েজ নেই।
প্রশ্নঃ 913
সুদী ব্যাংক থেকে টাকা লোন নেওয়া বৈধ হবে কি?
02 Jan 2026
সহীহ হাদীসে সুদ দেয়া নেয়া দুটাকেই হারাম করা হয়েছে। সুদী ব্যাংক থেকে লোন নিলে তো আপনাকে সুদ দিতে হবে। এখন দেখুন আপনার জন্য হালাল হয় কিনা?
প্রশ্নঃ 797
আসসালামুয়ালাইকুম, আমি অনেক দিন থেকে এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য বিভিন্ন TV চ্যানেল গুলতে Try করেছি কিন্তু ফোনের লাইন পাইনি। তাই আজ এই সাইটে Try করছি আশা করি উত্তরটা পাবো ইনশাল্লাহ। প্রশ্নটা হল- SIBL একটি ইসলামি ব্যাংক। আর ইসলামি ব্যাংক জেনেই আমি আমার কিছু টাকা এই ব্যাংককে FDR করে রেখেছি। এই ভেবে যে, আমার টাকা যেমন নিরাপদে থাকবে আবার বৈধ বা হালাল ভাবে কিছু লাভ ও পাবো। আমি জানতে চাই যে, আমার এই FDR এর বিপরীতে তিন মাস অন্তর অন্তর যে লভ্যাংশ পাই তা থেকে আমি জাকাত দিতে পারব কিনা ও মসজিদ নির্মাণ কাজে এই টাকা ব্যাবহার করা যাবে কিনা? আসলে আমি সুদ থেকে বাঁচতে চাই। ঘরে টাকা রাখা ও নিরাপদ নয়। আমাদের দেশের ইসলামি ব্যাংকগুলো কি সঠিক পথে আছি? যদি না থাকে তবে এই লভ্যাংশ নিজে জন্য ব্যাবহার করা গুনাহ হবে? বা এই লভ্যাংশ আমি কি কাজে লাগাতে পারি?
ভালো থাকুন
01 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। নিরাপত্তার স্বার্থে আপনি ব্যাংকে টাকা রাখতে পারেন। হালাল টাকা দিয়ে আপনি যাকাত দিতে পারেন, মসজিদ নির্মানেও সহযোগিতা করতে পারেন। ইসলামী ব্যাংকগুলো ইসলামী শরীয়াহ অনুসরণ করে বলে দাবী করে। সে হিসাবে আপনার লাভ হালাল টাকা। তবে অনেক ক্ষেত্রে ব্যাংকগুলো তাদের অঙ্গিকার রক্ষা করতে পারে না। তাই সতর্কতা হিসাবে আপনার জন্য উচিত হলো লাভের টাকা গরীবদের মাঝে সওয়াবের নিয়ত ছাড়া বিলিয়ে দেয়া। যাকাত দেবেন এমন টাকা দিয়ে যাতে কোন প্রকারের সন্দেহ নেই। মসজিদ নির্মানেও এমন টাকা দেয়া উচিত যেখানে হারামের কোন সন্দেহ নেই।